ঢাকা রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ইং ০২ই কার্তিক, ১৪৩৩বাং

স্টার্কের জবাব দিচ্ছেন শরিফুল


স্টার্কের জবাব দিচ্ছেন শরিফুল

প্রথম ইনিংসে ব্যাট হাতে দলের হয়ে সর্বোচ্চ ১৪ রান করা শরিফুল ইসলাম এবার বল হাতে ম্যাকাইয়ের বাইশ গজে আগুন ঝরালেন! তিনি স্বাগতিক অস্ট্রেলিয়ার শক্তিশালী ব্যাটিং লাইনআপকে ধসিয়ে একাই তুলে নিলেন ৬ উইকেট।

ম্যাচের দ্বিতীয় সেশনটি ছিল চরম নাটকে ভরপুর; যেখানে দুই দল মিলিয়ে পতন ঘটেছে মোট ৭টি উইকেটের।

এর আগে নিজেদের প্রথম ইনিংসে বাংলাদেশ মাত্র ৬৪ রানে অলআউট হয়ে যায়, তবে শরিফুল অজিদের বুক কাঁপিয়ে দেন। তিনি মাত্র ৪১ রানে অজিদের ৩ উইকেট তুলে নিয়ে শুরুতেই বাংলাদেশের জন্য বড় ধাক্কা দেন। চা বিরতিতে যাওয়ার আগে স্বাগতিকদের সংগৃহীত রান ছিল ৩ উইকেটের বিনিময়ে ৫০। তবে একপ্রান্তে স্টিভ স্মিথ ও ক্যামেরন গ্রিনের ৫০ ঊর্ধ্ব জুটিতে বাংলাদেশ দল কিছুটা অস্বস্তিতে পড়েছিল। শেষমেশ সেই ভয়ংকর হয়ে ওঠা জুটি ভেঙে স্বস্তি ফেরান শরিফুল নিজেই।

আরও পড়ুন: মেসার্স উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকি

এর আগে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে বোলিংয়ের শুরুতেই চাপ সৃষ্টি করেছিল বাংলাদেশ। ম্যাচের তৃতীয় ওভারে অজি ওপেনার ম্যাট রেনশকে (৮) স্লিপে তানজিদ হাসান তামিমের তালুবন্দী করান স্পিডস্টার তাসকিন আহমেদ। ২২ রানে প্রথম উইকেট হারানোর পর অষ্টম ওভারে আক্রমণের রাশ নিজের হাতে তুলে নেন শরিফুল।

ওভারের দ্বিতীয় বলেই অজি ওপেনার ট্র্যাভিস হেডকে (২২) ইনসাইড এজ বানিয়ে বোল্ড করেন তিনি। আর তার মাত্র চার বলের ব্যবধানে মার্নাস লাবুশেনকেও (৪) ফিরিয়ে দেন। শরিফুলের ভেতরের ঢোকা বলে খাতা খোলার আগেই বোল্ড হয়ে যান এই অজি ব্যাটার, ফলে তিনি চরম চাপে পড়েন।

দ্বিতীয় স্পেলে ফিরে শরিফুল আবারও স্পেল-বাইন্ডিং স্পিড দেখান। স্মিথ ও গ্রিনের মধ্যে জমে ওঠা ৭৭ রানের বিপজ্জনক জুটিতে আঘাত হানেন শরিফুল নিজেই।

শরিফুলের সোজা ডেলিভারিতে স্মিথকে আম্পায়ার এলবিডব্লিউর সিদ্ধান্ত দিলে রিভিউ নেন এই ব্যাটার, তবে আম্পায়ার্স কলে ৬ চারে ৪২ রানে মাঠ ছাড়তে হয় তাকে।

আরও পড়ুন: ‘বাংলাদেশ ফার্স্ট’ পররাষ্ট্রনীতিতে জাতীয় স্বার্থ ও সার্বভৌমত্বকে অগ্রাধিকার

১১৮ রানে চতুর্থ উইকেট হারানোর পর শরিফুল ওয়েবস্টার, কামিন্স ও স্টার্ককেও দ্রুত ফিরিয়ে অজিদের চালকের আসনে টেনে নামানোর রূপকার হিসাবে এককভাবে কাজ করেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভারতের ৬ নাবিককে ধরে নিয়ে গেল সোমালি জলদস্যুরা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ২২শে আগস্ট, ২০২৬ ইং

০১:১৬ পি.এম


ভারতের ৬ নাবিককে ধরে নিয়ে গেল সোমালি জলদস্যুরা

ছয় ভারতীয় নাবিক সোমালিয়ার পুন্টো ল্যান্ড উপকূলে জলদস্যুদের হাতে জিম্মি হয়েছেন। জলদস্যুরা ক্যামেরুনের পতাকাবাহী একটি পণ্যবাহী জাহাজ দখল করে সেই জাহাজটিকে উপকূলের দিকে নিয়ে যেতে সক্ষম হয়েছে বলেও জানা গেছে।

সোমালিয়া থেকে আসা অ্যাসোসিয়েটেড প্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, চলতি সপ্তাহের শুরুতে পুন্টল্যান্ডের ইয়েল জেলার মারাইয়া উপকূল থেকে প্রায় সাড়ে ৩ নটিক্যাল মাইল দূরে জাহাজটি ছিনতাই করা হয়।

জানা গেছে, জাহাজটিতে মোট দশজন নাবিক ও নিরাপত্তাকর্মী উপস্থিত ছিলেন। এই দশজনের মধ্যে ছয়জন ভারতীয় নাগরিক এবং একজন করে তুরস্ক, জর্জিয়া ও সার্বিয়ার নিরাপত্তারক্ষী ছিলেন।

সোমালিয়ার একজন কর্মকর্তা জানিয়েছেন, আটজন জলদস্যু জাহাজটি দখল করে পুন্টল্যান্ডের দাঙ্গোরয়ো জেলার গারমালের কাছাকাছি উপকূলের দিকে নিয়ে যায়। নিরাপত্তাজনিত কারণে ওই কর্মকর্তা নিজের পরিচয় প্রকাশ করেননি।

এছাড়া, জাহাজটিতে মোগাদিশুর একটি তুর্কি সামরিক প্রশিক্ষণকেন্দ্রের জন্য পাঠানো অস্ত্র এবং বিভিন্ন যোগাযোগ ও স্যাটেলাইট সরঞ্জাম ছিল বলে জানা গেছে।

কর্তৃপক্ষ ধারণা করছে, জাহাজটি দখল করা জলদস্যুরা এর পূর্বে বাণিজ্যিক জাহাজ ছিনতাইয়ের ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে। গত ২৬ এপ্রিল সোয়ার্ড নামের আরেকটি বাণিজ্যিক জাহাজ ছিনতাইয়ের ঘটনাতেও তাদের সংশ্লিষ্টতার সন্দেহ রয়েছে।

জাহাজটির মালিক একটি শিপিং প্রতিষ্ঠান, তবে এ ঘটনার বিষয়ে ভারত বা তুরস্কের কোনো সরকারি কর্তৃপক্ষ এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে মন্তব্য করেনি।

সূত্র: এনডিটিভি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিয়ে করলেন অর্জুন রামপাল

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

শনিবার, ২২শে আগস্ট, ২০২৬ ইং

০১:২০ পি.এম


বিয়ে করলেন অর্জুন রামপাল

বলিউড অভিনেতা অর্জুন রামপাল এবং তাঁর দীর্ঘ সময়ের সঙ্গী গ্যাব্রিয়েলা দেমেত্রিয়াদেস অবশেষে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন। তাঁরা দীর্ঘদিন ধরে প্রেম, সংসার ও দুই সন্তানকে নিয়ে একসঙ্গে পথ চলার পর এখন তাঁদের সম্পর্ক পেল আইনি স্বীকৃতি।

তবে এই বিয়ের আয়োজন হয়নি তারকাখচিত কোনো জমকালো আয়োজনে। গোয়ায় একটি সাদামাটা আয়োজনের মাধ্যমে অর্জুন এবং গ্যাব্রিয়েলা আইনি প্রক্রিয়ার মাধ্যমে বিয়ে নিবন্ধন করেছেন।

সংবাদ সংস্থা পিটিআইয়ের প্রতিবেদনের ভিত্তিতে জানা যায়, উত্তর গোয়ার মাপুসার সাব-রেজিস্ট্রার কার্যালয়ে তাঁদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। স্থানীয় আইন অনুযায়ী প্রথম এবং দ্বিতীয় স্বাক্ষরের মধ্যে ১৫ দিনের অপেক্ষার বিধান থাকলেও বিশেষ অনুমতি নিয়ে সেই প্রক্রিয়া সম্পন্ন করেছেন এই তারকা দম্পতি।

সাব-রেজিস্ট্রার সুরজ ভেরনেকার জানিয়েছেন, গোয়ার ইউনিফর্ম সিভিল কোডের আওতায় তাঁদের বিয়ে নিবন্ধিত হয়েছে। বিশেষ দিনটিকে তাঁরা রেখেছেন একেবারেই অনাড়ম্বর। বিকেল চারটার দিকে সাধারণ পোশাকে কার্যালয়ে হাজির হন দুজন। সঙ্গে ছিলেন তাঁদের কয়েকজন ঘনিষ্ঠ বন্ধু।

অর্জুন এবং গ্যাব্রিয়েলার প্রেমের সম্পর্কের শুরু ২০১৮ সালে। এরপর বিয়ের আনুষ্ঠানিকতা ছাড়াই তাঁরা একসঙ্গে সংসার শুরু করেন। ২০১৯ সালে তাঁদের প্রথম সন্তান এরিকের জন্ম হয়। চার বছর পর, ২০২৩ সালে আসে দ্বিতীয় সন্তান এরিভ।

দীর্ঘদিন একসঙ্গে থাকার পরও অর্জুন ও গ্যাব্রিয়েলা বিয়ে নিয়ে তাড়াহুড়া করেননি। তাঁরা নিজেদের মতো করেই সম্পর্ককে এগিয়ে নিয়েছেন। পরে ২০২৫ সালে গ্যাব্রিয়েলার সঙ্গে বাগ্‌দানের খবর প্রকাশ্যে আনেন অর্জুন। আর এবার ২০২৬ সালে এসে তাঁদের দীর্ঘদিনের সম্পর্ক পেল আইনি স্বীকৃতি।

মজার বিষয় হলো, বিয়ের আগে একাধিকবার বিয়ের প্রয়োজনীয়তা নিয়ে অর্জুন নিজে মতামত জানিয়েছেন। অভিনেতা রণবীরের ইউটিউব চ্যানেলে তিনি বলেছিলেন, "তাদের সম্পর্কের জন্য বিয়ের কাগজ খুব একটা গুরুত্বপূর্ণ নয়।" অর্জুনের ভাষায়, "বিয়ে আসলে কী? শেষ পর্যন্ত তো একটা কাগজ।" তাঁর যুক্তি ছিল, বিয়ের পর অনেক সময় মানুষের মনে সম্পর্কটি স্থায়ী হয়ে যাওয়ার একটি ধারণা তৈরি হয়, যা সম্পর্কের স্বাভাবিক গতিকে বদলে দিতে পারে। গ্যাব্রিয়েলার সঙ্গে তাঁর সম্পর্কের সৌন্দর্য ছিল সেই স্বাভাবিকতাতেই।

অভিনেতা আরো বলেছিলেন, "তাঁদের কাছে তাঁরা এমনিতেই বিবাহিত।" দুজনই একে অপরকে ভালো পথে এগিয়ে যেতে সাহায্য করছেন। একই সঙ্গে তাঁরা প্রেমিক-প্রেমিকার সম্পর্কটিও উপভোগ করছেন।

তবে বিয়ের বিরোধী নন বলেও জানিয়েছেন অর্জুন। শেষ পর্যন্ত সেই 'কাগজের' স্বীকৃতিই অবশেষে নিলেন দুজন।

গ্যাব্রিয়েলার সঙ্গে সম্পর্কে জড়ানোর আগে অর্জুনের দাম্পত্য জীবন ছিল মডেল ও সাবেক মিস ইন্ডিয়া মেহর জেসিয়ার সঙ্গে। তাঁদের বিয়ে হয়েছিল ১৯৯৮ সালে। তাঁদের দুই মেয়ে মাহিকা ও মাইরা রয়েছে।

প্রায় ২১ বছরের দাম্পত্য জীবনের পর ২০১৯ সালে বিচ্ছেদ হয় অর্জুন ও মেহরের। তবে বিচ্ছেদের পরও দুই মেয়ের সঙ্গে অর্জুনের সম্পর্ক বরাবরই ঘনিষ্ঠ। গ্যাব্রিয়েলার সঙ্গে নতুন জীবন শুরু করার পাশাপাশি আগের সংসারের সন্তানদের প্রতিও বাবার দায়িত্ব পালন করে গিয়েছেন তিনি।

প্রেম থেকে সংসার, এরপর দুই সন্তানের জন্ম দেওয়ার পরও দীর্ঘ সময় বিয়ের আইনি স্বীকৃতি নেননি অর্জুন এবং গ্যাব্রিয়েলা। তাঁদের কাছে সম্পর্কের সংজ্ঞা ছিল সামাজিক বা আইনি স্বীকৃতির চেয়ে অনেক বেশি ব্যক্তিগত। তবে অবশেষে সেই দীর্ঘ সম্পর্ককেই আনুষ্ঠানিকভাবে বিয়ের বন্ধনে বাঁধল এই দুই তারকা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নেছারাবাদে পৈতৃক জমি দখল নিয়ে দুই পক্ষের বিরোধ, এলাকায় উত্তেজনা

আন্তর্জাতিক ডেস্ক

নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি

শনিবার, ২২শে আগস্ট, ২০২৬ ইং

০১:২৩ পি.এম


নেছারাবাদে পৈতৃক জমি দখল নিয়ে দুই পক্ষের বিরোধ, এলাকায় উত্তেজনা

 

 

 

পিরোজপুরের নেছারাবাদ উপজেলার সমুদয়কাঠী ইউনিয়নের মেসন্ডা গ্রামে পৈতৃক সূত্রে পাওয়া ও দীর্ঘদিনের ভোগদখলে থাকা জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জমির মালিকানা ও দখল নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিনের বিরোধ নতুন করে উত্তেজনার সৃষ্টি করেছে।

 

অভিযোগ উঠেছে, জমির বিএস রেকর্ডীয় মালিকদের চাচাতো ভাই আল আমীন ও জিহাদ ওই জমিতে দখল প্রতিষ্ঠার চেষ্টা করছেন। এ নিয়ে জাহাঙ্গীর কবির, আলমগীর কবির ও আনোয়ার হোসেনের পরিবারের সঙ্গে তাদের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে।

 

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, জাহাঙ্গীর কবির ও আলমগীর কবির ঢাকায় বসবাস করেন এবং আনোয়ার হোসেন প্রবাসে থাকেন। পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, তারা এলাকায় না থাকার সুযোগে তাদের জমি দখলের চেষ্টা ও বিভিন্নভাবে হয়রানি করা হচ্ছে।

 

জমির কেয়ারটেকার মো. জামাল হোসেন বলেন, প্রায় ৪০ বছর ধরে তিনি ওই সম্পত্তি দেখাশোনা করছেন। তার দাবি, বিরোধপূর্ণ জমির দলিল ও বিএস রেকর্ড মালিকদের পরিবারের নামে রয়েছে। তিনি অভিযোগ করেন, আল আমীন ও জিহাদ জমিতে বাধা সৃষ্টি করে দখলের চেষ্টা করছেন। এমনকি তাদের একটি কাচারি ঘর দখল করে সেখানে মাদকের আসর বসানোর অভিযোগও করেন তিনি।

 

তবে মাদক ব্যবসা কিংবা কাচারি ঘর দখলসহ এসব অভিযোগ অস্বীকার করেছেন আল আমীন ও জিহাদ।

 

স্থানীয় কৃষক মো. জুয়েল বলেন, প্রায় ১৩ বছর ধরে তিনি জাহাঙ্গীর কবিরের কাছ থেকে জমি নিয়ে চাষাবাদ করে আসছেন। সম্প্রতি তাকে জমিতে চাষাবাদে বাধা দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি। পাশাপাশি তার ট্রাক্টর ভাঙচুরেরও অভিযোগ করেন এই কৃষক।

 

অন্যদিকে আল আমীন বলেন, মেসন্ডা গ্রামে তাদেরও পৈতৃক সম্পত্তি রয়েছে। তার দাবি, চাচাতো ভাই জাহাঙ্গীর কবির ও আলমগীর কবির নিজেদের ইচ্ছামতো ওই সম্পত্তি বিএস রেকর্ড করে নিয়েছেন। তিনি তাদের উত্থাপিত জমি দখলের অভিযোগও অস্বীকার করেন।

 

জাহাঙ্গীর কবিরের দাবি, বিরোধপূর্ণ জমি তাদের মায়ের নামে এবং বিএস রেকর্ডীয় সম্পত্তি। দীর্ঘদিন তারা এলাকায় না থাকায় স্থানীয় কৃষক জুয়েলকে জমি চাষাবাদের জন্য দেওয়া হয়েছে। অপর পক্ষ জমির মালিকানা দাবি করলেও তাদের কাছে বৈধ দলিল নেই বলেও দাবি করেন তিনি।

 

এদিকে জমির মালিকানা ও দখল নিয়ে দুই পক্ষের পাল্টাপাল্টি দাবিতে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়দের আশঙ্কা, বিষয়টির দ্রুত আইনগত সমাধান না হলে বিরোধ আরও জটিল হতে পারে। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে জমির কাগজপত্র যাচাই করে আইনানুগভাবে বিষয়টি নিষ্পত্তির দাবি জানিয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

৩ ঘণ্টা পর উত্তরাঞ্চলে ট্রেন চলাচল স্বাভাবিক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২২শে আগস্ট, ২০২৬ ইং

০১:২৫ পি.এম


৩ ঘণ্টা পর উত্তরাঞ্চলে ট্রেন চলাচল স্বাভাবিক

জয়পুরহাটের পুরানাপৈল এলাকায় বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনের একটি কয়েল স্প্রিং বডি ভেঙে যাওয়ার কারণে উত্তরাঞ্চল রুটে প্রায় তিন ঘণ্টা ট্রেনের চলাচল ব্যাহত হয়েছে। পরে সান্তাহার থেকে রিলিফ ট্রেন এনে মেরামতের পর ট্রেনের চলাচল স্বাভাবিক হয়ে যায়।

শনিবার (২২ আগস্ট) সকালে পৌনে ৯টার দিকে, চিলাহাটি থেকে রাজশাহীগামী ‘বরেন্দ্র এক্সপ্রেস’ ট্রেনটি পুরানাপৈল রেলগেট এলাকা পার হওয়ার পরপরই ট্রেনটি বিকল হয়ে পড়ে।

প্রত্যক্ষদর্শী ও রেলওয়ে সূত্রে জানায়, জয়পুরহাট অতিক্রম করার পর হঠাৎ যান্ত্রিক ত্রুটি দেখা দিলে চালক ট্রেনটি থামিয়ে দেন। পরে ট্রেনের একটি কয়েল স্প্রিং বডি ভেঙে গেছে বলে পরীক্ষা করা হয়।

প্রধান লাইনে ট্রেনটি দীর্ঘ সময় আটকে থাকার কারণে সান্তাহার, পার্বতীপুর, রাজশাহী ও ঢাকাগামী একাধিক ট্রেন বিভিন্ন স্টেশনে আটকা পড়ে।

এতে হাজারো যাত্রী তীব্র ভোগান্তির মধ্যে পড়েন। তবে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা থাকলেও এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

এই বিষয়ে তাৎক্ষণিকভাবে সান্তাহার ও পার্বতীপুর রেলওয়ে জংশন কর্তৃপক্ষকে জানানো হয়। পরে সান্তাহার থেকে উদ্ধারকারী (রিলিফ) ট্রেন ঘটনাস্থলে পৌঁছে ক্ষতিগ্রস্ত অংশ মেরামত করলে বেলা পৌনে ১২টার দিকে রেল যোগাযোগ পুরোপুরি স্বাভাবিক হয়।

বরেন্দ্র এক্সপ্রেসের পরিচালক ছানোয়ার হোসেন জানান, যান্ত্রিক ত্রুটির কারণে ট্রেনটি কিছু সময় আটকে ছিল। দ্রুত রিলিফ ট্রেনের সহায়তায় উদ্ধারকাজ সম্পন্ন করে শিডিউল সচল করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩০
ইশা ০৬:৪১
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:৩০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%