ঢাকা শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ইং ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

রাজশাহীতে পল্লী বিদ্যুৎ উপকেন্দ্রে দুই দিন ধরে হামলা, ট্রান্সফরমারে আগুন


রাজশাহীতে পল্লী বিদ্যুৎ উপকেন্দ্রে দুই দিন ধরে হামলা, ট্রান্সফরমারে আগুন

রাজশাহীতে পল্লী বিদ্যুৎ উপকেন্দ্রে টানা দুই দিন পেট্রোল বোমা নিক্ষেপ ও গুলিবর্ষণের ঘটনায় কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

শুক্রবার গভীর রাতে পবা উপজেলার পারিলা ইউনিয়নের খড়খড়ি এলাকায় পল্লী বিদ্যুৎ সমিতির পবা-২ উপকেন্দ্রে আবারও হামলা চালায় ৮ থেকে ১০ জন দুর্বৃত্ত। হামলার সময় তিনটি পেট্রোল বোমা বিস্ফোরিত হয়ে একটি ট্রান্সফরমারে আগুন ধরে যায়। হামলাকারীরা গুলিও ছোড়ে। এর আগের দিনও একই উপকেন্দ্রে হামলার ঘটনা ঘটে।

পরপর দুই দিনের এই হামলায় গুরুত্বপূর্ণ বিদ্যুৎ স্থাপনার নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। কর্মকর্তা-কর্মচারীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। রাজনৈতিক অস্থিরতার সুযোগে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সমর্থক বা দলটির সঙ্গে সংশ্লিষ্ট দুর্বৃত্তদের নাশকতার আশঙ্কা নিয়েও স্থানীয় পর্যায়ে উদ্বেগ রয়েছে।

আরও পড়ুন: রাজশাহীতে পল্লী বিদ্যুৎ উপকেন্দ্রে পরপর দুই রাতে পেট্রলবোমা হামলা

পল্লী বিদ্যুৎ সমিতি ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শুক্রবার গভীর রাতে মতিহার থানার খড়খড়ি এলাকায় পবা-২ উপকেন্দ্রের অভিযোগ কেন্দ্র কার্যালয়ে ৮ থেকে ১০ জন দুর্বৃত্ত হামলা চালায়। তারা কার্যালয়ে ঢুকে গানপাউডার ছিটিয়ে পেট্রোল বোমা নিক্ষেপ ও গুলিবর্ষণ করে। এতে তিনটি পেট্রোল বোমা বিস্ফোরিত হয়। আরও কয়েকটি বোমা অবিস্ফোরিত অবস্থায় পড়ে থাকে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আলামত উদ্ধার করে।

বিস্ফোরণের ফলে উপকেন্দ্রের একটি ট্রান্সফরমারে আগুন ধরে যায়। দায়িত্বে থাকা লাইনম্যান ও কর্মীরা অগ্নিনির্বাপক যন্ত্র ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে ট্রান্সফরমারটি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। হামলার পর কিছু সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকলেও পরে তা স্বাভাবিক হয়।

রাজশাহী পল্লী বিদ্যুৎ সমিতির সদর দপ্তরের ডিজিএম (সদর-কারিগরি) সপ্তর্ষি পাল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আগের দিনের হামলার পর উপকেন্দ্রের নিরাপত্তা জোরদার করা হয়েছিল। এ ঘটনায় থানায় এফআইআর করা হয়েছে। নিজস্ব নিরাপত্তাকর্মীর সংখ্যাও বাড়ানো হয়েছিল। প্রথম দিন দুজন কর্মী দায়িত্বে থাকলেও পরদিন চারজনকে রাখা হয়। পাশাপাশি পুলিশ প্রশাসনকে নিরাপত্তা ও টহল বাড়ানোর অনুরোধ জানানো হয়েছিল।

তিনি বলেন, হামলার সময় কর্মীরা পাহারায় ছিলেন। পুলিশকে খবর দেওয়ার ১৫ থেকে ২০ মিনিটের মধ্যে তারা ঘটনাস্থলে পৌঁছায়। তারপরও দুর্বৃত্তরা হামলা চালিয়ে পালিয়ে যায়।

আরও পড়ুন: ভূমি ব্যবস্থাপনায় অটোমেশন বাস্তবায়নে জোর দিলেন ভূমিমন্ত্রী

নওহাটা সদর দপ্তরের লাইনম্যান মনির জানান, পরপর দুই দিনের হামলায় কর্মীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। উপকেন্দ্রের কার্যালয়ে সিসিটিভি ক্যামেরা রয়েছে। হামলাকারীদের মুখ বাঁধা ছিল বলেও জানান তিনি।

মনির বলেন, হামলাকারীরা কার্যালয়ে ঢুকে গুলিবর্ষণ ও পেট্রোল বোমা নিক্ষেপ করে আগুন ধরানোর চেষ্টা করে। পরে স্টাফরা অগ্নিনির্বাপক যন্ত্র দিয়ে আগুন নেভান। পরপর দুই দিন এমন হামলার পর নিরাপদে দায়িত্ব পালন করা কঠিন হয়ে পড়েছে। এভাবে চলতে থাকলে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।

মতিহার থানার ওসি আব্দুল মালেক জানান, আগের দিনও উপকেন্দ্রে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছিল। তবে সেদিন আগুন লাগেনি। দ্বিতীয় দিনের ঘটনায় বিস্ফোরণের আলামত পাওয়া গেছে। বিস্ফোরণের কারণে কিছু সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল। পরে আগুন নিয়ন্ত্রণে এনে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হয়। এ ঘটনায় মামলা করার প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।

সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা বলছেন, বিদ্যুৎ সরবরাহের মতো গুরুত্বপূর্ণ সেবাপ্রতিষ্ঠানে ধারাবাহিক হামলা শুধু কর্মীদের নিরাপত্তাই বিঘ্নিত করছে না, জনসেবামূলক কার্যক্রমকেও ঝুঁকির মুখে ফেলছে। উপকেন্দ্র ও বিদ্যুৎ স্থাপনাগুলোতে সার্বক্ষণিক নিরাপত্তা, পর্যাপ্ত পুলিশি পাহারা এবং নিয়মিত টহল জোরদারের দাবি জানিয়েছেন তাঁরা। একই সঙ্গে হামলাকারীদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।

আরও পড়ুন: রাজশাহীতে নিষিদ্ধ সংগঠের নেতা-কর্মী, মাদক কারবারী ও বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩৫

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফেনীতে অনুষ্ঠিত হলো ‘এফবিআর মেগা গেট টুগেদার ২০২৬

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

১০:১৪ পি.এম


ফেনীতে অনুষ্ঠিত হলো ‘এফবিআর মেগা গেট টুগেদার ২০২৬

ফেনী বাইক রাইডার্সের উদ্যোগে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো ‘এফবিআর মেগা গেট টুগেদার ২০২৬’। গত ২৭ নভেম্বর ২০২৬, শুক্রবার, ফেনীর তৃপ্তি এগ্রো পার্ক অ্যান্ড স্পোর্টস ক্লাবে দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

এতে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ৬০০ জন রাইডার, বাইকার, ক্যাম্পার ও বাইকপ্রেমী অংশগ্রহণ করেন। দেশের বিভিন্ন জেলা থেকে আসা ২০টি রেসিং টিমের মোট ৬২ জন রেসার অফ-রোড টেক রেসের দুটি ক্যাটাগরিতে প্রতিযোগিতায় অংশ নেন।

প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। পাশাপাশি ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও দুই দিনব্যাপী নাইট ক্যাম্পিং। সব মিলিয়ে আনন্দঘন পরিবেশে সফলভাবে সম্পন্ন হয় পুরো আয়োজন।

