ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে ২৫ কোটি ৪০ লাখ টাকা দিল কাফকো


শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে ২৫ কোটি ৪০ লাখ টাকা দিল কাফকো

কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো) বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের তহবিলে ২৫ কোটি ৪০ লাখ ৭২ হাজার টাকা জমা করেছে।

শ্রমিক কল্যাণে নিজেদের প্রতিশ্রুতির অংশ হিসেবে এই অর্থ জমা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কাফকো।

বাণিজ্য মন্ত্রণালয়ের মন্ত্রীর দপ্তরে, শিল্প, বাণিজ্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরীর কাছে এ অর্থের চেক হস্তান্তর করেন।

আরও পড়ুন: যাত্রাবাড়ীতে ছিনতাই সন্দেহে গণপিটুনিতে আহত যুবক নিশাত মিয়ার মৃত্যু

এই অনুষ্ঠানে শিল্প মন্ত্রণালয়ের সচিব এবং কাফকোর চেয়ারম্যান মো. আব্দুন নাসের খান, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের মহাপরিচালক মোহাম্মদ কুদ্দুছ আলী সরকার, কাফকোর চিফ কর্পোরেট অফিসার সাইদুর রহমানসহ অন্যান্য সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ শ্রম আইনের অধীনে, স্থানীয় এবং বহুজাতিক প্রতিষ্ঠানগুলো বছরে তাদের মুনাফার ৫ শতাংশের এক-দশমাংশ শ্রমিক কল্যাণ তহবিলে জমা দেয়। কাফকো যাত্রার শুরু থেকেই একটি দায়িত্বশীল প্রতিষ্ঠান হিসেবে শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের তহবিলে নিয়মিতভাবে অর্থ জমা দিয়ে আসছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নতুন কলম্বীয় প্রেসিডেন্টের অভিবাসন বিরোধী অভিযান জোরদারের ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ২৫শে আগস্ট, ২০২৬ ইং

১২:৫৭ পি.এম


নতুন কলম্বীয় প্রেসিডেন্টের অভিবাসন বিরোধী অভিযান জোরদারের ঘোষণা

কলম্বিয়ার ডানপন্থী প্রেসিডেন্ট আবেলার্দো দে লা এসপ্রিয়েলা অভিবাসনবিরোধী অভিযানকে জোরদার করার নির্দেশ দিয়েছেন। তিনি অপরাধের দায়ে দোষী সাব্যস্ত অবৈধ বিদেশিদের আটক করে তাদের দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করতে কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন।

কঠোরপন্থী আইনজীবী হিসেবে পরিচিত দে লা এসপ্রিয়েলা ৭ আগস্ট প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করেন। নির্বাচনী প্রচারের সময় তিনি অপরাধ ও মাদকপাচারকারী গেরিলাদের বিরুদ্ধে লড়াইয়ের প্রতিশ্রুতি দিয়েছিলেন।

বোগোতা থেকে বার্তা সংস্থা এএফপি এই খবরটি প্রকাশ করেছে।

প্রেসিডেন্টের প্রচারে অভিবাসন একটি বড় বিষয় ছিল না। তবে রোববার ক্যারিবীয় উপকূলে নিজের ঘাঁটি বাররানকিয়ায় নিরাপত্তাবিষয়ক বৈঠকে সভাপতিত্ব করার সময় তিনি বলেন, "অবৈধ অভিবাসীরা যেখান থেকেই আসুক, আমি তা মেনে নেব না।"

তিনি আরও বলেন, "অভিবাসন কর্তৃপক্ষের প্রতি নির্দেশ পরিষ্কার। প্রথমে যারা অপরাধ করছে, এরপর যারা নিজেদের অবস্থান নিয়মিত করেনি। তাদের যথাসময়ে দেশে ফেরত পাঠাতে হবে।"

প্রেসিডেন্টের নির্দেশে চলতি সপ্তাহেই দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হবে বলে তিনি জানান।

-‘কলম্বীয়রা সবার আগে’-

গত এক দশকে নিজ দেশের অর্থনৈতিক সংকট থেকে পালিয়ে আসা ভেনেজুয়েলীয়দের জন্য কলম্বিয়া প্রধান আশ্রয়স্থল হয়ে উঠেছে।

কলম্বিয়ার অভিবাসন বিভাগের তথ্য অনুযায়ী, চলতি বছরের জুন পর্যন্ত দেশটিতে প্রায় ২৮ লাখ ভেনেজুয়েলার নাগরিক বসবাস করছিলেন। তাদের মধ্যে ৫ লাখ ২৭ হাজারের বেশি অনিবন্ধিত।

এর আগে দেশটির ডানপন্থী নেতারা ভেনেজুয়েলীয় অভিবাসীদের প্রতি সহনশীল ছিলেন। তাদের দৃষ্টিতে, তারা সমাজতান্ত্রিক নীতির কারণে ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তাঁর উগ্রপন্থী পূর্বসূরি হুগো শাভেজের নীতির শিকার।

ছয় দশকের সশস্ত্র সংঘাতের কারণে দেশটির কয়েক লাখ মানুষ বিদেশে পালিয়ে যান। তাদের মধ্যে কেউ কেউ ভেনেজুয়েলায় আশ্রয় নেন।

দায়িত্ব নেওয়ার প্রথম কয়েক দিনের মধ্যেই পশ্চিম কলম্বিয়ায় একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এতে ৩০০ জনের বেশি মানুষ নিহত হন। ওই সময় দে লা এসপ্রিয়েলা নিজেকে একজন ঐক্যবদ্ধকারী নেতা হিসেবে তুলে ধরেন।

তবে, রোববারের বৈঠকে তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘আমেরিকা ফার্স্ট’ নীতির প্রতিধ্বনি করেন। দে লা এসপ্রিয়েলা ট্রাম্পের একজন অনুরাগী।

-‘কলম্বিয়ার আইসিই’-

তার ঘোষণার প্রতিক্রিয়ায় বামপন্থী সিনেটর ও অধিকারকর্মী মারিয়া হোসে পিসারো তাঁকে ‘কলম্বিয়ার আইসিই’ প্রতিষ্ঠার প্রস্তাব দেওয়ার অভিযোগ করেন। তিনি বলেন, দেশে ফেরত পাঠানোর এই নির্দেশ ‘বিশুদ্ধ বিদেশিবিদ্বেষ ও দরিদ্রদের প্রতি ঘৃণা।’

তিনি বলেন, "অভিবাসন কোনো অপরাধ নয়, এটি একটি মানবাধিকার।" তিনি আরও বলেন, "প্রতিটি অভিবাসীর পেছনে বেঁচে থাকার একটি গল্প রয়েছে।"

সামাজিক যোগাযোগমাধ্যমে কলম্বীয়দের মধ্যে এ নিয়ে বিভক্ত মত দেখা গেছে।

অনেকে এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন। বিশেষ করে ভেনেজুয়েলীয় অভিবাসীদের বিরুদ্ধে অপরাধের হার বাড়ানোর অভিযোগ করেছেন তারা।

তবে অন্যরা ভেনেজুয়েলীয় অভিবাসীদের পরিশ্রমী হিসেবে উল্লেখ করে তাদের অর্থনীতিতে অবদানের পক্ষে কথা বলেছেন।

দে লা এসপ্রিয়েলা ল্যাটিন আমেরিকা জুড়ে ছড়িয়ে পড়া ডানপন্থী রাজনৈতিক ঢেউয়ের অংশ। এই ঢেউয়ের পেছনে সহিংস অপরাধ বৃদ্ধির ক্ষোভও রয়েছে। অনেক দেশের ভোটাররা এ ধরনের অপরাধের জন্য ভেনেজুয়েলার গ্যাংগুলোকে দায়ী করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জনদুর্ভোগ কমাতে মাঠে নওগাঁর পুলিশ সুপার: বালুডাঙ্গা বাস টার্মিনালে সড়কে শৃঙ্খলা ফেরাতে নজিরবিহীন উদ্যোগ

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ শাহিন,স্টাফ রিপোর্টার

মঙ্গলবার, ২৫শে আগস্ট, ২০২৬ ইং

০১:০০ পি.এম


জনদুর্ভোগ কমাতে মাঠে নওগাঁর পুলিশ সুপার: বালুডাঙ্গা বাস টার্মিনালে সড়কে শৃঙ্খলা ফেরাতে নজিরবিহীন উদ্যোগ

নওগাঁ জেলার গুরুত্বপূর্ণ জংশন পয়েন্ট বালুডাঙ্গা বাস টার্মিনালে যানজট নিরসন, যানবাহনের শৃঙ্খলা আনয়ন এবং সর্বসাধারণের জনদুর্ভোগ লাঘবে এক প্রশংসনীয় উদ্যোগ গ্রহণ করেছেন নওগাঁ জেলার সুযোগ্য পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।

আজ সকালে তিনি স্বশরীরে বালুডাঙ্গা বাস টার্মিনাল এলাকা পরিদর্শনে যান। পরিদর্শনকালে তিনি টার্মিনালের পরিবহন শ্রমিক নেতৃবৃন্দ, চালক ও সহযোগীদের সাথে অত্যন্ত আন্তরিক পরিবেশে কথা বলেন। বিশেষ করে যত্রতত্র পার্কিং না করা এবং নির্দিষ্ট স্থানে সুশৃঙ্খলভাবে যাত্রী উঠানামার বিষয়ে চালক ও পরিবহন কর্মীদের প্রতি বিশেষ আহ্বান জানান। জনসাধারণের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে বাস টার্মিনালে শৃঙ্খলার কোনো বিকল্প নেই বলে তিনি উল্লেখ করেন।

পরবর্তীতে নওগাঁ জেলার এই গুরুত্বপূর্ণ জংশন পয়েন্টটিতে যানজটমুক্ত পরিবেশ ও স্থায়ী শৃঙ্খলা বজায় রাখতে তিনি কর্তব্যরত ট্রাফিক পুলিশকে কঠোর পর্যবেক্ষণ ও প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

পুলিশ সুপারের এই গণমুখী ও দূরদর্শী পদক্ষেপে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় সাধারণ যাত্রী ও পরিবহন শ্রমিকরা। তারা মনে করছেন, এ ধরনের প্রত্যক্ষ তদারকি বালুডাঙ্গা বাস টার্মিনালের চিত্র বদলে দেবে এবং জনদুর্ভোগ অনেকটাই কমিয়ে আনবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এনসিপি অপকর্মের সুযোগ পাচ্ছে না, জামায়াত পাল্লা দিয়ে করছে : রাশেদ খান

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ২৫শে আগস্ট, ২০২৬ ইং

০১:০৪ পি.এম


এনসিপি অপকর্মের সুযোগ পাচ্ছে না, জামায়াত পাল্লা দিয়ে করছে : রাশেদ খান

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান দাবি করেছেন যে, বিরোধী দলে যাওয়ার পর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা অপকর্ম করার সুযোগ পাচ্ছে না। তবে তিনি মন্তব্য করেছেন যে জামায়াত-শিবির পাল্লা দিয়ে অপকর্মে জড়িত হচ্ছে।

আজ মঙ্গলবার, রাশেদ খান নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এই মন্তব্যগুলি করেন।

ফেসবুক পোস্টে তিনি উল্লেখ করেন, ‘অন্তর্বর্তীকালীন সরকারের ১৮ মাসে এনসিপির নেতাকর্মী ও সমন্বয়কদের দাপট দেখেছি। প্রতিদিন গণমাধ্যমের খবর হয়েছেন কোনো না কোনো নেতা। তবে ইদানীং সেটা আর পরিলক্ষিত হচ্ছে না।

তিনি আরও বলেন, মনে হচ্ছে, সরকারি দল থেকে বিরোধী দলে যাওয়ার পরে এনসিপির নেতাকর্মীরা আর অপকর্ম করার সুযোগ পাচ্ছে না।’

রাশেদ খান মন্তব্য করেন যে, এনসিপি নেতারা সচিবালয়ে কিংবা সচিবের রুমে ঢুকে যা খুশি তা-ই করতে পারছে না। তিনি বলেন, ‘এ ক্ষেত্রে সুযোগের অভাবে তাদের সৎ মনে হচ্ছে। এটা অবশ্যই একপ্রকার ভালো।

এদিকে, জামায়াত-শিবিরের ক্ষেত্রে অপকর্মের বিষয়টি ভিন্নভাবে দেখছেন রাশেদ খান। তিনি বলেন, ‘অন্তর্বর্তীকালীন সরকারের সময় তাদের এত অপকর্ম গণমাধ্যমে আসেনি। কিন্তু এখন পাল্লা দিয়ে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা অপকর্মে সম্পৃক্ত হচ্ছেন।’

সরকারি দলের পরিবর্তে বিরোধী দলের নেতাকর্মীরা বেপরোয়া হয়ে উঠছেন। রাশেদ খান দাবি করেন, বিরোধী দলে থেকে যদি তারা এমন বেপরোয়া হয়ে থাকে, তাহলে ক্ষমতায় গেলে আওয়ামী লীগকেও হার মানাবে—মানুষ এমনটা লিখছেন।

তিনি বলেন, ‘শুধু এতটুকুই বলব, সবার সহনশীল হওয়া উচিত। সবাই মিলে দেশটাকে এগিয়ে নিতে হবে। সরকারি দলের ছয় মাসের মূল্যায়নের পাশাপাশি বিরোধী দলেও ছয় মাসের মূল্যায়নের মাধ্যমে দেশে স্বচ্ছতা ও জবাবদিহি সৃষ্টি হোক।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইরান-পাকিস্তান আলোচনায় ‘উল্লেখযোগ্য অগ্রগতি’

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ২৫শে আগস্ট, ২০২৬ ইং

০১:০৯ পি.এম


ইরান-পাকিস্তান আলোচনায় ‘উল্লেখযোগ্য অগ্রগতি’

পাকিস্তান ও ইরানের মধ্যে আলোচনায় ‘উল্লেখযোগ্য অগ্রগতি’ হয়েছে, যা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান সংঘাতের মধ্যে শান্তির পথ খুঁজতে সহায়ক হতে পারে। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি মঙ্গলবার তেহরান সফর শেষে এই তথ্য জানান।

নাকভি নেতৃত্বে একটি প্রতিনিধিদল ইরানের নেতাদের সঙ্গে বৈঠক করে। পাকিস্তানের সামরিক বাহিনী এক বিবৃতিতে জানায়, বৈঠকে সংঘাতের বিস্তার রোধ, হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া এবং দ্রুত সংঘাত বন্ধ করার উপায় নিয়ে আলোচনা হয়েছে।

আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠা এবং আলোচনার মাধ্যমে বিরোধের সমাধান নিয়েও দুই পক্ষের মধ্যে মতবিনিময় হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে নাকভি বলেন, ইরানের প্রেসিডেন্ট তার সরকারের অবস্থান খোলাখুলিভাবে তুলে ধরেছেন।

বৈঠকে সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে দুই পক্ষের মধ্যে গঠনমূলক আলোচনা হয়েছে বলেও তিনি জানান। এর আগে সোমবার রয়টার্স জানায়, পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির তেহরান সফরের আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা বলেছেন।

গত সপ্তাহে ট্রাম্প সতর্ক করে বলেন, ইরানকে বিচ্ছিন্ন করার মার্কিন প্রচেষ্টায় কোনো দেশ কোনো ধরনের সহায়তা করলে তাদের অর্থনৈতিক শাস্তির মুখে পড়তে হতে পারে। এর জবাবে ইরান উপসাগরীয় অঞ্চল থেকে সব ধরনের তেল রপ্তানি বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে।

এ পরিস্থিতিতে পাকিস্তানের সঙ্গে ইরানের আলোচনাকে চলমান সংঘাত কমানোর একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৫
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%