ঢাকা বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৫ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ইং ০৫ই কার্তিক, ১৪৩৩বাং

ফিলিস্তিনে নভেম্বরের আইনসভা নির্বাচন স্থগিত, নতুন তারিখ ১১ সেপ্টেম্বর ২০২৭


ফিলিস্তিনে নভেম্বরের আইনসভা নির্বাচন স্থগিত, নতুন তারিখ ১১ সেপ্টেম্বর ২০২৭

ফিলিস্তিনে চলতি বছরের নভেম্বরে অনুষ্ঠিত হতে যাওয়া আইনসভা নির্বাচন স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছেন ফিলিস্তিনি কর্তৃপক্ষের (পিএ) প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। তিনি ২৮ নভেম্বরের পরিবর্তে ২০২৭ সালের ১১ সেপ্টেম্বর নতুন তারিখ নির্ধারণ করেছেন প্রেসিডেন্ট ও আইনসভা নির্বাচনের জন্য।

সংবাদমাধ্যম আলজাজিরা জানাচ্ছে, ফিলিস্তিনের সরকারি সংবাদ সংস্থা ওয়াফার সূত্রে এ তথ্য পাওয়া গেছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ফিলিস্তিন মুক্তি সংস্থার (পিএলও) নির্বাহী কমিটির সিদ্ধান্ত এবং ফিলিস্তিনি বিভিন্ন রাজনৈতিক দল ও শক্তির সঙ্গে আলোচনা শেষে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নির্বাচন স্থগিত করার কারণ হিসেবে ইসরায়েলের বিভিন্ন পদক্ষেপের কারণে নির্ধারিত সময়ে ভোট আয়োজনের ক্ষেত্রে সৃষ্ট বাধার উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুন: আরাকান আর্মির হাতে রোহিঙ্গাদের দাস বানিয়ে শোষণ, জমি দখল ও জাতিগত নিধন

এছাড়া, অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের জন্য প্রয়োজনীয় রাজনৈতিক, নিরাপত্তা ও মাঠপর্যায়ের পরিস্থিতি নিশ্চিত করার বিষয়ে ফিলিস্তিনি পক্ষগুলোর মধ্যে ঐকমত্য হয়েছে বলেও ওয়াফার প্রতিবেদনে জানানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কেপিএমকে উৎপাদনে ফেরাতে সরকার পরিকল্পনা গ্রহণ করেছে: বিসিআইসি চেয়ারম্যান

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১০ই অক্টোবর, ২০২৬ ইং

০৭:০০ পি.এম


কেপিএমকে উৎপাদনে ফেরাতে সরকার পরিকল্পনা গ্রহণ করেছে: বিসিআইসি চেয়ারম্যান

রাঙ্গামাটি, ১০ অক্টোবর, ২০২৬ : জেলার কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনায় অবস্থিত কর্ণফুলী পেপার মিলস লিমিটেড-কেপিএমসহ দেশের সব রুগ্ন শিল্পপ্রতিষ্ঠানকে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করার উদ্দেশ্যে বর্তমান সরকার পরিকল্পনা গ্রহণ করেছে, এ তথ্য জানিয়েছেন বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের (বিসিআইসি) চেয়ারম্যান ও অতিরিক্ত সচিব মো. বাবুল মিঞা।

তিনি উল্লেখ করেন, এসব প্রতিষ্ঠান সচল করার জন্য বিদেশি বিনিয়োগ, বিএমআর (ব্যালান্সিং, মডার্নাইজেশন অ্যান্ড রিহ্যাবিলিটেশন), সরকারি-বেসরকারি অংশীদারত্ব (পিপিপি) এবং সরকার-টু-সরকার (জি-টু-জি) পদ্ধতি অনুসরণের পরিকল্পনা রয়েছে।

বিসিআইসি চেয়ারম্যান আরও বলেন, ‘কেপিএম একসময় লাভজনক প্রতিষ্ঠান হিসেবে বেশ সুনামের সাথে কাজ করেছিল। আমরা কেপিএমকে পুনরায় উৎপাদনে ফিরিয়ে আনতে সরকারের পক্ষ থেকে পরিকল্পনা নেয়া হয়েছে।’

আজ শনিবার দুপুর সাড়ে ১২টায় কাপ্তাই কেপিএমের গেস্ট হাউসে কারখানার বিভিন্ন বিভাগের প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

কেপিএমের ব্যবস্থাপনা পরিচালক শহীদ উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রায়হানুল ইসলাম, কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দিলদার হোসেন, কেপিএমের উৎপাদন বিভাগের প্রধান মঈদুল ইসলাম, মহাব্যবস্থাপক (প্রশাসন) আবদুল্লাহ আল মাহমুদ, মহাব্যবস্থাপক (এমটিএস) আবুল কাসেম রনি, মহাব্যবস্থাপক (হিসাব ও অর্থ) মো. মুজিবুর রহমান, কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. মাহমুদুল হাসান রুবেল, কেপিএম সিবিএর সভাপতি আবদুর রাজ্জাক, সাধারণ সম্পাদক কাজী আবু সরোয়ারসহ কারখানার বিভিন্ন বিভাগের কর্মকর্তারা।

মতবিনিময় সভায় কেপিএমের সার্বিক কার্যক্রম, বর্তমান পরিস্থিতি এবং কারখানাটিকে পুনরায় উৎপাদনে ফিরিয়ে আনার সম্ভাব্য পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।

এর আগে কেপিএমের গেস্ট হাউসে পৌঁছালে বিসিআইসি চেয়ারম্যানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান কারখানার ব্যবস্থাপনা পরিচালক, বিভিন্ন বিভাগের প্রধান ও সিবিএ নেতারা।

এ সময় কারখানার নিরাপত্তা বিভাগের পক্ষ থেকে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়। পরে গেস্ট হাউসের পাশে একটি গাছের চারা রোপণ করেন তিনি।

মতবিনিময় শেষে বিকেল সাড়ে ৩টার দিকে বিসিআইসি চেয়ারম্যান কেপিএম কারখানা পরিদর্শন করেন। এ সময় তিনি কারখানার বিভিন্ন স্থাপনা ঘুরে দেখেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হারিকেন ‘ইসাইয়াস’ ১৬৯ কিমি বেগে যুক্তরাষ্ট্রে আঘাত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ১০ই অক্টোবর, ২০২৬ ইং

০৭:০০ পি.এম


হারিকেন ‘ইসাইয়াস’ ১৬৯ কিমি বেগে যুক্তরাষ্ট্রে আঘাত

শক্তিশালী হারিকেন ‘ইসাইয়াস’ ১৬৯ কিলোমিটার বেগে যুক্তরাষ্ট্রের উপসাগরীয় উপকূলে আঘাত করেছে। শুক্রবার এটি ক্যাটাগরি ২ ঝড় হিসেবে ফ্লোরিডা ও অ্যালাবামার বিভিন্ন অঞ্চলে তাণ্ডব চালায়। ঝড়ের ফলে প্রবল বাতাস, ভারি বৃষ্টি এবং বন্যার আশঙ্কা সৃষ্টি হয়েছে।

ন্যাশনাল হারিকেন সেন্টার জানিয়েছে, হারিকেনটি ফ্লোরিডার ডেস্টিনের কাছে আঘাত হানার সময় এর বাতাসের সর্বোচ্চ গতিবেগ ছিল ঘণ্টায় ১৬৯ কিলোমিটার। উপকূলে আঘাত হানার পূর্বে ঝড়টি কিছুটা দুর্বল হয়ে পড়ে। শনিবার ভোরে বাতাসের গতির আরো হ্রাসের কারণে এটিকে আর হারিকেন হিসেবে গণ্য করা হচ্ছিল না।

ফ্লোরিডার গভর্নর রন ডিসান্টিস বাসিন্দাদের সতর্ক থাকার জন্য আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ঝড়ের কারণে পুরো অঞ্চলে আকস্মিক বন্যার পরিস্থিতি তৈরি হতে পারে। এ সময় তিনি জনগণকে রাস্তায় বের না হওয়ার পরামর্শ দেন।

হারিকেনের শক্তিশালী বাতাস যুক্তরাষ্ট্রের উপসাগরীয় উপকূলের নিচু এলাকায় আঘাত করেছে। সাদা বালির সৈকত, অবকাশযাপনের বাড়ি, সমুদ্রতীরের বার ও সামুদ্রিক খাবারের দোকানের জন্য পরিচিত এসব স্থানে ঝড়ের প্রভাব লক্ষ্য করা গেছে।

আবহাওয়াবিদেরা সতর্ক করেছেন, এই ঝড়ের কারণে ফ্লোরিডার প্যানহ্যান্ডেল ও দক্ষিণ জর্জিয়ার বিভিন্ন এলাকায় টর্নেডোও হতে পারে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, হারিকেন ইসাইয়াসের পরিস্থিতির ওপর কড়া নজর রাখা হচ্ছে। শুক্রবার রাতে হোয়াইট হাউসে সাংবাদিকদের তিনি বলেন, ঝড়টি ‘নিয়ন্ত্রণে’ রয়েছে।

এদিকে, ঝড়ের প্রভাবে ফ্লোরিডার ডেস্টিনের রাস্তাঘাট প্লাবিত হয়েছে। পাশের পেনসাকোলা শহরের রাস্তায় গাছপালা ও বিভিন্ন ধ্বংসাবশেষ ছড়িয়ে পড়েছে। এ কারণে পুলিশ বাসিন্দাদের ঘরের বাইরে না যাওয়ার পরামর্শ দিয়েছে। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। তবে স্থানীয় বাসিন্দারা সামাজিক যোগাযোগ মাধ্যমে উপড়ে পড়া গাছ ও বিদ্যুতের তারের ছবি প্রকাশ করেছেন। ছড়িয়ে পড়া একটি ভিডিওতে পেনসাকোলার একটি সরাইখানার ছাদ উড়ে যেতে দেখা গেছে।

ঝড়ের কারণে বিপজ্জনক পরিস্থিতি তৈরি হওয়ায় ফ্লোরিডার প্যানহ্যান্ডেল এলাকার কয়েকটি কাউন্টিতে শুক্রবার রাতে সাময়িকভাবে জরুরি পরিষেবা বন্ধ রাখা হয়।

দক্ষিণ আলাবামার কয়েকটি এলাকাও প্লাবিত হয়েছে। মোবাইল শহরের কর্মকর্তারা জানিয়েছেন, ঝড়ের ফলে গাছ ও বিদ্যুতের তার ভেঙে রাস্তায় পড়েছে। একই কারণে রাজ্যের দক্ষিণ-পূর্বাঞ্চলের হিউস্টন কাউন্টির কয়েকটি সড়কও বন্ধ করে দেওয়া হয়েছে।

বিদ্যুৎ বিভ্রাটের তথ্য প্রদানকারী ওয়েবসাইট পাওয়ারআউটেজ ডটকমের তথ্য অনুযায়ী, শনিবার ভোরে ফ্লোরিডা ও আলাবামায় ৬ লাখ ৬৪ হাজারের বেশি গ্রাহক বিদ্যুৎবিহীন ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যুবদল নেতার ওপর হামলার ঘটনায় বিচার দাবিতে বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১০ই অক্টোবর, ২০২৬ ইং

০৭:০১ পি.এম


যুবদল নেতার ওপর হামলার ঘটনায় বিচার দাবিতে বিক্ষোভ

গাইবান্ধার সাঘাটায় যুবদল নেতা সোহেল রানার ওপর হামলা ও হত্যাচেষ্টার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার এবং বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে বিএনপি ও যুবদলের নেতাকর্মীদের পক্ষ থেকে।

শনিবার বিকেলে উপজেলার ভরতখালী বাজারে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিল শেষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন রংপুর বিভাগীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আমিনুল ইসলাম।

তিনি মন্তব্য করেন, "ফ্যাসিস্ট আওয়ামী লীগের লোকজন এখনো প্রকাশ্যে অপরাধ করলেও প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না। যুবদল নেতার ওপর প্রকাশ্যে হামলার ঘটনা কখনোই মেনে নেওয়া যায় না। অপরাধ দমনে প্রশাসনকে অবশ্যই কঠোর হতে হবে।"

অধ্যক্ষ আমিনুল ইসলাম যুবদল নেতা সোহেল রানার ওপর বর্বরোচিত হামলার ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানান। তিনি বলেন, "হামলাকারীরা নিষিদ্ধ ঘোষিত দলের ক্যাডার বাহিনী। তাদের কখনোই ছাড় দেওয়া যাবে না।"

উপজেলা যুবদলের আহ্বায়ক আহমেদ কবীর শাহিনের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মইন প্রধান লাবু, আতিকুর রহমান আতিক, আনিসুর রহমান, শফিকুল ইসলাম বাবু, ইখতিয়ার আহমেদ সুজন এবং মামরুল ইসলাম মামরুলসহ স্থানীয় নেতারা।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৮ অক্টোবর সন্ধ্যায় সাঘাটা উপজেলার সাঘাটা ইউনিয়ন যুবদলের সদস্যসচিব সোহেল রানার ওপর হামলা চালান স্থানীয় দুর্বৃত্তরা। হামলায় তিনি গুরুতর আহত হন এবং পরে তাকে সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনায় সাঘাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোশারফ হোসেন সুইট, তার ভাই সুজাউদ্দৌলাসহ তাদের লোকজনকে দায়ী করে সাঘাটা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। তবে পুলিশ এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করেনি।

সাঘাটা থানার ওসি মো. দুরুল হুদা জানান, “গতকাল এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।”

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জিল্লু বেকারি কারখানা ,মনে হয় এই যেন একটি ডাস্টবিন

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ নাজির খান নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি,

শনিবার, ১০ই অক্টোবর, ২০২৬ ইং

০৭:০৬ পি.এম


জিল্লু বেকারি কারখানা ,মনে হয় এই যেন একটি ডাস্টবিন

১০ই অক্টোবর রোজ শনিবার দুপুর তিন ঘটিকার সময়, পশ্চিম তল্লা গ্রীন রোড মসজিদের পূর্ব পাশে, জিল্লু ব্যাকারি নামে একটি প্রতিষ্ঠান খুঁজে পাই, ভিতরে গিয়ে দেখতে পাই যে পরিবেশে রুটি ,বিস্কুট, কেক অন্যান্য খাদ্যদ্রব্য তৈরি করছেন যাহা নোংরা পরিবেশে ,খাওয়ার উপযোগী নয়, এই পরিবেশে বিএসটিআই অনুমতি কিভাবে পায়, তাহা আমার আশ্চর্য বলে মনে হলো, আমাকে তারা কোন কাগজপত্র দেখাতে পারেনি, এমন অবস্থায় মুঠোফোনে বেকারির মালিক নাঈম এর সাথে কথা বললে, তিনি জানান আপনারা বি এস টি আইতে গিয়ে খবর নেন, ম্যানেজারের নাম মোক্তার হোসেন, আরো কর্মচারী আছে প্রায় আট জন, সবাই নোংরা ভাবে এ ফ্যাক্টরিতে কাজ করে যাচ্ছে, তাদের বাহিরে কোন প্রতিষ্ঠানের নামে কোন সাইনবোর্ড বা বেষ্টন নাই, তাই কিভাবে তারা এই ব্যবসা চালিয়ে যাচ্ছে, আমাদেরকে কি খাওয়াচ্ছে তারা, জেলা প্রশাসক মহোদয়ের দিকে আমাদের আবেদন, উক্ত বিষয়টি তদন্ত সাপেক্ষে তাদেরকে আইনের ব্যবস্থা আনা হোক।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৯
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%