প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
জন্মতারিখ সংশোধনের সুযোগ মাঠ পর্যায়ে দেওয়ার প্রস্তাব নির্বাচন কমিশন (ইসি) করেছে। জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবা সহজ এবং বিকেন্দ্রীকরণ করার উদ্দেশ্যে একাধিক পরিবর্তনের প্রস্তাব দেওয়া হয়।
প্রস্তাব অনুযায়ী, নির্দিষ্ট শিক্ষাসনদের ভিত্তিতে জন্মতারিখ সংশোধন করা যাবে মাঠ পর্যায়ে। এছাড়া, প্রবাসী ভোটার নিবন্ধন প্রক্রিয়া থেকে একটি ধাপ বাদ দেওয়ার পরিকল্পনা রয়েছে, যা দ্রুত অনুমোদনের ব্যবস্থা করবে।
অনলাইনে ভোটার এলাকা পরিবর্তন, এনআইডি নবায়নের জন্য পারিবারিক তথ্য সংযুক্তকরণ এবং কিছু সেবায় নির্ধারিত ফি চালুর প্রস্তাবও রয়েছে।
মঙ্গলবার নির্বাচন কমিশনের ১২তম সভার পর সাংবাদিকদের এসব তথ্য দেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।
সভায় প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন অন্যান্য চার নির্বাচন কমিশনার এবং ইসির সিনিয়র সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।
ইসি সচিব বলেন, এনআইডি সংশোধনের ব্যাপারে কিছু প্রস্তাবনা ছিল, যেমন মাইগ্রেশন (স্থানান্তর) এবং ভোটার এলাকা স্থানান্তরের জন্য অনলাইনে আবেদন গ্রহণ করা হবে। মাইগ্রেশনের জন্য একটি সংশোধনী ফি দিতে হবে, যা নতুনভাবে নির্ধারিত হবে।
তিনি জানান, আইন অনুযায়ী ১৫ বছর হলে এনআইডি নবায়নের জন্য একটি নির্দিষ্ট ফর্ম থাকবে, যাতে আবেদনকারীর পারিবারিক তথ্য দেয়া হবে। এক্ষেত্রে একটি ন্যূনতম ফি’র ব্যবস্থা থাকবে।
মাঠ পর্যায়ে জন্মতারিখ সংশোধনের ক্ষমতা দেওয়ার ব্যাপারে বলা হয়েছে, এনআইডির কেন্দ্রীয়ভাবে পাবলিক এক্সাম সার্টিফিকেটের (জেএসসিতে, এসএসসিতে এবং পিএসসিতে) জন্মতারিখ অনুযায়ী সংশোধন করতে পারবে।
প্রবাসীদের ভোটার নিবন্ধনের ক্ষেত্রে বলেন, আগে প্রবাসীদের ফর্ম জমা দেওয়ার পর বায়োমেট্রিক প্রদানের পরে তদন্ত করানো হতো। এখন সেই ধাপটি বাদ দেওয়া হবে। প্রবাসীরা বিপরীতে তাদের বায়োমেট্রিক আপলোড করবে এবং তদন্তের যাচাইয়ের পর এখান থেকেই অনুমোদন দেওয়া হবে। এতে একটি ধাপ কমবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন