০৭:৩১ পি.এম
ডিসেম্বরে হাসিনার দেশে ফেরার ঘোষণার পর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাদের আগরতলা সীমান্ত পরিদর্শনের খবর পাওয়ার পর ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে বিক্ষোভ করেছে বিএনপি।
বুধবার বিকেলে আখাউড়া উপজেলা বিএনপি এই কর্মসূচি পালন করে।
এর আগে দুপুরে আগরতলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের একটি প্রতিনিধিদল আসে। আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানকের নেতৃত্বে ৫-৭ জন জ্যেষ্ঠ নেতা প্রতিনিধিদলে রয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
আরও পড়ুন: বিএনপি নেতা মিজানুর রহমান মিজানকে বহিষ্কার, আওয়ামী লীগ নেতাদের সঙ্গে যোগাযোগের অভিযোগ
বিকেলে আখাউড়া উপজেলা সদর থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল নিয়ে আখাউড়া স্থলবন্দরে পৌঁছান। এতে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম এবং আখাউড়া উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন আব্দুসহ বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। পরে স্থলবন্দরে একটি বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম বলেন, ‘ব্রাহ্মণবাড়িয়া জেলার তিনটি সীমান্তবর্তী উপজেলা রয়েছে। আমরা খবর পেয়েছি, তিন উপজেলার যেকোনো একটি প্রবেশদ্বার দিয়ে জাহাঙ্গীর কবির নানকের নেতৃত্বে একটি দল নাশকতা করার জন্য প্রবেশ করার চেষ্টা করছে। কেন্দ্রীয় বিএনপির নির্দেশনা অনুসারে আমাদের নেতাকর্মীদের সতর্ক অবস্থানে থাকার জন্য বলেছি।’
এমই
আরও পড়ুন: ট্রাইব্যুনাল পরিদর্শন করলেন মানবাধিকার ও শান্তি ককাসের সদস্যরা
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন