০৩:৫১ পি.এম
ঢাকা, ২৯ জুন, ২০২৬ : বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে বিএনপি মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।
মন্ত্রী শোকবার্তায় বলেছেন, মুস্তাফা মনোয়ার ছিলেন বাংলাদেশের শিল্প-সংস্কৃতি অঙ্গনের একটি উজ্জ্বল নক্ষত্র। তিনি চিত্রকলার বিকাশ, দেশীয় সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণ এবং শিশু-কিশোরদের সৃজনশীল বিকাশে অসামান্য অবদান রেখেছেন যা জাতি চিরকাল শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তার শিল্পকর্ম, সৃজনশীলতা, এবং মানবিক মূল্যবোধ আগামী প্রজন্মের জন্য একটি অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।
তিনি আরো বলেন, মুস্তাফা মনোয়ারের মৃত্যু দেশের শিল্প-সংস্কৃতি অঙ্গনের জন্য এক অপূরণীয় ক্ষতি হয়ে দাঁড়িয়েছে। তার প্রস্থান জাতির জন্য এক গভীর শূন্যতার সৃষ্টি করেছে।
আরও পড়ুন: যাত্রাবাড়ীতে ছিনতাই সন্দেহে গণপিটুনিতে আহত যুবক নিশাত মিয়ার মৃত্যু
মন্ত্রী মরহুমের রুহের মাগফিরাত ও শান্তি কামনা করেন। তিনি শোকসন্তপ্ত পরিবার-পরিজন, সহকর্মী, শুভানুধ্যায়ী এবং অসংখ্য গুণগ্রাহীর প্রতি গভীর সমবেদনা ও আন্তরিক সহানুভূতি জানান।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন