ঢাকা মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১১ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬ইং ১১ই কার্তিক, ১৪৩৩বাং

বার্ষিক সিনেট সভায় বিইউপি’র ১৪৯ কোটি টাকার বাজেট পাস


বার্ষিক সিনেট সভায় বিইউপি’র ১৪৯ কোটি টাকার বাজেট পাস

বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি)-এর ১৮তম বার্ষিক সিনেট সভা আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে অনুষ্ঠিত হয়। এতে ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য ১৪৯ কোটি ৩৩ লাখ ৬২ হাজার টাকার বাজেট সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়।

সভায় সভাপতিত্ব করেন বিইউপির উপাচার্য ও সিনেট চেয়ারম্যান মেজর জেনারেল মো. মাহ্বুব-উল আলম। এ সভায় ট্রেজারার এয়ার কমডোর মো. রেজা এমদাদ খান চলতি অর্থবছরের ১৪৩ কোটি ৯৯ লাখ ৪৩ হাজার টাকার সংশোধিত বাজেট এবং নতুন অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেন। সিনেট সদস্যরা বাজেট ও ১৮তম বার্ষিক প্রতিবেদনের ওপর আলোচনা শেষে তা অনুমোদন করেন।

সিনেট চেয়ারম্যান বলেন, বিইউপি চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় একাডেমিক শিক্ষার পাশাপাশি নৈতিকতা, শৃঙ্খলা ও প্রযুক্তিগত দক্ষতার ওপর সমান গুরুত্ব দিচ্ছে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের পশ্চিম ক্যাম্পাসে নবনির্মিত আধুনিক ভবন ও আবাসিক হলসমূহ বিইউপির আধুনিকায়নের মাইলফলক। উপাচার্য আন্তর্জাতিকীকরণের ধারা অব্যাহত রাখতে বিদেশি শিক্ষার্থী ও গবেষকদের অংশগ্রহণ বৃদ্ধির ওপর জোর দেন।

আরও পড়ুন: জাপানের সঙ্গে অর্থনৈতিক অংশীদারত্ব বাড়াতে চায় বাংলাদেশ

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ব্রিগেডিয়ার জেনারেল মো. রাব্বি আহসান সভা সঞ্চালনা করেন। এ সময় সংসদ সদস্যবৃন্দ, বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব, সশস্ত্র বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং বিশ্ববিদ্যালয়ের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সুনামগঞ্জে টাঙ্গুয়ার হাওরের টেকসই ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৩০শে জুন, ২০২৬ ইং

০৯:৩৫ পি.এম


সুনামগঞ্জে টাঙ্গুয়ার হাওরের টেকসই ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা

সুনামগঞ্জে আজ 'টাঙ্গুয়ার হাওরের টেকসই ব্যবস্থাপনা' শীর্ষক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এই কর্মশালার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. লুৎফর রহমান।

এ কর্মশালাটি সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমানের সভাপতিত্বে সম্পন্ন হয়েছে। এ সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মতিউর রহমান খান, অতিরিক্ত পুলিশ সুপার সুজন সরকার, জেলা পর্যায়ের পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মোহাইমেনুল হক, জেলা প্রশাসনের সহকারী কমিশনার রিফাত হোসেন মাহমুদ সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, পরিবেশ কর্মী, গবেষক এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

কর্মশালায় টাঙ্গুয়ার হাওরের টেকসই ব্যবস্থাপনা নিশ্চিতকরণের জন্য হাউসবোটগুলিকে সুনির্দিষ্ট নীতিমালার আওতায় আনার পক্ষে আলোচনা করা হয়, পাশাপাশি হিজল-করচসহ দেশীয় জলসহিষ্ণু বৃক্ষরোপণের মাধ্যমে বনায়ন জোরদার করার পাশাপাশি, প্রতিবেশগত সংকটাপন্ন এলাকায় ইঞ্জিন চালিত নৌকার অনিয়ন্ত্রিত প্রবেশ রোধ এবং নির্ধারিত নৌপথ (রুট) অনুসরণ নিশ্চিতকরণের বিষয়টিও গুরুত্ব দেওয়া হয়।

আরও বলা হয়, কার্যকর বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে হাওরের পরিবেশ দূষণ প্রতিরোধ, পরিবেশবান্ধব পর্যটন শিল্পের বিকাশ, জীববৈচিত্র্য সংরক্ষণ, জলজ সম্পদ রক্ষা এবং সংশ্লিষ্ট সকল অংশীজনের সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর তদন্তকৃত বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

কর্মশালায় বক্তারা টাঙ্গুয়ার হাওরের পরিবেশ ও প্রতিবেশ রক্ষায় বিদ্যমান আইন ও নীতিমালার যথাযথ বাস্তবায়ন, অবৈধ কার্যক্রম নিয়ন্ত্রণ এবং টেকসই পর্যটন ব্যবস্থাপনা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চীনা ধনকুবেরকে ৩০ বছরের কারাদণ্ড দিল মার্কিন আদালত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ৩০শে জুন, ২০২৬ ইং

০৯:৩৮ পি.এম


চীনা ধনকুবেরকে ৩০ বছরের কারাদণ্ড দিল মার্কিন আদালত

একসময়কার চীনের অন্যতম ধনী ব্যবসায়ী হিসেবে পরিচিত গুও ওয়েংগুইকে যুক্তরাষ্ট্রে ৩০ বছরের কারাদণ্ড দিয়েছে মার্কিন আদালত।

বিলিয়ন ডলারের প্রতারণার অভিযোগে তাকে এই সাজা দেওয়া হয়েছে।

গুওকে সংঘবদ্ধ অপরাধ, জালিয়াতি এবং অর্থপাচারের অভিযোগে দোষী সাব্যস্ত করার পর নিউইয়র্ক আদালতের বিচারক অ্যানালিসা টরেস এই সাজা ঘোষণা করেন।

আদালত বলেছে, গুও চীনে গণতন্ত্র প্রতিষ্ঠার আশায় থাকা মানুষদের আস্থার সুযোগ নিয়েছেন এবং তাদের অর্থ ব্যবহার করে নিজের বিলাসী জীবনযাপন চালিয়েছেন।

বিচারক টরেস বলেছেন, গুও ‘চীনে গণতন্ত্র আনার চেষ্টা করা মানুষদের লক্ষ্যবস্তু বানিয়েছিলেন’ এবং তাদের অর্থ নিজের বিলাসী জীবনযাপনের জন্য ব্যবহার করেছেন।

সাজা ঘোষণার সময় আদালতকক্ষ গুওর সমর্থকদের উপস্থিতিতে ভরপুর ছিল।

যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি শন এস বাকলি বলেন, “তার জন্য বৈধভাবে সফল হওয়ার অনেক সুযোগ থাকা সত্ত্বেও গুও হাজারো মানুষের আস্থাকে নিজের লোভ পূরণের জন্য ব্যবহার করেছেন।”

তিনি আরও বলেন, “আজকের এই সাজা দেখিয়ে দিয়েছে যে, খ্যাতি ও সম্পদ কাউকে আইনের ঊর্ধ্বে স্থান দেয় না। যারা প্রতারণার মাধ্যমে পরিবারগুলোকে ক্ষতিগ্রস্ত করে নিজেদের সম্পদ বাড়ায়, তাদের গুরুতর পরিণতির মুখোমুখি হতে হবে।”

গুও ওয়েংগুই, যিনি মাইলস গুও ও হো ওয়ান কওক নামেও পরিচিত, ২০১৭ সালে চীন ছেড়ে যুক্তরাষ্ট্রে চলে যান।

এর আগে তিনি চীনে একজন সফল আবাসন ব্যবসায়ী হিসেবে বিপুল সম্পদের মালিক ছিলেন এবং দেশটির ক্ষমতাসীন মহলের সঙ্গে তার ঘনিষ্ঠ যোগাযোগ ছিল।

তবে চীনা কর্মকর্তারা তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলার পর তিনি যুক্তরাষ্ট্রে আশ্রয় চান।

যুক্তরাষ্ট্রে গিয়ে গুও নিজেকে চীনের কমিউনিস্ট পার্টির কঠোর সমালোচক হিসেবে প্রতিষ্ঠিত করেন। অনলাইনে চীনা ভাষাভাষী জনগোষ্ঠীর মধ্যে তিনি বড় ধরনের অনুসারী গড়ে তোলেন।

মামলার প্রসিকিউটররা জানান, ২০১৮ থেকে ২০২৩ সালের মধ্যে গুও অনলাইন অনুসারীদের কাছ থেকে এক বিলিয়ন ডলারের বেশি অর্থ সংগ্রহ করেন।

অভিযোগ অনুযায়ী, এসব অর্থ বিভিন্ন বিনিয়োগ প্রকল্প ও ক্রিপ্টোকারেন্সি-সংক্রান্ত পরিকল্পনার নামে সংগ্রহ করা হয়েছিল।

প্রসিকিউটরদের দাবি, সংগৃহীত অর্থের একটি বড় অংশ গুও নিজের বিলাসী জীবনযাপনে ব্যবহার করেন। এর মধ্যে ছিল প্রায় ৫০ হাজার বর্গফুটের একটি বাড়ি, ১০ লাখ ডলারের একটি ল্যাম্বরগিনি গাড়ি এবং ৩ কোটি ৭০ লাখ ডলারের একটি বিলাসবহুল ইয়ট।

তবে গুও এসব অভিযোগ অস্বীকার করেন। তার দাবি ছিল, সংগৃহীত অর্থ চীনা সরকারের বিরুদ্ধে রাজনৈতিক কর্মকাণ্ডে ব্যবহার করা হয়েছে।

গুও চীনা কমিউনিস্ট পার্টির সমালোচকদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলেছিলেন। তাদের মধ্যে ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাবেক উপদেষ্টা স্টিভ ব্যানন।

গুও ও ব্যানন প্রায়ই অনলাইন ভিডিওতে একসঙ্গে উপস্থিত হতেন। ২০২০ সালে তারা ‘নিউ ফেডারেল স্টেট অব চায়না’ নামে একটি প্রচারণা শুরু করেন, যার লক্ষ্য ছিল চীনা কমিউনিস্ট পার্টির বিরুদ্ধে রাজনৈতিক পরিবর্তন আনা।

একই বছর কানেকটিকাটে গুওর ইয়টে ব্যাননকে গ্রেফতার করা হয়। তবে সেটি ছিল আলাদা একটি মামলায়, যেখানে যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণের জন্য অর্থ সংগ্রহকারী একটি অলাভজনক প্রতিষ্ঠানের তহবিল নিয়ে প্রতারণার অভিযোগ আনা হয়েছিল।

পরে ব্যানন নিউইয়র্কের একটি আদালতে প্রতারণার অভিযোগে দোষ স্বীকার করেন এবং তিন বছরের শর্তসাপেক্ষ সাজা পান।

তার বিরুদ্ধে ফেডারেল পর্যায়ের আরেকটি মামলাও চলছিল, তবে ডোনাল্ড ট্রাম্প তার প্রথম মেয়াদের শেষ সময়ে ক্ষমা করে দেওয়ায় সেই বিচারপ্রক্রিয়া থেমে যায়।

গুও ওয়েংগুইয়ের এই সাজা যুক্তরাষ্ট্রে রাজনৈতিক প্রভাব, অনলাইন অনুসারীদের ব্যবহার এবং বড় পরিসরের আর্থিক প্রতারণা নিয়ে নতুন করে আলোচনা সৃষ্টি করেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাগেরহাটে অনুমোদনহীন চিপস খেয়ে অসুস্থ ১২ শিক্ষার্থী, দোকান সিলগালা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৩০শে জুন, ২০২৬ ইং

০৯:৩৯ পি.এম


বাগেরহাটে অনুমোদনহীন চিপস খেয়ে অসুস্থ ১২ শিক্ষার্থী, দোকান সিলগালা

বাগেরহাটের রামপালে অনুমোদনহীন চিপস খেয়ে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১২ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। এ ঘটনায় অভিযান পরিচালনা করার সময় মেয়াদোত্তীর্ণ ও অনিরাপদ খাদ্যপণ্য বিক্রির প্রমাণ পাওয়ায় ওই ব্যবসায়ী মনোরঞ্জন মন্ডলকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং দোকানটি সিলগালা করেছে ভ্রাম্যমান আদালত।

মঙ্গলবার (৩০ জুন) দুপুরে বড়দূর্গাপুর গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে অবস্থিত ওই দোকানে ভ্রাম্যমান আদালত এই আদেশ দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ তামান্না ফেরদৌসি।

এর আগে গেল সোমবার (২৯ জুন) দুপুরে বড় দূর্গাপুর দক্ষিণপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা পাশের মনোরঞ্জন মন্ডলের দোকান থেকে খোলা চিপস ক্রয় করে খায়। এর ফলে ১২ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। অসুস্থ শিক্ষার্থীদের পেটে ব্যথা, বমি ও শারীরিক অস্বস্তি দেখা দিলে তাদের অভিভাবক ও শিক্ষকরা রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রস্থ মৈত্রী হাসপাতালে নিয়ে যান। অসুস্থ শিক্ষার্থীদের প্রাথমিক চিকিৎসা শেষে তাদের বাড়ি পাঠানো হয়েছে।

মৈত্রী হাসপাতালের মেডিকেল অফিসার ডা. সাকিব রেজোয়ান জানিয়েছেন, খাদ্যে বিষক্রিয়ার উপসর্গ নিয়ে ভর্তি হওয়া ১২ জনের মধ্যে ১১ জনকে মৈত্রী হাসপাতালে প্রয়োজনীয় চিকিৎসা ও পর্যবেক্ষণে রাখা হয়েছে। গুরুতর অসুস্থ এক শিক্ষার্থীকে উন্নত চিকিৎসার জন্য মৈত্রী হাসপাতালের অ্যাম্বুলেন্সে করে রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রেফার করা হয়েছে।

বড় দুর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেবাংশু রায় জানিয়েছেন, দোকানটি বন্ধ করে দেওয়া হয়েছে। শিক্ষার্থীরা এখন সকলেই সুস্থ হয়ে উঠেছে।

রামপাল উপজেলা শিক্ষা কর্মকর্তা রুহুল কুদ্দুস তালুকদার বলেন, শিক্ষার্থীদের অসুস্থতার খবরে আমরা দ্রুত ব্যবস্থা নিয়েছি। প্রশাসনের সহযোগিতায় দোকানটি সিলগালা করা হয়েছে। তবে বাইরের শিক্ষার্থীদেরকে খাবার খাওয়ানোর ক্ষেত্রে অভিভাবকদের আরও সচেতন হওয়া প্রয়োজন বলেও তিনি মন্তব্য করেন।

রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তামান্না ফেরদৌস জানিয়েছেন, স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে। দোকানটি সিলগালা করা হয়েছে। জনস্বাস্থ্য ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। অভিভাবক ও সাধারণ জনগণকে শিশুদের জন্য অনুমোদিত ও নিরাপদ খাদ্যপণ্য কেনা এবং মেয়াদ ও মান যাচাই করে খাদ্য গ্রহণে সচেতন থাকতে হবে বলে তিনি উল্লেখ করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হরমুজে আটকে থাকা ৮৫০০ নাবিক, উদ্ধারকাজ শুরুর আগে ইরানের প্রতিশ্রুতি চায় আইএমও

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ৩০শে জুন, ২০২৬ ইং

০৯:৪০ পি.এম


হরমুজে আটকে থাকা ৮৫০০ নাবিক, উদ্ধারকাজ শুরুর আগে ইরানের প্রতিশ্রুতি চায় আইএমও

হরমুজ প্রণালিতে আটকে থাকা সাড়ে আট হাজারেরও বেশি নাবিককে নিরাপদে সরিয়ে নিতে কোনো জাহাজের ওপর হামলা না করার বিষয়ে ইরানের পক্ষ থেকে সুনির্দিষ্ট গ্যারান্টি বা প্রতিশ্রুতির প্রয়োজন বলেছে জাতিসংঘ। জাতিসংঘের আওতাধীন আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থা বা ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশনের (আইএমও) প্রধান আর্সেনিও ডোমিঙ্গুয়েজ মঙ্গলবার এই তথ্য জানিয়েছেন।

সিএনএন-এর বেকি অ্যান্ডারসনকে দেওয়া এক সাক্ষাৎকারে আইএমও-এর মহাসচিব আর্সেনিও ডোমিঙ্গুয়েজ বলেন, উদ্ধারকাজে অংশ নেওয়া কোনো জাহাজকে লক্ষ্যবস্তু করা হবে না—ইরানের কাছ থেকে এমন আশ্বাস পেলেই তারা অবিলম্বে উদ্ধার তৎপরতা শুরু করতে প্রস্তুত রয়েছেন। তার আগে গত বৃহস্পতিবার হরমুজ প্রণালিতে একটি জাহাজে ইরানের আকস্মিক হামলার পর সেখান থেকে বাণিজ্যিক জাহাজ ও নাবিকদের সরিয়ে নেওয়ার কাজ সাময়িকভাবে স্থগিত করতে বাধ্য হয় আইএমও।

ডোমিঙ্গুয়েজ আরও উল্লেখ করেন, গুরুত্বপূর্ণ এই আন্তর্জাতিক জলপথ দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল আবার স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার জন্য জরুরি ভিত্তিতে হরমুজ প্রণালিকে মাইনমুক্ত (ডিমাইনিং) করা অত্যন্ত প্রয়োজন। প্রণালী থেকে এসব সামুদ্রিক মাইন অপসারণের কাজে ফ্রান্সসহ বেশ কয়েকটি দেশ সহায়তার প্রস্তাব দেওয়ায় তিনি তাদের ধন্যবাদ জানান।

তবে অন্য দেশগুলোর এমন প্রস্তাবের বিপরীতে ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, ইরান অন্য কারও সাহায্য ছাড়াই নিজেদের উদ্যোগে এই প্রণালির সমস্ত মাইন অপসারণ করবে। হরমুজ প্রণালিতে চলমান এই উত্তেজনার কারণে বিশ্বজুড়ে জ্বালানি তেল পরিবহন ও আন্তর্জাতিক নৌ-বাণিজ্য বড় ধরনের ঝুঁকিতে পড়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৫
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২৩
ইশা ০৬:৩৫
সূর্যোদয় : ০৬:০১ সূর্যাস্ত : ০৫:২৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%