০৬:১৬ পি.এম
গোড়ালির চোটের কারণে সেমিফাইনালে খেলা নিয়ে শঙ্কা রয়েছে নিকোলাস গঞ্জালেসের।
বিশ্বকাপে টানা দ্বিতীয়বার ফাইনালে উঠার লড়াইয়ে আর্জেন্টিনা সেমিফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি হবে। থ্রি লায়ন্সদের বিপক্ষে নামার আগে আর্জেন্টিনা শিবিরে ইনজুরি নিয়ে উদ্বেগের পরিবেশ বিরাজ করছে।
আরও পড়ুন: যাত্রাবাড়ীতে ছিনতাই সন্দেহে গণপিটুনিতে আহত যুবক নিশাত মিয়ার মৃত্যু
কোয়ার্টার ফাইনালে বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নেমে গোড়ালি চোট পান এই লেফট উইঙ্গার। কানসাসে সেমিফাইনালের পূর্বের প্রথম অনুশীলনে তার ওপর সতর্ক দৃষ্টি রেখেছিলেন চিকিৎসকরা।
কানসাস সিটিতে অবস্থিত স্পোর্টিং কেসি ট্রেনিং সেন্টারে অনুশীলন চলাকালীন তাকে চিকিৎসক ও ফিজিওরা অন্যান্যদের থেকে আলাদাভাবে পর্যবেক্ষণ করেন। অন্য খেলোয়াড়দের তুলনায় তাকে বেঞ্চে বিশ্রামে রাখা হয়েছিল।
পরে যদিও তাকে মার্কোস সেনেসি এবং জুলিয়ানো সিমিওনের সঙ্গে অনুশীলনে যোগ দিতে দেখা যায়। এই সময় অল্প কিছু সময় তিনি অনুশীলনে ঘাম ঝরান।
সোমবার কানসাসে শেষ অনুশীলন শেষে আটলান্টার উদ্দেশে রওনা হবে স্কালোনি বাহিনী। আটলান্টায় তারা সকালে শেষ অনুশীলন করবে মেসি, আলভারেজদের নিয়ে।
আরও পড়ুন: গণভোটের রায় না মানলে তারেক রহমানের ক্ষমতায় থাকার অধিকার নেই: জুনায়েদ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন