০৯:১৩ এম
সরকার পে-কমিশনের প্রতিবেদন পর্যালোচনা এবং প্রয়োজনীয় সুপারিশ প্রণয়নের লক্ষ্যে সাত সদস্যের একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করেছে। এই কমিটির সভাপতি হিসেবে নিয়োগ করা হয়েছে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীকে।
কমিটিতে সরকারের একাধিক মন্ত্রী ও সংশ্লিষ্ট কর্মকর্তাকে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।
সম্প্রতি, এই বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ একটি প্রজ্ঞাপন জারি করেছে।
আরও পড়ুন: গোয়েন্দা তথ্যের বিষয়ে সরকারের পরিষ্কার ব্যাখ্যা চায় নেজামে ইসলাম পার্টি
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, কমিটির প্রধান দায়িত্ব হবে ‘বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পে-কমিশন, ২০২৫’-এর প্রতিবেদন পর্যালোচনা করা এবং প্রয়োজনীয় সুপারিশ প্রণয়ন করা। প্রয়োজনে, কমিটি নতুন সদস্যকে কো-অপ্ট করার অধিকারও রাখবে।
কমিটির সদস্যরা হলেন: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রীর পদে অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, আইন, বিচার ও সংসদবিষয়কমন্ত্রী মো. আসাদুজ্জামান, অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর এবং জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, কমিটির সভা প্রয়োজন অনুযায়ী অনুষ্ঠিত হবে এবং কমিটিকে প্রয়োজনীয় সাচিবিক সহায়তা প্রদান করবে অর্থ বিভাগ।
আরও পড়ুন: ঢাকা-চট্টগ্রাম রেলপথে ট্রেন চলাচল স্বাভাবিক, উদ্ধারকাজ সম্পন্ন
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন