ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

বাংলাদেশ ১১ রানে হারল আইরিশদের বিপক্ষে


বাংলাদেশ ১১ রানে হারল আইরিশদের বিপক্ষে

আসন্ন নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে বাংলাদেশ দল আয়ারল্যান্ডের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচে অংশ নিয়েছিল। এই ম্যাচে টাইগ্রেসরা আইরিশদের বিপক্ষে ১১ রানে পরাজিত হয়েছে।

মঙ্গলবার (৯ জুন) বাংলাদেশ আগে ব্যাট করে আয়ারল্যান্ডকে ১৪৩ রানের লক্ষ্য দিয়েছিল। জবাব দিতে গিয়ে নির্ধারিত ওভারে বাংলাদেশ দলের জ্যোতিরা ১৩২ রান সংগ্রহ করে। এর ফলে আইরিশরা ১১ রানে জয়লাভ করে।

সহজ লক্ষ্য রান তাড়াতে নেমে বাংলাদেশ নিজেদের প্রথম ওভারে কোনো রান না করেই ওপেনার দিলারা আক্তারকে হারায়। এরপর দ্বিতীয় উইকেটে শারমিন আক্তারকে নিয়ে ওপেনার জুয়াইরিয়া ফেরদৌস ৭৭ রানের জুটি গড়েন।

আরও পড়ুন: বেনিনের অনূর্ধ্ব-১৮ দল ভারতের বিরুদ্ধে ২৭-০ গোলের বিশাল জয়

ব্যক্তিগত অর্ধশতক পূরণ করতে সক্ষম হন জুয়াইরিয়া। তিনি ৩৮ বল খেলে ৫০ রানে আউট হন। অন্যদিকে, শারমিন ৪০ বল খেলে ২৭ রানে বিদায় নেন।

এই দুই ব্যাটারের বিদায়ের পর ম্যাচের দায়িত্ব নেওয়ার চেষ্টা করেন জ্যোতি এবং স্বর্ণা। তবে কেউই দলকে জয় এনে দিতে সক্ষম হননি। ব্যাট হাতে জ্যোতি ১৯ রান এবং স্বর্ণা ১২ রান করেন। বাকিরা সবাই দুই অঙ্কের রান পর্যন্ত যেতে পারেননি।

এর আগে টস হেরে প্রথমে ব্যাট করতে গিয়ে আইরিশদের শুরুটা ভালো হয়নি। প্রথম চার ওভারে তারা দুই ওপেনারকে হারায়। অ্যামি হান্টার ১৯ রান করেন। আলানা ডালজেল কোনো রান পাননি।

আসা-যাওয়ার মিছিলে থাকা আইরিশ ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ ৩০ রান করেন রেবেকা স্টোকেল। আর শেষদিকে ১১ নম্বরে ব্যাট করতে নামা আভা ক্যানিন মাত্র ৮ বলে ২১ রানের ঝড়ো ইনিংস খেলেন। বাকিরা কেউ বিশের কোটা ছোঁয়া পর্যন্ত পৌঁছাতে পারেননি।

আরও পড়ুন: সৌরবিদ্যুতের যন্ত্রাংশ চুরি করলে ৩ বছরের কারাদণ্ড

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভাঙ্গায় কৃষক দল নেতার বিরুদ্ধে থানার মধ্যে মারধরের অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৯ই জুন, ২০২৬ ইং

০৭:৫৯ পি.এম


ভাঙ্গায় কৃষক দল নেতার বিরুদ্ধে থানার মধ্যে মারধরের অভিযোগ

ফরিদপুরের ভাঙ্গায় থানার মধ্যে এক কৃষক দল নেতাকে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) কবির হোসেন মোল্লা মারধর করেছেন বলে অভিযোগ উঠেছে। আহত ওই নেতার নাম ফারদিন হাসান ওরফে উজ্জ্বল (৩২)।

তিনি ভাঙ্গা উপজেলা কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক। ফারদিন হাসান ভাঙ্গা পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের চৌধুরীকান্দা সদরদী মহল্লার বাসিন্দা। বর্তমানে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

এই ঘটনার প্রতিবাদে মঙ্গলবার দুপুরে ভাঙ্গা বাসস্ট্যান্ডে এক মানববন্ধন ও মিছিল করেছেন ওই কৃষক দল নেতার সমর্থকেরা। কর্মসূচিতে উপস্থিত ছিলেন ভাঙ্গা পৌরসভার সাত নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি উকিল মাতুব্বর, উপজেলা ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক ইমরান মুন্সী, উপজেলা কৃষক দলের সহ-সাধারণ সম্পাদক মো. সুমন মোল্লা সহ বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতারা।

ফারদিন হাসান বলেন, “আমি আমার প্রতিবেশীকে খাবার ও ওষুধ দেওয়ার জন্য থানার ভেতরে গিয়েছিলাম। তখন এসআই মো. কবির মোল্লা আমাকে জিজ্ঞেস করেন, ‘আপনি কে?’ আমি বলি, যাকে ধরে এনেছেন সে আমার এলাকার ভাই হয়। এই কথা শোনার পরপরই তিনি আমাকে মারধর করেন।”

ভাঙ্গা উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মো. কামরুল হাসান বলেন, ‘গতকাল রাতে আমাদের সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক ফারদিন হাসানের প্রতিবেশীকে পুলিশ আটক করলে তিনি খোঁজ নিতে যান। সেখানে এসআই কবির মোল্লা তাকে মারধর করেছেন বলে জানতে পেরেছি। আমরা এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষী পুলিশ কর্মকর্তার শাস্তি দাবি করছি।’

অভিযোগের বিষয়ে জানতে ভাঙ্গা থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. কবির মোল্লা বলেন, ‘অনাকাঙ্ক্ষিতভাবে একটি ঘটনা ঘটেছে, আমি তার কাছে ক্ষমা চেয়েছি।’ তিনি আরও বলেন, ‘গতকাল একটি ঘটনায় ফারদিন হাসান থানায় এলে তার সাথে কিছুটা ভুল বোঝাবুঝি হয়েছিল, তবে মারধর করা হয়নি।’

অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) মো. রেজওয়ার দিপু বলেন, ‘অভিযাগটি আমাদের নজরে এসেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। আমাদের পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া গেলে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বগুড়ায় জুলাইযোদ্ধা মুনীর হত্যা মামলায় আ. লীগ নেতা গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৯ই জুন, ২০২৬ ইং

০৭:৫৯ পি.এম


বগুড়ায় জুলাইযোদ্ধা মুনীর হত্যা মামলায় আ. লীগ নেতা গ্রেপ্তার

বগুড়ার দুপচাঁচিয়ায় জুলাই গণ-অভ্যুত্থানে নিহত মুনির হত্যা মামলায় পুলিশ আবু তাহের রানাকে (৪৩) গ্রেপ্তার করেছে। মঙ্গলবার (৯ জুন) ভোর রাতে উপজেলার তালোড়া বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার হওয়া আবু তাহের রানা তালোড়া পৌর এলাকার স্বর্গপুর মহল্লার জাফর আলী মন্ডলের ছেলে। দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজমিলুর রহমান জানিয়েছেন, তদন্তে প্রাপ্ত আসামি হিসেবে আবু তাহের রানাকে জুলাইযোদ্ধা মুনির হত্যা মামলার জন্য গ্রেপ্তার করা হয়েছে। বিকেলে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নারায়ণগঞ্জে ট্রাকচাপায় প্রাণ গেল ছাত্রদল ও যুবদল নেতার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৯ই জুন, ২০২৬ ইং

০৮:০৩ পি.এম


নারায়ণগঞ্জে ট্রাকচাপায় প্রাণ গেল ছাত্রদল ও যুবদল নেতার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের জালকুড়ি দশপাইপ এলাকায় একটি ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী দুইজনের মৃত্যুর ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৯ জুন) সন্ধ্যা ৬টার দিকে এই দুর্ঘটনাটি ঘটে।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. এমদাদুল হক রাতে খবরটি নিশ্চিত করেছেন।

মৃতদের মধ্যে রয়েছেন ফতুল্লা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কাদির জিলানী এবং স্থানীয় যুবদল নেতা মো. মাসুম।

পুলিশ এবং স্থানীয় সূত্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী, মোটরসাইকেলে করে যাওয়ার সময় একটি ট্রাক জালকুড়ি দশপাইপ এলাকায় তাদের চাপা দেয়। এই ঘটনায় ঘটনা স্থলেই দুইজনের মৃত্যু ঘটে।

পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

সিদ্ধিরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক মো. সাজেদুর রহমান জানান, জালকুড়ি দশপাইপ এলাকায় ট্রাকের চাপায় মোটরসাইকেলের দুই আরোহীর মৃত্যু ঘটেছে। তাদের পরিচয় নির্ধারণ করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তরের জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এদিকে দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকাভিত্তিক শোকের ছায়া নেমে আসে। স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী এবং অভিবাবকেরা ঘটনাস্থলে এসে ভিড় করেন। তাদের অকাল মৃত্যুতে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে গভীর শোকের সৃষ্টি হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গৌরীপুরে মামলার জেরে পুকুরে বিষ প্রয়োগ, লক্ষাধিক টাকার মাছ নিধনের অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক

গৌরীপুর ময়মনসিংহ প্রতিনিধি

মঙ্গলবার, ৯ই জুন, ২০২৬ ইং

০৮:০৪ পি.এম


গৌরীপুরে মামলার জেরে পুকুরে বিষ প্রয়োগ, লক্ষাধিক টাকার মাছ নিধনের অভিযোগ
 
 
ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ডৌহাখলা ইউনিয়নের বড় বৃ-ডৌহাখলা গ্রামে পূর্ব বিরোধ ও চলমান মামলার জেরে পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধনের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এতে প্রায় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী পরিবার।
অভিযোগ সূত্রে জানা যায়, বড় বৃ-ডৌহাখলা গ্রামের বাসিন্দা মোঃ এনামুল হক সম্প্রতি গৌরীপুর আমলী আদালতে প্রতিবেশী কয়েকজনের বিরুদ্ধে একটি ফৌজদারি মামলা দায়ের করেন। মামলায় মারধর, বাড়িতে হামলা, ভাঙচুর, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট এবং প্রাণনাশের হুমকির অভিযোগ আনা হয়।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, গত ২ জুন দুপুরে পূর্ব পরিকল্পিতভাবে অভিযুক্তরা দেশীয় অস্ত্র নিয়ে এনামুল হকের বসতঘরে প্রবেশ করে হামলা চালায়। এসময় ঘরের আসবাবপত্র ভাঙচুর করা হয় এবং নগদ ২ লাখ টাকা ও প্রায় সাড়ে ৪ লাখ টাকার স্বর্ণালংকার নিয়ে যাওয়ার অভিযোগ ওঠে। বাধা দিতে গেলে এনামুল হকের মা আমেনা খাতুন গুরুতর আহত হন। তার একটি দাঁত ভেঙে যায় এবং আরও কয়েকটি দাঁত নড়ে যায় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় আদালতে মামলা দায়েরের পর থেকেই বাদী পরিবারের ওপর চাপ সৃষ্টি করা হচ্ছিল বলে দাবি পরিবারের সদস্যদের।
এরই জেরে সোমবার দিবাগত রাতে এনামুল হকের প্রায় ১৫ শতক আয়তনের মাছের পুকুরে বিষ প্রয়োগ করা হয় বলে অভিযোগ উঠেছে। সকালে স্থানীয়রা পুকুরে অসংখ্য দেশীয় মাছ ভেসে উঠতে দেখেন। পরে পরিবারের সদস্যরা গিয়ে পুকুরে বিভিন্ন প্রজাতির মৃত মাছ দেখতে পান।
ভুক্তভোগী এনামুল হক অভিযোগ করে বলেন, “মামলা করার পর থেকেই আসামিরা আমাদের বিভিন্নভাবে ভয়ভীতি দেখাচ্ছিল। এখন প্রতিশোধ নিতে পরিকল্পিতভাবে পুকুরে বিষ দিয়ে মাছ মেরে ফেলেছে। এতে আমাদের লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।”
স্থানীয় সূত্র জানায়, অভিযুক্তদের বিরুদ্ধে এলাকায় দীর্ঘদিন ধরে নানা অভিযোগ রয়েছে। বাদীপক্ষের দাবি, মাদক ব্যবসা ও সেবনে বাধা দেওয়াকে কেন্দ্র করেও দুই পক্ষের মধ্যে দীর্ঘদিনের বিরোধ চলে আসছিল।
এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। ভুক্তভোগী পরিবার অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার ও মাছ নিধনের ঘটনায় পৃথক তদন্তের দাবি জানিয়েছে।
 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫১
মাগরিব ০৫:২৮
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৮
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%