১০:০১ পি.এম
মাঝ আকাশে দুই হেলিকপ্টারের সংঘর্ষ ঘটে যখন দুটি হেলিকপ্টার দাবানল নেভানোর কাজে ছিল।
দাবানল নেভানোর সময় দাউদাউ করে জ্বলছে বিধ্বংসী আগুন, চারপাশ ছাই করে দিচ্ছে রাক্ষুসে দাবানল। আগুন নেভাতে আকাশ থেকে পানি ছিটানোর কাজ চলছিল। চরম উৎকণ্ঠার মধ্যে ঘটল আরেক ভয়াবহ বিপত্তি। হঠাৎ করে বিকট শব্দের সঙ্গে ধাক্কা খেল দুটি হেলিকপ্টার। মুহূর্তের মধ্যে একটিতে ভয়াবহ বিস্ফোরণ ঘটে এবং সেটি আছড়ে পড়ে মাটিতে।
এই রোমহর্ষক ঘটনাটি ঘটেছে গ্রিসের এথেন্সের পশ্চিমে পসাথা অঞ্চলে। রবিবার ভয়াবহ দাবানল নেভানোর সময় ভাড়ায় চালিত দুটি 'বেল' হেলিকপ্টারের মধ্যে সংঘর্ষ হয়। ফায়ার সার্ভিস জানিয়েছে, নিখোঁজ ক্রুদের উদ্ধারে তাৎক্ষণিকভাবে তল্লাশি শুরু করা হয়েছে। রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম ইআরটি জানিয়েছে, এক ক্রুকে নিরাপদে উদ্ধার করা হলেও দ্বিতীয়জনের খোঁজ এখনও চলছে।
আরও পড়ুন: ডিজেল রপ্তানি বাড়াতে চায় ভারত, শোধনাগারগুলো সক্ষমতা বাড়াচ্ছে
प्रधानমন্ত্রী कিরियাকোস मিৎসোটাকিস বিপদের কথা জানিয়ে বলেছেন, দেশে ঘণ্টায় ১০০ কিলোমিটার বেগে বাতাস বইছে। এই বৈরী আবহাওয়ায় উড়োজাহাজ দিয়েও নিরাপদে কাজ করা কঠিন হচ্ছে। এদিকে, পোর্তো জার্মেনো গ্রামে আগুন নেভাতে লড়ছেন প্রায় ৫০০ দমকলকর্মী। আগুনে পুড়ে গেছে অন্তত সাড়ে ৬ হাজার হেক্টর জমি।
আগুন দ্রুত লোকালয়ে ছড়িয়ে পড়ায় পুলিশ সাইরেন বাজিয়ে মানুষজনকে নিরাপদে সরিয়ে নিচ্ছে। তবে বহু বাড়িঘর ইতিমধ্যে পুড়ে ছাই হয়ে গেছে। তীব্র বাতাসে আগুন নেভাতে গিয়ে দমকলকর্মীরা চরম হিমশিম খাচ্ছেন। সম্প্রতি আগুন নেভাতে গিয়ে তিন দমকলকর্মীর প্রাণহানিও ঘটেছে। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে, আবহাওয়াবিদরা এই বিশাল আগুনকে 'মেগাফায়ার' হিসেবে আখ্যা দিচ্ছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন