০৯:০৯ এম
সিলেট নগরে ঝটিকা বিক্ষোভ মিছিলের জন্য নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা করা হয়েছে। এই মামলায় ৫০ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং ২৫ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
রবিবার (২ আগস্ট) বিকেলে সিলেট মহানগর পুলিশের জালালাবাদ থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল মুকিত মামলাটি দায়ের করেন।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) মো. মনজুরুল আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘মহানগরে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ ঝটিকা বিক্ষোভ মিছিল বের করার ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করা হয়েছে। এ ঘটনার জন্য এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।
আরও পড়ুন: নড়াইলে হারিয়ে যাওয়া ৩৫ টি মোবাইল ফোন উদ্ধার : প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করলেন নড়াইলের পুলিশ সুপার
তিনি আরও বলেন, আসামিদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।’
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন