ঢাকা বুধবার, ০৪ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৯ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ০৪ই নভেম্বর, ২০২৬ইং ১৯ই কার্তিক, ১৪৩২বাং

মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের জনপ্রিয়তার পরীক্ষা, কাল ভোটগ্রহণ


মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের জনপ্রিয়তার পরীক্ষা, কাল ভোটগ্রহণ

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের ভোটগ্রহণ আগামীকাল (৩ নভেম্বর) অনুষ্ঠিত হবে। ক্ষমতাসীন রিপাবলিকান পার্টি দুই কক্ষবিশিষ্ট কংগ্রেসের নিয়ন্ত্রণ ধরে রাখতে মরিয়া হয়ে উঠেছে। অপরদিকে, নির্বাচনী জরিপে এগিয়ে থাকা ডেমোক্র্যাটরা প্রতিনিধি পরিষদ ও সিনেট উভয় কক্ষেই সংখ্যাগরিষ্ঠতা অর্জনের প্রত্যাশা করছে। শেষ মুহূর্তের প্রচারণায় দুই দলের প্রার্থীদের সমর্থনে মাঠে নেমেছেন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প এবং সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। ইতোমধ্যে প্রায় সাড়ে পাঁচ কোটি ভোটার আগাম ভোট প্রদান করেছেন।

স্থানীয় সময় মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল থেকে রাত পর্যন্ত ভোটগ্রহণ চলবে। আগাম ভোট দেওয়ার জন্য ইতিমধ্যে প্রায় সাড়ে পাঁচ কোটি ভোটার তাদের ভোট প্রদান করেছে।

রোববার ক্যানসাস অঙ্গরাজ্যে রিপাবলিকান পার্টির প্রার্থীদের সমর্থনে বেশ কয়েকটি নির্বাচনী প্রচারণায় অংশ নেন ট্রাম্প। এদিন তিনি ডিজিটাল উপস্থিতির মাধ্যমে বিভিন্ন র‌্যালিতে যোগদান করেন। এসব সভায় তিনি ডেমোক্র্যাটদের সমালোচনা করেন এবং শক্তিশালী আমেরিকা গড়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে ছাগলের সঙ্গে যৌনাচারের অভিযোগে সাবেক শিবির নেতা বাতেন গ্রেপ্তার

বিরোধী ডেমোক্র্যাটিক পার্টিও প্রচারণায় পিছিয়ে নেই। প্রায় দুই দশক ধরে দলের জনপ্রিয় নেতা সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা প্রচারণায় নেমেছেন। তিনি জর্জিয়া, মিশিগানের পর রোববার ক্যান্টাকির সিনেটর প্রার্থী চার্লচ বুকারের প্রতি সমর্থন জানান।

নির্বাচনে ক্ষমতাসীন ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে অপশাসনের অভিযোগ, ইরানযুদ্ধের পাশাপাশি জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি এবং নিত্যপণ্যের ঊর্ধ্বগতি বড় ইস্যু হয়ে উঠেছে। ডেমোক্র্যাটদের অভিযোগ, সিনেটর প্রার্থী আবদুল এল সাইয়েদের আসনে মুসলিম বিরোধী মনোভাবকেও উসকে দিচ্ছেন রিপাবলিকানরা।

মধ্যবর্তী নির্বাচন মূলত মার্কিন কংগ্রেসের নিয়ন্ত্রণ ধরে রাখার জন্য। এতে ক্ষমতার পালাবদল কিংবা পরিবর্তন হবে না। মঙ্গলবারের নির্বাচনে প্রতিনিধি পরিষদের ৪৩৫ আসনের প্রতিটিতে এবং সিনেটের ১০০ আসনের মধ্যে ৩৫টিতে ভোট হবে। এছাড়া ৩৬টি অঙ্গরাজ্যে গভর্নর পদেও নির্বাচন অনুষ্ঠিত হবে। বিভিন্ন অঙ্গরাজ্যের আইনসভার সদস্য এবং বিভিন্ন স্থানীয় পদের জন্যও এদিন ভোট দেবেন মার্কিন জনগণ।

যুক্তরাষ্ট্রে প্রাপ্তবয়স্ক নাগরিকদের সবাই ভোটার নন। নির্বাচনে ভোট দিতে হলে নিবন্ধন করতে হয়। এবারের নিবন্ধিত ভোটারের সংখ্যা ২১ কোটি ৩২ লাখ।

আরও পড়ুন: নির্বাচনের আগে বেকারত্বে রেকর্ড চাপের মুখে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযানে ১৫ জন গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:১৫ এম


কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযানে ১৫ জন গ্রেফতার

কক্সবাজার পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নে গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযান পরিচালনা করে কক্সবাজার সদর মডেল থানা পুলিশ ১৫ জন আসামিকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের মধ্যে সন্ত্রাসবিরোধী আইনে একজন, মাদক সেবনের অভিযোগে সাতজন, বিভিন্ন ধর্তব্য অপরাধে চারজন, আদালতের ওয়ারেন্টভুক্ত দুজন এবং নিয়মিত মামলার একজন আসামি অন্তর্ভুক্ত রয়েছেন।

সদর মডেল থানা পুলিশ সূত্রে জানা গেছে, চোর ও ছিনতাইকারীসহ অন্যান্য অপরাধীদের গ্রেফতারের উদ্দেশ্যে পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ে এই বিশেষ অভিযান পরিচালিত হয়। অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত এবং মামলার আসামিদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের মধ্যে সন্ত্রাসবিরোধী আইনে একরামুল হুদা (৫১) রয়েছেন, যিনি কক্সবাজার পৌরসভার মধ্যম নুনিয়ারছড়ার বাসিন্দা। মাদক সেবনের অভিযোগে গ্রেফতার সাতজন হলেন মোজাহিদ (২০), মো. রশিদ (২৫), মো. আরিফ প্রকাশ রাজা (২২), ওসমান (২০), মো. মোশারফ (৩২), মেহেদী হাসান (১৮) এবং দেলোয়ার হোসেন (৩৪)। তাঁদের মধ্যে কয়েকজন মহেশখালী, উখিয়া ও অন্যান্য এলাকার বাসিন্দা।

এছাড়া, বিভিন্ন ধর্তব্য অপরাধের কারণে গ্রেফতার হয়েছেন মো. জনি (১৯), মো. বিশাল (২০), মো. মুন্না (১৯) এবং বাবুল মিয়া (৩০)। পুলিশ সূত্রে জানা গেছে, জনির বিরুদ্ধে গত ১৭ জুন ২০২৬ তারিখে কক্সবাজার সদর থানায় পুলিশ আইনের ৩৪ ধারায় একটি জিডি রয়েছে।

আদালতের ওয়ারেন্টমূলে গ্রেফতার হয়েছেন এনায়েত উল্লাহ এবং নুরুচ্ছফাহ (৩৩)। অন্যদিকে, নিয়মিত মামলায় গ্রেফতার হয়েছেন শফিকুর রহমান (৩৬)।

পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান আছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আজকের নামাজের সময়সূচি: ২ নভেম্বর ২০২৬

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:১৫ এম


আজকের নামাজের সময়সূচি: ২ নভেম্বর ২০২৬

আজ সোমবার, ২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৮।

ঢাকা এবং এর পার্শ্ববর্তী অঞ্চলের নামাজের সময়সূচি নিম্নরূপ—

জোহরের নামাজের সময় শুরু হয় দুপুর ১১টা ৪৫ মিনিটে।

আসরের নামাজের সময় শুরু হয় ৩টা ৪৩ মিনিটে।

মাগরিবের নামাজ শুরু হবে ৫টা ২২ মিনিটে।

এশার নামাজের সময় শুরু হয় ৬টা ৩৭ মিনিটে।

আগামীকাল ফজর শুরু ৪টা ৫২ মিনিটে

আজ ঢাকায় সূর্যাস্তের সময় ৫টা ২৩ মিনিট এবং আগামীকাল সূর্যোদয়ের সময় ৬টা ৫ মিনিটে হবে।

সূত্র : ইসলামিক রিসার্চ সেন্টার বসুন্ধরা, ঢাকা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফ্লোরিডায় যাত্রীবাহী বিমান বিধ্বস্ত, নিহত ৯ জন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ২ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:১৬ এম


ফ্লোরিডায় যাত্রীবাহী বিমান বিধ্বস্ত, নিহত ৯ জন

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের একটি আবাসিক এলাকায় একটি ছোট বিমান বিধ্বস্ত হওয়ার ফলে ৯ জনের মৃত্যু হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, উড়োজাহাজটির সব যাত্রী প্রাণ হারিয়েছেন।

রোববার (১ নভেম্বর) এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পরিবহণমন্ত্রী শন ডাফি। স্থানীয় সময় অনুযায়ী, রোববার দুপুর ১২টা ৫০ মিনিটের দিকে ক্রেস্টহেভেন এলাকার কাছে বিমানটি বিধ্বস্ত হয়। এই এলাকা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অবকাশযাপন কেন্দ্র মার-আ-লাগো থেকে প্রায় ৯ মাইল (১৪ কিলোমিটার) দূরে অবস্থিত। মার-আ-লাগো ফ্লোরিডার পাম বিচ কাউন্টির অভিজাত এলাকায় রয়েছে।

দুর্ঘটনাস্থলের ছবিতে দেখা গেছে, আবাসিক এলাকার একটি সড়কে বড় গর্ত সৃষ্টি হয়েছে। সেখানে আগুনের চিহ্নও রয়েছে। বিমানটির ভাঙা অংশ, কংক্রিটের টুকরা এবং অন্যান্য ধ্বংসাবশেষ সড়কের চারপাশে ছড়িয়ে পড়েছে।

এটিসি রেকর্ডিং এবং ফ্লাইট-ট্র্যাকিং তথ্য অনুযায়ী, ৩৫ হাজার ফুট উচ্চতায় পূর্ব দিকে যাওয়ার সময় পাইলটরা ঝাঁকুনি, বরফ জমা এবং বৃষ্টির কথা জানান। তারা আরও ২ হাজার ফুট ওপরে ওঠার অনুমতি চান। এরপর বিমানটি খাড়া নামতে শুরু করে। নামার গতি প্রতি মিনিটে ১০ হাজার ফুট থেকে বেড়ে ৩০ হাজার ফুট পর্যন্ত পৌঁছায়, যা বিমানটির নকশার সীমা ছাড়িয়ে যায়। শেষে ডানে তীব্র বাঁক নিয়ে সেটি মাটিতে আঘাত করে। সিএনএনের শোনা রেকর্ডিং অনুযায়ী, দুর্ঘটনার কিছু আগে পাইলট বিমানে বরফ জমা, বাইরের তাপমাত্রা মাইনাস ৪৭ ডিগ্রি সেলসিয়াস এবং মাঝারি ঝাঁকুনির কথা জানান।

দুর্ঘটনার পর ফ্লোরিডার গভর্নর রন ডিস্যান্টিস এক সংবাদ সম্মেলনে বলেন, ‘ভিডিওটি দেখলে গা শিউরে ওঠে। মনে হয়, যেন একটি ক্ষেপণাস্ত্র নিচে নেমে আসছে। এরপর বিশাল বিস্ফোরণ ঘটে, চারদিকে ধ্বংসাবশেষ ছড়িয়ে পড়ে।’

বিমানটিতে যাত্রীদের পরিচয় এখনো জানা যায়নি। ডিস্যান্টিস আরও বলেন, ‘এ পর্যন্ত মাটিতে থাকা কারও নিহত বা আহত হওয়ার খবর আমরা পাইনি।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ব্যক্তিগত জীবন নিয়ে কেন সোশ্যাল মিডিয়ায় সরব নন, জানালেন ফারিন

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

সোমবার, ২ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:১৭ এম


ব্যক্তিগত জীবন নিয়ে কেন সোশ্যাল মিডিয়ায় সরব নন, জানালেন ফারিন

সম্প্রতি জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিন জানিয়েছেন, সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি ব্যক্তিগত জীবন নিয়ে খুব বেশি সক্রিয় নন। তিনি উল্লেখ করেন, "নিজের মতো করে নিজের ভুবনে থাকতেই স্বাচ্ছন্দ্য বোধ করি।"

ব্যক্তিগত জীবন সম্পর্কে ফারিন জানান, তিনি ১০ বছরের সম্পর্কের পর দুই বছরের বেশি সময় ধরে বিবাহিত। তিনি বলেন, "ব্যক্তিগত জীবন আমি সব সময় আলোর বাইরে রাখতে পছন্দ করি। আমার স্বামী ও আমার পারস্পরিক সিদ্ধান্তেই আমরা পারিবারিক জীবন প্রচারের বাইরে রাখি। সামাজিক মাধ্যমে ব্যক্তিগত জীবনের অতিরিক্ত প্রকাশ অনাকাঙ্ক্ষিত আলোচনা ও জাজমেন্ট তৈরি করে।"

ফারিন নিজের জীবনযাপন নিয়ে বলেন, "শোবিজের রুটিন অনিয়মিত হলেও আমি কঠোর শৃঙ্খলা মেনে চলি। স্কুল-কলেজে পড়ার সময় থেকেই এ অভ্যাস গড়ে উঠেছে, আজও ধরে রেখেছি। শুটিং না থাকলে রাত সাড়ে ১১টা থেকে ১২টার মধ্যে ঘুমিয়ে পড়ি, উঠি খুব ভোরে। নিজের জন্য স্বাস্থ্যকর খাবার রান্না করি, ঘর গোছাই, শরীরচর্চা করি।"

তাসনিয়া ফারিন নাটকে অভিনয় করেন এবং ওটিটি মাধ্যমেও তার প্রতিভার ঝলক দেখা গেছে। নয় বছর আগে তিনি সিনেমায় নাম লিখিয়েছিলেন, কিন্তু তখন সময় তার পক্ষে ছিল না। ফলে সিনেমাতে তাকে দেখা যায়নি। নাটকের জনপ্রিয়তা নিয়েই তিনি সন্তুষ্ট ছিলেন। দুই বছর আগে "ফাতিমা" নামে সিনেমার মাধ্যমে বড়পর্দায় তার অভিষেক ঘটে। এরপর চলতি বছর "প্রিন্স" নামে একটি সিনেমা দিয়ে চিত্রনায়িকা হিসেবে পরিচয় আরও একধাপ উপরে নিয়ে গেছেন। নায়ক হিসেবে তিনি পেয়েছেন শাকিব খানকে। তবে ফারিন নিজ নামের প্রতি খুব একটা সুবিচার করতে পারেননি। অনেকের মতে, শাকিব খানের সিনেমায় নায়িকা হিসেবে ফারিন ছিলেন শুধুই অলংকার। তার কিছু করারও ছিল না।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৯
জোহর ১১:৪৩
আসর ০৩:৪২
মাগরিব ০৫:১৮
ইশা ০৬:৩০
সূর্যোদয় : ০৬:০৬ সূর্যাস্ত : ০৫:১৮
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%