ঢাকা শুক্রবার, ৩০শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ৩০শে অক্টোবর, ২০২৬ইং ১৪ই কার্তিক, ১৪৩৩বাং

গফরগাঁওয়ে ৫০০ টাকার জন্য ২৩ বছরের তরুণের আত্মহত্যা


গফরগাঁওয়ে ৫০০ টাকার জন্য ২৩ বছরের তরুণের আত্মহত্যা

মোঃ কালাম (২৩) নামের এক তরুণ আত্মহত্যা করেছে ৫০০ টাকা বাবার কাছে চেয়ে না পেয়ে রাগে অভিমানে। এই আত্মহত্যার ঘটনাটি ঘটে বুধবার (৭ জানুয়ারী) দুপুর দুইটার দিকে ময়মনসিংহের গফরগাঁও পৌরসভার ৩নং ওয়ার্ড ষোলাসিয়া গ্রামের নিজ বাসায়।

কালাম গফরগাঁও বাজারে কাঁচামালের ব্যবসায়ী মোঃ গিয়াসউদ্দিনের ছেলে। সে চার ভাই-বোনের মধ্যে সবার ছোট। গিয়াস উদ্দিন বলেন, "ছেলে কালাম আমার কাছে ৫০০ টাকা চেয়েছিল, এখন টাকা নেই, পরে দিব বলেছিলাম।" এই বলে তিনি বাজারে চলে যান। কিছুক্ষন পরে খবর আসে যে কালাম গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে।

গফরগাঁও থানার এসআই (তদন্ত) মশিউর রহমান জানান, "আত্মহত্যার কথা শুনেছি। ছেলের বাবা থানায় এসে জানান।" এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলার প্রস্তুতি চলছে।

আরও পড়ুন: শেরপুরে নালিতাবাড়ীতে বারোমারীতে জেলা পুলিশের নিশ্ছিদ্র নিরাপত্তায় শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে ফাতেমা রাণী মা মারীয়ার তীর্থোৎসব

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গারো পাহাড় অঞ্চলের শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৩০শে অক্টোবর, ২০২৬ ইং

০১:৪৪ এম


গারো পাহাড় অঞ্চলের শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

শেরপুরের ঝিনাইগাতীতে গত দুই সপ্তাহের বেশি সময় ধরে কুয়াশাচ্ছন্ন হিমেল হাওয়ার কারণে জনজীবন স্থবির হয়ে পড়েছে। এই পরিস্থিতিতে বিশেষভাবে দুর্ভোগে পড়েছে গারো পাহাড়ের অসহায়, দরিদ্র, দিনমজুর এবং পথে-ঘাটে আশ্রয় নেওয়া ভবঘুরে মানুষ। মানবিকতার উষ্ণ আলো ছড়িয়ে দিতে স্বেচ্ছাসেবী সংগঠন ‘ভয়েস অব ঝিনাইগাতী’ এগিয়ে এসেছে।

গত রোববার (৪ জানুয়ারী) রাত থেকে বুধবার রাত ১১টা পর্যন্ত সীমান্ত ঘেঁষা পাহাড়ী অঞ্চলের রাংটিয়া, নওকুচি, গজনী এলাকা ও সদর বাজারে বিভিন্ন শ্রেণি পেশার দুই শতাধিক মানুষের হাতে শীতবস্ত্র (কম্বল) তুলে দেন সংগঠনের সদস্যরা। আমেরিকার নিউজার্সিতে অবস্থিত একটি ওষুধ প্রস্তুতকারক কোম্পানির প্রধান গবেষক প্রবাসী বাংলাদেশি ড. জাফর ইকবালের পৃষ্ঠপোষকতায় এই কম্বল বিতরণ কার্যক্রম পরিচালিত হয়।

শীতবস্ত্র বিতরণ কার্যক্রমে আদিবাসী নেতা রয়েল কোচ, সংগঠনটির সহ সভাপতি মো. সোহলে রানা, সাংবাদিক মো. সাদ্দাম হোসাইন, সদস্য মেজবাহ, তৌহিদ, লিখন, মুজাহিদ, মিলন, জুয়েলসহ স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। স্বেচ্ছাসেবী সংগঠন ভয়েস অব ঝিনাইগাতী’র প্রতিষ্ঠাতা ও ইউপি সদস্য মো. জাহিদুল হক মনির বলেন, "এই উদ্যোগ শুধু একটি সামাজিক কর্মসূচি নয়, বরং বন্ধুত্ব, ভালোবাসা ও দায়বদ্ধতার প্রকাশ। যারা খুব অর্থকষ্টে থাকেন, তাদের মুখে সামান্য হলেও যেন হাসি ফুটে, এ প্রচেষ্টার অংশ হিসেবেই এ আয়োজন। সুবিধা বঞ্চিতদেও জন্যে আমাদের এধরনের কার্যক্রম অব্যাহত থাকবে ইনশাল্লাহ।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শেরপুরে নির্বাচনকালীন সাংবাদিকতা প্রশিক্ষণের উদ্বোধন, ৫০ সাংবাদিকের অংশগ্রহণ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৩০শে অক্টোবর, ২০২৬ ইং

০১:৪৪ এম


শেরপুরে নির্বাচনকালীন সাংবাদিকতা প্রশিক্ষণের উদ্বোধন, ৫০ সাংবাদিকের অংশগ্রহণ

প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) উদ্যোগে শেরপুর ও জামালপুর জেলার সাংবাদিকদের জন্য দু’দিনব্যাপী নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকালে শেরপুর জেলা প্রশাসনের তুলশীমালা ট্রেনিং সেন্টারে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়।

এদিন প্রশিক্ষণের রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন পিআইবির প্রশিক্ষক জিলহাজ উদ্দিন নিপুন এবং ডেইলি স্টারের সিনিয়র রিপোর্টার বাহারাম খান। এই অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন শেরপুর প্রেস ক্লাবের সভাপতি কাকন রেজা এবং সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল। বক্তারা উল্লেখ করেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্বাচনের সময় সাংবাদিকদের দ্বারা কোনো বিচ্যুতি যাতে না ঘটে, তা নিশ্চিত করতে সাংবাদিকদের প্রশিক্ষিত করা এবং আইন-কানুনে আরও দক্ষ করে তোলার উদ্দেশ্যে পিআইবি এই প্রশিক্ষণের আয়োজন করেছে।

গণমাধ্যমকর্মীরা রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে অনেক দায়িত্ব ও কর্তব্য পালন করেন। সঠিকভাবে তাদের ভূমিকা রাখতে হবে। প্রশিক্ষণে শেরপুর ও জামালপুর জেলায় কর্মরত ৫০ জন সাংবাদিক অংশগ্রহণ করেন। শুক্রবার এই প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণী অনুষ্ঠিত হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নির্বাচনে পুরোপুরি লেভেল প্লেয়িং ফিল্ড রয়েছে: শফিকুল আলম

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৩০শে অক্টোবর, ২০২৬ ইং

০১:৪৫ এম


নির্বাচনে পুরোপুরি লেভেল প্লেয়িং ফিল্ড রয়েছে: শফিকুল আলম

প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম মন্তব্য করেছেন যে, "আমরা মনে করি খুব ভালো লেভেল প্লেয়িং ফিল্ড আছে।" বর্তমানে প্রার্থীদের যাচাই-বাছাই প্রক্রিয়া চলছে। নির্বাচনী প্রচার ২২ জানুয়ারি থেকে শুরু হবে। তিনি আরও বলেন, "আমরা মনে করি এখনো যথেষ্ট ভালো পরিবেশ রয়েছে।" প্রার্থীরা বর্তমানে বাড়ি বাড়ি গিয়ে ভোট চাচ্ছেন এবং নির্বাচনের আমেজ সারা দেশে দেখা যাচ্ছে। লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে কিছু মন্তব্য করা হলেও, তিনি উল্লেখ করেন যে, "কিন্তু আমরা দৃশ্যমান এমন কিছু দেখছি না যে কেউ বলতে পারেন যে লেভেল প্লেয়িং ফিল্ড নেই।" তিনি নিশ্চিত করেছেন যে, "পুরোপুরি লেভেল প্লেয়িং ফিল্ড আছে।" এটি ছোট দল এবং বড় দলের জন্য সমানভাবে প্রযোজ্য।

আজ শুক্রবার সকালে নগরীর এবি গুহ রোডে শিববাড়ী মন্দির পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে জানান, "নির্বাচনে একটি দলের প্রতি ঝুকে পড়েছে এমন অভিযোগ অনেকে করছেন।" তবে তিনি বলেন, "কোন দলের বা কারো প্রতি ঝুঁকে পড়েনি।" কিছু লোক মনে করছেন যে, বেগম খালেদা জিয়া মারা যাওয়ার পর রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে, যা দেখে অনেকে অন্যরকম ভাবছেন। তিনি বলেন, "সতিকার অর্থে উনি জাতীয় নেত্রী ছিলেন। উনি শুধুমাত্র বিএনপির নেত্রী না। উনি সমস্ত বাংলাদেশের নেত্রী।" এজন্য জাতীয় শোক প্রকাশ করা হয়েছে এবং অনেকে শোক বইয়ে স্বাক্ষর করে আসছেন।

