ঢাকা রবিবার, ০৮ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৩শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ০৮ই নভেম্বর, ২০২৬ইং ২৩শে কার্তিক, ১৪৩২বাং

কাঁঠালিয়ায় উফশী ধানের বাম্পার ফলন: বাঁশবুনিয়ায় ধান কাটা উৎসব অনুষ্ঠিত


কাঁঠালিয়ায় উফশী ধানের বাম্পার ফলন: বাঁশবুনিয়ায় ধান কাটা উৎসব অনুষ্ঠিত

ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার আমুয়া ইউনিয়নের বাঁশবুনিয়া গ্রামে উফশী জাতের ধানের বাম্পার ফলন হয়েছে। এ উপলক্ষে জমিতে আমন ধান কাটা উৎসব অনুষ্ঠিত হয়েছে।

উফশী ধান চাষ করে এবার আশানুরূপ ফলন পাওয়ায় দারুন খুশি এলাকার কৃষকরা। উপকারভোগী কৃষক নিতাই চন্দ্রশীল জানান, কৃষি অফিসের পরামর্শ ও সঠিক পরিচর্যার কারণে তাঁর জমিতে এবার ধানের বাম্পার ফলন ফলছে, যা গতবারের তুলনায় অনেক বেশি। এতে পরিবারের চাহিদা মিটিয়ে বাড়তি ধান বিক্রি করতে পারবেন বলে তিনি আশা প্রকাশ করেন।

ধান কাটা উৎসব ও মাঠ প্রদর্শনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাঁঠালিয়া প্রেস ক্লাবের সভাপতি মো. বাদল হাওলাদার। এ সময় আরও উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তা মিজানুর রহমানসহ এলাকার অন্যান্য কৃষক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আরও পড়ুন: তদন্ত কমিটি গঠন প্রধান শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের যৌন হয়রানির একাধিক অভিযোগ

উপসহকারী কৃষি কর্মকর্তা মিজানুর রহমান বলেন, আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহার এবং সঠিক সময়ে সার ও কীটনাশক প্রয়োগ করায় এ অঞ্চলে উফশী ধানের ফলন বেশ ভালো হয়েছে। কৃষকদের উৎপাদনে উদ্বুদ্ধ করতে কৃষি বিভাগ সবসময় পাশে রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভালুকায় শ্রেষ্ঠ বিআরডিবি চেয়ারম্যানের সম্মাননা পেলেন সৌমিক হাসান সোহাগ

আন্তর্জাতিক ডেস্ক

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি

রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:৫০ পি.এম


ভালুকায় শ্রেষ্ঠ বিআরডিবি চেয়ারম্যানের সম্মাননা পেলেন সৌমিক হাসান সোহাগ

ময়মনসিংহের ভালুকায় ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে শ্রেষ্ঠত্বের স্বীকৃতিস্বরূপ সম্মাননা পুরস্কার পেয়েছেন আলহাজ্ব সৌমিক হাসান সোহাগ। তিনি ভালুকা উপজেলা শ্রমিক দলের সভাপতি ও বিআরডিবির চেয়ারম্যান।

রোববার (৮ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা সমবায় কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত জাতীয় সমবায় দিবসের অনুষ্ঠানে তাঁর হাতে সম্মাননা পুরস্কার তুলে দেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব ফখর উদ্দিন আহমেদ বাচ্চু এমপি এবং উপজেলা সমবায় কর্মকর্তা আব্দুল গফুর।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন মাসুদ, উপজেলা চিফ ইঞ্জিনিয়ার শামসুল হক রাকিবসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,সমবায় কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী,স্থানীয় সমবায়ী সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্যরা।

অনুষ্ঠানে বক্তারা বলেন,সমবায় হচ্ছে সম্মিলিত প্রচেষ্টায় আত্মনির্ভরশীলতা অর্জন এবং আর্থসামাজিক উন্নয়নের অন্যতম মাধ্যম। সমবায়ের মাধ্যমে ব্যক্তি,পরিবার ও সমাজের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি করা সম্ভব। এ ক্ষেত্রে দায়িত্বশীল নেতৃত্ব,স্বচ্ছতা ও আন্তরিকতার সঙ্গে কাজ করার কোনো বিকল্প নেই।

শ্রেষ্ঠত্বের স্বীকৃতিস্বরূপ সম্মাননা অর্জন করায় আলহাজ্ব সৌমিক হাসান সোহাগের প্রতি উপস্থিত নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা অভিনন্দন জানান। তাঁরা আশা প্রকাশ করেন, এ স্বীকৃতি তাঁকে ভবিষ্যতে আরও দায়িত্বশীল ও আন্তরিকতার সঙ্গে কাজ করতে উৎসাহিত করবে।

সমবায়ে গড়ব দেশ,সবার জন্য বাংলাদেশ’প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের মতো ভালুকাতেও ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ উদযাপন করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সরকার ৬৪ জেলায় ৬৪টি প্রতিবন্ধী স্কুল প্রতিষ্ঠা করবে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং

১০:০০ পি.এম


সরকার ৬৪ জেলায় ৬৪টি প্রতিবন্ধী স্কুল প্রতিষ্ঠা করবে

প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার সুরক্ষা, শিক্ষা ও সমাজের মূলধারায় সম্পৃক্ত করার লক্ষ্যে দেশের ৬৪ জেলায় পর্যায়ক্রমে ৬৪টি প্রতিবন্ধী স্কুল প্রতিষ্ঠার পরিকল্পনা গ্রহণ করেছে সরকার। প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থান, বিশেষায়িত শিক্ষা এবং টেকসই পুনর্বাসনের সুযোগ বৃদ্ধি করার জন্যও উদ্যোগ নেওয়া হচ্ছে।

রোববার (৮ নভেম্বর) রাজধানীর ইস্কাটনে কেয়ারারস অ্যালায়েন্স বাংলাদেশ আয়োজিত ‘আন্তর্জাতিক কেয়ারারস দিবস ২০২৬’ উদ্‌যাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব তথ্য জানান নারী ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

মন্ত্রী উল্লেখ করেন, সম্পদের সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও প্রতিবন্ধী ব্যক্তিদের বহুমুখী সমস্যা সমাধানে সরকারের আর্থিক ও অন্যান্য সুযোগ-সুবিধা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। অন্তর্ভুক্তিমূলক সমাজ বিনির্মাণ সরকারের অন্যতম প্রধান নির্বাচনি অঙ্গীকার। ছেলে, মেয়ে, স্নায়ুবিকাশজনিত প্রতিবন্ধিতাসম্পন্ন (এনডিডি) কিংবা এ ধরনের প্রতিবন্ধিতা নেই—নির্বিশেষে সমাজের পিছিয়ে পড়া প্রতিটি মানুষের পাশে সরকার আন্তরিকভাবে দাঁড়াতে বদ্ধপরিকর।

মন্ত্রী আরও বলেন, প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি করতে সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বৃদ্ধির প্রশাসনিক কার্যক্রম বর্তমানে চলমান রয়েছে। পাশাপাশি বেসরকারি খাতের প্রতিষ্ঠানগুলোতে প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়োগ দেওয়ার জন্য মালিক ও উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানান তিনি।

বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের সার্বক্ষণিক পরিচর্যায় নিয়োজিত অভিভাবকদের ত্যাগের কথা তুলে ধরে সমাজকল্যাণমন্ত্রী বলেন, সন্তানদের পরিচর্যা করতে গিয়ে যেসব বাবা-মা কোনো পেশায় যুক্ত হতে পারেন না, তাঁদের বৃত্তিমূলক প্রশিক্ষণের পাশাপাশি আর্থিক সহায়তা ও কাজের প্রয়োজনীয় উপকরণ দেওয়া হবে। এর মাধ্যমে তাঁদের স্বাবলম্বী করে তোলার উদ্যোগ নেওয়া হবে।

মন্ত্রী বলেন, প্রতিবন্ধী ব্যক্তিদের শুধু আনুষ্ঠানিক প্রশিক্ষণ দিয়েই সরকারের দায়িত্ব শেষ করতে চায় না। তাঁদের টেকসই পুনর্বাসনও নিশ্চিত করতে চায় সরকার।

দেশে প্রতিবন্ধী ব্যক্তিদের শিক্ষাদানের জন্য বিশেষায়িত শিক্ষকের সংকট রয়েছে উল্লেখ করে তিনি বলেন, বর্তমানে শিক্ষকদের বিশেষ প্রশিক্ষণের জন্য দেশে মাত্র একটি সরকারি কলেজ রয়েছে। এ প্রশিক্ষণ কার্যক্রম দ্রুত বিভাগীয় পর্যায়ে সম্প্রসারণের পরিকল্পনা নিয়েছে সরকার। একই সঙ্গে প্রতিবন্ধী ব্যক্তিদের ব্যবহারের জন্য বিভিন্ন সহায়ক উপকরণ তৈরির সরকারি প্রতিষ্ঠানকে আরও আধুনিকায়ন করা হবে।

আন্তর্জাতিক প্যারা অলিম্পিকে বাংলাদেশের প্রতিযোগী ও ক্রীড়াবিদরা যাতে সাফল্য অর্জন করতে পারেন, সে লক্ষ্যে সাভারে আন্তর্জাতিক মানের অলিম্পিক ভিলেজ নির্মাণের কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে বলেও জানান মন্ত্রী।

অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা তিন শতাধিক পরিচর্যাকারী (কেয়ারার) তাঁদের অভিজ্ঞতা ও বাস্তব পরিস্থিতি তুলে ধরেন। এ সময় তাঁরা একটি সমন্বিত ‘জাতীয় কেয়ারার কাঠামো’ গড়ে তোলার জোর দাবি জানান।

কেয়ারারস অ্যালায়েন্স বাংলাদেশের প্রেসিডেন্ট মাহবুবুল মুনিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ আবু ইউছুফ। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদের নির্বাহী সচিব মো. কামরুজ্জামান দুলাল। এ ছাড়া বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থা, সামাজিক সংগঠনের প্রতিনিধি ও বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তদন্ত কমিটি গঠন প্রধান শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের যৌন হয়রানির একাধিক অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক

কাঠালিয়া সংবাদদাতা

রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং

১০:০১ পি.এম


তদন্ত কমিটি গঠন প্রধান শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের যৌন হয়রানির একাধিক অভিযোগ

কাঁঠালিয়ায় তদন্তাধীন ঘটনায় শিক্ষার্থী-অভিভাবকদের গভীর উদ্বেগ

ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার পশ্চিম চেঁচরী আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আওয়ামী লীগের দোসর সঞ্জয় কুমার হাওলাদারের বিরুদ্ধে বিদ্যালয়ের কোমলমতি ছাত্রীদের যৌন হয়রানির চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। অভিযুক্ত শিক্ষক স্থানীয়ভাবে প্রভাবশালী হওয়ায় বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা।
ভুক্তভোগী শিক্ষার্থীরা জানায়, প্রধান শিক্ষক সঞ্জয় কুমার হাওলাদার বিদ্যালয়ের তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণির একাধিক ছাত্রীর সাথে বিভিন্ন অজুহাতে অসদাচরণ ও যৌন হয়রানি করে আসছেন। এর আগে এক থেকে দুই মাস পূর্বে 'কুলসুম' নামের এক ছাত্রীর সাথেও একই ধরনের ঘটনা ঘটানো হয়েছিল। পরবর্তীতে বিষয়টি জানাজানি হলে আরও বেশ কয়েকজন শিক্ষার্থী একই অভিযোগ নিয়ে সামনে আসে।
তবে ভুক্তভোগী এক শিশুর বাবা জানান, এ ধরনের একটি ঘটনা ঘটেছে বলে তিনি শুনেছেন। কিন্তু জীবিকার তাগিদে বাইরে অবস্থান করায় ঘটনার বিস্তারিত তার জানা নেই। এছাড়া শিক্ষা অফিসে দাখিল করা অভিযোগের ব্যাপারে জানা গেছে, অভিযোগকারী নারী শিশুটির দূরসম্পর্কীয় আত্মীয় হলেও সরাসরি পরিবারের সদস্য নন।
এ বিষয়ে অভিযুক্ত প্রধান শিক্ষক সঞ্জয় কুমার হাওলাদারের কাছে জানতে চাইলে তিনি দাবি করেন, ভুল বোঝাবুঝির কারণে তার বিরুদ্ধে এই ধরনের অভিযোগ তোলা হয়েছে। তার ভাষ্যমতে, স্থানীয় সালিশদারদের মাধ্যমে বিষয়টি মীমাংসা করা হয়েছে এবং জরিমানার টাকা ফেরত দেওয়া হয়েছে। বর্তমানে সেই টাকা অন্য এক শিক্ষকের কাছে জমা রয়েছে বলেও জানান তিনি।
ঘটনা সম্পর্কে কাঁঠালিয়া উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা কিং ফয়সাল অভিযোগের সত্যতা স্বীকার করেছেন। অন্যদিকে, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আওয়ামী লীগের দোসর এ.কে.এম জামান শুরুতে বিষয়টি তদন্তাধীন রয়েছে বলে জানালেও, পরবর্তী সময়ে মুঠোফোনে এ বিষয়ে জানতে চাইলে সুর পাল্টে বলেন, "আমি কিছু জানি না, আপনাদের কাছেই প্রথম জানতে পারলাম।"
জেলা প্রাথমিক শিক্ষা অফিসার (চলতি দায়িত্ব) মো. শাহিনুল ইসলাম মজুমদার মুঠোফোনে জানান, "এ ধরনের ঘটনা ঘটে থাকলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। শিক্ষক সমাজের মাঝে এ ধরনের আচরণ কোনোভাবেই কাম্য নয়।"
এ ঘটনার তীব্র ক্ষোভ প্রকাশ করে স্থানীয় শিক্ষক সমিতির সভাপতি হুমায়ুন কবির শাহীন জানান, "অপরাধ যেই করুক না কেন, নৈতিকতা বা ধর্ম কখনো অপরাধকে প্রশ্রয় দেয় না। এ ধরনের ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত।"
এদিকে স্থানীয়দের অভিযোগ, শিক্ষা অফিসে বিতর্কিত ব্যক্তিরা বহাল তবিয়তে থাকায় এ ধরনের গুরুতর অভিযোগের পরও কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না। কাঁঠালিয়া উপজেলা শিক্ষা অফিসে যোগদানের পর থেকে নানাবিধ অনিয়ম, যেমন—শিক্ষকদের মাসের পর মাস মৌখিক ছুটি দেওয়া ইত্যাদি নিয়ে পুরো শিক্ষা বিভাগ জর্জরিত হয়ে পড়েছে বলে দাবি সচেতন মহলের।
এ বিষয়ে কাঁঠালিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জানান, "অভিযোগটি আমরা পেয়েছি এবং বিষয়টি বর্তমানে তদন্তাধীন রয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর আইন অনুযায়ী পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।"
একটি শিক্ষাপ্রতিষ্ঠানে যেখানে শিশুদের সুরক্ষার মূল দায়িত্ব শিক্ষকদের কাঁধে, সেখানে প্রধান শিক্ষকের বিরুদ্ধে এমন ন্যক্কারজনক অভিযোগে এলাকায় চরম অসন্তোষ বিরাজ করছে। কোমলমতি শিশুদের সুরক্ষায় অভিযুক্তের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা ও দ্রুত দৃশ্যমান প্রশাসনিক হস্তক্ষেপ দাবি করছেন এলাকাবাসী।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নিলামের নামে টেংরাগিরি বনে জীবিত গাছ লুট, আলামত মুছতে গোড়ায় আগুন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং

১০:০২ পি.এম


নিলামের নামে টেংরাগিরি বনে জীবিত গাছ লুট, আলামত মুছতে গোড়ায় আগুন

বরগুনার তালতলীতে টেংরাগিরি সংরক্ষিত বনাঞ্চলে নিলামের নামে ঝড়ে পড়া গাছের আড়ালে অর্ধশতাধিক জীবিত গাছ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, বন বিভাগের আমতলী রেঞ্জ (তালতলী) কেন্দ্রের রেঞ্জ কর্মকর্তা জিয়াউল ইসলামের যোগসাজশের মাধ্যমে এসব গাছ কাটা হয়েছে। তাঁদের দাবি, নিলামের শর্ত ও নীতিমালা লঙ্ঘন করে প্রভাব খাটিয়ে গাছগুলো কাটা হয়েছে। গাছ কাটার আলামত মুছতে গাছের গোড়ায় আগুন দেওয়ার ঘটনাও ঘটেছে।

বন বিভাগ সূত্রে জানা যায়, পটুয়াখালী উপকূলীয় বন বিভাগের অধীন আমতলী রেঞ্জ (তালতলী) কেন্দ্রের ২০২৪-২৫ অর্থবছরের লট নম্বর ০৫ ও ০৬-এর বিপরীতে বনজ সম্পদ উত্তোলনের কার্যাদেশ দেওয়া হয়। চলতি বছরের ১ জুলাই উপকূলীয় বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা ড. মো. জাহিদুর রহমান মিয়া স্বাক্ষরিত অফিস আদেশে এ অনুমোদন দেওয়া হয়।

দরপত্র বিজ্ঞপ্তির শর্ত অনুযায়ী, লট দুটির মূল্য ৫৯ হাজার ৪৭০ টাকা, ১৫ শতাংশ ভ্যাট ৮ হাজার ৯২১ টাকা এবং ১০ শতাংশ আয়কর ৫ হাজার ৯৪৭ টাকাসহ মোট ৭৪ হাজার ৩৮৮ টাকা রেঞ্জ কর্মকর্তার কাছে জমা দিয়ে লট দুটি ক্রয় করেন মো. সোহেল রানা।

নলবুনিয়া ফরেস্ট ক্যাম্পের চর রতনের পূর্ব পাশে বাগান এলাকায় অবস্থিত ৫ নম্বর লটে মার্ক করা ১ থেকে ২৫ ক্রমিক নম্বরের ২৫টি গাছ অন্তর্ভুক্ত ছিল। এসব গাছের মোট কাঠের পরিমাণ ৭৮ দশমিক ৩৫ ঘনফুট এবং জ্বালানি ৪৮ ঘনফুট। একই এলাকার ৬ নম্বর লটে ২৬ থেকে ৫০ ক্রমিক নম্বরের আরও ২৫টি গাছ রয়েছে। এতে কাঠের পরিমাণ ৭০ দশমিক ১৯ ঘনফুট এবং জ্বালানি ৪২ ঘনফুট।

খোঁজ নিয়ে জানা যায়, কার্যাদেশ অনুযায়ী গত ১ জুলাই থেকে ১০ জুলাই পর্যন্ত গাছ কাটার সময়সীমা নির্ধারণ করা হয়েছিল। তবে নির্ধারিত সময়ের মধ্যে গাছ কাটা শেষ না করে গত ১০ অক্টোবর নিলামকৃত গাছ কেটে নেওয়া হয়। পরে অতিবৃষ্টি, জলোচ্ছ্বাস ও সমুদ্র উত্তাল থাকার কারণ দেখিয়ে ১২ অক্টোবর সময় বাড়ানোর আবেদন করেন ক্রেতা সোহেল রানা। তাঁর আবেদনের পরিপ্রেক্ষিতে ২৮ অক্টোবর বিভাগীয় বন কর্মকর্তা ড. মো. জাহিদুর রহমান মিয়া স্বাক্ষরিত অফিস আদেশে আগামী ১৫ নভেম্বর পর্যন্ত সময় বাড়ানো হয়।

গত ৬ নভেম্বর সরেজমিনে গিয়ে দেখা যায়, টেংরাগিরি সংরক্ষিত বনাঞ্চলের নলবুনিয়া ফরেস্ট ক্যাম্পের চর রওশনের পূর্ব পাশের বাগান এলাকায় নিলামে বিক্রি করা ঝড়ে পড়া গাছের পাশাপাশি জীবিত গাছও কাটা হচ্ছে। বন বিভাগের কর্মকর্তাদের উপস্থিতিতেই ট্রলারে করে গাছ নিয়ে যেতে দেখা যায়। স্থানীয়দের অভিযোগ, নিলামের আওতাভুক্ত ঝড়ে পড়া গাছের আড়ালে অর্ধশতাধিক জীবিত গাছ কেটে নেওয়া হয়েছে।

এ সময় নিলামকৃত গাছে বন বিভাগের নির্ধারিত মার্ক থাকার কথা থাকলেও অধিকাংশ গাছে কোনো মার্ক বা সিল দেখা যায়নি। এমনকি বিভিন্ন গাছে একই ক্রমিক নম্বর ব্যবহার করে চিহ্নিত করার অনিয়মও চোখে পড়ে। অভিযোগ রয়েছে, নিয়মবহির্ভূতভাবে আকাশমনি, ঝাউ ও বাবলাসহ বিভিন্ন প্রজাতির জীবিত গাছ কেটে নেওয়া হয়েছে।

এ ছাড়া গাছ কাটার আলামত নষ্ট করতে কয়েকটি গাছের গোড়ায় আগুন দিয়ে পুড়িয়ে ফেলার ঘটনাও দেখা যায়। খবর পেয়ে রেঞ্জ কর্মকর্তা ঘটনাস্থলে গেলেও একাধিক জীবিত গাছ কাটা অবস্থায় দেখতে পান। তবে তিনি মাত্র একটি গাছের চারটি খণ্ড জব্দ করেন বলে জানা গেছে।

স্থানীয় কয়েকজন বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে অভিযোগ করেন, রেঞ্জ কর্মকর্তা জিয়াউল ইসলাম নিলাম ক্রয়কারী ব্যক্তির কাছ থেকে অনৈতিক সুবিধা নিয়ে বনের জীবিত গাছ কাটার সুযোগ করে দিয়েছেন। তাঁদের দাবি, খবর পেয়ে ঘটনাস্থলে এসেও তিনি রহস্যজনক কারণে কার্যকর কোনো ব্যবস্থা নেননি।

অভিযোগ অস্বীকার করে নিলামে গাছ ক্রয়কারী সোহেল রানা বলেন, ‘নিলামের মাধ্যমে আমরা শুধু ঝড়ে পড়ে যাওয়া গাছগুলোই কেটেছি। এর বাইরে কোনো জীবিত গাছ কাটা হয়নি। আগুন লাগানোর ঘটনার সঙ্গেও আমাদের কোনো সম্পৃক্ততা নেই। কে বা কারা আগুন দিয়েছে, সে বিষয়েও আমাদের জানা নেই।’

নলবুনিয়া ফরেস্ট ক্যাম্পের ভারপ্রাপ্ত বিট কর্মকর্তা জহিরুল হক বলেন, ‘আগের বিট কর্মকর্তা চলে যাওয়ার পর কিছুদিন আগে আমি দায়িত্ব নিয়েছি। একই ক্রমিক নম্বর একাধিক গাছে থাকার বিষয়ে তিনি বলেন, যিনি গাছগুলো মার্ক করেছেন, এটি তাঁর ভুল ছিল।’ তবে বর্তমানে ঠিক কতটি গাছ কাটা হয়েছে এবং কতটি গাছ নিয়ে যাওয়া হয়েছে, সে বিষয়ে তিনি অবগত নন বলে জানান।

অভিযোগ অস্বীকার করে বন বিভাগের আমতলী রেঞ্জ (তালতলী) কেন্দ্রের রেঞ্জ কর্মকর্তা জিয়াউল ইসলাম বলেন, ‘আমি এখানে যোগদানের আগেই গাছের নিলাম কার্যক্রম সম্পন্ন হয়েছে। তাই এ ঘটনায় আমার কোনো সুবিধা নেওয়ার প্রশ্নই আসে না।’

তবে জীবিত গাছ কাটার ঘটনা ও বনে আগুন দেওয়ার বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, ‘ঘটনাস্থল থেকে আকাশ মনি গাছের চারটি খণ্ড উদ্ধার করা হয়েছে। পাশাপাশি বনে আগুন দেওয়ার ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

এ বিষয়ে বন বিভাগের বরগুনা কার্যালয়ের সহকারী বন সংরক্ষক মোহাম্মদ মোজাম্মেল হোসেন ভূঞা বলেন, ‘নলবুনিয়া ক্যাম্পে অনুমোদিত দুটি লটের আওতায় মোট ৫০টি গাছ আহরণের কার্যক্রম চলমান ছিল। এর বাইরে নির্ধারিত সীমার অতিরিক্ত একটি আকাশমনি গাছ অবৈধভাবে কাটার বিষয়টি ধরা পড়েছে। বিষয়টি তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫১
জোহর ১১:৪৩
আসর ০৩:৪০
মাগরিব ০৫:১৬
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৮ সূর্যাস্ত : ০৫:১৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%