ঢাকা সোমবার, ০২ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৭ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ০২ই নভেম্বর, ২০২৬ইং ১৭ই কার্তিক, ১৪৩২বাং

“আপনি আমার খেলা দেখেননি?” সাংবাদিককে রোনালদোর তীব্র জবাব


“আপনি আমার খেলা দেখেননি?” সাংবাদিককে রোনালদোর তীব্র জবাব

ক্রিস্টিয়ানো রোনালদো বিশ্বকাপ মাতাতে পুরোপুরি প্রস্তুত। ৪১ বছর বয়সেও নিজের শারীরিক অবস্থা নিয়ে বিন্দুমাত্র চিন্তিত নন পর্তুগিজ এই মহাতারকা। নিজের ষষ্ঠ বিশ্বকাপে মাঠে নামার আগেই ফিটনেস নিয়ে ভক্তদের সব চিন্তাও দূর করে দিয়েছেন পর্তুগিজ এই মহাতারকা।

বিশ্বকাপের ইতিহাসে একমাত্র খেলোয়াড় হিসেবে পাঁচটি ভিন্ন আসরে গোল করার অনন্য কীর্তি রয়েছে রোনালদোর। এবার তিনি গড়তে যাচ্ছেন আরও এক ইতিহাস। লিওনেল মেসির পাশাপাশি ইতিহাসের প্রথম ফুটবলার হিসেবে ষষ্ঠবারের মতো বিশ্বকাপে অংশ নিতে যাচ্ছেন তিনি।

৪১ বছর বয়সী রোনালদো এই টুর্নামেন্টের ইতিহাসে দ্বিতীয় বয়োজ্যেষ্ঠ আউটফিল্ড খেলোয়াড় হতে যাচ্ছেন। তার ওপরে আছেন কেবল ক্যামেরুনের রজার মিলা (৪২ বছর)।

আরও পড়ুন: ঢাকায় ২৪ ঘণ্টার অভিযানে ৪০৫ জন গ্রেপ্তার

দারুণ ফর্মে থেকেই বিশ্বকাপে পা রাখছেন সিআরসেভেন। বাছাইপর্বে ৫ গোল করে পর্তুগালকে মূল পর্বে তুলেছেন তিনি। এছাড়া আল-নাসেরকে সৌদি প্রো লিগের শিরোপা জেতাতেও বড় ভূমিকা রেখেছেন। ২৮ গোল করে ক্লাবের সর্বোচ্চ গোলদাতাও হয়েছেন।

নিজের ফিটনেস নিয়ে এক প্রশ্নের জবাবে রসিকতা করে রোনালদো বলেন, ‘‘শারীরিক অবস্থা? আমি একদম ঠিক আছি। আপনারা কি আমার (সাম্প্রতিক ম্যাচগুলো) খেলা দেখেননি?”

বিশ্বকাপের প্রস্তুতিটাও ভালো হয়েছে পর্তুগালের। গা-গরমের দুটি প্রীতি ম্যাচেই তারা জয় পেয়েছে। নাইজেরিয়া ও চিলি— দুই দলকেই ২-১ ব্যবধানে হারিয়েছে পর্তুগিজরা।

দলের প্রস্তুতি নিয়ে রোনালদো বলেন, ‘‘আমাদের প্রস্তুতি দারুণ হয়েছে। তবে কিছুটা ক্লান্তিকরও বটে, কারণ আমরা অনেক কঠোর পরিশ্রম করেছি।’’

আরও পড়ুন: শ্যামনগরে বাস-ইজিবাইকের সংঘর্ষে চালক সাগর আলী নিহত

প্রীতি ম্যাচগুলোতে জয় পেলেও মূল লড়াই নিয়ে বেশ সতর্ক সিআরসেভেন। প্রস্তুতি ম্যাচগুলোতে আমরা আধিপত্য দেখিয়েছি ঠিকই, তবে আসল পরীক্ষা শুরু হবে ১৭ তারিখ প্রথম ম্যাচের বল মাঠে গড়ালে। যখন টুর্নামেন্টের চাপ বাড়তে শুরু করবে, তখনই চেনা যাবে আসল চ্যাম্পিয়নদের।

দল নিয়ে দারুণ আশাবাদী পর্তুগিজ অধিনায়ক আরও যোগ করেন, ‘‘আমরা এই আসরের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। ইউরোর মতোই বিশ্বকাপ সবসময়ই স্পেশাল। আমরা অনেক বড় স্বপ্ন নিয়েই এখানে এসেছি। আমার বিশ্বাস, এই প্রজন্ম পর্তুগালের মানুষকে অনেক আনন্দ দেবে।’’

আগামী ১৭ জুন ডিআর কঙ্গোর বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে পর্তুগাল। রোনালদোর লক্ষ্য থাকবে জয় দিয়ে টুর্নামেন্টে শুভসূচনা করা।

বিশ্বকাপে পর্তুগালের সেরা সাফল্য এসেছিল ঠিক ৬০ বছর আগে। ১৯৬৬ সালের ইংল্যান্ড বিশ্বকাপে তারা তৃতীয় হয়েছিল। এরপর আর মাত্র একবারই তারা সেমিফাইনালে উঠতে পেরেছে, সেটিও ২০ বছর আগে ২০০৬ সালের জার্মানি বিশ্বকাপে।

আরও পড়ুন: বিএনপি সরকারের শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধির উদ্যোগ: স্বরাষ্ট্রমন্ত্রী

২০০২ সাল থেকে প্রতিটি বিশ্বকাপে অংশ নেওয়া ইউরোপের মাত্র পাঁচটি দেশের একটি পর্তুগাল। বাকি চার দল হলো ইংল্যান্ড, ফ্রান্স, জার্মানি ও স্পেন। আর গত পাঁচ আসরের চারটিতেই নকআউট পর্বে জায়গা করে নিয়েছে পর্তুগিজরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পেকুয়া পৌরসভা ও মাতামুহুরী উপজেলার ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ১৩ই জুন, ২০২৬ ইং

০৬:৩২ পি.এম


পেকুয়া পৌরসভা ও মাতামুহুরী উপজেলার ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী

নতুন পেকুয়া পৌরসভা ও মাতামুহুরী উপজেলার ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

শনিবার (১৩ জুন) বিকেলে কক্সবাজারের পেকুয়া সফরের সময় তিনি আনুষ্ঠানিকভাবে এই ভিত্তিপ্রস্তর স্থাপন ও কার্যক্রমের উদ্বোধন করেন।

এই দুটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের ফলে অবহেলিত এই অঞ্চলে উন্নয়নের একটি নতুন দ্বার উন্মোচিত হয়েছে।

স্থানীয় বাসিন্দাদের উচ্ছ্বাস প্রকাশ করে জানানো হয়েছে, নতুন উপজেলা ও পৌরসভা গঠন এই অঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবি ছিল, যা আজকের দিনে পূরণ হলো। তারা প্রত্যাশা করেন যে, এই অঞ্চলের ভৌত অবকাঠামো এবং সার্বিক জীবনযাত্রার মানোন্নয়নে প্রধানমন্ত্রীর এই সফর একটি বড় মাইলফলক হয়ে থাকবে।

তারা আরও উল্লেখ করে বলেন, নতুন এই পৌরসভা ও উপজেলা গঠনের ফলে পেকুয়া, চকরিয়া এবং সংলগ্ন অঞ্চলের বিশাল জনগণের নাগরিক সুযোগ-সুবিধা, যেমন উন্নত রাস্তাঘাট, সুয়ারেজ ব্যবস্থা, বর্জ্য ব্যবস্থাপনা এবং নাগরিক সেবা পাওয়া আরও সহজ এবং দ্রুত হবে।

এছাড়াও, এখন আর দূরবর্তী প্রশাসনিক কেন্দ্রে যেতে হবে না। এতে সরকারি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাবে এবং স্থানীয় অর্থনৈতিক কর্মকাণ্ডের গতি আরও বাড়বে বলেও তাদের মত।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাদারীপুর পৌর মহাশ্মশানে আধুনিক চুল্লি ও সেড নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন

আন্তর্জাতিক ডেস্ক

মাদারীপুর প্রতিনিধি

শনিবার, ১৩ই জুন, ২০২৬ ইং

০৬:৩৪ পি.এম


মাদারীপুর পৌর মহাশ্মশানে আধুনিক চুল্লি ও সেড নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন

মাদারীপুর পৌর মহাশ্মশান ঘাটে আধুনিক চুল্লি ও সেড নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। শনিবার দুপুরে পৌর শহরের দরগাখোলা রোডে অবস্থিত কালী মন্দির প্রাঙ্গণে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া। মাদারীপুর পৌরসভার প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (উপসচিব) মোছা. জেসমিন আকতার বানু অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য কাজী হুমায়ুন কবির, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান মুরাদ, পৌর সচিব খোন্দকার আবু আহমদ ফিরোজ ইলিয়াসসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া বলেন, দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি ও ঐক্য অটুট রাখতে সকল ধর্মের মানুষের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। আধুনিক ও উন্নত বাংলাদেশ গঠনের অংশ হিসেবেই এ প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।

তিনি আরও বলেন, আধুনিক চুল্লি ও সেড নির্মাণ সম্পন্ন হলে সনাতন ধর্মাবলম্বীদের শেষকৃত্য সম্পন্নের প্রক্রিয়া আরও স্বাস্থ্যসম্মত, আধুনিক ও সুশৃঙ্খল হবে।

স্থানীয় সনাতন ধর্মাবলম্বীরা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, দীর্ঘদিনের ভোগান্তি দূর করে আধুনিক এ ব্যবস্থা চালু হলে এটি এলাকার মানুষের একটি গুরুত্বপূর্ণ প্রত্যাশা পূরণ করবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জুলাই থেকে ৪০ লাখের বেশি ফ্যামিলি কার্ড বিতরণ: সমাজকল্যাণ মন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ১৩ই জুন, ২০২৬ ইং

০৬:৩৮ পি.এম


জুলাই থেকে ৪০ লাখের বেশি ফ্যামিলি কার্ড বিতরণ: সমাজকল্যাণ মন্ত্রী

আগামী ১ জুলাই থেকে ৪০ লাখ ২০ হাজার পরিবারের মধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে। একই সময় থেকে ব্যাপক হারে কৃষক কার্ড দেয়ার কাজও শুরু হবে। এসব তথ্য জানিয়েছেন সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

তিনি শনিবার (১৩ জুন) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

সমাজকল্যাণ মন্ত্রী বলেন, দেশে কৃষি উৎপাদন বাড়াতে এই খাতে সরকারের বিনিয়োগ আরও বাড়াতে হবে। কৃষি ও কৃষকের উন্নয়নে ধারাবাহিক পরিকল্পনার অংশ হিসেবে দেশের প্রতিটি ওয়ার্ডে একজন করে উপ-সহকারী কৃষি কর্মকর্তা নিয়োগ দেয়া প্রয়োজন।

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বের প্রশংসা করে ডা. জাহিদ হোসেন বলেন, বর্তমান সরকার কৃষি ও কৃষকবান্ধব সরকার। দেশের কৃষি খাত এবং প্রান্তিক কৃষকদের ভাগ্য উন্নয়ন নিয়ে সবচেয়ে বেশি ভাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার নির্দেশনায় গ্রামীণ অর্থনীতি ও কৃষকদের সুরক্ষায় এই কার্ড বিতরণ কর্মসূচি জোরদার করা হচ্ছে।

একই অনুষ্ঠানে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, ডিপ্লোমা কৃষিবিদদের সব দাবি সরকার বাস্তবায়ন করবে। কিন্তু কৃষিবিদদের সরকারের সঙ্গে ঐক্যবদ্ধ থাকতে হবে।

আলোচনা সভায় কৃষি ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, কৃষিবিদ এবং সংশ্লিষ্ট খাতের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মরক্কো ম্যাচের আগে আবহাওয়া নিয়ে দুশ্চিন্তায় ব্রাজিল

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ১৩ই জুন, ২০২৬ ইং

০৬:৪১ পি.এম


মরক্কো ম্যাচের আগে আবহাওয়া নিয়ে দুশ্চিন্তায় ব্রাজিল

২০২৬ ফিফা বিশ্বকাপে নিজেদের উদ্বোধনী ম্যাচে মরক্কোর মুখোমুখি হওয়ার আগেই যেন মাঠের লড়াইয়ের বাইরের একটি অদৃশ্য প্রতিপক্ষ ব্রাজিলকে নজর রাখছে। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে ‘গ্রুপ সি’-এর এই হাইভোল্টেজ ম্যাচটি ঘিরে যখন বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের উন্মাদনা তুঙ্গে। তখনই স্টেডিয়ামের আশপাশে ভারী বৃষ্টিপাত ও ঝোড়ো হাওয়ার পূর্বাভাস উদ্বেগের সৃষ্টি করেছে।

স্প্যানিশ রেডিও স্টেশন ‘সের’–এর সাংবাদিক হোসে প্যালাসিও একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন। ভিডিওতে দেখা যাচ্ছে, মেটলাইফ স্টেডিয়ামকে ঘিরে ভয়াবহ মেঘ সহ ঝোড়ো হাওয়া বইছে। ম্যাচ শুরুর কয়েক ঘণ্টা আগে এমন প্রতিকূল পরিস্থিতি আয়োজকদের জন্য দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।

বিশ্বকাপ শুরুর আগে থেকেই উত্তর আমেরিকার গ্রীষ্মকালীন আবহাওয়া নিয়ে আয়োজক কর্তৃপক্ষ ও ফুটবল-সংশ্লিষ্টদের মধ্যে গভীর উদ্বেগ ছিল। যুক্তরাষ্ট্রের বিভিন্ন ভেন্যুতে তীব্র গরমের সঙ্গে হঠাৎ ঝোড়ো হাওয়া ও বজ্রপাতের আশঙ্কা নিয়েও আবহাওয়াবিদরা কথা বলেছেন।

বজ্রপাতের কারণে যুক্তরাষ্ট্রে আউটডোর ক্রীড়া ইভেন্টের জন্য অত্যন্ত কঠোর নিয়ম মানা হয়। কোনো স্টেডিয়ামের নির্দিষ্ট ব্যাসার্ধের মধ্যে বজ্রপাতের ঝুঁকি শনাক্ত হলে নিরাপত্তার খাতিরে খেলা সাময়িকভাবে স্থগিত করার বিধান রয়েছে। ব্রাজিলের এই গুরুত্বপূর্ণ ম্যাচের আগে এমন আবহাওয়ার পূর্বাভাস অবশ্যই খেলোয়াড় ও দর্শকদের জন্য বড় ধরনের অনিশ্চয়তা তৈরি করেছে।

এদিকে, পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল তাদের ষষ্ঠ শিরোপা জয়ের সম্ভাবনা নিয়ে মাঠে নামছে কার্লো আনচেলত্তির অধীনে। প্রতিপক্ষ মরক্কো, যারা ২০২২ বিশ্বকাপের সেমিফাইনালিস্ট, তারা দারুণ আত্মবিশ্বাসী। ফুটবল বিশ্বের অন্যতম আলোচিত এই লড়াই মাঠে গড়াবে কি না, তা এখন প্রায় পুরোপুরি প্রকৃতির ওপর নির্ভর করছে।

বিশ্বকাপ আয়োজক কমিটির পক্ষ থেকে জানা গেছে, তারা পরিস্থিতির দিকে সার্বক্ষণিক নজর রাখছেন এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় কঠোর নিরাপত্তা ও সুরক্ষা ব্যবস্থা প্রস্তুত রেখেছে। এখন দেখার বিষয় হয়ে দাঁড়িয়েছে, মাঠের লড়াইয়ের উত্তাপ প্রকৃতির বিরূপতাকে ছাপিয়ে উঠতে পারে কি না।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৮
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৩
মাগরিব ০৫:১৯
ইশা ০৬:৩১
সূর্যোদয় : ০৬:০৫ সূর্যাস্ত : ০৫:১৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%