প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ফেনী বাইক রাইডার্সের উদ্যোগে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো ‘এফবিআর মেগা গেট টুগেদার ২০২৬’। গত ২৭ নভেম্বর ২০২৬, শুক্রবার, ফেনীর তৃপ্তি এগ্রো পার্ক অ্যান্ড স্পোর্টস ক্লাবে দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
এতে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ৬০০ জন রাইডার, বাইকার, ক্যাম্পার ও বাইকপ্রেমী অংশগ্রহণ করেন। দেশের বিভিন্ন জেলা থেকে আসা ২০টি রেসিং টিমের মোট ৬২ জন রেসার অফ-রোড টেক রেসের দুটি ক্যাটাগরিতে প্রতিযোগিতায় অংশ নেন।
প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। পাশাপাশি ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও দুই দিনব্যাপী নাইট ক্যাম্পিং। সব মিলিয়ে আনন্দঘন পরিবেশে সফলভাবে সম্পন্ন হয় পুরো আয়োজন।
অনুষ্ঠানে অংশগ্রহণকারী রেসারদের পক্ষ থেকে বাংলাদেশ সরকারের কাছে বাইক রেসিংকে দেশের স্বীকৃত স্পোর্টস ক্যাটাগরি হিসেবে অন্তর্ভুক্ত করার দাবি জানানো হয়। তাঁদের প্রত্যাশা, এর মাধ্যমে দেশের প্রতিভাবান রেসাররা যথাযথ স্বীকৃতি পাওয়ার পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের প্রতিভা বিকাশের সুযোগ পাবেন।
ডার্ট রেস ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হয় চট্টগ্রাম এর চাটগাঁইয়া রেসিং ক্লাব আব্দুর রহমান রাহিম ও প্রথম রানারআপ হয় ঢাকার সিআরজেড রেসিং একাডেমির খান হাসান
এছাড়া কমিউটার ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হয় ঢাকার RRZ এর ইসরাক হোসেন ও প্রথম রানারআপ হয় নোয়াখালীর NRZ এর আব্দুল্লাহ ফাহিম।
ফেনী বাইক রাইডার্সের অ্যাডমিন শাহাদাত হোসেন অনাবিল বলেন, এ ধরনের আয়োজন দেশের বাইকার ও রেসারদের মধ্যে পারস্পরিক পরিচিতি, সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ জোরদার করার পাশাপাশি বাংলাদেশে মোটরস্পোর্টসের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
দেশের বিভিন্ন প্রান্তের বাইকার ও রেসারদের এক মিলনমেলায় পরিণত হওয়া এই আয়োজন ফেনীর ক্রীড়া ও বিনোদন অঙ্গনেও নতুন মাত্রা যোগ করেছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন