০৪:২৭ পি.এম
আওয়ামী লীগের দেড় দশকের শাসনকালে শতাধিক মানুষের হত্যার অভিযোগে বরখাস্ত সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে পৃথিবী থেকে অবাঞ্ছিত করা উচিত বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর আমিনুল ইসলাম।
বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ দ্বিতীয় দিনের যুক্তিতর্কের সময় তিনি এই মন্তব্য করেন।
প্রধান প্রসিকিউটর জানান, জিয়াউল আহসান একজন সামরিক কর্মকর্তা, যিনি মানুষের নিরাপত্তা এবং দেশের সার্বভৌমত্ব রক্ষার দায়িত্বে ছিলেন। কিন্তু তিনি শতাধিক মানুষকে হত্যা করেছেন। সাবেক সেনাপ্রধান জেনারেল ইকবাল করিম ভূঁইয়া জিয়াউলকে ক্যান্টনমেন্টে পারসোনা নন গ্রাটা (অবাঞ্ছিত) ঘোষণা করেছিলেন। প্রসিকিউশনের মতে, এতগুলো হত্যার দায়ে জিয়াউলকে পৃথিবী থেকে অবাঞ্ছিত করা উচিত।
আরও পড়ুন: বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি মামলার প্রতিবেদন ৩০ ডিসেম্বর দাখিল হবে
গতকাল জিয়াউলের বিরুদ্ধে যুক্তিতর্ক শুরু হয়েছিল। বিটিভি ও প্রসিকিউশনের ফেসবুক পেজ থেকে মামলার বিচারিক কার্যক্রম সরাসরি সম্প্রচার করা হচ্ছে।
এই মামলায় জিয়াউলের বিরুদ্ধে তিনটি সুনির্দিষ্ট অভিযোগ এনেছে প্রসিকিউশন। প্রথম অভিযোগটি হলো, ২০১১ সালের ১১ জুলাই রাতে গাজীপুর সদর থানার পুবাইলে সড়কের পাশে জিয়াউলের সরাসরি উপস্থিতিতে সজলসহ তিনজনকে হত্যা করা হয়েছে।
দ্বিতীয় অভিযোগে উল্লেখ করা হয়েছে, ২০১০ থেকে ২০১৩ সালের মধ্যে বরগুনার পাথরঘাটার চরদুয়ানী খালঘেঁষা বলেশ্বর নদীর মোহনায় নজরুল, মল্লিকসহ ৫০ জনকে হত্যা করা হয়েছে।
তৃতীয় অভিযোগে একই সময়ে বরগুনার বলেশ্বর নদী ও বাগেরহাটের শরণখোলায় সুন্দরবনের বিভিন্ন এলাকায় তথাকথিত বনদস্যু দমনের আড়ালে মাসুদসহ ৫০ জনকে খুন করার অভিযোগ আনা হয়েছে।
আরও পড়ুন: মুকসুদপুর থানার আগুনের ঘটনায় অতিরিক্ত এসপি আবুল হাসান গ্রেপ্তার
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন