ঢাকা বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ইং ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

নারায়ণগঞ্জের ৭ খুনে জিয়াউল আহসানের জড়িত থাকার তথ্য: অ্যাটর্নি জেনারেল


নারায়ণগঞ্জের ৭ খুনে জিয়াউল আহসানের জড়িত থাকার তথ্য: অ্যাটর্নি জেনারেল

অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল জানিয়েছেন, নারায়ণগঞ্জের আলোচিত সাত খুনের ঘটনায় র‍্যাবের সাবেক কর্মকর্তা জিয়াউল আহসানের জড়িত থাকার তথ্য পাওয়া গেছে।

আজ বুধবার নারায়ণগঞ্জের সাত খুন মামলার আপিল শুনানি শেষে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

অ্যাটর্নি জেনারেল বলেন, এ মামলার প্রধান আসামি হিসেবে পরিচিত তারেক সাঈদ মোহাম্মদের ১৬৪ ধারায় দেয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে জিয়াউল আহসানের নির্দেশনা ও ভূমিকার বিষয়টি উঠে এসেছে।

আরও পড়ুন: কিশোরগঞ্জ-৩ আসনে উপ-নির্বাচনের তারিখ ৩ জানুয়ারি ঘোষণা

তারেক সাঈদের বক্তব্য অনুযায়ী, জিয়াউল আহসানের নির্দেশ ও অনুমতি ছাড়া র‍্যাবের কোনো অভিযান পরিচালিত হতো না।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সিঙ্গাপুরে নারী কেবিন ক্রুকে যৌন হয়রানি, বাংলাদেশির দুই মাস আট সপ্তাহের কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

০২:৪৯ পি.এম


সিঙ্গাপুরে নারী কেবিন ক্রুকে যৌন হয়রানি, বাংলাদেশির দুই মাস আট সপ্তাহের কারাদণ্ড

সিঙ্গাপুর এয়ারলাইনসের (এসআইএ) একটি উড়োজাহাজে নারী কেবিন ক্রুকে যৌন হয়রানি করার পাশাপাশি একটি পৃথক ঘটনায় এক পুলিশ কর্মকর্তার ওপর থুতু ছিটানোর জন্য এক বাংলাদেশিকে কারাদণ্ড প্রদান করেছে দেশটির আদালত। এই তথ্যটি প্রকাশ করেছে দ্য স্ট্রেইটস টাইমস।

প্রতিবেদন অনুযায়ী, সিঙ্গাপুর এয়ারলাইনসের একটি ফ্লাইটে তিন গ্লাস ওয়াইন পান করার পর মাতাল হয়ে এক বাংলাদেশি যাত্রী এক নারী কেবিন ক্রুকে শ্লীলতাহানি করেন। গত সেপ্টেম্বরে বিমানটি সিঙ্গাপুরের চাঙ্গি বিমানবন্দরে অবতরণ করার পর তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের পর ২৩ বছর বয়সী খন্দকার মো. ইয়ামিনকে ব্যক্তিগত মুচলেকায় মুক্তি দেওয়া হয়েছিল। তবে অক্টোবরে লিটল ইন্ডিয়ার কাছে জালান বেরসেহ এলাকায় তাকে আবারও মাতাল অবস্থায় পাওয়া যায়। এ ঘটনায় তাকে পুনরায় গ্রেপ্তার করা হয়। পুলিশ ক্যান্টনমেন্ট কমপ্লেক্সে আটক থাকার সময় তিনি এক পুলিশ সদস্যের গায়ে থুতু ছিটিয়ে দেন। এ ঘটনায়ও তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়।

গত ২৩ নভেম্বর শ্লীলতাহানি এবং সরকারি কর্মচারীর ওপর অপরাধমূলক বলপ্রয়োগের অভিযোগে দোষী সাব্যস্ত হওয়ার পর খন্দকার মো. ইয়ামিনকে দুই মাস আট সপ্তাহের কারাদণ্ড প্রদান করেন আদালত। আদালতের নথিতে উল্লেখ করা হয়নি, খন্দকার ঠিক কোথা থেকে ওই বিমানে উঠেছিলেন। তবে গত ১১ সেপ্টেম্বর ভোর ৪টার দিকে বিমানে নিজের আসনে বসে থাকা অবস্থায় তিনি এক নারী কেবিন ক্রুর নিতম্বে হাত দেন। ২৬ বছর বয়সী ওই নারী কেবিন ক্রু এতে মানসিকভাবে বিপর্যস্ত ও ক্ষুব্ধ হয়ে পড়েন। তিনি খন্দকারকে আর স্পর্শ না করতে বলেন। কিন্তু কোনো জবাব না দিয়ে তিনি শুধু ওই নারীর দিকে তাকিয়ে হাসেন।

ওই নারী কেবিন ক্রু পরে তার এক সহকর্মীকে ঘটনাটি জানান। এরপর ওই সহকর্মী খন্দকারের কাছে এ বিষয়ে জানতে চান। পরে পুলিশকে খবর দেওয়া হয়। ওই দিন সকালে বিমানটি চাঙ্গি বিমানবন্দরে অবতরণের পর পুলিশ কর্মকর্তারা খন্দকারকে গ্রেপ্তার করেন।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, গত ৭ অক্টোবর রাত সাড়ে ১২টার দিকে ব্যক্তিগত মুচলেকায় মুক্তি পাওয়ার পর খন্দকারকে জালান বেরসেহ এলাকায় একটি শক্ত জায়গায় হেলান দিয়ে পড়ে থাকতে দেখা যায়। এ সময় তিনি কাঁদছিলেন এবং অসংলগ্নভাবে চিৎকার করছিলেন। সরকারি কৌঁসুলি জানান, পুলিশ কর্মকর্তারা তাকে মাতাল অবস্থায় পান। তখন তার নাক দিয়ে রক্ত ঝরছিল। পরে প্যারামেডিকরা তার রক্তচাপ মাপার চেষ্টা করলে তিনি সহযোগিতা করতে অস্বীকৃতি জানান। এ সময় মাটিতে শুয়ে এলোপাতাড়ি হাত-পা ছুড়তে থাকেন।

পরে তাকে গ্রেপ্তার করে পুলিশ ক্যান্টনমেন্ট কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে তিনি একটি সিগারেট চান। তবে পুলিশ তা দিতে অস্বীকৃতি জানালে তিনি আক্রমণাত্মক আচরণ শুরু করেন। একপর্যায়ে তার পা চেপে ধরে রাখা এক পুলিশ সদস্যের দিকে থুতু ছিটিয়ে দেন খন্দকার।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ছাত্রীদের জন্য আনা বাইসাইকেল চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

০২:৪৯ পি.এম


ছাত্রীদের জন্য আনা বাইসাইকেল চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী

রাজধানীর সচিবালয়ে মেধাবী ছাত্রীদের জন্য তৈরি করা বাইসাইকেল চালিয়ে কর্মসূচি শুরু করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (২৫ নভেম্বর) সকালে গুলশানের বাসা থেকে সচিবালয়ে পৌঁছানোর পর তিনি বেশ কিছুক্ষণ বাইসাইকেল চালান। এ তথ্য প্রধানমন্ত্রীর প্রেস উইং জানায়।

প্রেস উইং আরও জানায়, দেশের তিন লাখ মেধাবী ছাত্রীর জন্য সরকারের উপহার হিসেবে বিতরণের উদ্দেশ্যে এসব বাইসাইকেলের নমুনা প্রধানমন্ত্রীর সামনে উপস্থাপন করা হয়। পরে মান ও ব্যবহারিক দিক নিজে পরখ করে দেখার জন্য সাইকেল চালিয়ে দেখেন প্রধানমন্ত্রী।

সরকারের এ উদ্যোগের আওতায় দেশের ২০ হাজার বিদ্যালয়ের ষষ্ঠ থেকে দশম শ্রেণির তিন লাখ ছাত্রীকে বাইসাইকেল প্রদান করা হবে। প্রতিটি শ্রেণিতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী শিক্ষার্থীরা একটি করে বাইসাইকেল পাবে।

মেয়েদের পড়াশোনায় উৎসাহ বৃদ্ধি এবং বিদ্যালয় থেকে ঝরে পড়া রোধ করার উদ্দেশ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান।

এ সময় উপস্থিত ছিলেন— জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি এবং শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আব্দুল খালেকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কিশোরগঞ্জ-৩ আসনে উপ-নির্বাচনের তারিখ ৩ জানুয়ারি ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

০২:৫০ পি.এম


কিশোরগঞ্জ-৩ আসনে উপ-নির্বাচনের তারিখ ৩ জানুয়ারি ঘোষণা

কিশোরগঞ্জ-৩ সংসদীয় আসনের উপ-নির্বাচন আগামী ৩ জানুয়ারি অনুষ্ঠিত হবে। বুধবার দুপুরে এই তথ্য প্রকাশ করা হয়।

ড. মো.

ওসমান ফারুকের পদত্যাগের কারণে আসনটি শূন্য হয়ে যায়। সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে শূন্য হওয়া আসনটিতে আগামী ৯০ দিনের মধ্যে উপনির্বাচন আয়োজন করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০০
জোহর ১১:৪৬
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২০ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%