ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

সরকার পাঁচ হাজার চিকিৎসক নিয়োগের প্রক্রিয়া শুরু করেছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী


সরকার পাঁচ হাজার চিকিৎসক নিয়োগের প্রক্রিয়া শুরু করেছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত জানিয়েছেন, সরকার স্বাস্থ্য খাতে জনবল সংকট মোকাবেলার জন্য পাঁচ হাজার চিকিৎসক নিয়োগের প্রক্রিয়া শুরু করেছে। এছাড়া, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্যাথলজি ল্যাব স্থাপন, চিকিৎসকদের কর্মস্থলে উপস্থিতি নিশ্চিত করা এবং রোগ প্রতিরোধ কার্যক্রমকে জোরদার করার উদ্যোগ নেওয়া হচ্ছে।

শনিবার (১০ অক্টোবর) রাজশাহী নগরীর একটি হোটেলে সম্প্রসারিত টিকাদান ও অন্যান্য স্বাস্থ্য কর্মসূচির অগ্রগতি পর্যালোচনার জন্য অনুষ্ঠিত কর্মশালার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব তথ্য জানান।

প্রতিমন্ত্রী উল্লেখ করেন, দেশের স্বাস্থ্য খাতে প্রায় ৪০ শতাংশ পদ শূন্য রয়েছে। জনবল সংকটের কারণে হাসপাতালগুলোতে রোগীদের চাপ সামলাতে সমস্যা দেখা দিচ্ছে। তবে বর্তমানে প্রায় ৮০ থেকে ৯০ শতাংশ চিকিৎসক কর্মস্থলে উপস্থিত থাকছেন। উপজেলা পর্যায়ে প্যাথলজি ল্যাব স্থাপন ও যন্ত্রপাতি সচল হলে রোগ নির্ণয় সহজ হবে এবং রোগীদের ভোগান্তি কমবে।

আরও পড়ুন: সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান কক্সবাজারে এয়ার ডিফেন্স ফায়ারিং পরিদর্শন

তিনি আরও জানান, হাম প্রতিরোধে চলমান টিকাদান ও ক্যাচ-আপ কর্মসূচির আওতায় দুই কোটির বেশি শিশুকে টিকা প্রদান করা হয়েছে। ডেঙ্গু মোকাবেলায় পরিচ্ছন্নতা কার্যক্রম, মশা ও লার্ভা নিধন এবং চিকিৎসকদের প্রশিক্ষণ জোরদার করা হয়েছে। ইতিমধ্যে ডেঙ্গু রোগীদের চিকিৎসায় দুই হাজার চিকিৎসককে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

এম এ মুহিত বলেন, রোগ হওয়ার পর চিকিৎসার চেয়ে রোগ প্রতিরোধ অধিক কার্যকর। তাই টিকাদান, পরিচ্ছন্নতা এবং জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবাকে সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হুথি-সৌদি সংঘাতের প্রভাব আফ্রিকার দেশগুলোর অর্থনীতিতে বাড়ছে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ১০ই অক্টোবর, ২০২৬ ইং

০৫:৫৭ পি.এম


হুথি-সৌদি সংঘাতের প্রভাব আফ্রিকার দেশগুলোর অর্থনীতিতে বাড়ছে

সউদি আরবের সমর্থনপুষ্ট ইয়েমেনের সরকারি বাহিনী এবং ইরানের সমর্থনপুষ্ট হুথি বিদ্রোহীদের মধ্যে চলমান সংঘাত আফ্রিকার দেশগুলোর জন্য একটি গুরুতর হুমকি হয়ে উঠেছে। লোহিত সাগর ও এডেন উপসাগরকে সংযোগকারী কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বাব আল-মান্দেব প্রণালির কাছে লড়াইয়ের তীব্রতা বৃদ্ধির সম্ভাবনা দেখা দিয়েছে। হরমুজ প্রণালীর সংকটের কারণে আফ্রিকান অর্থনীতিগুলো ইতিমধ্যেই জ্বালানি ও সারের ঘাটতি এবং মূল্যবৃদ্ধির মতো সমস্যার সম্মুখীন হচ্ছে।

যদি বাব আল-মান্দেব প্রণালী দিয়ে চলাচল অসম্ভব হয়ে পড়ে, তাহলে জাহাজগুলোকে হয়তো মিশরের সুয়েজ খাল অথবা আফ্রিকার দক্ষিণ প্রান্ত ঘুরে যেতে হবে, যা ভোক্তাদের ওপর খরচের বোঝা বাড়িয়ে দেবে। ২০২৩ সালে গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে হুথিরা বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়ে আসছে। সেপ্টেম্বর মাসে হুথিরা জিবুতি থেকে প্রায় ২০ কিলোমিটার (১২ মাইল) দূরে, প্রণালীর সবচেয়ে সরু অংশে অবস্থিত ইয়েমেনের পেরিম দ্বীপ দখল করে নেয়। এরপর অক্টোবরের শুরুতে ইয়েমেনি বাহিনী ও তাদের সউদি মিত্ররা পাল্টা আক্রমণ শুরু করে। জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা জানায়, সেপ্টেম্বর থেকে অন্তত ৩ হাজার ৭০০ শরণার্থী, যাদের অধিকাংশ নারী ও শিশু, ইয়েমেন থেকে জিবুতিতে প্রবেশ করেছেন। সংস্থাটি আরও ১০ হাজার শরণার্থীকে সহায়তা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে।

জিবুতির জনসংখ্যা মাত্র ১০ লাখেরও বেশি, যেখানে আমেরিকা, চীন, ফ্রান্স, ইতালি ও জাপানের সামরিক ঘাঁটি রয়েছে। আঞ্চলিক নৌ-বাণিজ্যের কেন্দ্র হিসেবে দেশটির বন্দরগুলো সচল রয়েছে। সমুদ্র-সীমানাবিহীন দেশ ইথিওপিয়া তার আমদানি ও রপ্তানির প্রায় ৯৫ শতাংশই জিবুতির মাধ্যমে সম্পন্ন করে। যুদ্ধের ঝুঁকির কারণে বিমার প্রিমিয়াম বেড়ে যাওয়ায় সামগ্রিক খরচও বৃদ্ধি পেয়েছে। হরমুজ প্রণালির অবরোধের কারণে ইতিমধ্যেই ক্ষতিগ্রস্ত ইথিওপিয়া জ্বালানি ব্যবহারের ক্ষেত্রে রেশনিং ব্যবস্থা চালু করেছে এবং যানবাহনের জন্য দেশীয় বিদ্যুৎ ব্যবহারের মাধ্যমে পেট্রোল আমদানি কমানোর পরিকল্পনা করছে।

যদিও ইথিওপিয়া ও ইরিত্রিয়ার মধ্যে উত্তেজনা বিদ্যমান, তবে এটি আরও বিস্তৃত সংঘাতের সূত্রপাত ঘটাতে পারে। প্রধানমন্ত্রী আবি আহমেদ বারবার ইথিওপিয়ার সমুদ্রপথে প্রবেশাধিকার হারানোর বিষয়টি তুলে ধরেছেন। ইরিত্রিয়ার আসাব বন্দরটিকে একটি সম্ভাব্য লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনা করা হচ্ছে; বিশেষজ্ঞরা সতর্ক করেছেন যে, আঞ্চলিক যুদ্ধ নৌবাণিজ্য ব্যবস্থাকে আরও ঝুঁকির মুখে ফেলতে পারে।

মতাদর্শগত পার্থক্য থাকা সত্ত্বেও ইয়েমেনের হুথি এবং সোমালিয়াভিত্তিক সুন্নি জঙ্গিগোষ্ঠী আল-শাবাবের মধ্যে সহযোগিতা বাড়ছে বলেও তাঁরা উল্লেখ করেছেন। সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গো, লাইবেরিয়া এবং সোমালিয়া যৌথভাবে অবাধ নৌ-চলাচল এবং ইয়েমেন সংকটের সমাধানে জাতিসংঘের নেতৃত্বাধীন একটি প্রস্তাব গ্রহণের আহ্বান জানায়। এর ফলে বাণিজ্যপথ কেনিয়া ও তানজানিয়ার বন্দরগুলোর দিকে সরে যেতে পারে। তেলের উচ্চমূল্য যখন আফ্রিকার অর্থনীতিগুলোর ওপর নেতিবাচক প্রভাব ফেলছে, ঠিক সেই সময়েই নাইজেরিয়ার দাঙ্গোতে গ্রুপ কেনিয়ায় একটি নতুন শোধনাগার স্থাপন এবং প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) আনার ঘোষণা দিয়েছে। সূত্র: ডয়েচে ভেলে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফ্যাসিস্ট শক্তি সরকারকে বিভ্রান্ত করার চেষ্টা করছে: রাশেদ খান

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১০ই অক্টোবর, ২০২৬ ইং

০৫:৫৮ পি.এম


ফ্যাসিস্ট শক্তি সরকারকে বিভ্রান্ত করার চেষ্টা করছে: রাশেদ খান

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান মন্তব্য করেছেন যে, ফ্যাসিস্ট শক্তি সরকারকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। তিনি উল্লেখ করেন, সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র ও চক্রান্ত চলছে। দেশের জনগণকে এই চক্রান্ত রুখে দিতে হবে।

শনিবার (১০ অক্টোবর) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে অনুষ্ঠিত বিশ্ব শিক্ষক দিবসের আলোচনাসভায় তিনি এ কথা বলেন।

রাশেদ খান আরও বলেন, বিএনপির বিকল্প নেই জনগণকে আধিপত্যবাদ থেকে মুক্ত করতে। এই সময় তিনি সরকারের সহযোগিতা করার জন্য দেশের মানুষের প্রতি আহ্বান জানান।

তিনি বলেন, শহীদ ওসমান হাদি জাতীয়তাবাদী চেতনার অংশ। ওসমান হাদিকে কেন্দ্র করে নুরুল হক নুরের বক্তব্যকে ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রধানমন্ত্রীর জাপান সফরে বাণিজ্য-বিনিয়োগকে অগ্রাধিকার দেবে ঢাকা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১০ই অক্টোবর, ২০২৬ ইং

০৫:৫৮ পি.এম


প্রধানমন্ত্রীর জাপান সফরে বাণিজ্য-বিনিয়োগকে অগ্রাধিকার দেবে ঢাকা

প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন সফরে জাপান, দ্বিপক্ষীয় সম্পর্ক ও অর্থনৈতিক অংশীদারি জোরদার এবং বিনিয়োগ বৃদ্ধিকে প্রধান অগ্রাধিকার হিসেবে উল্লেখ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। শনিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত ‘শ্রমশক্তি থেকে কৌশলগত অংশীদারি : বাংলাদেশ-সৌদি আরব সম্পর্কের নতুন বিন্যাস’ শীর্ষক সেমিনারে অংশগ্রহণ শেষে তিনি সাংবাদিকদের বলেন, "জাপান সফরে আমাদের প্রধান অগ্রাধিকার হবে দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করা, অর্থনৈতিক অংশীদারি সুদৃঢ় করা এবং বিনিয়োগ বৃদ্ধি করা।"

প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ২৬ অক্টোবর চার দিনের সফরে জাপান যাচ্ছেন।

হুমায়ুন কবির এ বিষয়ে বলেন, অন্যান্য দেশের সঙ্গে যোগাযোগের ধারাবাহিকতায় জাপান সফরেও বাংলাদেশ বিভিন্ন খাতে বাণিজ্য, বিনিয়োগ এবং উন্নয়ন অংশীদারিকে প্রাধান্য দেবে।

তিনি আরও জানান, বাংলাদেশ এখন সহযোগিতার সুনির্দিষ্ট ক্ষেত্রগুলোতে বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে পারস্পরিক বিনিয়োগ অংশীদারি চায়।

জাপানকে বাংলাদেশের অন্যতম বৃহৎ এবং দীর্ঘদিনের উন্নয়ন অংশীদার হিসেবে উল্লেখ করে হুমায়ুন কবির বলেন, "কয়েকটি মেগা প্রকল্পে জাপানি বিনিয়োগ দুই দেশের মধ্যে শক্তিশালী কূটনৈতিক ও বিনিয়োগ সম্পর্ক তৈরিতে ভূমিকা রেখেছে।"

তিনি স্মরণ করিয়ে দেন, জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ আমন্ত্রণে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান গত এপ্রিলে এশিয়া-প্যাসিফিক অঞ্চলের জ্বালানিসংকট ও স্থায়িত্ব মোকাবেলায় জাপানের উদ্যোগে অনুষ্ঠিত এক অনলাইন সম্মেলনে যুক্ত হয়ে এ অঞ্চলের দেশগুলোর একসঙ্গে কাজ করার প্রয়োজনীয়তার ওপর জোর দেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, সেই সম্পৃক্ততা বাংলাদেশের প্রধানমন্ত্রীর ওপর জাপানি সরকারের আস্থা বৃদ্ধি করতে সাহায্য করে।

তিনি জানান, আসন্ন সফরে খাতভিত্তিক সহযোগিতা এবং পারস্পরিক বিনিয়োগের সুযোগ নিয়েও বিস্তারিত আলোচনা হবে।

প্রধানমন্ত্রীর সৌদি আরব সফরের বিষয়ে হুমায়ুন কবির বলেন, সৌদি আরবের যুবরাজ প্রধানমন্ত্রী তারেক রহমানকে সে দেশে সফরের আমন্ত্রণ জানিয়েছেন এবং প্রধানমন্ত্রী সেই আমন্ত্রণ গ্রহণ করেছেন। খুব শিগগির তিনি সুবিধাজনক সময়ে এ সফরে যাবেন।

সৌদি যুবরাজও বাংলাদেশ সফরের আগ্রহ প্রকাশ করেছেন জানিয়ে হুমায়ুন কবির বলেন, "পারস্পরিক সুবিধাজনক সময়ে ঢাকা তাকে উষ্ণ অভ্যর্থনা জানাবে।"

পবিত্র শহর মক্কা ও মদিনার সুরক্ষা সংক্রান্ত এক প্রশ্নের জবাবে হুমায়ুন কবির বলেন, "এ বিষয়ে বাংলাদেশের অবস্থান স্পষ্ট ও আপসহীন। মুসলিম বিশ্বের পবিত্র স্থান ও মসজিদ রক্ষার যেকোনো উদ্যোগে সহযোগিতা বা সহায়তা চাওয়া হলে বিশ্বের অন্যতম বৃহৎ মুসলিম দেশ হিসেবে বাংলাদেশ প্রয়োজনীয় সহায়তা দিতে প্রস্তুত থাকবে।"

উল্লেখ্য, বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) এবং নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) সেন্টার ফর মাইগ্রেশন স্টাডিজ সেমিনারটি যৌথভাবে আয়োজন করে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (দ্বিপাক্ষিক) ড. মু. নজরুল ইসলাম এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান সচিব মো. মোখতার আহমেদ সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন।

এ ছাড়া বিআইআইএসএস-এর মহাপরিচালক মেজর জেনারেল এ এস এম রিদওয়ানুর রহমান এবং এনএসইউ’র উপাচার্য অধ্যাপক আব্দুল হান্নান চৌধুরী সেমিনারে বক্তব্য দেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুমিল্লায় ১৯৭ হাসপাতাল-ডায়াগনস্টিক সেন্টারের ১২৬টির লাইসেন্স নেই

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১০ই অক্টোবর, ২০২৬ ইং

০৫:৫৮ পি.এম


কুমিল্লায় ১৯৭ হাসপাতাল-ডায়াগনস্টিক সেন্টারের ১২৬টির লাইসেন্স নেই

কুমিল্লায় বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসাসেবার নামে বিভিন্ন অনিয়মের অভিযোগ উঠেছে। কিছু প্রতিষ্ঠানে রক্ত সংগ্রহের সময় বারবার ভুলভাবে সুই প্রবেশ করানোর অভিযোগ রয়েছে, আবার কোথাও সার্বক্ষণিক দায়িত্বরত চিকিৎসকের অভাব দেখা গেছে। কিছু হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অস্বাস্থ্যকর পরিবেশে চিকিৎসাসেবা প্রদান করা হচ্ছে।

সিভিল সার্জন কার্যালয়ের নথি অনুযায়ী, কুমিল্লা সদর ও সদর দক্ষিণ উপজেলার ১৯৭টি বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে ১২৬টির লাইসেন্সের মেয়াদ নেই। এই পরিস্থিতিতে রোগী ও তাদের স্বজনরা এসব প্রতিষ্ঠানের তদারকি এবং জবাবদিহি নিয়ে প্রশ্ন তুলছেন।

রক্তদানে আসা ব্যক্তিরা ভোগান্তির শিকার হচ্ছেন। রক্ত সংগ্রহের সময় বারবার ভুল জায়গায় সুই প্রবেশ করানোর অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেছেন কয়েকজন রক্তদাতা। তাঁদের মতে, এই অভিজ্ঞতা শুধু অস্বস্তিকর নয়, চিকিৎসাসেবার মান ও দায়িত্বশীলতা নিয়েও প্রশ্ন তৈরি করে।

কুমিল্লার বিভিন্ন বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে দায়িত্বরত চিকিৎসকের অনুপস্থিতির অভিযোগও শোনা যাচ্ছে। অভিযোগ রয়েছে, রোগী আসার পর অনকল চিকিৎসককে ডেকে আনা হয়, যা জরুরি পরিস্থিতিতে রোগীদের দ্রুত চিকিৎসা পাওয়ার ক্ষেত্রে বাধা সৃষ্টি করে।

রক্ত দিতে আসা যোবায়ের নামে এক যুবক সময় সংবাদকে বলেন, "অদক্ষ লোক দিয়ে রক্ত নেয়া হচ্ছে। আমার হাতে তিন জায়গায় সুই দিয়ে ঢুকিয়ে রক্ত নেয়ার চেষ্টা করা হয়েছে তারপর পারেনি। পরে আরেকজন মহিলা এসে রক্ত সংগ্রহ করেছে। অথচ আমি অসংখ্য বার বিভিন্ন রোগীকে হাসপাতালে রক্তদান করেছি। এমন পরিস্থিতি পড়তে হয়।"

মাহফুজ নান্টু নামে একজন বলেন, "কুমিল্লা বেশিরভাগ বেসরকারি হাসপাতাল ক্লিনিকের অবস্থা খুব খারাপ। এইসব হাসপাতাল ক্লিনিকগুলোতে অস্বাস্থ্যকর পরিবেশ থাকে এতে করে সেবা নিতে আসা রোগীরা স্বাস্থ্য ঝুঁকিতে পড়ে। টাকা দিয়ে চিকিৎসা নিতে এসে বরং স্বজনদের মাঝে তৈরি হয় স্বাস্থ্য ঝুঁকির ভয়।"

জহিরুল ইসলাম আজিম নামে এক রোগীর স্বজন জানান, "কুমিল্লা আসছি ভালো সেবা পেতে। অথচ এসে চিকিৎসক পাওয়া যায় না। রোগীর হাসপাতালে আসার পর চিকিৎসককে কল করা হয়। চিকিৎসক আসতে আসতে সময় লাগে এক থেকে দুই ঘণ্টা। এতে করে ভোগান্তি পড়তে হয় রোগী ও স্বজনদের। অনেক সময় রোগীর অবস্থাও খারাপ হয়ে যায় অপেক্ষা করতে করতে।"

কুমিল্লা সদর ও সদর দক্ষিণ উপজেলার ১৯৭ প্রতিষ্ঠানের ১২৬টির লাইসেন্সের মেয়াদ নেই।

সিভিল সার্জন কার্যালয়ের নথিতে কুমিল্লা জেলার তালিকাভুক্ত ১৯৭টি বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের তথ্য রয়েছে। এর মধ্যে ১২৬টির লাইসেন্সের মেয়াদ নেই বলে নথিতে উল্লেখ করা হয়েছে। অর্থাৎ, তালিকাভুক্ত প্রতিষ্ঠানের বড় একটি অংশের লাইসেন্সের বর্তমান অবস্থা নিয়ে প্রশ্ন রয়েছে।

এই বিষয়ে কুমিল্লা জেলা সিভিল সার্জন ডা. মো. জহিরুল ইসলাম সময় সংবাদকে বলেন, "কুমিল্লায় অনেক হাসপাতাল ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের লাইসেন্সের মেয়াদ নাই আবার কিছু কিছু হাসপাতাল ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের লাইসেন্সও নাই। আমরা তাদের চিঠি ইস্যু করেছি তাছাড়া হাসপাতালে চিকিৎসক না থাকার বিষয়টাও অনেকের কাজ থেকে জেনেছি। আমরা এই বিষয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণ করব।"

রোগী ও স্বজনদের প্রত্যাশা, চিকিৎসাসেবার নামে অনিয়ম বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিয়মিত নজরদারি জোরদার করবে এবং যেসব প্রতিষ্ঠানে অনিয়ম পাওয়া যাবে, সেগুলোর বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে।

রক্ত দিতে এসে ভোগান্তিতে রক্তদাতারা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫১
মাগরিব ০৫:২৮
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৮
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%