প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বিজ্ঞানীরা নতুন এক সম্ভাবনার সন্ধান পেয়েছেন, যা ডেঙ্গু নিয়ন্ত্রণে মশা নিধন কিংবা মশার কামড় এড়িয়ে চলার প্রচলিত পদ্ধতির বাইরে। তারা ক্ষতিকর নয় এমন একটি ব্যাকটেরিয়া মশার শরীরে প্রবেশ করিয়ে ডেঙ্গুর সংক্রমণ উল্লেখযোগ্যভাবে কমাতে সক্ষম হয়েছেন।
ব্রাজিলে পরিচালিত একটি বড় গবেষণায় দেখা গেছে, বিশেষ ধরনের ব্যাকটেরিয়া বহনকারী মশা অবমুক্ত করার ফলে ডেঙ্গুর সংক্রমণ ৬৮ দশমিক ৫ শতাংশ কমেছে। একই সঙ্গে চিকুনগুনিয়ার সংক্রমণও ৭৩ দশমিক ৩ শতাংশ কমেছে।
বিশ্বের অন্যতম ডেঙ্গুপ্রবণ দেশ ব্রাজিলে কয়েক হাজার শিশুর ওপর পরিচালিত গবেষণার ফলাফল সম্প্রতি যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড অঙ্গরাজ্যে অনুষ্ঠিত আমেরিকান সোসাইটি অব ট্রপিক্যাল মেডিসিন অ্যান্ড হাইজিনের এক আন্তর্জাতিক সম্মেলনে উপস্থাপন করা হয়।
গবেষণায় বিজ্ঞানীরা মশার শরীরে প্রাকৃতিকভাবে বিদ্যমান ‘ওলবাকিয়া’ (Wolbachia) নামের একটি ব্যাকটেরিয়া প্রবেশ করান। এই ব্যাকটেরিয়া মশার শরীরে ডেঙ্গুসহ কয়েকটি ভাইরাসের বংশবৃদ্ধিতে বাধা সৃষ্টি করে। ফলে আক্রান্ত মশার মাধ্যমে মানুষের শরীরে ভাইরাস ছড়িয়ে পড়ার ঝুঁকি কমে যায়।
যুক্তরাষ্ট্রের বোস্টন বিশ্ববিদ্যালয়ের বৈশ্বিক স্বাস্থ্য বিশেষজ্ঞ ডেভিড হ্যামার গবেষণায় সরাসরি যুক্ত না থাকলেও ফলাফলকে অত্যন্ত আশাব্যঞ্জক বলে উল্লেখ করেছেন। তার মতে, আরও বেশি সংখ্যায় ওলবাকিয়া বহনকারী মশা অবমুক্ত করা গেলে অনেক এলাকায় ডেঙ্গুর প্রকোপ উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনা সম্ভব।
গবেষণা যেভাবে পরিচালিত হয়েছে
ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রণালয়, যুক্তরাষ্ট্রের এমোরি ও ইয়েল বিশ্ববিদ্যালয় এবং ন্যাশনাল ইনস্টিটিউট অব অ্যালার্জি অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসের গবেষকদের সমন্বয়ে গঠিত একটি আন্তর্জাতিক দল গবেষণাটি পরিচালনা করে।
২০২০ থেকে ২০২৪ সাল পর্যন্ত দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর বেলো হরিজন্তে-তে গবেষণাটি চালানো হয়।
গবেষকেরা এডিস ইজিপ্টাই প্রজাতির মশার শরীরে ওলবাকিয়া ব্যাকটেরিয়া প্রবেশ করিয়ে সেগুলো বিভিন্ন এলাকায় অবমুক্ত করেন। এরপর এসব এলাকায় বসবাসকারী এবং প্রচলিত কীটনাশক ব্যবহারের আওতাধীন এলাকার মোট ৫ হাজার ৭০০ শিশুকে দৈবচয়নের ভিত্তিতে পরীক্ষার আওতায় আনা হয়।
শিশুদের ডেঙ্গুর লক্ষণ পরীক্ষা করার পাশাপাশি মশা, টিক ও বালুমাছির মাধ্যমে ছড়ায় এমন আরও কয়েকটি রোগের পরীক্ষাও করা হয়। এর উদ্দেশ্য ছিল উপসর্গহীন সংক্রমণ শনাক্ত করা।
পরীক্ষায় দেখা যায়, ওলবাকিয়া বহনকারী মশা অবমুক্ত করা এলাকায় নিয়মিত রক্ত পরীক্ষায় মাত্র ৪ শতাংশ নমুনায় সংক্রমণ শনাক্ত হয়েছে। অন্যদিকে, প্রচলিত পদ্ধতি অনুসরণ করা এলাকার নমুনায় এ হার ছিল ১৪ শতাংশ।
গবেষণার ফলাফলে ডেঙ্গুর সংক্রমণ ৬৮ দশমিক ৫ শতাংশ এবং চিকুনগুনিয়ার সংক্রমণ ৭৩ দশমিক ৩ শতাংশ কমে যাওয়ার তথ্য পাওয়া যায়।
এটি কি ওলবাকিয়া প্রযুক্তির প্রথম ব্যবহার?
ডেঙ্গু নিয়ন্ত্রণে ওলবাকিয়া প্রযুক্তির ব্যবহার এবারই প্রথম নয়। ২০০০-এর দশকের মাঝামাঝি সময় থেকে ওয়ার্ল্ড মসকুইটো প্রোগ্রাম (ডব্লিউএমপি) বিশ্বের বিভিন্ন দেশে এই পদ্ধতি নিয়ে কাজ করছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন