ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

রুয়েটে জঙ্গল থেকে সাইকেল উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করলেন আনসার সদস্য


রুয়েটে জঙ্গল থেকে সাইকেল উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করলেন আনসার সদস্য

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) দায়িত্ব পালনকালে রাস্তার পাশের জঙ্গল থেকে একটি পরিত্যক্ত বাইসাইকেল উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করেছেন বিশ্ববিদ্যালয়ের আনসার সদস্য মোঃ শাহিন আলম (আইডি নং-৩৩৬৯৩)। তাঁর এ উদ্যোগে হারিয়ে যাওয়া সাইকেল ফিরে পেয়েছেন রুয়েটের এক শিক্ষার্থী।

রবিবার দুপুরে রুয়েট ক্যাম্পাসের অভ্যন্তরে দায়িত্ব পালনকালে রাস্তার পাশে জঙ্গলের মধ্যে বাইসাইকেলটি পরিত্যক্ত অবস্থায় দেখতে পান মোঃ শাহিন আলম। পরে তিনি সাইকেলটির প্রকৃত মালিককে খুঁজে বের করার উদ্যোগ নেন। এ জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীদের উদ্ধার করা সাইকেলটির বিষয়ে অবহিত করেন তিনি।

পরে খবর পেয়ে রোববার ১৮ অক্টোবর দুপুর আড়াইটার দিকে সাইকেলটির প্রকৃত মালিক মোঃ শামীম ইকবাল শুভের কাছে আনুষ্ঠানিকভাবে বাইসাইকেলটি হস্তান্তর করেন তিনি।

সাইকেলটির মালিক মোঃ শামীম ইকবাল শুভ রুয়েটের ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং (আইপিই) বিভাগের ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তাঁর রোল নম্বর ২৩০৫০০৩।

আরও পড়ুন: বালিয়াডাঙ্গীতে পতিলাভাষা যুব সমাজের উদ্যোগে তাফসিরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত

হারিয়ে যাওয়া সাইকেলটি ফিরে পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন শিক্ষার্থী শুভ। অন্যদিকে, দায়িত্ব পালনকালে সততা ও আন্তরিকতার পরিচয় দিয়ে সাইকেলটি প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দেওয়ায় মোঃ শাহিন আলমের এ উদ্যোগ প্রশংসনীয় বলে আলোচনা শোনা যাচ্ছে রুয়েট অভ্যান্তরে।#

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ধর্মের বিভেদ দেখেননি প্রধানমন্ত্রী, শান্তি ও অধিকার নিয়ে আলোচনা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ ইং

১১:২১ পি.এম


ধর্মের বিভেদ দেখেননি প্রধানমন্ত্রী, শান্তি ও অধিকার নিয়ে আলোচনা

প্রধানমন্ত্রী তারেক রহমান উল্লেখ করেছেন, ১৯৭১ সালে তিনি ধর্মের ভিত্তিতে বিভেদ দেখেননি। স্বাধীনতার পর যখন গণতন্ত্র হুমকির সম্মুখীন হয়েছিল, তখন রাজপথে নেমে তিনি ধর্মের ভিত্তিতে কাউকে আলাদা করেননি। ২৪ এর গণঅভ্যুত্থানে আমরা ধর্মের বিভেদও দেখিনি।

রোববার (১৮ অক্টোবর) শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মহাখালী শ্রী শ্রীরক্ষা কালিমন্দিরে শুভেচ্ছা বিনিময়ের সময় প্রধানমন্ত্রী এসব মন্তব্য করেন।

তিনি আরও বলেন, আমরা হাজার বছর ধরে শান্তিতে একত্রে বসবাস করছি। দেশের প্রতি সবার অধিকার সমান। আসুন, সবাই মিলে পরবর্তী প্রজন্মের জন্য শান্তি নিশ্চিত করতে কাজ করি।

প্রধানমন্ত্রী বলেন, আমরা প্রত্যেকে বাংলাদেশি। আমাদের জীবনের শেষ দিন পর্যন্ত দেশের জন্য কাজ করার অঙ্গীকার রক্ষা করবো।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাকা রেসিডেনসিয়ালে ২৩ দেশের শিক্ষার্থীদের অংশগ্রহণে সফল ডিআরএমসি বিজনেস সামিট

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ ইং

১১:২১ পি.এম


ঢাকা রেসিডেনসিয়ালে ২৩ দেশের শিক্ষার্থীদের অংশগ্রহণে সফল ডিআরএমসি বিজনেস সামিট

ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজে অনুষ্ঠিত হয়েছে তৃতীয় ডিআরএমসি ইন্টারন্যাশনাল বিজনেস সামিট। তিন দিনের এই আয়োজনে ২৩টি দেশের ১৯০টি স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ৫ হাজারেরও বেশি শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

রোববার (১৮ অক্টোবর) ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজে অনুষ্ঠিত সামিটের সমাপনী আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিকেএমইএ'র ভাইস প্রেসিডেন্ট এবং ওল্ড রেমিয়ানস্ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ফকির কামরুজ্জামান নাহিদ।

এই তিন দিনের সামিটে বিভিন্ন কলেজের উপাধ্যক্ষ ও ক্লাবসমূহের সমন্বয়ক সহযোগী অধ্যাপক মো. জাহেদুল হক, সহযোগী অধ্যাপক ও সামিটের আহ্বায়ক মোহাম্মদ আলমগীর হোসেন মৃধা, ডিআরএমসি বিজনেস অ্যান্ড ক্যারিয়ার ক্লাবের মডারেটর সহকারী অধ্যাপক জাফর ইকবালসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র ও শিক্ষকরা উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানিয়েছেন, শিক্ষার্থীদের ব্যবসায়িক জ্ঞান ও পেশাগত দক্ষতা বৃদ্ধির পাশাপাশি আত্মবিশ্বাসী, দক্ষ ও যোগ্য ভবিষ্যৎ নেতৃত্ব হিসেবে গড়ে তুলতে এই বিজনেস সামিটের আয়োজন করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পদত্যাগের নির্দেশের খবর গুজব, দাবি ইশরাক হোসেনের

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ ইং

১১:২২ পি.এম


পদত্যাগের নির্দেশের খবর গুজব, দাবি ইশরাক হোসেনের

প্রতিমন্ত্রীর প্রেস কর্মকর্তা মাহফুজ কবির মুক্তা জানিয়েছেন, প্রধানমন্ত্রী ইশরাক হোসেনকে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করতে নির্দেশ দিয়েছেন, এমন খবর সত্য নয়।

রোববার (১৮ অক্টোবর) রাতে ইশরাক হোসেনের পক্ষ থেকে মুক্তা স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, রোববার বিভিন্ন গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগমাধ্যমে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের ‘পদত্যাগ’ বা ‘তাকে পদত্যাগের নির্দেশ দেয়া হয়েছে’ মর্মে যে সংবাদ প্রচারিত হচ্ছে, তা সম্পূর্ণ অসত্য, ভিত্তিহীন, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত।

প্রকৃত সত্য হলো, প্রতিমন্ত্রী তার সরকারি ও রাজনৈতিক দায়িত্ব অত্যন্ত নিষ্ঠা ও সুনামের সঙ্গে পালন করে যাচ্ছেন। সরকারের উচ্চপর্যায় থেকে তাকে পদত্যাগের কোনো নির্দেশনা দেয়া হয়নি এবং তার পদত্যাগের কোনো প্রশ্নই ওঠে না। একটি মহল রাজনৈতিক উদ্দেশ্য হাসিল এবং জনসাধারণের মাঝে বিভ্রান্তি সৃষ্টির লক্ষ্যে এই ধরনের কাল্পনিক ও মিথ্যা তথ্য ছড়াচ্ছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, শনিবার (১৭ অক্টোবর) নিজ সংসদীয় আসনে মাদকবিরোধী সামাজিক প্রতিরোধ কর্মসূচিতে উদ্ভূত পরিস্থিতিতে কেবল আত্মরক্ষার্থে আইনসম্মতভাবে অস্ত্র প্রদর্শনের যে ঘটনাটি ঘটেছিল, তা নিয়ে প্রতিমন্ত্রী ইতোপূর্বে তার অবস্থান পরিষ্কার করেছেন। এ ঘটনাকে কেন্দ্র করে তার পদত্যাগ সংক্রান্ত যে খবর ছড়ানো হচ্ছে তা সম্পূর্ণ বেআইনি ও সাংবাদিকতার নীতিমালার পরিপন্থী।

বিজ্ঞপ্তিতে গণমাধ্যম ও দেশবাসীকে এই ধরনের অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ক্যান্সারে আক্রান্ত রামেক ডেন্টাল শিক্ষার্থী নুর ফাতেমার চিকিৎসার জন্য ১০ লাখ টাকার প্রয়োজন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ ইং

১১:২২ পি.এম


ক্যান্সারে আক্রান্ত রামেক ডেন্টাল শিক্ষার্থী নুর ফাতেমার চিকিৎসার জন্য ১০ লাখ টাকার প্রয়োজন

রাজশাহী মেডিকেল কলেজের (রামেক) ডেন্টাল ইউনিটের ৩০তম বিডিএস ব্যাচের শিক্ষার্থী ডা. নুর ফাতেমা ‘Soft Tissue Sarcoma’ (সফট টিস্যু সারকোমা) নামক জটিল ক্যান্সারে আক্রান্ত হয়েছেন।

মঙ্গলবার (২০ অক্টোবর) ভারতের চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালে তার অস্ত্রোপচার হওয়ার কথা রয়েছে।

দীর্ঘমেয়াদি ও অত্যন্ত ব্যয়বহুল এই চিকিৎসার জন্য প্রাথমিকভাবে অস্ত্রোপচার ও আনুষঙ্গিক চিকিৎসার জন্য ১০ লক্ষাধিক টাকার প্রয়োজন হতে পারে। বিপুল এই অর্থের সংস্থান করা তার পরিবারের জন্য অত্যন্ত কঠিন হয়ে পড়েছে।

এ অবস্থায় নুর ফাতেমার চিকিৎসার ব্যয় নির্বাহে এগিয়ে এসেছেন রাজশাহী মেডিকেল কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা।

রোববার (১৮ অক্টোবর) নুর ফাতেমার চিকিৎসার জন্য জরুরি আর্থিক সহযোগিতা চেয়ে কলেজের অধ্যক্ষ বরাবর একটি লিখিত আবেদন জমা দেন সাধারণ শিক্ষার্থীদের প্রতিনিধিরা। এ সময় ডেন্টাল ইউনিটের কয়েকজন শিক্ষকও উপস্থিত ছিলেন।

অধ্যক্ষ আবেদনটি গ্রহণ করে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করেন এবং চিকিৎসার জন্য সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

শিক্ষার্থীদের সঙ্গে আলোচনাকালে অধ্যক্ষ জানান, নুর ফাতেমার চিকিৎসায় আর্থিক সহায়তা সংগ্রহের লক্ষ্যে মেডিকেল কলেজের শিক্ষক ও সাধারণ শিক্ষার্থীদের উদ্দেশ্যে পৃথক দুটি নোটিশ ইস্যু করা হবে।

এছাড়া তিনি ব্যক্তিগত উদ্যোগে সমাজকল্যাণ অধিদপ্তরের অনকোলজি খাত থেকে ৫০ হাজার থেকে ১ লাখ টাকা পর্যন্ত আর্থিক সহায়তার ব্যবস্থা করার আশ্বাস দিয়েছেন।

অধ্যক্ষ শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “টাকার অভাবে কোনো মেডিকেল স্টুডেন্টের স্বাস্থ্যের ক্ষতি হতে দেওয়া হবে না, ইনশাআল্লাহ। বাকিটা আল্লাহ ভরসা।”

অধ্যক্ষের মানবিক অবস্থান ও সহযোগিতার আশ্বাসে শিক্ষার্থীরা আশাবাদী হয়ে উঠেছেন।

এদিকে, নুর ফাতেমার চিকিৎসায় প্রয়োজনীয় অর্থ দ্রুত সংগ্রহের লক্ষ্যে সমন্বিত উদ্যোগ গ্রহণ করেছেন কলেজের সাধারণ শিক্ষার্থীরা।

অধ্যক্ষের দেওয়া নোটিশের কপি হাতে পাওয়ার পর কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক ও চিকিৎসকদের কাছে সরাসরি আর্থিক সহযোগিতার আবেদন জানানো হবে বলে জানিয়েছেন তারা।

একই সঙ্গে এমবিবিএস ও বিডিএসের প্রতিটি ব্যাচ থেকে পৃথকভাবে অর্থ সংগ্রহের উদ্যোগ নেওয়া হচ্ছে। শিক্ষার্থীদের আশা, শিক্ষক-শিক্ষার্থী ও প্রাক্তন শিক্ষার্থীদের সম্মিলিত সহযোগিতায় স্বল্প সময়ের মধ্যেই চিকিৎসার জন্য উল্লেখযোগ্য পরিমাণ অর্থ সংগ্রহ করা সম্ভব হবে।

শিক্ষার্থীরা জানান, একজন শিক্ষার্থীর জীবন বাঁচানোর এই প্রচেষ্টায় বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থী, শিক্ষক, চিকিৎসক এবং সমাজের বিত্তবান ব্যক্তিদের এগিয়ে আসা প্রয়োজন। প্রত্যেকের সামর্থ্য অনুযায়ী ক্ষুদ্র সহযোগিতাও সম্মিলিতভাবে তার চিকিৎসার জন্য বড় সহায়তা হয়ে উঠতে পারে।

আর্থিক সহযোগিতার মাধ্যম

নুর ফাতেমার চিকিৎসায় সহযোগিতা করতে ইচ্ছুক ব্যক্তিরা তার পরিবারের দেওয়া ব্যাংক অ্যাকাউন্ট ও বিকাশ নম্বরে অর্থ পাঠাতে পারবেন।

ব্যাংক অ্যাকাউন্ট:

- ব্যাংকের নাম: Bank Asia

- অ্যাকাউন্টের নাম: Md Shahadat Hossain

- অ্যাকাউন্ট নম্বর: 02234009219

- শাখা: Station Road Branch

বিকাশ নম্বর:

- প্রাথমিক নম্বর: 01679506766

- বিকল্প নম্বর: 01836096326

প্রাথমিক বিকাশ নম্বরটির লেনদেনের সীমা শেষ হয়ে যেতে পারে। এ কারণে বিকল্প নম্বরটি দেওয়া হয়েছে। উল্লিখিত ব্যাংক অ্যাকাউন্ট ও প্রাথমিক বিকাশ নম্বরটি নুর ফাতেমার ভাইয়ের।

নুর ফাতেমার চিকিৎসার জন্য সহযোগিতা ও দোয়া কামনা করেছেন তার পরিবার, সহপাঠী, শিক্ষক এবং রাজশাহী মেডিকেল কলেজের শিক্ষার্থীরা।

সবার সম্মিলিত প্রচেষ্টায় প্রয়োজনীয় অর্থ সংগ্রহ এবং সফল চিকিৎসার মাধ্যমে তিনি সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসবেন—এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৫
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%