১০:৫৫ পি.এম
বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী-১ (সদর) আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন বলেছেন, বিগত ফ্যাসিস্ট সরকারের জনগণের কাছে কোনো দায়বদ্ধতা বা জবাবদিহিতা ছিল না।
তিনি আরও বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে সাধারণ মানুষ অত্যাচার ও নির্যাতনের শিকার হয়েছে। সাধারণ মানুষ দিনের ভোট রাতে গ্রহণ, ভোটবিহীন নির্বাচন এবং বিনা প্রতিদ্বন্দ্বিতায় ক্ষমতায় থেকে গায়ের জোরে দেশ পরিচালনা করেছে। মসৃণ রাজনৈতিক পরিস্থিতি নিশ্চিত করার ক্ষেত্রে জনগণের কাছে তাদের কোনো দায়বদ্ধতা বা জবাবদিহিতা ছিল না।
আজ নরসিংদী জেলা বিএনপি কার্যালয়ে সংসদ সদস্যের ঐচ্ছিক তহবিল থেকে উপকারভোগীদের মাঝে নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।
আরও পড়ুন: বোয়ালখালীতে ৪০০ পিস ইয়াবাসহ নুর মোহাম্মদ গ্রেপ্তার
খায়রুল কবির খোকন বলেন, বর্তমান সরকার নির্বাচনের আগে জনগণের কাছে যে অঙ্গীকার ও প্রতিশ্রুতি দিয়েছিল, তা পর্যায়ক্রমে বাস্তবায়ন করছে। বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে জনগণের দুঃখ-দুর্দশা লাঘব করা, কল্যাণ নিশ্চিতকরণ, নিরাপত্তা প্রদান এবং শান্তিপূর্ণভাবে বসবাসের পরিবেশ সৃষ্টি করতে কাজ করা।
অনুষ্ঠানে নরসিংদী শহর বিএনপির সভাপতি এ কে এম গোলাম কবির কামাল, সাধারণ সম্পাদক ফারুক উদ্দিন ভূঁইয়া, ইকবাল হোসেন, আমিনুল হক বাচ্চুসহ বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ সময় নরসিংদী জেলার ৩১ জন উপকারভোগীর মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়।
আরও পড়ুন: বরগুনায় মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা, ১২ হাজার ৫০০ জেলে খাদ্য সহায়তার বাইরে
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন