০৯:৫৫ পি.এম
সামাজিক বিনির্মাণ এবং একটি সুন্দর, শান্তিপূর্ণ সমাজ গঠনের উদ্দেশ্যে দেবহাটার টাউনশ্রীপুর শরচ্চন্দ্র উচ্চ বিদ্যালয়ে দিকনির্দেশনামূলক মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। এই মতবিনিময় সঞ্চালনা করেন দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) এইচ এম শাহীন।
রোববার (৩০ আগস্ট) বিদ্যালয়ে উপস্থিত শিক্ষার্থী, অভিভাবক ও অন্যান্যদের উদ্দেশ্যে তিনি বক্তব্য রাখেন। তিনি বলেন, "একটি সুন্দর ও শান্তিপূর্ণ সমাজ গঠনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকাই একমাত্র যথেষ্ট নয়। পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান এবং সমাজের প্রতিটি সচেতন নাগরিককে সম্মিলিতভাবে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।"
আরও পড়ুন: শেরপুরে বাস-সিএনজির সংঘর্ষে জুয়েল মিয়া নিহত, আহত ৪
ওসি শাহীন মাদক, বাল্যবিবাহ, ইভটিজিং, সাইবার অপরাধসহ বিভিন্ন সামাজিক অবক্ষয় প্রতিরোধে শিক্ষার্থী, অভিভাবক ও সমাজের সর্বস্তরের মানুষকে সচেতন হওয়ার আহ্বান জানান। তিনি আরো বলেন, "যেকোনো অপরাধ ও অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।"
তিনি উল্লেখ করেন, "আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের দেশ ও সমাজের কর্ণধার।" তাই শিক্ষার্থীদের সুশিক্ষা, নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধে গড়ে উঠতে হবে। তরুণ প্রজন্মকে সঠিকভাবে গড়ে তুলতে পরিবার ও শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি সমাজের প্রত্যেক সচেতন মানুষের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। পারস্পরিক শ্রদ্ধাবোধ, নৈতিক শিক্ষা ও সামাজিক দায়িত্ববোধের চর্চার মাধ্যমে একটি নিরাপদ, সুন্দর ও সমৃদ্ধ সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব।
এসময় উপস্থিত ছিলেন টাউনশ্রীপুর শরচ্চন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ, দেবহাটা সদর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল্লাহ আলী রেজা, দেবহাটা সদর ইউনিয়ন যুবদলের আহবায়ক নাজমুল হুদা বাপ্পীসহ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আরও পড়ুন: কেন্দুয়ায় পাচারের সময় ৩২ বস্তা সার জব্দ, চালক পালিয়েছে
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন