ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

চীন সফরকে অত্যন্ত ফলপ্রসূ ও সফল বললেন মাহদী আমিন


চীন সফরকে অত্যন্ত ফলপ্রসূ ও সফল বললেন মাহদী আমিন

ঢাকা, ৩১ আগস্ট, ২০২৬ : প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ড. মাহদী আমিন জানিয়েছেন, সাম্প্রতিক ৩ দিনের চীন সফর অত্যন্ত ফলপ্রসূ ও সফল হয়েছে। সফরের মধ্যে ছিল কারিগরি শিক্ষা বিষয়ক সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর, একটি আন্তর্জাতিক সার্ভিস সেন্টার উদ্বোধন এবং তিনটি নতুন প্রাতিষ্ঠানিক প্ল্যাটফর্ম চালু করা।

আজ দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সভাকক্ষে আয়োজিত ‘চীন সফর পরবর্তী সংবাদ সম্মেলনে’ তিনি এ তথ্য তুলে ধরেন।

ড. মাহদী আমিন মন্তব্য করেন, "বিশ্বজুড়ে অত্যন্ত কার্যকর ও স্বল্প খরচে মানসম্মত কারিগরি শিক্ষা প্রদানে চীনের সুখ্যাতি রয়েছে।" তিনি উল্লেখ করেন, শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের নেতৃত্বে আমাদের এই স্বল্পসময়ের সফরে চীনের ৫০টিরও বেশি প্রথম সারির কারিগরি ও বৃত্তিমূলক বিশ্ববিদ্যালয়, ইনস্টিটিউট ও শিল্প খাতের প্রতিনিধির সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে। সফরের মূল অর্জন হলো, বাংলাদেশের কারিগরি শিক্ষার শিক্ষক ও শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধিতে সুনির্দিষ্ট প্রাতিষ্ঠানিক ভিত্তি রচিত হয়েছে।

আরও পড়ুন: সুইজারল্যান্ডের প্রতি বাংলাদেশে বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণের আহ্বান রাষ্ট্রপতি মির্জা ফখরুলের

তিনি জানান, সফরের সময় ‘চীন-বাংলাদেশ ভোকেশনাল এডুকেশন, ট্রেনিং অ্যান্ড রিসার্চ’ সেন্টার শীর্ষক গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এছাড়া ‘চায়না-বাংলাদেশ ইন্ডাস্ট্রি অ্যান্ড এডুকেশন ইন্টিগ্রেশন ইন্টারন্যাশনাল সার্ভিস সেন্টার’ আনুষ্ঠানিকভাবে চালু করা হয়েছে।

এছাড়া যৌথ সহযোগিতা জোরদারের জন্য আরো তিনটি প্ল্যাটফর্মের সূচনা হয়েছে, যা হলো ‘চীন-বাংলাদেশ ভোকেশনাল টিচার ট্রেনিং সেন্টার, বাংলাদেশ ভোকেশনাল এডুকেশন রিসার্চ সেন্টার, বাংলাদেশ ‘চাইনিজ ল্যাঙ্গুয়েজ+ স্কিল ডেভেলপমেন্ট’ সহযোগিতা কেন্দ্র।

উপদেষ্টা বলেন, "আমাদের তরুণদের দক্ষতায় উন্নীত করে দ্রুত কর্মসংস্থান নিশ্চিত করাই সরকারের অন্যতম লক্ষ্য।" তিনি আরও জানান, শিক্ষার্থীরা যেন চীনা ভাষার ওপর দক্ষতা অর্জন করে দেশি-বিদেশি আন্তর্জাতিক সংস্থায় সহজে কর্মসংস্থান পেতে পারে, সে জন্য উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, "আমাদের শিক্ষা ব্যবস্থার মূল উদ্দেশ্য হলো দক্ষতাকে সরাসরি কর্মসংস্থানে রূপান্তর করা।" শিক্ষার্থীদের জন্য আন্তর্জাতিক বৃত্তির সুযোগ বাড়ানো, যৌথ ডিগ্রি প্রোগ্রাম চালুকরণ এবং তৃতীয় ভাষা হিসেবে চাইনিজ শেখার সুযোগ তৈরির মাধ্যমে এ দেশের তরুণরা বৈশ্বিক শ্রমবাজারে আরো একধাপ এগিয়ে যাবে। চীন থেকে আগত কারিগরি বিশেষজ্ঞ ও শিক্ষকদের ভিসা প্রক্রিয়া সহজ করতেও প্রশাসনিক উদ্যোগ নেওয়া হয়েছে।

আরও পড়ুন: ২০৩৪ সালের মধ্যে জিডিপি ১ ট্রিলিয়ন ডলার ছাড়াবে প্রধানমন্ত্রীর আশা

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো. দাউদ মিয়া সহ মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তারা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‎‘রোগীর সেবাই অগ্রাধিকার’—রাঙামাটি জেনারেল হাসপাতালে বিশেষ সভা

আন্তর্জাতিক ডেস্ক

‎মোঃ সোহেল রানা, রাঙামাটি প্রতিনিধি

সোমবার, ৩১শে আগস্ট, ২০২৬ ইং

০৫:৩৪ পি.এম


‎‘রোগীর সেবাই অগ্রাধিকার’—রাঙামাটি জেনারেল হাসপাতালে বিশেষ সভা

‎

‎

রাঙামাটি জেনারেল হাসপাতালের সেবার মানোন্নয়নে বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে, যাতে রোগীদের উন্নত চিকিৎসাসেবা, পরিচ্ছন্ন পরিবেশ এবং সহানুভূতিশীল আচরণ নিশ্চিত করা যায়। এই উদ্দেশ্যে, হাসপাতালের চিকিৎসক, নার্স, কর্মকর্তা এবং কর্মচারীদের নিয়ে একটি বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

‎

সোমবার (৩১ আগস্ট) রাঙামাটি জেনারেল হাসপাতালে অনুষ্ঠিত সভায় সিভিল সার্জন সভাপতিত্ব করেন। সভার মূল লক্ষ্য ছিল হাসপাতালের সার্বিক চিকিৎসাসেবা ও ব্যবস্থাপনার কার্যকারিতা বৃদ্ধি করা এবং রোগীদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা।

‎

সভায় রোগীদের স্বাস্থ্যসেবার মান উন্নয়ন, হাসপাতালের পরিচ্ছন্নতা এবং ব্যবস্থাপনা উন্নত করার বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সেবাগ্রহীতা এবং তাদের স্বজনদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ ও সহানুভূতিশীল আচরণ এবং চিকিৎসক-নার্সসহ স্বাস্থ্যকর্মীদের কর্মক্ষেত্রের বিভিন্ন সমস্যা সমাধানের বিষয়গুলোও আলোচনায় আসে।

‎

বক্তারা সভায় উল্লেখ করেন যে, শুধুমাত্র চিকিৎসা প্রদানই নয়, রোগীদের জন্য নিরাপদ, পরিচ্ছন্ন এবং মানবিক পরিবেশ নিশ্চিত করাও হাসপাতাল ব্যবস্থাপনার একটি গুরুত্বপূর্ণ দিক। এজন্য চিকিৎসক, নার্স এবং স্বাস্থ্যকর্মীদের সমন্বিতভাবে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করা হয়।

‎

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, রোগীদের সর্বোচ্চ মানের সেবা প্রদানের পাশাপাশি রাঙামাটি জেনারেল হাসপাতালকে আরও আধুনিক, পরিচ্ছন্ন এবং রোগীবান্ধব প্রতিষ্ঠানে পরিণত করার প্রচেষ্টা অব্যাহত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পদ্মা সেতুর ওপর উল্টে গেল যাত্রীবাহী বাস

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৩১শে আগস্ট, ২০২৬ ইং

০৫:৩৬ পি.এম


পদ্মা সেতুর ওপর উল্টে গেল যাত্রীবাহী বাস

মুন্সীগঞ্জের লৌহজংয়ে পদ্মা সেতুর ঢালে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেছে। এই ঘটনায় বাসের ৮ যাত্রী আহত হয়েছেন।

 

আজ সোমবার (৩১ আগস্ট) দুপুর দেড়টার দিকে দুর্ঘটনাটি ঘটে। খবর পাওয়ার পর ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

ফায়ার সার্ভিসের সূত্রে জানা যায়, সোমবার দুপুর ১টা ৩৭ মিনিটের দিকে মাগুরা থেকে ঢাকাগামী নিউ গ্রীন লাইন এক্সপ্রেসের বাসটি পদ্মা সেতুর ঢালে পৌঁছালে অতিরিক্ত গতির কারণে চালক নিয়ন্ত্রণ হারান।

 

এ সময় বাসটি সড়কের পাশের রেলিংয়ে সজোরে ধাক্কা খেয়ে উল্টে যায়। দুর্ঘটনার পর বাসের ভেতরে বেশ কয়েকজন যাত্রী আটকা পড়ে যান।

মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান পরিচালনা করে। আহতদের মধ্যে কয়েকজনের আঘাত গুরুতর হওয়ায় তাদের হাসপাতালে পাঠানো হয়েছে।

 

দুর্ঘটনার পর বাসটি সড়ক থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করার ব্যবস্থা করা হয়।

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বড়াইগ্রামে নজরুল বর্ষে দিনব্যাপী সাংস্কৃতিক আয়োজন

আন্তর্জাতিক ডেস্ক

নাটোর রাজশাহী প্রতিনিধি

সোমবার, ৩১শে আগস্ট, ২০২৬ ইং

০৫:৩৮ পি.এম


বড়াইগ্রামে নজরুল বর্ষে দিনব্যাপী সাংস্কৃতিক আয়োজন

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত এবং সাম্য-অসাম্প্রদায়িকতার চেতনা নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে নাটোরের বড়াইগ্রামে নজরুল বর্ষ উপলক্ষে একটি দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

সোমবার (৩১ আগস্ট) সকালে বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন বড়াইগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা লায়লা জান্নাতুল ফেরদৌস। এই দিনব্যাপী আয়োজনে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নজরুলসংগীত এবং কবিতা আবৃত্তির প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনের সংসদ সদস্য মোঃ আব্দুল আজিজ। উপজেলা নির্বাহী কর্মকর্তা লায়লা জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জুবায়ের জাহাঙ্গীর, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ এমদাদুল হক, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা উমিরুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ হেলাল উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা সরদার বয়েত রেজা, বি এন পি নেতা প্রভাষক আব্দুল আলিম এবং বিএনপি নেতা আব্দুস সালাম মোল্লা সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

দিনভর শিক্ষার্থীদের কবিতা আবৃত্তি, গান এবং নানা সাংস্কৃতিক পরিবেশনায় অনুষ্ঠানস্থল প্রাণবন্ত হয়ে ওঠে। আয়োজকেরা জানান, নজরুলের মানবতাবাদ, সাম্য এবং অসাম্প্রদায়িক চেতনা তরুণ প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে এ ধরনের আয়োজন একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। পাশাপাশি, শিক্ষার্থীদের সুপ্ত সাংস্কৃতিক প্রতিভা বিকাশে এমন আয়োজন সহায়ক হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দক্ষিণ কোরিয়ার সাবেক ফার্স্ট লেডিকে উপহার, চার্চ নেত্রীর কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ৩১শে আগস্ট, ২০২৬ ইং

০৫:৩৯ পি.এম


দক্ষিণ কোরিয়ার সাবেক ফার্স্ট লেডিকে উপহার, চার্চ নেত্রীর কারাদণ্ড

দক্ষিণ কোরিয়ার একটি আদালত বিতর্কিত ইউনিফিকেশন চার্চের নেত্রী হান হাক-জাকে ঘুষ প্রদান ও রাজনৈতিক অর্থায়ন সংক্রান্ত অপরাধে দুই বছরের কারাদণ্ড প্রদান করেছে।

আদালতের তথ্য অনুযায়ী, হান হাক-জার নেতৃত্বাধীন চার্চটি দক্ষিণ কোরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট ইউন সুক ইওলের স্ত্রী এবং সাবেক ফার্স্ট লেডি কিম কিওন হিকে দুটি শ্যানেল ব্যাগ ও একটি হীরার নেকলেস উপহার দিয়েছিল।

এই উপহারের মোট মূল্য প্রায় ৮০ মিলিয়ন ওন, যা ৫৭ হাজার ৯০০ মার্কিন ডলার বা ৪২ হাজার ৫০০ পাউন্ডের সমান।

চলতি বছরের শুরুতে, কিম কিওন হিকেও চার্চের কাছ থেকে ঘুষ গ্রহণের অভিযোগে ২০ মাসের কারাদণ্ড দেওয়া হয়। তবে ৮৩ বছর বয়সী হান হাক-জা অভিযোগগুলো অস্বীকার করেছেন। ইউনিফিকেশন চার্চের প্রতিষ্ঠাতা সান মিয়ং মুনের বিধবা হান বারবার অভিযোগগুলোকে ‘মিথ্যা’ বলে দাবি করেছেন।

মামলাটির তদন্তে নিয়োজিত বিশেষ পরামর্শক দল জানিয়েছে, ২০২২ সালের এপ্রিল থেকে জুলাইয়ের মধ্যে কিম কিওন হি ব্যবসায়িক ও রাজনৈতিক সুবিধা পাওয়ার বিনিময়ে চার্চের কাছ থেকে বিলাসবহুল পণ্য গ্রহণ করেছিলেন।

প্রসিকিউটরদের মতে, এই তদন্তের মাধ্যমে প্রথমবারের মতো রাজনীতিতে প্রভাব বিস্তারের জন্য ইউনিফিকেশন চার্চের অর্থ ও উপহার ব্যবহারের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। তদন্ত চলাকালীন, হান হাক-জার ব্যক্তিগত সিন্দুক থেকে প্রায় ১৯ মিলিয়ন ডলার বা ১৪ মিলিয়ন পাউন্ড মূল্যের নগদ অর্থ উদ্ধার করা হয়। এর ছবি প্রকাশ করা হয়েছে।

 

কিম কিওন হি শ্যানেল ব্যাগ পাওয়ার কথা স্বীকার করেছেন। তবে তিনি দাবি করেছেন যে, তিনি ব্যাগগুলো ব্যবহার করেননি এবং পরে সেগুলো ফেরত দিয়েছিলেন।

গত আগস্টে জিজ্ঞাসাবাদের সময় কিম প্রকাশ্যে ক্ষমা চান। তিনি বলেন, ‘আমি সত্যিই দুঃখিত যে আমার মতো একজন নগণ্য ব্যক্তি জনগণের উদ্বেগের কারণ হয়েছেন।’

 

ইউনিফিকেশন চার্চের আনুষ্ঠানিক নাম ‘দ্য ফ্যামিলি ফেডারেশন ফর ওয়ার্ল্ড পিস অ্যান্ড ইউনিফিকেশন’।

১৯৫০-এর দশকে দক্ষিণ কোরিয়ায় সান মিয়ং মুন এটি প্রতিষ্ঠা করেন। তিনি নিজেকে মসিহ বা ত্রাণকর্তা হিসেবে দাবি করেছিলেন।

চার্চটি বিশাল আকারের গণবিবাহের জন্য বিশ্বজুড়ে পরিচিত। এসব অনুষ্ঠানে একসঙ্গে হাজার হাজার দম্পতির বিয়ে দেওয়া হয়েছে। এমন একটি অনুষ্ঠানে হান হাক-জা ও তার প্রয়াত স্বামী এবং চার্চের প্রতিষ্ঠাতা সান মিয়ং মুনও হাজার হাজার দম্পতির বিয়ে দিয়েছিলেন।

সমালোচকেরা সংগঠনটিকে ‘কাল্ট-সদৃশ’ বলে বর্ণনা করেন। আইনজীবীদের অভিযোগ, সংগঠনটি তার অনুসারীদের বিপুল পরিমাণ অর্থ দান করতে চাপ দেয়। চার্চের অনুসারীদের অনেক সময় ‘মুনিজ’ বলা হয়। তবে সমালোচকদের ব্যবহৃত এই শব্দটি অনেক চার্চ সদস্যের কাছে আপত্তিকর।

 

জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের হত্যাকাণ্ডের পর ইউনিফিকেশন চার্চ দেশটিতে ব্যাপক আলোচনার কেন্দ্রবিন্দুতে আসে। আবের হত্যাকারী দাবি করেছিলেন যে, এই সংগঠন তার পরিবারকে আর্থিকভাবে দেউলিয়া করে দিয়েছিল। একই সঙ্গে তিনি আবের বিরুদ্ধে সংগঠনটির প্রচার করার অভিযোগে ক্ষুব্ধ ছিলেন।

ইউনিফিকেশন চার্চের দাবি, সিউল, টোকিও এমনকি ওয়াশিংটনের রাজনীতিবিদদের সঙ্গেও তাদের দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে। ২০২১ সালে চার্চের একটি অনুষ্ঠানে বিভিন্ন রাজনীতিবিদ ভিডিও বার্তা পাঠিয়ে সংগঠনটির নতুন থিংক ট্যাংকে অভিনন্দন জানান। তাদের মধ্যে ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, সাবেক মার্কিন ভাইস-প্রেসিডেন্ট মাইক পেন্স, জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবে এবং সিউল ও বুসানের মেয়ররা।

বিশ্বের বিভিন্ন দেশে সংগঠনটির কার্যক্রম নিয়ে বিতর্ক রয়েছে। সিঙ্গাপুরসহ কয়েকটি দেশে এটি নিষিদ্ধ। আর জাপানে সংগঠনটিকে বিলুপ্ত করার নির্দেশ দেওয়া হয়েছে।

 

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%