ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

প্রতিটি শিক্ষার্থীকে একটি করে গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর


প্রতিটি শিক্ষার্থীকে একটি করে গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর

দেশের সব শিক্ষার্থীকে অন্তত একটি করে গাছের চারা রোপণের জন্য আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার (২৯ জুন) দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ২৯ হাজারেরও বেশি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে ৮৮ হাজারের বেশি গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন শেষে তিনি এই আহ্বান জানান।

প্রধানমন্ত্রী বলেন, ‘আরাফাতের ময়দানে অনেক গাছ লাগানো হয়েছে। ৫০ বছর আগে সেখানে কোনো গাছ ছিল না। সম্ভবত ১৯৭৮ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ওমরা পালন করতে গিয়ে তৎকালীন সৌদি বাদশাকে হাজিদের ছায়ার জন্য নিম গাছ রোপণের পরামর্শ দেন। সে সময় দেশ থেকে প্রায় এক লাখের মতো নিম গাছের চারা পাঠিয়েছিলেন তিনি। এখন গাছগুলোকে সৌদি আরবের মানুষজন নিম গাছ হিসেবে ডাকে না, ‘জিয়া ট্রি’ নামে ডাকে।’

আরও পড়ুন: রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন মাভাবিপ্রবি উপাচার্য

মহানবী হযরত মোহাম্মদ (সা.) গাছ রোপণের গুরুত্ব নিয়ে কথা বলেন উল্লেখ করে তিনি বলেন, ‘সবুজ রঙটা নবীর খুব পছন্দ ছিল এবং তিনি অনেক গাছ রোপণও করেছেন। গাছ পরিবেশ থেকে শুরু করে বিভিন্নভাবে আমাদের জীবনে উপকার করে থাকে।’

শিক্ষার্থীদের উদ্দেশ্যে সরকার প্রধান বলেন, ‘তোমরা যতদিন বাঁচবে, প্রত্যেক বছর একটা করে গাছ রোপণ করবে। গাছটা যখন একটু বড় হবে তখন তোমার বন্ধুর মতো মনে হবে এবং গাছটা যত বড় হতে থাকবে তুমিও বড় হতে থাকবে। তোমার পাশাপাশি যখন গাছটা বড় হবে দেখবে যে একটা অদ্ভুত একটা ভালোলাগা কাজ করবে।’

এ সময় শিক্ষার্থীদের গাছ রোপণে উৎসাহ দেওয়ার জন্য শিক্ষকদের আহ্বান জানান তারেক রহমান। তিনি বলেন, ‘বর্ষার সময় শুরু হয়ে গেছে। কিন্তু যে অনুপাতে বৃষ্টি হওয়া উচিত ছিল, তা হচ্ছে না। আমরা যখন ছোট ছিলাম এই বর্ষাকালে টানা বৃষ্টি হতো। এখন সেই বৃষ্টিটা হচ্ছে না। প্রয়োজন কিংবা অপ্রয়োজনেও গাছ কাটা পড়ছে। ফলে প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হয়ে যাচ্ছে। এ দেশেই আমাদেরকে থাকতে হবে। আমার ঘর যদি আমি সুন্দর করে গুছিয়ে না রাখি তাহলে আমিও একটা অস্বাস্থ্যকর পরিবেশে থাকবো। এতে করে আমার মানসিক এবং শারীরিক ক্ষতি হবে।’

শুধু আজকের দিন নয়, প্রতি বর্ষা মৌসুমে অন্তত একটা করে গাছ রোপণের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘ছাত্র-ছাত্রীদের গাছ রোপণে উৎসাহিত করতে হবে। স্বাভাবিকভাবে দেশে গাছ যত বাড়বে আমাদের পরিবেশ তত ঠান্ডা হবে। পরিবেশ ঠান্ডা হলে আমাদের থাকতেও তত আরাম হবে।’

আরও পড়ুন: ক্ষমতা হারালেই কি গ্রেফতার হবেন নেতানিয়াহু?

এর আগে বিএনসিসি সদস্যদের গার্ড অব অনার গ্রহণ শেষে প্রধানমন্ত্রী বলেন, ‘জনপ্রতিরক্ষা ধারণার সঙ্গে বিএনসিসির ভূমিকা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এ কারণেই সংগঠনটিকে দেশের দ্বিতীয় সারির প্রতিরক্ষা শক্তি হিসেবে বিবেচনা করা হয়।’

দেশের সর্বস্তরের শিক্ষাপ্রতিষ্ঠানে জেলা ও উপজেলা পর্যায়ে বিএনসিসির কার্যক্রমকে আরও সম্প্রসারণ এবং অধিক সংখ্যক তরুণ তরুণীকে সম্পৃক্ত করার লক্ষ্যে সরকার কাজ শুরু করেছে বলেও জানান তারেক রহমান।

তিনি বলেন, ‘প্রশিক্ষণ কার্যক্রমকে আরও যুগোপযোগী ও শক্তিশালী করতে যথাযথ বিনিয়োগ ও পৃষ্ঠপোষকতা নিশ্চিত করা গেলে বিএনসিসি দেশের তরুণ সমাজের নৈতিক বিকাশ, নেতৃত্বের গুণাবলী এবং দেশপ্রেমে জাগ্রত করতে অবদান রাখতে সক্ষম হবে।’

আরও পড়ুন: হাসিনার পতনের আগে ইউনূসকে দায়িত্ব নেওয়ার আহ্বান করেন শফিকুল আলম

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ওয়ার্ক পারমিট নিয়ে প্রবাসীদের জন্য সৌদি সরকারের জরুরি নির্দেশনা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ২৯শে জুন, ২০২৬ ইং

০৩:৪৭ পি.এম


ওয়ার্ক পারমিট নিয়ে প্রবাসীদের জন্য সৌদি সরকারের জরুরি নির্দেশনা

সৌদি আরবে বসবাসরত প্রবাসীদের ওয়ার্ক পারমিট সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ নির্দেশনা দেওয়া হয়েছে। দেশের মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের আওতাধীন কিওয়া প্ল্যাটফর্ম থেকে এ তথ্য জানানো হয়েছে। ইঙ্গিত করা হয়েছে যে, আগামী ৩০ জুন পর্যন্ত নিয়োগকর্তারা তাদের কর্মীদের ওয়ার্ক পারমিট নবায়ন অথবা অন্য প্রতিষ্ঠানে সেবা স্থানান্তরের সুযোগ পাবেন।

সোমবার (২৯ জুন) সৌদি গেজেটের একটি প্রতিবেদনে এ বিশেষ নির্দেশনা সম্পর্কে তথ্য প্রদান করা হয়েছে। কিওয়ার পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ১ জুলাই থেকে যেসব কর্মীর ওয়ার্ক পারমিট তিন মাসের বেশি সময় ধরে মেয়াদোত্তীর্ণ রয়েছে, তাদের নিয়োগকর্তা প্রতিষ্ঠানের রেকর্ড থেকে স্বয়ংক্রিয়ভাবে অপসারণের প্রক্রিয়া শুরু হয়ে যাবে।

প্ল্যাটফর্মটির ব্যাখ্যায় জানানো হয়েছে, যদি কোনও কর্মীর ওয়ার্ক পারমিট তিন মাসের বেশি সময় ধরে নবায়ন না হয়, তাহলে তাকে প্রযোজ্য প্রতিষ্ঠানের তালিকা থেকে স্বয়ংক্রিয়ভাবে বাদ দেওয়া হবে। তবে কর্মীকে বৈধ ওয়ার্ক পারমিট ছাড়া যে সময় কাজ করানো হয়েছে, সেই সময়ের জন্য সমস্ত বকেয়া আর্থিক দায় নিয়োগকর্তাকেই বহন করতে হবে।

এ কারণে নির্ধারিত সময়সীমার আগেই সংশ্লিষ্ট কর্মীদের কাগজপত্র নিয়মিত করার বিষয়ে নিয়োগকর্তাদের প্রতি আহ্বান জানানো হয়েছে কিওয়া থেকে। তবে একটি ব্যতিক্রম সম্পর্কে তথ্য প্রদান করা হয়েছে। যদি কোনও কর্মীর ওয়ার্ক পারমিটের মেয়াদ শেষ হয়ে যায় কিন্তু তার ইকামার (বাসস্থান অনুমতি) মেয়াদ এখনও কমপক্ষে ১৮০ দিন বৈধ থাকে, তাহলে ওয়ার্ক পারমিট নবায়ন সম্ভব না হলেও তাকে প্রতিষ্ঠানের রেকর্ড থেকে অপসারণ করা হবে না।

কিন্তু যদি ইকামার অবশিষ্ট মেয়াদ ১৮০ দিনের কম হয়, তাহলে পরবর্তী প্রশাসনিক ব্যবস্থা এড়াতে নিয়োগকর্তাকে একসাথে ইকামা ও ওয়ার্ক পারমিট দুটিই নবায়ন করতে হবে।

কিওয়া আরও জানিয়েছে, যেসব প্রবাসী কর্মী তিন মাসের বেশি সময় ধরে মেয়াদোত্তীর্ণ বা বৈধ ওয়ার্ক পারমিট ছাড়া কাজ করছেন, তাঁদের নামও স্বয়ংক্রিয়ভাবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের রেকর্ড থেকে বাতিল হয়ে যাবে। এই ক্ষেত্রেও কর্মীকে বৈধ ওয়ার্ক পারমিট ছাড়া কাজে রাখা সময়ের জন্য সমস্ত বকেয়া ফি ও আর্থিক দায় নিয়োগকর্তাকেই বহন করতে হবে।

বকেয়া ওয়ার্ক পারমিট ফি দ্রুত পরিশোধ করে সংশ্লিষ্ট কর্মীদের ওয়ার্ক পারমিট নবায়ন অথবা তাদের সেবা অন্য প্রতিষ্ঠানে স্থানান্তরের মাধ্যমে আইনগত ব্যবস্থা ও অতিরিক্ত আর্থিক দায় এড়াতে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নিতে প্ল্যাটফর্মটি নিয়োগকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইসরাইলের আগ্রাসন বন্ধেই মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তির পথ: তুরস্কের স্পিকার

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ২৯শে জুন, ২০২৬ ইং

০৩:৫০ পি.এম


ইসরাইলের আগ্রাসন বন্ধেই মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তির পথ: তুরস্কের স্পিকার

তুরস্কের পার্লামেন্টের স্পিকার নুমান কুরতুলমুশ বলেছেন, ইসরাইলের বর্তমান কট্টর ডানপন্থী সরকারের ‘সম্প্রসারণবাদী’ নীতি ও আগ্রাসন বন্ধ হলে কেবল ফিলিস্তিনিরা শান্তিতে বসবাসের সুযোগ পাবে না, বরং মধ্যপ্রাচ্যসহ সারা বিশ্বের শান্তিও আরও সুদৃঢ় হবে।

তিনি ইস্তাম্বুলে ন্যাটোর একটি শীর্ষ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে বলেন, ফিলিস্তিনিদের প্রতি কয়েক দশকের অবিচার ভেঙে ফেলা এবং ন্যায়বিচার নিশ্চিত না করা হলে মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা অসম্ভব।

কুরতুলমুশ যুক্ত করেছেন, “ইসরাইল সরকারের এই আগ্রাসী কর্মকাণ্ডের অবসান কেবল ফিলিস্তিনিদের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করবে না, বরং বিশ্ব শান্তি প্রতিষ্ঠার জন্যও পথ সুগম করবে।”

তিনি পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রতি তুরস্কের সমর্থন পুনর্ব্যক্ত করেন। পাশাপাশি তিনি উল্লেখ করেন, “দুই-রাষ্ট্রভিত্তিক সমাধান ছাড়া এই সংকটের অন্য কোনো কার্যকর পথ নেই।”

এ সময় তিনি সাম্প্রতিক ইরান-যুক্তরাষ্ট্র অন্তর্বর্তী চুক্তিকেও স্বাগত জানান। কুরতুলমুশ আশা প্রকাশ করে বলেন, “এই উদ্যোগগুলো শেষ পর্যন্ত কেবল যুদ্ধবিরতিতে সীমাবদ্ধ থাকবে না; বরং একটি স্থায়ী ও ন্যায়সঙ্গত শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রেও ভূমিকা রাখবে।”

সূত্র: আল জাজিরা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ২৯শে জুন, ২০২৬ ইং

০৩:৫১ পি.এম


মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক

ঢাকা, ২৯ জুন, ২০২৬ : বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে বিএনপি মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।

মন্ত্রী শোকবার্তায় বলেছেন, মুস্তাফা মনোয়ার ছিলেন বাংলাদেশের শিল্প-সংস্কৃতি অঙ্গনের একটি উজ্জ্বল নক্ষত্র। তিনি চিত্রকলার বিকাশ, দেশীয় সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণ এবং শিশু-কিশোরদের সৃজনশীল বিকাশে অসামান্য অবদান রেখেছেন যা জাতি চিরকাল শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তার শিল্পকর্ম, সৃজনশীলতা, এবং মানবিক মূল্যবোধ আগামী প্রজন্মের জন্য একটি অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।

তিনি আরো বলেন, মুস্তাফা মনোয়ারের মৃত্যু দেশের শিল্প-সংস্কৃতি অঙ্গনের জন্য এক অপূরণীয় ক্ষতি হয়ে দাঁড়িয়েছে। তার প্রস্থান জাতির জন্য এক গভীর শূন্যতার সৃষ্টি করেছে।

মন্ত্রী মরহুমের রুহের মাগফিরাত ও শান্তি কামনা করেন। তিনি শোকসন্তপ্ত পরিবার-পরিজন, সহকর্মী, শুভানুধ্যায়ী এবং অসংখ্য গুণগ্রাহীর প্রতি গভীর সমবেদনা ও আন্তরিক সহানুভূতি জানান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

২৯ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ২৯শে জুন, ২০২৬ ইং

০৩:৫৬ পি.এম


২৯ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের ২৯ হাজারেরও বেশি মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছেন।

সোমবার (২৯ জুন) দুপুরে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আনুষ্ঠানিকভাবে বৃক্ষরোপণের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। এ সময় প্রধানমন্ত্রী তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমানকে সঙ্গে নিয়ে উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট কর্মীরা জানান, সরকারের নির্বাচনি ইশতেহারে ঘোষণা অনুযায়ী পাঁচ বছরে ২৫ কোটি গাছের চারা রোপণের লক্ষ্যমাত্রা সফলভাবে বাস্তবায়নে এই উদ্যোগ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

এছাড়া, প্রতিটি শিশুকে প্রতিবছর অন্তত একটি করে গাছ লাগানোর জন্য সম্পৃক্ত করতে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচির অংশ হিসেবে এই সবুজায়ন কার্যক্রম শুরু করা হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে, পরবর্তী পাঁচ বছরে দেশের স্কুল, কলেজ এবং মাদরাসায় মোট পাঁচ কোটি গাছ লাগানোর পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

এই উদ্যোগের মাধ্যমে শিক্ষাপ্রতিষ্ঠানে একটি সবুজ পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা এবং প্রকৃতি সংরক্ষণের মানসিকতা গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

এই কর্মসূচিটি জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং আগামী প্রজন্মের জন্য একটি সবুজ বাংলাদেশ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও সংশ্লিষ্টদের আশা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৫
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%