ঢাকা সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ইং ০৩ই কার্তিক, ১৪৩৩বাং

জীবনমান উন্নয়ন ও টেকসই অগ্রগতির ভিত্তি গড়তে প্রস্তাবিত বাজেট: সংসদে আলোচনা


জীবনমান উন্নয়ন ও টেকসই অগ্রগতির ভিত্তি গড়তে প্রস্তাবিত বাজেট: সংসদে আলোচনা

দেশের মানুষের জীবনমান উন্নয়ন এবং টেকসই উন্নয়নের ভিত্তি সুদৃঢ় করার লক্ষ্যে প্রণয়ন করা হয়েছে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট।

এ ঘটনা সংসদে আলোচনায় উঠে এসেছে। আজ জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে সদস্যগণ এ বিষয়ে মন্তব্য করেছেন। তাদের মন্তব্য অনুযায়ী, প্রস্তাবিত বাজেট দেশটির টেকসই উন্নয়ন ও জনকল্যাণ নিশ্চিত করার পথ সুগম করবে।

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী গত ১১ জুন ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার জাতীয় বাজেট উপস্থাপন করেন। এতে ২০২৬-২৭ অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ৬ দশমিক ৫ শতাংশ ধরা হয়েছে। যেখানে বিদায়ী অর্থবছরে প্রাথমিক হিসাবে প্রবৃদ্ধি ৪ দশমিক ১৪ শতাংশ হয়েছে।

আরও পড়ুন: দুর্গাপূজা নিয়ে জামায়াত-শিবির-এনসিপির রাজনীতি: ছাত্রদল সেক্রেটারি নাছির উদ্দীন নাছির

মাদারীপুর-৩ আসনের বিএনপির সংসদ সদস্য আনিসুর রহমান বলেছেন, ক্ষমতাসীন বিএনপির ৩১ দফা রাষ্ট্র সংস্কার কর্মসূচির আলোকে প্রস্তাবিত বাজেটে জনকল্যাণ ও মানুষের মৌলিক অধিকারের যথাযথ প্রতিফলন ঘটেছে।

মৌলভীবাজার-৩ আসনের বিএনপি সদস্য নাসের রহমান মন্তব্য করেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে প্রস্তাবিত বাজেটের বড় অংশ জনগণের কল্যাণে ব্যয় করা হবে। তিনি বলেন, এ বাজেট বিনিয়োগ বৃদ্ধি, কর্মসংস্থান, সামাজিক নিরাপত্তা এবং জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সহায়তা করবে। তিনি অতীতের তুলনায় জ্বালানি ভর্তুকি ২২ শতাংশ বৃদ্ধি করা হয়েছে বলেও উল্লেখ করেছেন।

চট্টগ্রাম-৭ আসনের সরকারি দলের সদস্য হুম্মাম কাদের চৌধুরী প্রস্তাবিত বাজেটের প্রশংসা করেছেন এবং বলছেন, গত ২০ বছরে দেশে কার্যকর সামাজিক নিরাপত্তা ব্যবস্থা না থাকার কথা। তিনি বলেন, এবার বাজেটে বরাদ্দের মাধ্যমে ‘ফ্যামিলি কার্ড’ ভিত্তিক সামাজিক নিরাপত্তার কর্মসূচি চালু করা হচ্ছে।

তিনি এ প্রসঙ্গে আরো বলেন, আগামী পাঁচ বছর দেশের উন্নয়নের মেরুদণ্ড হিসেবে কাজ করবে এ বাজেট। বিনিয়োগকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে। কর রেয়াতের সুবিধা নিয়ে দেশি-বিদেশি বিনিয়োগকারীরা বিনিয়োগে উৎসাহিত হবেন।

আরও পড়ুন: টেকনাফে অপহৃত মাদ্রাসাছাত্র সিফাত উদ্ধার, দুই অপহরণকারী গ্রেফতার

খাগড়াছড়ি আসনের বিএনপি সদস্য আবদুল ওয়াদুদ ভূঁইয়া বলেন, জনগণের প্রত্যাশার ওপর ভিত্তি করে আত্মনির্ভরশীল বাংলাদেশ গঠনের এক ঘোষণাপত্র এই বাজেট।

অন্যদিকে, গাজীপুর-৪ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামের সংসদ সদস্য সালাহ উদ্দিন বলেছেন, বাজেটকে ‘গরিব হয়রানির বাজেট’ আখ্যা দিয়ে বলেছেন, এতে জুলাই আন্দোলনের চেতনার প্রতিফলন নেই এবং শহীদ পরিবারের দুর্ভোগের প্রতিও যথাযথ গুরুত্ব দেওয়া হয়নি।

তিনি অভিযোগ করেছেন, বাজেট উপস্থাপনের আগেই ১৪টি নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়েছে। বিদ্যুৎ, জ্বালানি ও এলপিজির মূল্যও বারবার বৃদ্ধি করা হয়েছে। পরিবহন ভাড়াও অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গেছে।

ময়মনসিংহ-১০ আসনের বিএনপি সদস্য মোহাম্মদ আক্তারুজ্জামান বিরোধীদলকে সমালোচনা করে বলেছেন, 'আমরা জুলাই আন্দোলনের চেতনা দিয়ে স্বাধীনতার চেতনাকে মুছে ফেলতে চাই না। আমরা জুলাইয়ের চেতনার পক্ষেই আছি। কিন্তু কেউ কেউ এই চেতনাকে বিক্রি করার প্রবণতা দেখাচ্ছেন।'

আরও পড়ুন: শজিমেক হাসপাতালে অপারেশন থিয়েটারে এসি বিস্ফোরণ, হতাহতের খবর নেই

চট্টগ্রাম-১০ আসনের বিএনপি সদস্য সাইয়েদ আল নোমান বলেন, সরকার ও বিরোধী দল একসঙ্গে কাজ করলে বাজেট সফল হবে। কারণ বাজেটের প্রায় এক-তৃতীয়াংশ শিক্ষা, স্বাস্থ্যসেবা ও সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দ রাখা হয়েছে।

দিনাজপুর-১ আসনের বিএনপি সদস্য মঞ্জুরুল ইসলাম বলছেন, ২০২৩-২৪ অর্থবছরে বাজেট ঘাটতি ছিল জিডিপির ৪ দশমিক ৭ শতাংশ, যা ২০২৬-২৭ অর্থবছরে কমে ৩ দশমিক ৬ শতাংশে নেমে এসেছে।

রংপুর-৪ আসনের বিরোধী সদস্য আখতার হোসেন বাজেটের কঠোর সমালোচনা করে বলেছেন, এতে ৪৮ শতাংশ আয়কর আরোপ করা হয়েছে, যা মধ্যবিত্ত মানুষের জীবনযাত্রায় নেতিবাচক প্রভাব ফেলবে।

হবিগঞ্জ-১ আসনের সরকারি দলের সদস্য রেজা কিবরিয়া ধনী-গরিব বৈষম্য কমাতে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন এবং পূর্ববর্তী সরকারের অগ্রগতি নিয়ে আলোচনা করেছেন।

আরও পড়ুন: সরকারি হাসপাতালে রোগীদের দৈনিক খাবারের বরাদ্দ ২৫০ টাকা

ঢাকা-১৪ আসনের বিরোধী সদস্য মীর আহমেদ বিন কাশেম বলেন, দেশের ৮২ শতাংশ তরুণ বিদেশে স্থায়ীভাবে বসবাসের চিন্তা করছে। এজন্য জাতীয় স্বার্থকে সর্বাধিক গুরুত্ব দিতে হবে।

নওগাঁ-১ আসনের সরকারি দলের সদস্য মোস্তাফিজুর রহমান যুক্তি পেশ করেন যে, বিরোধী দল বাজেটকে ‘গরিববিরোধী’ না বলে ‘ভিক্ষুকবিরোধী’ বাজেট বলতে পারে। কারণ এ বাজেট বাস্তবায়িত হলে দেশে ভিক্ষাবৃত্তি কমে যাবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তিস্তা প্রকল্পে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস দিয়েছে চীন

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ২৬শে জুন, ২০২৬ ইং

১২:২৩ এম


তিস্তা প্রকল্পে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস দিয়েছে চীন

তিস্তা প্রকল্পে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস চীন দিয়েছে।

আজ বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যায় বেইজিংয়ের হোটেল ‘দাইওইউতাই’-এ এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন একথা জানান।

তিনি বলেন, ‘তিস্তা প্রজেক্টের বিষয়ে আমাদের মহাপরিকল্পনা রয়েছে, যা বিএনপির নির্বাচনী ইশতেহারে অন্তর্ভুক্ত ছিল। তারই আলোকে এই মহাপরিকল্পনার প্ল্যানিং স্টেজ থেকে শুরু করে যেখানে প্রয়োজন, সেখানে টেকনিক্যাল সাপোর্ট প্রোভাইড করা, তার উপর ভিত্তি করে আমাদের প্রজেক্ট ডিজাইন করা, প্ল্যানিং, এক্সিকিউশন সব জায়গাতে ধারাবাহিকভাবে চীন সরকার যুক্ত হবেন বলে আগ্রহ প্রকাশ করেছে।'

তিনি আরও বলেন, 'জয়েন্ট ফিজিবিলিটি স্টাডি করাটা খুব প্রয়োজন। এত বড় একটি প্রজেক্টে সেই জয়েন্ট ফিজিবিলিটি স্টাডির ক্ষেত্রে বাংলাদেশের সাথে চীন কাজ করতে চায় এবং টোটাল ওয়াটার রিসোর্স ম্যানেজমেন্টের ড্রেনেজ সিস্টেমে যে বিশেষজ্ঞ যেখানে রয়েছেন সেটি বাংলাদেশের কাজে লাগানো সম্ভব। দুই দেশের সরকার প্রধানই এ বিষয়ে ঐকমত্য পোষণ করেছেন।'

মাহদী আমিন বলেন, ‘বাংলাদেশের সবচেয়ে বড় ট্রেডিং পার্টনার চীন। এ কারণে আমাদের একটা বড় সুযোগ রয়েছে। একদিকে, তারা যেমন সবচেয়ে বড় ট্রেডিং পার্টনার, একই সাথে বাংলাদেশ থেকেও চীনে রপ্তানি হয়। তবে তুলনামূলকভাবে চীন থেকে বাংলাদেশের আমদানির পরিমাণ অনেক বেশি।'

‘সেক্ষেত্রে আমরা রপ্তানি বাড়াতে পারি কিনা, ডাইভার্সিফাই কীভাবে করতে পারি? বাংলাদেশ থেকে চীনে রপ্তানি বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে। বর্তমানে আমাদের ডিউটি ফ্রি ইমপোর্ট চীনে রয়েছে। এ থেকে আরও কীভাবে সুবিধা পাওয়া যায় তা নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে।'

আগামীতে চীনের বিশাল বাজারে রপ্তানির সুযোগ কীভাবে করা যায়, তা নিয়ে বৈঠকে বিস্তারিত আলোচনার কথাও তুলে ধরেন মাহদী আমিন।

তিনি আরও বলেন, ‘চীনের প্রধানমন্ত্রীর ভাষায় চীনের যে মেগা সাইজ মার্কেট রয়েছে তাতে অবশ্যই বাংলাদেশের বিভিন্ন প্রোডাক্টের অপার সম্ভাবনা রয়েছে। তাই আমরা যদি আমাদের সাপ্লাই চেইনটাকে সেভাবে উন্নত করতে পারি, চীনের যে ডমেস্টিক ডিমান্ড আছে, সেটার সাথে এলাইন করতে পারলে বাংলাদেশের রপ্তানি বাড়ানো সম্ভব।'

‘চীনের মার্কেটে আমরা অনেক কিছু রপ্তানি করতে পারি। তাৎক্ষণিকভাবে আজ বাংলাদেশ থেকে আমাদের জাতীয় ফল কাঁঠাল পাঁচ হাজার রপ্তানির বিষয়টি নিশ্চিত হয়েছে। এই ধরনের ফ্রুট, ভেজিটেবল, অ্যাগ্রোভেইড প্রোডাক্ট, ফিশারিজ অনেক ক্ষেত্রে আমরা নতুন নতুন ডাইভার্সিফিকেশন করতে পারি।

একই সাথে ফার্মাসিউটিক্যালস, সিরামিক, হাইটেক বেশ কিছু ইন্ডাস্ট্রি রয়েছে যেখানে বাংলাদেশে একদিকে যেমন চীনের বিনিয়োগ করা সম্ভব। ঠিক একই সাথে বাংলাদেশ থেকে চীনে রপ্তানিরও সুযোগ রয়েছে। এজন্য জয়েন্ট অ্যাকশন প্ল্যান করার বিষয়ে কথা হচ্ছে, বাংলাদেশ-চীনের মধ্যে হতে পারে।'

তিনি বলেন, ‘আমরা এমনভাবে রাষ্ট্র ব্যবস্থাকে ঢেলে সাজাবো যেখানে কূটনৈতিক সম্পর্কের মাধ্যমে বেনিফিট পাওয়া যাবে। এতে একদিকে যেমন বাংলাদেশও রাষ্ট্রীয়ভাবে সহযোগিতার মাধ্যমে উপকৃত হবে। একই সাথে চীনও তাদের বিনিয়োগের মাধ্যমে প্রফিট পাবে।

মাহদী আমিন বলেন, 'চীন বাংলাদেশে ইনভেস্টমেন্ট করতে চায় এবং অবশ্যই চীনের রাষ্ট্রায়ত্ত যেসব প্রতিষ্ঠান রয়েছে এবং প্রাইভেট সেক্টরে যেসব প্রতিষ্ঠান রয়েছে তারা ডিজিটাল ইকোনমি, আইটি, অ্যাগ্রিকালচার, ইনফ্রাস্ট্রাকচারের ক্ষেত্রে বিনিয়োগ করতে আগ্রহী।'

তিনি আরও বলেন, ‘চীনের কিছু ব্যাংক আগামীতে বাংলাদেশে তাদের কার্যক্রম শুরু করতে চায়। আমাদের ফাইনান্সিয়াল সিস্টেমটাকে আমরা যেভাবে রিকভারি করছি এবং সামনের দিকে নিয়ে যাচ্ছি। চীন মনে করছে যে, বাংলাদেশের ব্যাংকিং খাতে বিনিয়োগ করার সুযোগ রয়েছে।'

‘চীনেরও বেশ কিছু কোম্পানি রয়েছে, যাদের বিশ্বের উন্নত দেশে অফিস রয়েছে, সেই ধারাবাহিকতায় বাংলাদেশেও অফিস করবে। এ বিষয়ে চীনের প্রধানমন্ত্রী অত্যন্ত ইতিবাচক মনোভাব পোষণ করেছেন। আমরা সবসময় চাই পিপলস টু পিপলস কানেক্টিভিটি যেন বাড়ে।'

মাহদী আমিন বলেন, ‘পিপল টু পিপল কানেক্টিভিটি বাড়ানোর বিষয়ে আমাদের প্রধানমন্ত্রী এবং চীনের প্রধানমন্ত্রীর আলোচনায় উঠে এসেছে। যেমন এডুকেশনের ক্ষেত্রে থার্ড ল্যাঙ্গুয়েজ। আমরা এটা শুরু করতে চাচ্ছি এবং এখানে বড় ধরনের সহযোগিতার সুযোগ রয়েছে। টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশনে চীন সহায়তা করার আগ্রহ প্রকাশ করেছে।'

তিনি বলেন, বাংলাদেশে ইতোমধ্যে তারা হাসপাতাল নিয়ে কাজ করছে। চীনের বিনিয়োগকৃত হাসপাতালের সংখ্যা কীভাবে বাড়ানো যায় সে বিষয়ে কথা হয়েছে। চীনের প্রধানমন্ত্রী এ বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন। বাংলাদেশ থেকে অনেকেই বিদেশে চিকিৎসা করতে চান। চীনে বাংলাদেশি রোগীদের ভিসা আরও সহজ করা, হেলথ কেয়ার ফ্যাসিলিটি কীভাবে বাংলাদেশিদের জন্য বাড়ানো যায় সেগুলো নিয়ে আলোচনা হয়েছে।

তিনি বলেন, বাংলাদেশি শিক্ষার্থীরা যাতে সহজে চীনা ভিসা পায় এবং স্কলারশিপ বাড়ানোর সুযোগ পায়, সেই বিষয়গুলো নিয়ে সরকারি পর্যায়ে আলোচনা হয়েছে।'

সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার হুমায়ুন কবির ও প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দৌলতপুরে প্রতিবন্ধী অটিজম বিদ্যালয়ে ফল মেলা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২৬শে জুন, ২০২৬ ইং

১২:২৭ এম


দৌলতপুরে প্রতিবন্ধী অটিজম বিদ্যালয়ে ফল মেলা

কুষ্টিয়ার দৌলতপুর এলাকায় বৃহস্পতিবার দুপুরে প্রতিবন্ধী অটিজম বিদ্যালয়ে ফল মেলা অনুষ্ঠিত হয়েছে। 

এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রতিবন্ধী অটিজম বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুসালে মজনুল কোবির পান্নার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ জহিরুল হক। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজ সেবক এবং দৌলতপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ শেরআলী (সবুজ)। এছাড়া বিশিষ্ট সাংবাদিক এবং দৌলতপুর প্রেসক্লাবের সভাপতি মোঃ সাইফুল ইসলাম (শাহীন)ও উপস্থিত থেকে বক্তব্য রাখেন।

এছাড়া শিক্ষক মোঃ মোফাকখুরুল কবির (মুন্না) ও মোঃ জামিরুল ইসলাম উপস্থিত হয়ে বক্তব্য দেন। ফল মেলায় উপস্থিত ছিলেন গণ্যমান্য ব্যক্তিবর্গসহ শিক্ষক, প্রতিবন্ধী শিক্ষার্থী এবং তাদের অভিভাবকরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

খুলনায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষ্যে সংবাদ সম্মেলন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২৬শে জুন, ২০২৬ ইং

১২:৩১ এম


খুলনায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষ্যে সংবাদ সম্মেলন

বাংলাদেশে অপুষ্টি জনিত অন্ধত্ব নির্মূলের লক্ষ্য এবং অপুষ্টি জনিত শিশুমৃত্যু প্রতিরোধের উদ্দেশ্যে ২৮ জুন সারাদেশে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন পালন করা হবে। এদিন সারাদেশের সিটি কর্পোরেশনের ৩১ ওয়ার্ডে বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী কেন্দ্রে ৬-১১ মাস বয়সী সকল শিশুকে ১টি করে নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল (এক লাখ আইইউ) খাওয়ানো হবে এবং ১২-৫৯ মাস বয়সী সকল শিশুকে ১টি করে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল (দুই লাখ আইইউ) খাওয়ানো হবে। শিশুর বয়স ছয় মাস পূর্ণ হলে মায়ের দুধের পাশাপাশি ঘরে তৈরি সুষম খাবার খাওয়ানোর বিষয়ে পুষ্টি বার্তা প্রচার করা হবে। জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সফলভাবে পালন উপলক্ষ্যে সিটি কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগ আয়োজিত একটি সংবাদ সম্মেলন (বৃহস্পতিবার) খুলনা সিটি কর্পোরেশন এবং জেলা সিভিল সার্জন অফিসের পক্ষ থেকে অনুষ্ঠিত হয়।

সকাল ১১ টায় নগরীর শেরে বাংলা রোডস্থ নগর স্বাস্থ্য ভবনের সম্মেলনকক্ষে সাংবাদিক অবহিতকরণের লক্ষ্যে সংবাদ সম্মেলনে প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু।

অনুষ্ঠানে তিনি বলেন, ভিটামিন ‘এ’ ক্যাপসুল শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিসহ রাতকানা প্রতিরোধের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তিনি সকলকে আন্তরিকভাবে কাজ করার মাধ্যমে এ ক্যাম্পেইনকে সফল করার অনুরোধ জানান। খুলনা সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে খুলনা আঞ্চলিক তথ্য অফিসের সিনিয়র তথ্য অফিসার মো: মেহেদী হাসান, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো: তরিকুল ইলসাম, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. শরীফ শাম্মীউল ইসলামসহ প্রিন্ট, ইলেক্ট্রনিক ও অনলাইন মিডিয়ার কর্মীরা অংশগ্রহণ করেন। সম্মেলনে জানানো হয়, মহানগরীতে মোট এক লাখ ৮ হাজার ৯৫২ জন শিশুকে ১টি করে নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং ১টি করে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল (এক লাখ আইইউ) খাওয়ানো হবে। এর মধ্যে ৬-১১ মাস বয়সী শিশুর সংখ্যা ১২ হাজার তিনশত ৩৭ এবং ১২-৫৯ মাস বয়সী সকল শিশুর সংখ্যা ৯৬ হাজার ৬৫৫ জন। এবছর সিটি কর্পোরেশনের ৩১টি ওয়ার্ডে মোট এক হাজর চারশত ২০ জন ভলেন্টিয়ার, ওয়ার্ডভিক্তিক কেন্দ্র সংখ্যা ৫৮০টি, মোট কেন্দ্র সংখ্যা ৭১০টি, মোবাইল কেন্দ্র ৮০টি, এনজিও পরিচালিত কেন্দ্র ৫০টি এবং ৬২ জন সুপারভাইজার কাজ করবেন।

অন্যদিকে, খুলনা জেলার ৯টি উপজেলায়ও জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সফলভাবে পালনের লক্ষ্যে আজ বৃহস্পতিবার নগরীর স্কুল হেলথ ক্লিনিকের সম্মেলনকক্ষে জেলা পর্যায়ে অ্যাডভোকেসি ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সিভিল সার্জন ডা. মোছা. মাহফুজা খাতুন সভাপতিত্ব করেন।

সভাপতি বলেন, সাধারণ মানুষের মধ্যে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর বিষয়ে সচেতনতা বৃদ্ধি করতে হবে বিশেষ করে অভিভাবকদের শিশুদের ক্যাপসুল গ্রহণে উদ্বুদ্ধ করতে হবে। তিনি জানান, জেলার সকল সরকারি দপ্তর ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সমন্বিত সহযোগিতায় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সফলভাবে বাস্তবায়ন করা হবে। এজন্য নিজ নিজ কর্মপরিধিতে ব্যাপক প্রচার-প্রচারণা চালিয়ে জনগণকে সচেতন করার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, গত চার মাসের মধ্যে অথবা এরও আগে যারা ভিটামিন ‘এ’ ক্যাপসুল গ্রহণ করেছেন, তাদের এবার ক্যাপসুল প্রদান করা হবে না। শিশুকে অবশ্যই ভরা পেটে ক্যাপসুল খাওয়াতে হবে। এ বছর ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আওতায় নির্ধারিত একদিনই শিশুদের ক্যাপসুল খাওয়ানো হবে বলে তিনি উল্লেখ করেন। সভায় সদর হাসপাতালের তত্বাবধায়ক ডা. মো: রফিকুল ইসলাম গাজী, পরিবার পরিকল্পনা দপ্তরের উপপরিচালক মো: আকিব উদ্দিন, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ উপজেলা স্বাস্থ্য প.প কর্মকর্তারা অংশ নেন। সভায় জানানো হয়, জেলার ৯টি উপজেলার এবং ২টি পৌরসভায় মোট তিন লাখ ২৩ হাজার আটশ ৫৭ জন শিশুকে ১টি করে নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং ১টি করে লাল রঙের ভিটামিন ‘এ’ (দুই লাখ আইইউ) ক্যাপসুল খাওয়ানো হবে। এর মধ্যে ৬-১১ মাস বয়সী শিশুর সংখ্যা ৩৯ হাজার তিনশত ৮৯ এবং ১২-৫৯ মাস বয়সী সকল শিশুর সংখ্যা দুই লাখ ৮৪ হাজার চারশ ৬৮ জন। মোট এক হাজার সাতশত ৬২টি স্থায়ী ও অস্থায়ী কেন্দ্রে টিকা প্রদান করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মেসির ৮৫ ফুটের বিশাল ভাস্কর্য, উদ্দেশ্য কি?

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শুক্রবার, ২৬শে জুন, ২০২৬ ইং

১২:৩৩ এম


মেসির ৮৫ ফুটের বিশাল ভাস্কর্য, উদ্দেশ্য কি?

ফুটবল জাদুকর লিওনেল মেসির ৩৯তম জন্মদিন উপলক্ষ্যে আর্জেন্টিনার পাতাগোনিয়ার কুত্রাল কো শহরে একটি বিশালাকার ভাস্কর্য উন্মোচন করা হয়েছে। এই বিশাল ভাস্কর্যটি ৮৫ ফুট উচ্চতার, যা বর্তমানে মেসির তৈরি সবচেয়ে বড় ভাস্কর্য হিসেবে স্বীকৃত। এটি অতীতে ভারতের কলকাতায় স্থাপিত ভাস্কর্যটির চেয়েও বড় এবং প্রায় ৭০ টন ওজনের ইস্পাত দিয়ে তৈরি। এই শিল্পকর্মটি নির্মাণ করতে ভাস্কর বেরোইসার সময় লেগেছে প্রায় ১৮ মাস।

ভাস্কর্যটিতে কাতার বিশ্বকাপের ফাইনাল ম্যাচে মেসির আইকনিক মুহূর্তটিকে ফুটিয়ে তোলা হয়েছে, যখন তিনি প্রথমবার বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার পর আবেগে কান্নায় ভেঙে পড়েছিলেন। এর পাশাপাশি, তার হাতের মুদ্রায় স্বর্গীয় আঙ্গিকে আকাশপানে তাকানোর ভঙ্গিটিও নিখুঁতভাবে তুলে ধরা হয়েছে, যা তিনি মূলত তার প্রয়াত দাদিকে উৎসর্গ করে থাকেন। আর্জেন্টিনা ও ফ্রান্সের মধ্যে সেই রুদ্ধশ্বাস ফাইনাল ম্যাচের স্মৃতি অমর করে রাখার লক্ষ্যে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

তেলসমৃদ্ধ শহর কুত্রাল কো সাধারণত পর্যটকদের কাছে খুব একটা আকর্ষণের কেন্দ্রবিন্দু ছিল না, তবে এই ভাস্কর্যটি উন্মোচনের পর থেকেই শহরটিতে পর্যটকদের আনাগোনা বহুগুণ বেড়ে গেছে। স্থানীয় শিল্পী বেরোইসা এই বিষয়ে বলেন, একজন আর্জেন্টাইন নাগরিক এবং শিল্পী হিসেবে মেসির মতো বিশ্বখ্যাত ব্যক্তিত্বের সম্মানার্থে এমন একটি কাজ করা তার জন্য অত্যন্ত গর্বের বিষয়।

শুধু কুত্রাল কো-তেই নয়, মেসির জন্মদিনের আমেজ ছড়িয়ে পড়েছে বুয়েনস এইরেসের উপকণ্ঠের বিভিন্ন প্রান্তে। সেখানে একটি পার্কিং লটের দেয়ালে ২০ ফুট চওড়া এবং ১৮ ফুট উঁচু একটি বর্ণিল ম্যুরাল আঁকা হয়েছে, যেখানে মেসির পাশে জায়গা পেয়েছে তার ১,৩০০ জন নিবেদিতপ্রাণ ভক্তের নাম। নিজের প্রতি এমন অসামান্য ভালোবাসা দেখে মেসি ভিডিও বার্তার মাধ্যমে সমস্ত সমর্থক ও আয়োজকদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। এদিকে, ২০২৬ বিশ্বকাপে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ইতোমধ্যেই রাউন্ড অব ৩২-এ জায়গা করে নিয়েছে। টুর্নামেন্টের পরবর্তী ম্যাচে আগামী রোববার মেসিদের প্রতিপক্ষ জর্ডান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%