তিনি আবারও বলেন, "এই নির্বাচনের আগে আমরা লেভেল ফিল্ড করার জন্য যা যা করণীয় সব কিছু করা হচ্ছে।" পক্ষপাতিত্বের অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, "কোন ধরণের পক্ষপাতিত্ব কারো জন্য করা হয়নি।" বড় দল এবং ছোট দল উভয়ের জন্য প্লাটফর্মটি সমান। তিনি উল্লেখ করেন, "প্রায় পৌনে তিনশ বছর আগের শিববাড়ী মন্দির পরিদর্শন করেছি।" এখানে দুর্গাপূজার আয়োজন সম্পূর্ণরূপে নারীরা করে থাকে এবং পুরুষদের কোন ধরনের ইনভলভমেন্ট থাকে না।

তিনি বলেন, "সামনে নির্বাচন আসছে। নির্বাচনে যেন আমরা সবাই ভালো ভোট দিতে পারি।" তিনি আরও উল্লেখ করেন, "আমি মুসলমান বলে ভালো ভোট দিতে পারবো, আরেকজন দিতে পারবে না তাতো না।" তিনি সকল ধর্মের মানুষের মধ্যে একতা কামনা করেন এবং বলেন, "নুতন বাংলাদেশ চাই।" নির্বাচনের জন্য তিনি সকলকে গণভোটে হা ভোট দেওয়ার আহ্বান জানান। "হা ভোট দেব এই জন্য যাতে বাংলাদেশে আর কোন ফ্যাসিস্টের কোন রাজত্ব কায়েম না হয়।" তিনি বলেন, "বাংলাদেশে যেন আপনার আমার অধিকার সবসময় অক্ষুণ্ন থাকে।"

এর আগে প্রধান উপদেষ্টার প্রেস সচিব মো. শফিকুল আলম নগরীর জুবলী রোডে বুড়া পীরের মাজার পরিদর্শন করেন। গত বছর ভাংচুর ও হামলার শিকার হওয়া নগরীর থানা ঘাট এলাকায় হজরত শাহ সুফী সৈয়দ কালু শাহ'র (রহ) মাজারও পরিদর্শন করেন। সকাল ১০ টায় বুড়া পীরের মাজার পরিদর্শনের পর তিনি হামলার পর মাজারে মোনাজাত করেন। তিনি জানান, "বাংলাদেশ পীর আওলীয়ার দেশ, ইসলাম এসেছে তাদের হাত ধরেই।" কিছু লোক বিভিন্ন অজুহাতে মাজারে আঘাত হানছে, এ জন্য তিনি তীব্র নিন্দা জানান। তিনি বলেন, "বাংলাদেশ সম্প্রীতির দেশ, এই দেশ সকল ধর্ম বর্ণ মানুষের দেশ।"

তিনি আরও বলেন, "আমার এক বাংলাদেশ, উনার এক বাংলাদেশ, আপনার এক বাংলাদেশ সবার বাংলাদেশ মিলেই বাংলাদেশ।" তিনি সকলকে সম্মান করার আহ্বান জানিয়ে বলেন, "আপনার মত, পথ, ধর্ম, বর্ণ সবাইকে আমার সম্মান করা উচিত।" তিনি মাজারের নিরাপত্তা প্রসঙ্গে বলেন, "আগের চেয়ে পুলিশের মনোবল বেড়েছে।" মাজারে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং মানুষও সচেতন হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গফরগাঁও আসনে সৈয়দ মাহমুদ মোরশেদের নির্বাচনী প্রচারণা শুরু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৩০শে অক্টোবর, ২০২৬ ইং

০১:৪৬ এম


গফরগাঁও আসনে সৈয়দ মাহমুদ মোরশেদের নির্বাচনী প্রচারণা শুরু

ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসনে এলডিপির প্রার্থী হিসেবে নির্বাচনী প্রচারণা ও গণসংযোগ শুরু করেছেন গফরগাঁও উপজেলার প্রথম সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট সৈয়দ মাহমুদ মোরশেদ। গত বৃহস্পতিবার বিকাল থেকে রাত পর্যন্ত এলডিপির প্রেসিডিয়াম সদস্য এডভোকেট সৈয়দ মাহমুদ মোরশেদ গফরগাঁও উপজেলার পাগলা থানাধীন ত্রিমোহনী, পুলের ঘাট, পাগলা বাজার, কান্দিপাড়া বাজার, দত্তেরবাজার, বটতলা, ডাকবাংলা বাজার এলাকায় গণসংযোগ করেন। তিনি ভোটারদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।

এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় এলডিপির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আবু রিজভী আল হোসাইনী, গফরগাঁও উপজেলা এলডিপির সভাপতি মোঃ মোতাহার হোসেন, সাধারণ সম্পাদক মোঃ মোশারফ হোসেন খান, সহ-সভাপতি হোসেন মিয়া, প্রচার সম্পাদক মনির খান, সহ-দপ্তর সম্পাদক শামছুল হক মাস্টারসহ উপজেলা ও ইউনিয়ন নেতৃবৃন্দরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৪
মাগরিব ০৫:২১
ইশা ০৬:৩৩
সূর্যোদয় : ০৬:০৩ সূর্যাস্ত : ০৫:২১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%