অনুষ্ঠানে অংশগ্রহণকারী রেসারদের পক্ষ থেকে বাংলাদেশ সরকারের কাছে বাইক রেসিংকে দেশের স্বীকৃত স্পোর্টস ক্যাটাগরি হিসেবে অন্তর্ভুক্ত করার দাবি জানানো হয়। তাঁদের প্রত্যাশা, এর মাধ্যমে দেশের প্রতিভাবান রেসাররা যথাযথ স্বীকৃতি পাওয়ার পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের প্রতিভা বিকাশের সুযোগ পাবেন।

ডার্ট রেস ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হয় চট্টগ্রাম এর চাটগাঁইয়া রেসিং ক্লাব আব্দুর রহমান রাহিম ও প্রথম রানারআপ হয় ঢাকার সিআরজেড রেসিং একাডেমির খান হাসান


এছাড়া কমিউটার ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হয় ঢাকার RRZ এর ইসরাক হোসেন ও প্রথম রানারআপ হয় নোয়াখালীর NRZ এর আব্দুল্লাহ ফাহিম।


ফেনী বাইক রাইডার্সের অ্যাডমিন শাহাদাত হোসেন অনাবিল বলেন, এ ধরনের আয়োজন দেশের বাইকার ও রেসারদের মধ্যে পারস্পরিক পরিচিতি, সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ জোরদার করার পাশাপাশি বাংলাদেশে মোটরস্পোর্টসের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

দেশের বিভিন্ন প্রান্তের বাইকার ও রেসারদের এক মিলনমেলায় পরিণত হওয়া এই আয়োজন ফেনীর ক্রীড়া ও বিনোদন অঙ্গনেও নতুন মাত্রা যোগ করেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজধানীতে এভিয়েশন, ট্রাভেল ও ট্যুরিজম খাতে ক্যারিয়ার গড়তে অনুষ্ঠিত হল ক্যারিয়ার সামিট

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

১০:১৫ পি.এম


রাজধানীতে এভিয়েশন, ট্রাভেল ও ট্যুরিজম খাতে ক্যারিয়ার গড়তে অনুষ্ঠিত হল ক্যারিয়ার সামিট

এভিয়েশন, ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম খাতে তরুণদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং ক্যারিয়ার গড়ার উদ্দেশ্যে একটি দিনব্যাপী ক্যারিয়ার সামিট অনুষ্ঠিত হলো।

রাজধানীর আগারগাঁওয়ে একটি জমকালো আয়োজনের মাধ্যমে অনুষ্ঠিত হলো ‘এভিয়েশন, ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ক্যারিয়ার সামিট ২০২৬’-এর দ্বিতীয় আসর। সামমনি এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম ট্রেনিং ইনস্টিটিউট (স্যাটি) দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করে। শনিবার (২৮ নভেম্বর) বাংলাদেশ পর্যটন করপোরেশনের অডিটোরিয়ামে এ সামিটের কার্যক্রম সম্পন্ন হয়।

দিনব্যাপী আয়োজনে এয়ার টিকিট বুকিং, ভিসা পরামর্শ, ট্যুর গাইডিং, পর্যটন খাতে কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল মার্কেটিংয়ের ব্যবহার নিয়ে প্রশিক্ষণ কর্মসূচির ব্যবস্থা করা হয়। এসব খাতে ক্যারিয়ার গড়ার জন্য প্রয়োজনীয় দক্ষতা এবং পেশাগত প্রস্তুতির বিভিন্ন বিষয় তুলে ধরা হয়।

এছাড়া সন্ধ্যায় এভিয়েশন, ট্রাভেল ও ট্যুরিজম খাতে দক্ষ জনবল তৈরির বিষয়, নিয়োগদাতাদের চাহিদা এবং কর্মসংস্থানের সম্ভাবনা নিয়ে একটি আলোচনা অনুষ্ঠিত হয়। সামিটের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান ড. নাজনীন কাওসার চৌধুরী।

সামমনি এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম ট্রেনিং ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মো. মহিউদ্দিন সেলিমের সভাপতিত্বে আয়োজিত এ সামিটে সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের, এয়ারলাইনস, ট্রাভেল এজেন্সি, ট্যুর অপারেটর ও পর্যটন খাতের প্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হয়।

তরুণ প্রজন্মকে দক্ষ ও প্রশিক্ষিত জনশক্তি হিসেবে গড়ে তোলার পাশাপাশি দেশীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারে কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণ এবং দেশের এভিয়েশন ও পর্যটন শিল্পকে এগিয়ে নেওয়ার লক্ষ্যই এই আয়োজনের অন্যতম উদ্দেশ্য।

মিডিয়া পার্টনার হিসেবে যুক্ত ছিল বাংলাদেশ এভিয়েশন এন্ড ট্যুরিজম জার্নালিস্টস অ্যাসোসিয়েশন (বাটজা)।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে পিএসসিআরএসের উদ্বোধন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

১০:১৫ পি.এম


বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে পিএসসিআরএসের উদ্বোধন

শিক্ষার্থীদের গবেষণা দক্ষতা, নীতিবিশ্লেষণ ও নেতৃত্বের সক্ষমতা উন্নয়নের লক্ষ্যে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে নতুনভাবে যাত্রা শুরু করেছে পলিটিক্যাল সায়েন্স ক্যারিয়ার অ্যান্ড রিসার্চ সোসাইটি (পিএসসিআরএস)।

শনিবার, বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে ‘পিএসসিআরএস উদ্বোধনী অনুষ্ঠান ও গবেষণা প্রতিযোগিতা ২০২৬’-এর মাধ্যমে আনুষ্ঠানিকভাবে সংগঠনটির কার্যক্রম শুরু হয়।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. হাবিবুল্লাহ উল্লেখ করেন, শিক্ষার্থীদের শুধুমাত্র পাঠ্যপুস্তকনির্ভর জ্ঞানে সীমাবদ্ধ থাকা উচিত নয়। গবেষণা, বিশ্লেষণ, যোগাযোগ, প্রযুক্তির ব্যবহার এবং বাস্তব সমস্যা সমাধানের দক্ষতা অর্জন করা প্রয়োজন। তিনি আশা প্রকাশ করেন যে, পিএসসিআরএস শিক্ষার্থীদের গবেষণামুখী চিন্তা, পেশাগত প্রস্তুতি এবং নেতৃত্ব বিকাশে একটি কার্যকর প্রাতিষ্ঠানিক প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।

উদ্বোধনী অনুষ্ঠানের অংশ হিসেবে চারটি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতাগুলোর মধ্যে রয়েছে হাতে তৈরি গবেষণা পোস্টার, ডিজিটাল পোস্টার ও পাওয়ারপয়েন্ট উপস্থাপনা, পলিসি ব্রিফ এবং রিসার্চ কোয়েশ্চেন ওয়াল। এই প্রতিযোগিতায় শিক্ষার্থীরা সমসাময়িক সামাজিক, রাজনৈতিক, প্রশাসনিক ও জননীতিসংক্রান্ত সমস্যা নিয়ে মৌলিক গবেষণাভাবনা, প্রমাণভিত্তিক নীতিসমাধান এবং গবেষণাযোগ্য প্রশ্ন উপস্থাপন করেন।

রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষকদের সমন্বয়ে গঠিত পৃথক বিচারক ও আলোচক প্যানেল প্রতিযোগীদের কাজ মূল্যায়ন করে। এ সময় গবেষণা সমস্যা, প্রশ্ন, পদ্ধতি, মৌলিকতা, বাস্তবসম্ভাব্যতা এবং সম্ভাব্য সামাজিক ও নীতিগত অবদান পর্যালোচনা করা হয়, পাশাপাশি প্রতিযোগীদের গঠনমূলক পরামর্শ প্রদান করা হয়।

পুরস্কার বিতরণী পর্বে প্রতিটি বিভাগের চ্যাম্পিয়ন ও রানারআপকে ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়। এছাড়া, অংশগ্রহণকারী প্রত্যেক শিক্ষার্থীকে অংশগ্রহণ সনদ দেওয়া হয়।

গবেষণা ধারণা উপস্থাপন বিভাগে টিম রিমার্কেবলের মো. রাফিদুল ইসলাম চ্যাম্পিয়ন হন এবং কাশফিয়া জামান ও আমিনা আক্তার উলকা রানারআপ হন। পলিসি ব্রিফ বিভাগে সুমাইয়া আক্তার শিমু চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন এবং মহসিরাত হোসাইন মিলি রানারআপ হন। বিশেষ পুরস্কার হিসেবে সেরা গবেষণা প্রশ্নের জন্য নুরী আক্তার পুষ্পকে সম্মানিত করা হয়।

আয়োজকেরা জানান, নিয়মিত গবেষণা অনুশীলন, প্রকাশনার সুযোগ, পেশাগত দিকনির্দেশনা এবং নেতৃত্বমূলক কার্যক্রমে শিক্ষার্থীদের যুক্ত করার মাধ্যমে পিএসসিআরএস একটি টেকসই ও অংশগ্রহণমূলক একাডেমিক পরিবেশ গড়ে তুলবে।

সংগঠনটির ভবিষ্যৎ কার্যক্রমের মধ্যে রয়েছে গবেষণা ও ক্যারিয়ারবিষয়ক স্বল্পমেয়াদি কোর্স, রিসার্চ ক্যাফে, পলিসি ডায়ালগ, ক্যারিয়ার সেশন, গবেষণা প্রদর্শনী, অ্যালামনাই নেটওয়ার্কিং এবং বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন। এছাড়া, শিক্ষার্থীদের গবেষণা ও সৃজনশীল লেখা প্রকাশের জন্য বিভাগীয় বুলেটিন ‘দ্য পালস অব পিএসসিআরএস’ নিয়মিত প্রকাশ এবং ২০২৭ সালে ‘রিসার্চ অলিম্পিয়াড’ আয়োজনের পরিকল্পনাও ঘোষণা করা হয়েছে।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. হাবিবুল্লাহর সভাপতিত্বে বিভাগের শিক্ষক, কর্মকর্তা, প্রতিযোগী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর বাংলাদেশ সফর রাজনৈতিক কারণে স্থগিত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

১০:১৬ পি.এম


মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর বাংলাদেশ সফর রাজনৈতিক কারণে স্থগিত

মালয়েশিয়ার অভ্যন্তরীণ রাজনৈতিক কারণে দেশের প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের বাংলাদেশ সফর স্থগিত করা হয়েছে। তার ঢাকা সফর আগামী ৭-৮ ডিসেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

শনিবার (২৮ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানিয়েছেন, অনিবার্য কারণে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের বাংলাদেশ সফর স্থগিত হয়ে গেছে। ওই কর্মকর্তা আরও জানান, মালয়েশিয়ার অভ্যন্তরীণ রাজনৈতিক কারণে বাংলাদেশ ছাড়াও আনোয়ার ইব্রাহিমের থাইল্যান্ড সফরও স্থগিত হয়েছে।

আনোয়ার ইব্রাহিমের ৭ ডিসেম্বর ঢাকায় আসার কথা ছিল প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করার জন্য।

প্রধানমন্ত্রী তারেক রহমান গত ২১-২২ জুন মালয়েশিয়া সফর করেছিলেন।

এর আগে ২০২৪ সালের ৪ অক্টোবর ঢাকা সফর করেছিলেন আনোয়ার ইব্রাহিম। ওই সময় তিনি তৎকালীন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০২
জোহর ১১:৪৭
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২২ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%