ঢাকা রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ইং ০২ই কার্তিক, ১৪৩৩বাং

দামেস্কের কাছে নিরাপত্তা বাহিনীর বাসে বিস্ফোরণ, নিহত ২


দামেস্কের কাছে নিরাপত্তা বাহিনীর বাসে বিস্ফোরণ, নিহত ২

ঢাকা, ২৩ আগস্ট, ২০২৬ : সিরিয়ার রাজধানী দামেস্কের কাছে নিরাপত্তা বাহিনীর সদস্যদের বহনকারী একটি বাসে শনিবার এক বিস্ফোরক হামলায় বাসের কয়েকজন যাত্রী আহত হয়েছেন। রাষ্ট্রীয় গণমাধ্যম এ তথ্য জানায়।

রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানায়, দামেস্কের গ্রামাঞ্চলের মারুনাহ-আল-তাল সড়কে অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনীর সদস্যদের বহনকারী একটি বাসকে লক্ষ্য করে বিস্ফোরক ডিভাইসটি বিস্ফোরণ ঘটানো হয়। এতে বাহিনীর বেশ কয়েকজন সদস্য আহত হয়েছেন।

দামেস্ক থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

আরও পড়ুন: ঢাকায় জরুরি অবতরণে এয়ার অ্যাম্বুলেন্সের দরজা খুলে গেল, রোগীর মৃত্যু

বার্তা সংস্থা সানা আরও জানায়, হামলার তদন্ত চলছে। এর সঙ্গে জড়িতদের শনাক্ত করতে কর্তৃপক্ষ কাজ করছে। তবে তাৎক্ষণিকভাবে এ বিষয়ে আর কোনো বিস্তারিত তথ্য দেওয়া হয়নি।

সানা ক্ষতিগ্রস্ত বাসটির কয়েকটি ছবিও প্রকাশ করেছে। এতে সড়কের পাশে পড়ে থাকা ব্যাপক ক্ষতিগ্রস্ত একটি বাস দেখা যায়। বাসটির জানালা ও একটি দরজা বিস্ফোরণে উড়ে গেছে। সামনের আসনে কাচ ছড়িয়ে থাকতে দেখা যায়।

২০২৪ সালের শেষ দিকে দীর্ঘদিনের শাসক বাশার আল-আসাদকে ক্ষমতাচ্যুত করার পর থেকে সিরিয়ার ইসলামপন্থী কর্তৃপক্ষ বড় ধরনের নিরাপত্তা চ্যালেঞ্জের মুখে রয়েছে। দামেস্ক ও এর আশপাশের এলাকায় এ সময়ে একাধিক হামলা হয়েছে।

আগস্টের শুরুতে দামেস্কের কাছে খ্রিস্টান ও দ্রুজ সম্প্রদায়ের বসবাসের শহর জারামানায় একটি বাসে বিস্ফোরণে ১৪ জন আহত হন।

আরও পড়ুন: রাহুল গান্ধীর পদযাত্রা: ভারতের গণবিক্ষোভে যুবদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ মুহূর্ত

জুলাইয়ে সফররত ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ যে হোটেলে অবস্থান করছিলেন, তার কাছে দুটি বিস্ফোরণ ঘটে। তবে বিস্ফোরণের সময় তিনি সেখানে ছিলেন না।

ওই বিস্ফোরণে একজন নিহত ও ৩৬ জন আহত হন। পরে কর্তৃপক্ষ জানায়, এ ঘটনায় জড়িতদের গ্রেফতার করা হয়েছে। তারা ইসলামিক স্টেট গোষ্ঠীর সদস্য বলে জানানো হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিদেশের মাটিতে বাংলাদেশের হয়ে সেরা বোলিংয়ের রেকর্ড গড়লেন শরিফুল

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

রবিবার, ২৩শে আগস্ট, ২০২৬ ইং

০৮:৩০ পি.এম


বিদেশের মাটিতে বাংলাদেশের হয়ে সেরা বোলিংয়ের রেকর্ড গড়লেন শরিফুল

ঢাকা, ২৩ আগস্ট, ২০২৬ : বিদেশের মাটিতে টেস্ট ক্রিকেটে বাংলাদেশের হয়ে ইনিংসে সেরা বোলিংয়ের একটি নতুন রেকর্ড গড়লেন বাঁ-হাতি পেসার শরিফুল ইসলাম।

ম্যাকাইতে অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্টের প্রথম ইনিংসে বল হাতে ১৫ ওভারে ৪৮ রানে ৭ উইকেট নেন শরিফুল। বিদেশের মাটিতে বাংলাদেশি বোলার হিসেবে এই বোলিংটি সেরা।

এখন পর্যন্ত এই রেকর্ডের মালিক ছিলেন বাঁ-হাতি স্পিনার তাইজুল ইসলাম। গত জুনে হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের একমাত্র টেস্টের প্রথম ইনিংসে তিনি ৪০.২ ওভার বল করে ১৩৮ রানে ৭ উইকেট শিকার করেছিলেন। সেই টেস্ট ইনিংস ও ৮৫ রানে হার মানতে হয়েছিল বাংলাদেশকে।

এছাড়া, বাংলাদেশের প্রথম পেসার হিসেবে টেস্টের এক ইনিংসে ৭ উইকেট শিকার করার কীর্তি গড়লেন শরিফুল।

এখন পর্যন্ত বাংলাদেশের পেসার হিসেবে টেস্টের এক ইনিংসে সর্বোচ্চ ৬ উইকেট শিকার করার রেকর্ডটির মালিক ছিলেন শাহাদাত হোসেন। ১৮ বছর পর নতুন রেকর্ড গড়লেন শরিফুল।

সর্বশেষ ২০০৮ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুরে ১৫.৩ ওভারে ২৭ রানে ৬ উইকেট নিয়েছিলেন শাহাদাত। এতদিন বাংলাদেশি পেসারদের মধ্যে এটি ছিল সেরা বোলিং ফিগার। ঐ টেস্টে বাংলাদেশ ৫ উইকেটে হেরেছিল।

টেস্টে বাংলাদেশি বোলারদের মধ্যে ইনিংসে সেরা বোলিংয়ের তালিকায় শরিফুল তৃতীয় স্থানে উঠে আসলেন। প্রথম ও দ্বিতীয় স্থানে যথাক্রমে- তাইজুল ও সাকিব রয়েছেন।

২০১৪ সালে জিম্বাবুয়ের বিপক্ষে মিরপুর টেস্টের দ্বিতীয় ইনিংসে ১৬.৫ ওভারে ৩৯ রান খরচায় ৮ উইকেট নিয়েছিলেন তাইজুল। এটি এখনও বাংলাদেশের কোন বোলারের সেরা বোলিং ফিগার। ঐ টেস্টে বাংলাদেশ ৩ উইকেটে জয় লাভ করেছিল।

তারপর আছেন সাকিব। ২০০৮ সালে চট্টগ্রামে নিউজিল্যান্ডের বিপক্ষে ২৫.৫ ওভারে ৩৬ রানে ৭ উইকেট শিকার করেছিলেন।

এছাড়া, ১৪০ বছর পর অস্ট্রেলিয়ার বিপক্ষে তাদের মাটিতে বাঁ-হাতি পেসার হিসেবে ইনিংসে ৭ উইকেট শিকার করলেন শরিফুল। সর্বশেষ ১৮৮৬ সালে ম্যানচেষ্টারে ৪৪ রানে ৭ উইকেট নিয়েছিলেন ইংল্যান্ডের বাঁ-হাতি পেসার ডিক বারলো।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইউক্রেনের পাশে নরওয়ে, ৯.২ বিলিয়ন ডলার সহায়তার ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ২৩শে আগস্ট, ২০২৬ ইং

০৮:৩১ পি.এম


ইউক্রেনের পাশে নরওয়ে, ৯.২ বিলিয়ন ডলার সহায়তার ঘোষণা

নরওয়ে ইউক্রেনের জন্য ২০২৭ সালে ৮ হাজার ৫০০ কোটি নরওয়েজিয়ান ক্রোনার (যা প্রায় ৯ দশমিক ২ বিলিয়ন ডলার) সহায়তার ঘোষণা দিয়েছে। এটি বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ লাখ ১২ হাজার কোটি টাকার সমান। রবিবার কিয়েভে সফরকালে এই ঘোষণা দেন নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস গার স্টোর। খবরটি আনাদোলুর সূত্রে পাওয়া গিয়েছে।

নরওয়ের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম এনআরকের উদ্ধৃতি দিয়ে প্রতিবেদনে জানানো হয়েছে, ঘোষিত অর্থের অধিকাংশই সামরিক খাতে ব্যয় করা হবে। এর মধ্যে ৭ হাজার কোটি ক্রোনার বা প্রায় ৭ দশমিক ৫ বিলিয়ন ডলার সামরিক সহায়তার জন্য বরাদ্দ করা হচ্ছে। এবং বাকি ১ হাজার ৫০০ কোটি ক্রোনার বা প্রায় ১ দশমিক ৬ বিলিয়ন ডলার দেওয়া হবে বেসামরিক খাতে।

স্টোর জানিয়েছেন, ইউক্রেনের প্রতিরোধযুদ্ধের জন্য নরওয়ের সমর্থন অটুট থাকবে। সামরিক ও বেসামরিক উভয় ক্ষেত্রেই ইউক্রেনের পাশে থাকার বিষয়ে এই ঘোষণাতে স্পষ্ট বার্তা দেয়া হয়েছে বলেও তিনি উল্লেখ করেছেন।

এই প্রতিশ্রুতির মাধ্যমে টানা তৃতীয় বছরের জন্য নরওয়ে একই পরিমাণ বার্ষিক সহায়তা প্রদান করার সিদ্ধান্ত নিয়েছে। রবিবার রাশিয়ার প্রতিবেশী এই দেশের প্রধানমন্ত্রী নর্ডিক ও বাল্টিক অঞ্চলের নেতাদের সাথে কিয়েভে পৌঁছান।

স্টোর মন্তব্য করেন, রাশিয়ার চলমান যুদ্ধের ভয়াবহ পরিণতির শিকার হচ্ছে ইউক্রেনের নাগরিকরা। প্রতি দিন তারা নিজেদের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং ভবিষ্যৎ নির্ধারণের অধিকারের জন্য সংগ্রাম চালিয়ে যাচ্ছেন। সুতরাং এই সংকটের সময় নরওয়ের পক্ষে ইউক্রেনের পাশে দাঁড়ানো অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে তিনি মন্তব্য করেছেন।

কিয়েভ সফরের সময় ইউক্রেন ও নর্ডিক-বাল্টিক দেশগুলোর সম্মেলনে অংশ নেওয়ার পরিকল্পনা রয়েছে স্টোরের। এছাড়াও, ইউক্রেনের জাতীয় পতাকা দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচিতেও অংশগ্রহণ করবেন তিনি। সফরকালে ইউক্রেনীয় কর্মকর্তাদের সঙ্গে বৈঠকও করবেন নরওয়ের প্রধানমন্ত্রী।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ডিএমপির চার থানার বিশেষ অভিযানে ৫৪ জন গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৩শে আগস্ট, ২০২৬ ইং

০৮:৩৫ পি.এম


ডিএমপির চার থানার বিশেষ অভিযানে ৫৪ জন গ্রেফতার

ঢাকা, ২৩ আগস্ট ২০২৬ : রাজধানীর যাত্রাবাড়ী, খিলক্ষেত, লালবাগ ও মোহাম্মদপুর থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে পুলিশের উপস্থিতিতে বিভিন্ন অপরাধে জড়িত ৫৪ জনকে গ্রেফতার করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় নিজ নিজ থানা এলাকার বিভিন্ন অপরাধপ্রবণ স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার নিয়াজ মেহেদী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গ্রেফতারকৃতদের মধ্যে মোহাম্মদপুর থানা পুলিশ ১৮ জন, খিলক্ষেত থানা পুলিশ ১৬ জন, যাত্রাবাড়ী থানা পুলিশ ১৩ জন এবং লালবাগ থানা পুলিশ ৭ জনকে গ্রেফতার করেছে।

যাত্রাবাড়ী থানার এলাকায় গ্রেফতারকৃত ব্যক্তিরা হলো- তাসফিকুর রহমান (২২), মো. শাহিন মিয়া (৩০), মো. রুবেল (২৬), মো. নবীর হোসেন ওরফে বাপ্পী (৩০), রিতা আক্তার (২০), আব্দুর রহমান পাটোয়ারী, মো. ইয়াকুব (২১), মো. রনি সিকদার রাজন (৩৫), মো. ইউনুস মিয়া (৩৫), মো. ইউসুফ (৩২), মো. ফয়সাল ইসলাম (২২), ফকরুল আলম (৩৩) ও মো. আল আমীন শেখ (৫০)।

খিলক্ষেত থানা এলাকার গ্রেফতারকৃতরা হলো- মো. খানজাহান আলী (৩০), আলিফ রহমান সিজান (২০), মোশারফ হোসেন (২১), মো. আকাশ মিয়া (২০), মো. মোর্শেদ আলম হাদী, মো. ইমন হোসেন (২৬), মো. মারুফ (২৬), মো. ইমরান (২২), মো. রিফাত (১৯), তুষার মাতাব্বর (৩৮), নাসির হোসেন (৪০), ওসমান হোসেন (৩০), সুজন (৩০), মো. রিয়াদ হোসেন (৩৭), মো. সাগর মিয়া (২৫) ও মো. আলাউদ্দিন ওরফে বাপ্পী (৩০)।

লালবাগ থানার এলাকার গ্রেফতারকৃতরা হলো- মো. শামীম (৪৫), মো. রায়হান সরকার (২৩), আসলাম খলিফা (২৪), মো. সুজন আহাম্মেদ (২৬), গোপাল চন্দ্র দেবনাথ ওরফে সুমন (৪০), মো. রাসেল (৩৭) ও মো. সজল (৩২)।

মোহাম্মদপুর থানার এলাকার গ্রেফতারকৃতরা হলো- মো. সেলিম আশরাফী চুয়া সেলিম (৪৫), মো. মনির হোসেন মনির (৩৮), মো. রফিকুল ইসলাম নয়ন (২৮), মো. রোকন ব্যাপারী রোকন (১৯), মো. সাজিম (২৩), মো. নুরুল ইসলাম (৩৪), মো. মাসুদ মিয়া (৩৮), মো. জাকারিয়া হোসেন ববুল (৩৭), মো. আল-আমিন মুন্না (২৪), মো. নাইম সাগর (১৮), মো. শফিক আহমেদ শফি (৩০), মো. শাকিল শেখ (৩০), মো. রাসেদ ওরফে বাবু (২২), মো. খোকন হোসেন (১৯), মো. শামীম (২২), বাবুল আলম (২৩), মো. বকুল হোসেন (৪০) ও মো. ওবায়দুল্লা চোধুরী (৫০)।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গ্রেফতারকৃতদের মধ্যে নিয়মিত ও পরোয়ানাভুক্ত মামলাসহ নানা অপরাধের সাথে জড়িত ব্যক্তিরা রয়েছে।

গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জাল টাকায় গহনা কিনতে গিয়ে গ্রেপ্তার রুবেল ফের ২ দিনের রিমান্ডে

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ২৩শে আগস্ট, ২০২৬ ইং

০৮:৩৬ পি.এম


জাল টাকায় গহনা কিনতে গিয়ে গ্রেপ্তার রুবেল ফের ২ দিনের রিমান্ডে

রাজধানী ঢাকা, বনানীতে প্রায় ৫৭ লাখ টাকার জাল নোট দিয়ে সোনার গহনা কেনার চেষ্টার অভিযোগে গ্রেপ্তার মো. রুবেল আহম্মেদ ফকির (৪৬) কে এবার আদালত ফের দুই দিনের রিমান্ডে পাঠিয়েছেন।

রবিবার (২৩ আগস্ট) বিকেলে তদন্ত কর্মকর্তার পাঁচ দিনের রিমান্ড আবেদনের প্রেক্ষিতে আওলাদ হোসাইন মুহাম্মদ জোনাইদের আদালত শুনানি শেষ করে এই আদেশ প্রদান করেন।

প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক (এসআই) মোক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

রিমান্ড আবেদনে বলা হয়, মামলার সুষ্ঠু তদন্তের জন্য, ঘটনার মূল রহস্য উদ্ঘাটন, ঘটনার সঙ্গে জড়িত পলাতক অপর সহযোগীদের শনাক্ত করা, নাম ও ঠিকানা সংগ্রহ এবং গ্রেপ্তারের লক্ষ্যে পুনরায় ৫ দিনের পুলিশ রিমান্ডে পাঠানো হোক।

এর আগে, গত ৬ আগস্ট বনানী সুপার মার্কেটের সামনে থেকে আসামিকে আটক করা হয়। পরবর্তী দিন ৭ আগস্ট আদালত প্রাথমিকভাবে আসামির প্রথম দফায় দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এরপর, ৯ আগস্ট রিমান্ডের সময় শেষ হয়ে গেলে তাকে কারাগারে পাঠানো হয়।

মামলার অভিযোগ অনুসারে, গত ৬ আগস্ট বনানী সুপার মার্কেটের একটি জুয়েলার্সে ভাগ্নির বিয়ের জন্য প্রায় ২০-২১ ভরি সোনার অলঙ্কার কেনার কথা বলে রুবেল ও তার সহযোগী ৫৭ লাখ ৫ হাজার টাকার জাল নোট দিয়ে মূল্য পরিশোধের চেষ্টা করেন। কর্মচারীদের সন্দেহ হলে তারা পালানোর চেষ্টা করেন। এ পরিস্থিতিতে রুবেলকে আটক করা হলেও তার সহযোগী পালিয়ে যায়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ৫৭ লাখ ৫ হাজার টাকার জাল নোট ও একটি ট্রলিব্যাগ জব্দ করে। এ ঘটনার পর মনিমালা জুয়েলার্সের ম্যানেজার মো. শহিদুল ইসলাম বনানী থানায় মামলা দায়ের করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩০
ইশা ০৬:৪১
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:৩০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%