০৫:১৬ পি.এম
ডিবি পুলিশের কার্যক্রম এবং বর্তমান শাসনব্যবস্থা সম্পর্কে কঠোর সমালোচনা করেছেন সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামান। তিনি বলেছেন, ‘সরকারকে ধন্যবাদ, সরকারকে সাধুবাদ; তবে এভাবে রাষ্ট্র চলবে না, এভাবে আপনারা রাষ্ট্র চালাতে পারবেন না।’
শুক্রবার একটি অনুষ্ঠানে বক্তব্য প্রদানকালে তিনি এই মন্তব্য করেন।
তিনি উল্লেখ করেন, দেশের কেউ আইনের ঊর্ধ্বে নয়। আইনের বিরুদ্ধে মামলা হতে পারে, বিচার হতে পারে এবং পুলিশ আইন অনুযায়ী কাউকে গ্রেপ্তার বা হ্যান্ডকাফ পরাতে পারে। তবে আইনবহির্ভূতভাবে কারও বাসায় ডিবি পুলিশের হানা দেওয়া বা প্রকাশ্যে গ্রেপ্তার করার কোনো এখতিয়ার নেই।
আরও পড়ুন: জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াডে সেরা ১০-এর মধ্যে বেরোবির ৫ শিক্ষার্থী
মেজর (অব.) আখতারুজ্জামান আরও বলেন, ডিবি হলো ‘ডিটেকটিভ ব্রাঞ্চ’, তাদের কাজ হলো গোপনে তদন্ত পরিচালনা করা। প্রকাশ্যে পুলিশি মহড়া দিয়ে কারও বাসায় প্রবেশ করা তাদের কাজ নয়। তিনি ডিবির এমন অপেশাদার আচরণ নিয়ে প্রশ্ন তোলেন।
তিনি আরও বলেন, ‘জামায়াতের আমির ডা. শফিকুর রহমান স্পষ্ট জানিয়েছেন যে এই সরকারকে পূর্ণ সহযোগিতা করা হবে। আমরা সবাই সরকারকে পূর্ণ সহযোগিতা করতে প্রস্তুত; কিন্তু কোনো অন্যায় বরদাস্ত করা হবে না। জনগণের সঙ্গে ধোঁকাবাজি করা কোনোভাবেই মেনে নেওয়া হবে না।’
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন