ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

আল্লাহ যদি কিয়ামতে জান্নাত দেওয়া আরম্ভ করে প্রথমেই সাতক্ষীরা দিয়ে শুরু করবে : আমির হামজা


আল্লাহ যদি কিয়ামতে জান্নাত দেওয়া আরম্ভ করে প্রথমেই সাতক্ষীরা দিয়ে শুরু করবে : আমির হামজা

সাতক্ষীরা জেলা সংক্রান্ত কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য আমির হামজার একটি পুরনো বক্তব্যের ভিডিও সম্প্রতি আবার ভাইরাল হয়েছে।

সাতক্ষীরার-৪ আসনের সংসদ সদস্য এবং জামায়াতে ইসলামী নেতা গাজী নজরুল ইসলামের নারীর সঙ্গে অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও যখন ‘টক অব দ্য কান্ট্রি’-র পরিণতি ধারণ করেছে, তখন আমির হামজার সেই পুরনো বক্তব্যের ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে ভাইরাল হচ্ছে।

ভিডিওতে আমির হামজাকে বলতে শোনা যায়, ‘আল্লাহ যদি কিয়ামতে জান্নাত দেওয়া আরম্ভ করে প্রথমেই সাতক্ষীরা দিয়ে শুরু করবে।’ ভাইরাল হওয়া ভিডিওতে তিনি আরও বলেন, ‘গরিব মানুষকে আল্লাহ ও তার রাসূল (সা.) বেশি ভালোবাসতেন। বাংলাদেশের রাজশাহী, চাপাইনবাবগঞ্জ, সাতক্ষীরা আবেগের জায়গা। সারা বাংলাদেশে আমার যতটুকু বাস্তবতা ও ধারণা, আল্লাহ যদি কিয়ামতে জান্নাত দেওয়া আরম্ভ করে প্রথমে সাতক্ষীরা দিয়ে শুরু করবে। এরপরে চাপাইনবাবগঞ্জ ও রাজশাহী। আর আমার কুষ্টিয়া থাকবে ৬৪ নাম্বারে কারণ সব গাজার (মাদক) আড্ডা।’

আরও পড়ুন: কমলনগরে কোরআনের আলোয় আলোকিত ৫ শিক্ষার্থী, ফয়জুল কোরআন ইসলামী একাডেমির সংবর্ধনা

এই ভাইরাল ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন পেজ থেকে ছড়ানো হচ্ছে এবং এর ওপর চলছে আলোচনা ও সমালোচনা। ভিডিওটি শেয়ার করে জামায়াত নেতা গাজী নজরুল ইসলামকে উদ্দেশ্য করে বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীরা ট্রল করছেন। তাদের বক্তব্য হল, জামায়াত নেতা গাজী নজরুল ইসলাম অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়েছেন।

অন্যদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে প্রদর্শিত নারীর সঙ্গে অন্তরঙ্গ মুহূর্তের ঘটনাটি বিকৃতভাবে ছড়ানো হচ্ছে বলে জানিয়েছেন সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম। তিনি দাবি করেছেন, ‘ভিডিওর ওই নারী তার নিজের দ্বিতীয় স্ত্রী।’

এক ফেসবুক পোস্টে গাজী নজরুল ইসলাম জানান, গত ১৩ জুলাই তিনি তার প্রথম স্ত্রী মাকছুদা বেগম ও দ্বিতীয় স্ত্রী মরিয়াম বেগমকে নিয়ে রাজধানীর মগবাজারে যান। সেখানে তার দ্বিতীয় স্ত্রীর বাবা মো. মাসুম বিল্লাহর ব্যবসায়িক অফিসে তারা এক ঘণ্টার মতো অবস্থান করেন। মাসুম বিল্লাহর অফিসে অবস্থানকালে তার গাড়িচালক ও দ্বিতীয় স্ত্রীর মামা ওবায়দুল্লাহ গাড়ি দেখার কথা বলে বাইরে যান এবং পরে তিনি ৫–৭ জন অপরিচিত ব্যক্তিকে নিয়ে তাদের কক্ষে ঢুকে পড়েন।

আরও পড়ুন: সুনামগঞ্জে ১৮টি ভারতীয় কম্বলসহ যুবক গ্রেপ্তার

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

স্থানীয় সরকার নির্বাচন আইনে সেনাবাহিনীকে অন্তর্ভুক্তির উদ্যোগ ইসির

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ২১শে জুলাই, ২০২৬ ইং

০৭:৫৯ পি.এম


স্থানীয় সরকার নির্বাচন আইনে সেনাবাহিনীকে অন্তর্ভুক্তির উদ্যোগ ইসির

স্থানীয় সরকার নির্বাচন আইনে আইনশৃঙ্খলা বাহিনীর সংজ্ঞায় সেনাবাহিনীকে যুক্ত করতে চায় নির্বাচন কমিশন।

একইসঙ্গে, লাভজনক কোনো প্রতিষ্ঠানে থেকে নির্বাচন করতে না পারা, ঋণ খেলাপিদের ভোটে সুযোগ না রাখাসহ স্থানীয় নির্বাচন আইনে বেশকিছু সুপারিশ রেখেছে সাংবিধানি প্রতিষ্ঠানটি।

মঙ্গলবার (২১ জুলাই) ইসির ১২তম কমিশন সভা শেষে এসব তথ্য জানান কমিশন সচিব আখতার আহমেদ।

বৈঠক শেষে কমিশন সচিব আখতার আহমেদ জানান, আইন প্রয়োগকারীর সংজ্ঞায় স্বশস্ত্র বাহিনীকে যুক্ত করতে চায় ইসি।

ঋণখেলাপী ও বন্ধকদাতার বিষয়ে কঠোর হওয়াসহ দ্বৈত নাগরিকত্ব থাকলে এবং এমপিওভুক্ত শিক্ষকদের নির্বাচনে অংশ নেয়ার সুযোগ না রাখতেও সুপারিশ করা হয়েছে। এসব সুপারিশের বিষয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সিদ্ধান্তের পর আচরণবিধি চূড়ান্ত করবে ইসি।

তিনি জানান, সেপ্টেম্বরের মধ্যে স্থানীয় নির্বাচনের প্রস্তুতি ধরেই কাজ এগিয়ে নিচ্ছে নির্বাচন কমিশন।

এদিন বৈঠকে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধনের জটিলতা বিবেচনায় বেশকিছু সুপারিশ উঠে আসে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দিল্লিতে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ২১শে জুলাই, ২০২৬ ইং

০৮:০১ পি.এম


দিল্লিতে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

ভারতের রাজধানী নয়াদিল্লির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারি বাসভবন লোক কল্যাণ মার্গের সামনে বিক্ষোভ কর্মসূচি থেকে বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী, কংগ্রেসের নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী ভাদ্রা, সমাজবাদী পার্টির সভাপতি অখিলেশ যাদবসহ বিরোধী জোটের কিছু শীর্ষ নেতাকে আটক করেছে দিল্লি পুলিশ।

মঙ্গলবার (২১ জুলাই) কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে প্রধানমন্ত্রী বাসভবনের দিকে পদযাত্রা ও অবস্থান কর্মসূচি পালন করতে গিয়ে বিরোধী নেতাদের আটক করা হয়েছে। বিক্ষোভ চলাকালীন তাদেরকে আটক করে পুলিশ ঘটনাস্থল থেকে সরিয়ে দেয়।

এদিকে, সংসদের অভিমুখে পদযাত্রার একদিন পর মঙ্গলবার, শত শত শিক্ষার্থী ও সমর্থক যন্তর মন্তরে জড়ো হয়ে আন্দোলন অব্যাহত রাখেন। আন্দোলনকারীদের দাবি হচ্ছে, পুলিশের বলপ্রয়োগ তাদের আন্দোলন দমাতে পারেনি; বরং এ ঘটনার ফলে তাদের আন্দোলন চালিয়ে যাওয়ার সংকল্প আরও দৃঢ় হয়েছে। সূত্র: দ্য হিন্দু।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শিক্ষকদের বদলির তদবিরের ভিড়ে অফিসে ঢুকতে পারি না : শিক্ষামন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ২১শে জুলাই, ২০২৬ ইং

০৮:০১ পি.এম


শিক্ষকদের বদলির তদবিরের ভিড়ে অফিসে ঢুকতে পারি না : শিক্ষামন্ত্রী

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বদলির তদবিরে তিনি ‘অতিষ্ঠ’ হয়ে পড়েছেন। তার ভাষ্যে, ‘বদলির তদবির নিয়ে শিক্ষকরা এত বেশি ভিড় করেন যে আমি এবং প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ আমাদের অফিস রুমে ঢুকতেই পারি না।’

মঙ্গলবার (২১ জুলাই) বিকেলে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ঢাকা জেলার আওতাধীন প্রাথমিকের সব স্তরের কর্মকর্তাদের নিয়ে আয়োজিত মতবিনিময়সভায় প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে এ কথা বলেছেন তিনি।

মন্ত্রী বলেন, প্রাথমিক শিক্ষকদের বদলির ক্ষমতা উপজেলা পর্যায়ে দেওয়ার কারণ ব্যাখ্যা করতে গিয়ে তিনি জানান, ‘সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় সব শিক্ষকই ঢাকায় বদলি হয়ে আসতে চান। তাদের কথা শুনলে মনে হয়, যেন সব বিদ্যালয়ই ঢাকায় অবস্থিত।’ এ বাস্তবতা বিবেচনায় নিয়েই বদলির বিষয়টি উপজেলা পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. সাখাওয়াৎ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরো উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহীনা ফেরদৌসীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাঠ পর্যায়েই হবে জন্মতারিখ সংশোধন, সহজ হচ্ছে প্রবাসী নিবন্ধন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২১শে জুলাই, ২০২৬ ইং

০৮:০৩ পি.এম


মাঠ পর্যায়েই হবে জন্মতারিখ সংশোধন, সহজ হচ্ছে প্রবাসী নিবন্ধন

জন্মতারিখ সংশোধনের সুযোগ মাঠ পর্যায়ে দেওয়ার প্রস্তাব নির্বাচন কমিশন (ইসি) করেছে। জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবা সহজ এবং বিকেন্দ্রীকরণ করার উদ্দেশ্যে একাধিক পরিবর্তনের প্রস্তাব দেওয়া হয়।

প্রস্তাব অনুযায়ী, নির্দিষ্ট শিক্ষাসনদের ভিত্তিতে জন্মতারিখ সংশোধন করা যাবে মাঠ পর্যায়ে। এছাড়া, প্রবাসী ভোটার নিবন্ধন প্রক্রিয়া থেকে একটি ধাপ বাদ দেওয়ার পরিকল্পনা রয়েছে, যা দ্রুত অনুমোদনের ব্যবস্থা করবে।

অনলাইনে ভোটার এলাকা পরিবর্তন, এনআইডি নবায়নের জন্য পারিবারিক তথ্য সংযুক্তকরণ এবং কিছু সেবায় নির্ধারিত ফি চালুর প্রস্তাবও রয়েছে।

মঙ্গলবার নির্বাচন কমিশনের ১২তম সভার পর সাংবাদিকদের এসব তথ্য দেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।

সভায় প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন অন্যান্য চার নির্বাচন কমিশনার এবং ইসির সিনিয়র সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

ইসি সচিব বলেন, এনআইডি সংশোধনের ব্যাপারে কিছু প্রস্তাবনা ছিল, যেমন মাইগ্রেশন (স্থানান্তর) এবং ভোটার এলাকা স্থানান্তরের জন্য অনলাইনে আবেদন গ্রহণ করা হবে। মাইগ্রেশনের জন্য একটি সংশোধনী ফি দিতে হবে, যা নতুনভাবে নির্ধারিত হবে।

তিনি জানান, আইন অনুযায়ী ১৫ বছর হলে এনআইডি নবায়নের জন্য একটি নির্দিষ্ট ফর্ম থাকবে, যাতে আবেদনকারীর পারিবারিক তথ্য দেয়া হবে। এক্ষেত্রে একটি ন্যূনতম ফি’র ব্যবস্থা থাকবে।

মাঠ পর্যায়ে জন্মতারিখ সংশোধনের ক্ষমতা দেওয়ার ব্যাপারে বলা হয়েছে, এনআইডির কেন্দ্রীয়ভাবে পাবলিক এক্সাম সার্টিফিকেটের (জেএসসিতে, এসএসসিতে এবং পিএসসিতে) জন্মতারিখ অনুযায়ী সংশোধন করতে পারবে।

প্রবাসীদের ভোটার নিবন্ধনের ক্ষেত্রে বলেন, আগে প্রবাসীদের ফর্ম জমা দেওয়ার পর বায়োমেট্রিক প্রদানের পরে তদন্ত করানো হতো। এখন সেই ধাপটি বাদ দেওয়া হবে। প্রবাসীরা বিপরীতে তাদের বায়োমেট্রিক আপলোড করবে এবং তদন্তের যাচাইয়ের পর এখান থেকেই অনুমোদন দেওয়া হবে। এতে একটি ধাপ কমবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%