ঢাকা শুক্রবার, ৩০শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ৩০শে অক্টোবর, ২০২৬ইং ১৪ই কার্তিক, ১৪৩৩বাং

বেলাবোতে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত: মাদক ও বাল্যবিবাহ নির্মূলে কঠোর ব্যবস্থার সিদ্ধান্ত


বেলাবোতে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত: মাদক ও বাল্যবিবাহ নির্মূলে কঠোর ব্যবস্থার সিদ্ধান্ত

নরসিংদীর বেলাবোতে উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখা এবং সামাজিক অপরাধ প্রতিরোধে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ২৯ অক্টোবর, বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা পরিষদের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন বেলাবো উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লাইলাতুল হোসেন।
উক্ত সভায় উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, ইভটিজিং প্রতিরোধ, বাল্যবিবাহ বন্ধ এবং মাদক নির্মূলে জিরো টলারেন্স নীতি অনুসরণের পাশাপাশি কঠোর ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়। এসব সামাজিক ব্যাধি দূরীকরণে প্রশাসনের পাশাপাশি সর্বসাধারণের সার্বিক সহযোগিতা কামনা করা হয়।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক আহসান হাবীব বিপ্লব, সদস্য সচিব এম এ কাদির জলিল, বেলাবো প্রেসক্লাবের সভাপতি মোশারফ হোসেন নীলু, সাধারণ সম্পাদক আমিনুল হক, উপজেলা যুবদলের আহ্বায়ক আক্তারুজ্জামান আক্তার,
বেলাবো থানা অফিসার ইনচার্জ(তদন্ত) সরলমর্ম,
এবং উপজেলা জামায়াতে ইসলামীর আমির জহিরুল ইসলাম।
এছাড়াও উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাগণ এবং উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তাবৃন্দ সভায় অংশ নিয়ে উপজেলার আইনশৃঙ্খলার উন্নয়নে নিজ নিজ মতামত ও প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কাউখালীতে কিশোরীদের বাল্যবিবাহ প্রতিরোধ ও সঞ্চয়ে উৎসাহিত করতে সচেতনতামূলক প্রশিক্ষণ

আন্তর্জাতিক ডেস্ক

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি

বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ ইং

০৩:২১ পি.এম


কাউখালীতে কিশোরীদের বাল্যবিবাহ প্রতিরোধ ও সঞ্চয়ে উৎসাহিত করতে সচেতনতামূলক প্রশিক্ষণ

বাল্যবিবাহকে না বলি, সঞ্চয়ে ভবিষ্যৎ গড়ি। করলে সঞ্চয় ২০০ টাকা, সরকার দেবে ৪০০ টাকা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরের কাউখালীতে কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ ও প্রশিক্ষণসামগ্রী বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বেলা ১১টায় কাউখালী এসবি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শ্রেণিকক্ষে উপজেলা পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) আয়োজনে, দরিদ্র মহিলাদের জন্য সমন্বিত পল্লী কর্মসংস্থান সহায়তা প্রকল্পের আওতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেহেনা আক্তার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ মাসুম মিয়া।
অনুষ্ঠানে বক্তব্য দেন, বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক মোস্তফা কামাল, অভিভাবক রিয়াদ মাহমুদ সিকদার এবং শিক্ষার্থী অপি করিম ও সাদিয়া সিদ্দিকী। অনুষ্ঠান সঞ্চালনা করেন, বিদ্যালয়ের সহকারী শিক্ষক রিয়াজুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা রেহেনা আক্তার বলেন, “বাল্যবিবাহ একটি মেয়ের শিক্ষা, স্বপ্ন ও ভবিষ্যৎকে বাধাগ্রস্ত করে। কিশোরীদের অল্প বয়সে বিয়ে না দিয়ে লেখাপড়া চালিয়ে যাওয়ার সুযোগ দিতে হবে। পাশাপাশি ছোটবেলা থেকেই সঞ্চয়ের অভ্যাস গড়ে তুলতে হবে, যাতে তারা ভবিষ্যতে আত্মনির্ভরশীল হতে পারে।
তিনি আরও বলেন, “কিশোরীদের নিজেদের অধিকার সম্পর্কে সচেতন হতে হবে। পরিবার ও সমাজের সবাইকে বাল্যবিবাহ প্রতিরোধে এগিয়ে আসতে হবে। মেয়েদের শিক্ষা, নিরাপত্তা ও আর্থিক সক্ষমতা নিশ্চিত করা গেলে তারা নিজেদের ভবিষ্যৎ নিজেরাই গড়ে তুলতে পারবে।
অনুষ্ঠানে কিশোরীদের বাল্যবিবাহের কুফল, বাল্যবিবাহ প্রতিরোধে পরিবার ও সমাজের ভূমিকা, নিয়মিত পড়াশোনা এবং সঞ্চয়ের মাধ্যমে ভবিষ্যৎ আর্থিক নিরাপত্তা গড়ে তোলার বিষয়ে সচেতনতামূলক আলোচনা করা হয়। একই সঙ্গে প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরে প্রশিক্ষণসামগ্রী বিতরণ করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মধ্যপ্রাচ্যে শান্তি আলোচনার সম্ভাবনায় আন্তর্জাতিক বাজারে কমেছে তেলের দাম

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ ইং

০৩:৪১ পি.এম


মধ্যপ্রাচ্যে শান্তি আলোচনার সম্ভাবনায় আন্তর্জাতিক বাজারে কমেছে তেলের দাম

মধ্যপ্রাচ্যে নতুন করে শান্তি আলোচনা শুরু হওয়ার সম্ভাবনা নিয়ে ইতিবাচক খবরের প্রেক্ষাপটে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমেছে। সরবরাহে বিঘ্ন ঘটার আশঙ্কা কিছুটা কমে যাওয়ায় বিশ্ববাজারে তেলের মূল্য পতন ঘটেছে।

রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ২৯ অক্টোবরের জন্য নির্ধারিত ব্রেন্ট ক্রুড ফিউচারসের দাম ব্যারেলপ্রতি ১ ডলার ২২ সেন্ট বা ১ দশমিক ১ শতাংশ কমে ১১৪ দশমিক ১০ ডলারে নেমে এসেছে। একইসাথে, যুক্তরাষ্ট্রের ডব্লিউটিআই ( ওয়েস্ট স্ট টেক্সাস ইন্টারমিডিয়েট) ক্রুড তেলের দাম ব্যারেলপ্রতি ১ ডলার ৩৩ সেন্ট বা ১ দশমিক ৩ শতাংশ কমে ১০১ দশমিক ৪৫ ডলারে দাঁড়িয়েছে। এর আগে শক্তিশালী এক সেশনে ব্রেন্ট ক্রুডের দাম ১ দশমিক ৩ শতাংশ এবং ডব্লিউটিআই ক্রুডের দাম ৩ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়েছিল।

বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে শান্তি প্রক্রিয়া পুনরুজ্জীবিত করার জন্য মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব মহসেন রেজায়ির কাছে একটি চিঠি পাঠিয়েছেন, যা শান্তি আলোচনার পথ সুগম করার চেষ্টা হিসেবে দেখা হচ্ছে।

এই কূটনৈতিক অগ্রগতি এবং আলোচনার সম্ভাবনা আন্তর্জাতিক বিনিয়োগকারীদের দৃষ্টি আকর্ষণ করেছে, যা মধ্যপ্রাচ্যের তেল সরবরাহ পরিস্থিতি এবং বৈশ্বিক কাঁচা তেলের বাজারে সরাসরি প্রভাব ফেলছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাংলাদেশ-চীনের মধ্যে শিক্ষায় সহযোগিতা বাড়াতে বৈঠক অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ ইং

০৩:৪২ পি.এম


বাংলাদেশ-চীনের মধ্যে শিক্ষায় সহযোগিতা বাড়াতে বৈঠক অনুষ্ঠিত

বাংলাদেশ ও চীনের মধ্যে শিক্ষায় দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদার করার লক্ষ্যে হুবেই প্রাদেশিক শিক্ষা বিভাগের সঙ্গে একটি উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে চীনের উহানে হুবেই প্রাদেশিক শিক্ষা বিভাগের কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে বাংলাদেশের শিক্ষা মন্ত্রণালয়ের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব মো. আবদুল খালেক। প্রতিনিধি দলে শিক্ষামন্ত্রীর একান্ত সচিব ফারহান ইস্তিয়াকও উপস্থিত ছিলেন। অন্যদিকে, চীনা প্রতিনিধি দলের নেতৃত্ব দেন হুবেই প্রাদেশিক শিক্ষা বিভাগের উপমহাপরিচালক ডুয়ান শুহুই।

বৈঠকের সভাপতিত্বকালে ডুয়ান শুহুই জানান, বর্তমানে হুবেই প্রদেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ৭৩০ জন বাংলাদেশি শিক্ষার্থী পড়াশোনা করছেন। তিনি আরও বেশি সংখ্যক বাংলাদেশি শিক্ষার্থী, শিক্ষক ও গবেষকদের স্বাগত জানানোর আগ্রহ প্রকাশ করেন। যৌথ গবেষণা, শিক্ষক প্রশিক্ষণ এবং শিক্ষার্থী বিনিময়ের মাধ্যমে বহুমাত্রিক অংশীদারত্ব গড়ে তোলার ওপর তিনি বিশেষ গুরুত্বারোপ করেন।

সিনিয়র সচিব মো. আবদুল খালেক দ্বিপক্ষীয় সহযোগিতার ধারাবাহিকতা বজায় রাখতে উভয় পক্ষের মধ্যে একটি ‘রেকর্ড অব নোটস’ স্বাক্ষরের প্রস্তাব দেন। তিনি বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য উচ্চশিক্ষার সুযোগ বৃদ্ধি ও শিক্ষক প্রশিক্ষণ কর্মসূচি জোরদারের আহ্বান জানান। বৈঠকে যৌথ উদ্যোগ ত্বরান্বিত করতে হুবেইয়ের প্রতিনিধি দল ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে বাংলাদেশ সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানানো হয়।

উভয় পক্ষ শিক্ষার্থী বিনিময়, শিক্ষকদের দক্ষতা বৃদ্ধি এবং যৌথ একাডেমিক প্রকল্প বাস্তবায়নে ঐকমত্য প্রকাশ করেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তাহসিফ সৌরির মরদেহের সুরতহাল প্রতিবেদনে জানা গেল

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ ইং

০৩:৪২ পি.এম


তাহসিফ সৌরির মরদেহের সুরতহাল প্রতিবেদনে জানা গেল

বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সৌরির মরদেহে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি, তবে পুলিশের সুরতহাল প্রতিবেদনে নাক দিয়ে রক্ত বের হওয়ার বিষয়টি উল্লেখ করা হয়েছে।

এই সুরতহাল প্রতিবেদনটি বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে গাজীপুরের টঙ্গী নৌ-পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মুস্তাফিজুর রহমান তৈরি করেন।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, উদ্ধার হওয়া মরদেহটি শনাক্ত করেন নিহতের খালাতো ভাই জহির হাসান। মরদেহের মাথার চুল কালো এবং উচ্চতা আনুমানিক ৫ ফুট ৭ ইঞ্চি। কপাল স্বাভাবিক, মুখমণ্ডল গোলাকার। মুখ ও চোখ বন্ধ ছিল এবং ছোট ছোট কালো দাঁড়ি ও গোঁফ ছিল। হাত দুটি মাথার সামনাসামনি বাঁকা অবস্থায় ছিল।

নাক থেকে রক্ত বের হয়েছে, তবে শরীরের অন্য কোথাও কোনো আঘাতের চিহ্ন নেই। শরীরের সব অঙ্গ স্বাভাবিক অবস্থায় রয়েছে, তবে পেট ফোলা ছিল। হাতের মুষ্ঠি খোলা অবস্থায় পাওয়া গেছে সুরতহাল প্রস্তুতকারী কর্মকর্তার দ্বারা।

গত বুধবার (২৮ অক্টোবর) বিকেলে তুরাগ নদ থেকে তাহসিফ সৌরির মরদেহ উদ্ধার করেন টঙ্গী নৌপুলিশ ফাঁড়ির সদস্যরা। পরে তার মরদেহ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে আজ দুপুরে মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, ২৭ অক্টোবর সন্ধ্যায় তাহসিফ সৌরি তার মায়ের সঙ্গে শপিং শেষে বাড়িতে ফেরেন। কিছু সময় পর তিনি এক সহকর্মীর সঙ্গে দেখা করতে বাড়ি থেকে বের হন। ২৮ অক্টোবর তার শেষ মেসেজ ছিল- আসছি। এরপর তিনি আর ফিরে আসেননি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৪
মাগরিব ০৫:২১
ইশা ০৬:৩৩
সূর্যোদয় : ০৬:০৩ সূর্যাস্ত : ০৫:২১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%