প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
আসন্ন নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে বাংলাদেশ দল আয়ারল্যান্ডের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচে অংশ নিয়েছিল। এই ম্যাচে টাইগ্রেসরা আইরিশদের বিপক্ষে ১১ রানে পরাজিত হয়েছে।
মঙ্গলবার (৯ জুন) বাংলাদেশ আগে ব্যাট করে আয়ারল্যান্ডকে ১৪৩ রানের লক্ষ্য দিয়েছিল। জবাব দিতে গিয়ে নির্ধারিত ওভারে বাংলাদেশ দলের জ্যোতিরা ১৩২ রান সংগ্রহ করে। এর ফলে আইরিশরা ১১ রানে জয়লাভ করে।
সহজ লক্ষ্য রান তাড়াতে নেমে বাংলাদেশ নিজেদের প্রথম ওভারে কোনো রান না করেই ওপেনার দিলারা আক্তারকে হারায়। এরপর দ্বিতীয় উইকেটে শারমিন আক্তারকে নিয়ে ওপেনার জুয়াইরিয়া ফেরদৌস ৭৭ রানের জুটি গড়েন।
ব্যক্তিগত অর্ধশতক পূরণ করতে সক্ষম হন জুয়াইরিয়া। তিনি ৩৮ বল খেলে ৫০ রানে আউট হন। অন্যদিকে, শারমিন ৪০ বল খেলে ২৭ রানে বিদায় নেন।
এই দুই ব্যাটারের বিদায়ের পর ম্যাচের দায়িত্ব নেওয়ার চেষ্টা করেন জ্যোতি এবং স্বর্ণা। তবে কেউই দলকে জয় এনে দিতে সক্ষম হননি। ব্যাট হাতে জ্যোতি ১৯ রান এবং স্বর্ণা ১২ রান করেন। বাকিরা সবাই দুই অঙ্কের রান পর্যন্ত যেতে পারেননি।
এর আগে টস হেরে প্রথমে ব্যাট করতে গিয়ে আইরিশদের শুরুটা ভালো হয়নি। প্রথম চার ওভারে তারা দুই ওপেনারকে হারায়। অ্যামি হান্টার ১৯ রান করেন। আলানা ডালজেল কোনো রান পাননি।
আসা-যাওয়ার মিছিলে থাকা আইরিশ ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ ৩০ রান করেন রেবেকা স্টোকেল। আর শেষদিকে ১১ নম্বরে ব্যাট করতে নামা আভা ক্যানিন মাত্র ৮ বলে ২১ রানের ঝড়ো ইনিংস খেলেন। বাকিরা কেউ বিশের কোটা ছোঁয়া পর্যন্ত পৌঁছাতে পারেননি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন