ঢাকা শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০১ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ইং ০১ই কার্তিক, ১৪৩৩বাং

ফকল্যান্ডে তেল উত্তোলনে নিষেধাজ্ঞার ঘোষণা আর্জেন্টিনার প্রেসিডেন্টের


ফকল্যান্ডে তেল উত্তোলনে নিষেধাজ্ঞার ঘোষণা আর্জেন্টিনার প্রেসিডেন্টের

ফকল্যান্ড দ্বীপপুঞ্জের কাছে তেল ও গ্যাস উত্তোলন প্রকল্প নিয়ে যুক্তরাজ্যের সঙ্গে দীর্ঘকালীন বিরোধে কঠোর অবস্থান গ্রহণ করেছেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মাইলেই। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) তিনি একটি টেলিভিশন ভাষণে ফকল্যান্ডসের ওপর আর্জেন্টিনার সার্বভৌমত্বের দাবি পুনর্ব্যক্ত করেছেন এবং তেল প্রকল্পে যুক্ত কোম্পানিগুলোর বিরুদ্ধে নিষেধাজ্ঞা কঠোর করার ঘোষণা দিয়েছেন।

মাইলেই উল্লেখ করেন, আর্জেন্টিনার অনুমোদন ছাড়া ফকল্যান্ডস এলাকায় তেল ও গ্যাস উত্তোলন প্রকল্পে যুক্ত কোম্পানিগুলোর বিরুদ্ধে নিষেধাজ্ঞা কার্যকর করার প্রক্রিয়া দ্রুততর করা হবে। তিনি একটি ডিক্রি জারি করার পাশাপাশি জাতীয় সার্বভৌমত্ব রক্ষায় নতুন আইন কংগ্রেসে পাঠানোর পরিকল্পনার কথাও জানান। কোম্পানিগুলোর পাশাপাশি সংশ্লিষ্ট শেয়ারহোল্ডার, পরিচালক ও সরবরাহকারীদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট।

মাইলেইয়ের ঘোষণার কেন্দ্রে রয়েছে ‘সি লায়ন’ তেল প্রকল্প। ফকল্যান্ডসের কাছে এই প্রকল্পের সঙ্গে যুক্ত রয়েছে ব্রিটিশ প্রতিষ্ঠান রকহপার এক্সপ্লোরেশন এবং ইসরায়েলি প্রতিষ্ঠান নাভিতাস পেট্রোলিয়াম। আর্জেন্টিনা এই তেল উত্তোলনকে নিজেদের সার্বভৌমত্বের লঙ্ঘন হিসেবে বিবেচনা করে।

আরও পড়ুন: কোনো অবস্থাতেই আওয়ামী লীগের পুনরুত্থান হবে না: বিমানমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

তেল প্রকল্পের পাশাপাশি দেশের দক্ষিণাঞ্চলে প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির ঘোষণা দিয়েছেন মাইলেই। তিনি তিয়েরা দেল ফুয়েগো প্রদেশে নতুন নৌঘাঁটি নির্মাণ এবং দক্ষিণ আটলান্টিকে আর্জেন্টিনার উপস্থিতি জোরদারের জন্য অতিরিক্ত অর্থ বরাদ্দের কথাও জানিয়েছেন।

ফকল্যান্ডসকে আর্জেন্টিনা ‘মালভিনাস’ নামে উল্লেখ করে দ্বীপপুঞ্জটির ওপর সার্বভৌমত্ব দাবি করে। অন্যদিকে, দ্বীপগুলো বর্তমানে ব্রিটিশ নিয়ন্ত্রণে রয়েছে। যুক্তরাজ্য ফকল্যান্ডসের ওপর নিজেদের সার্বভৌমত্বের দাবি বজায় রেখেছে এবং দ্বীপবাসীর আত্মনিয়ন্ত্রণের অধিকারকে গুরুত্ব দেয়। ২০১৩ সালের এক গণভোটে ৯৯.৮ শতাংশ ভোটার ব্রিটিশ ওভারসিজ টেরিটরি হিসেবে থাকার পক্ষে ভোট দিয়েছিলেন।

এদিকে, ফকল্যান্ডস ইস্যুতে যুক্তরাষ্ট্রের অবস্থান নিয়েও নতুন করে আলোচনা শুরু হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি এই বিরোধে ওয়াশিংটনের দীর্ঘদিনের অবস্থান পুনর্বিবেচনার ইঙ্গিত দিয়েছেন। মাইলেই তার ভাষণে ট্রাম্পের মন্তব্যকে আর্জেন্টিনার সার্বভৌমত্বের দাবির পক্ষে ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত হিসেবে তুলে ধরেছেন।

১৯৮২ সালে ফকল্যান্ডস নিয়ে যুক্তরাজ্য ও আর্জেন্টিনার মধ্যে যুদ্ধ হয়েছিল। যুদ্ধের পর দ্বীপপুঞ্জটি ব্রিটিশ নিয়ন্ত্রণেই রয়েছে। আর্জেন্টিনা অবশ্য ফকল্যান্ডসের ওপর নিজেদের সার্বভৌমত্বের দাবি অব্যাহত রেখেছে। তথ্যসূত্র: রয়টার্স, এপি

আরও পড়ুন: পশ্চিমবঙ্গে থানায় নেওয়ার পর মুসলিম যুবক বরজাহান শাহের মৃত্যু, ক্ষোভ ও বিক্ষোভ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইউক্রেনের শিশু হাসপাতালে হামলার অভিযুক্ত রুশ মেজর জেনারেলকে হত্যাচেষ্টা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ৪ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১২:৫২ পি.এম


ইউক্রেনের শিশু হাসপাতালে হামলার অভিযুক্ত রুশ মেজর জেনারেলকে হত্যাচেষ্টা

সারাতভ অঞ্চলের ইংগেলস শহরে এক রুশ মেজর জেনারেলকে গুলি করার চেষ্টা করা হয়েছে। গুলিতে আহত ওই সেনা কর্মকর্তা বর্তমানে বেঁচে আছেন।

 

প্রথমে তাকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য মস্কোয় স্থানান্তরিত করা হয়েছে বলে স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

রাশিয়ার তদন্ত কমিটি বৃহস্পতিবার জানিয়েছে, ইংগেলস শহরে এক সেনাসদস্যকে লক্ষ্য করে কয়েকবার গুলি করার ঘটনায় তদন্ত কার্যক্রম শুরু হয়েছে। তবে ওই সেনাসদস্যের নাম বা পরিচয় প্রকাশ করা হয়নি।

 

কিছু রাশিয়ান টেলিগ্রাম চ্যানেলে দাবি করা হয়েছে যে, গুলিবিদ্ধ ব্যক্তি মেজর জেনারেল নিকোলাই ভারপাখোভিচ। তিনি রুশ মহাকাশ বাহিনীর দূরপাল্লার বিমান শাখার ২২তম ভারী বোমারু বিমান বিভাগের কমান্ডার। রাশিয়ার তদন্ত কমিটির তথ্য অনুযায়ী, ইংগেলস শহরে ওই সেনা কর্মকর্তাকে লক্ষ্য করে কয়েকবার গুলি করা হয়, যার ফলে তার মুখ ও শরীরে গুলির আঘাত লাগে।

 

পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, পরে তাকে মস্কোয় স্থানান্তরিত করা হয়।

ইংগেলস শহর রাশিয়ার কৌশলগত বোমারু বিমান বহরের একটি গুরুত্বপূর্ণ ঘাঁটি হিসেবে পরিচিত। সেখানে টি-৯৫এমএস ও টি-১৬০ ধরনের ভারী বোমারু বিমান রয়েছে। ইউক্রেনের বিভিন্ন স্থানে দূরপাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলায় রাশিয়া এসব বিমান ব্যবহার করে থাকে।

 

ঘটনাটির বিষয়ে ইউক্রেন সরকার এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি। তবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি তার নিয়মিত ভাষণে সারাতভের ঘটনার উল্লেখ করেছেন বলে ধারণা করা হচ্ছে। তিনি বলেন, রাশিয়ার কর্মকাণ্ডের প্রতিক্রিয়ায় ইউক্রেন ‘অসম অভিযান’ চালাবে। জেলেনস্কি বলেন, রাশিয়ার অপরাধীরা লুকিয়ে থাকতে পারবে না এবং তাদের খুঁজে বের করা হবে। তিনি আরো বলেন, সারাতভ অঞ্চলে ঘটে যাওয়া ঘটনাগুলো এর আরেকটি প্রমাণ।

মেজর জেনারেল নিকোলাই ভারপাখোভিচের বিরুদ্ধে ইউক্রেন যুদ্ধাপরাধের অভিযোগ এনেছে। সম্প্রতি ইউক্রেনের নিরাপত্তা সংস্থা ও প্রধান প্রসিকিউটরের কার্যালয় তার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেছে। ইউক্রেনের দাবি, ২০২৪ সালের জুলাইয়ে তার অধীনে থাকা রুশ সেনাদের কিয়েভের ওখমাতদিত শিশু হাসপাতালে খ-১০১ ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলার নির্দেশ দিয়েছিলেন তিনি। ওই হামলায় তিনজন নিহত হন, যাদের মধ্যে এক শিশু ছিল। আহত হওয়ার পর শিশুটি মারা যায়। এ ছাড়া হামলায় কয়েক ডজন মানুষ আহত হন এবং হাসপাতালের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগ ক্ষতিগ্রস্ত হয়, যার মধ্যে নিবিড় পরিচর্যা কেন্দ্র, ক্যানসার চিকিৎসা বিভাগ ও অস্ত্রোপচার বিভাগ অন্তর্ভুক্ত।

হাসপাতাল কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, বিমান হামলার সতর্কবার্তা পাওয়ার পর শত শত রোগী ও হাসপাতালের কর্মীকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। তবে সতর্কবার্তা পাওয়ার প্রায় এক ঘণ্টা পর ক্ষেপণাস্ত্রটি হাসপাতালে আঘাত হানে। সে সময় কিছু রোগী হাসপাতালে ছিলেন, তাদের মধ্যে হৃদযন্ত্রের অস্ত্রোপচার চলছিল এমন তিনজন রোগীও ছিলেন। ভারপাখোভিচের বিরুদ্ধে ওঠা এসব অভিযোগের বিষয়ে রাশিয়া কী বলেছে, তা প্রতিবেদনে উল্লেখ করা হয়নি। ওখমাতদিত হাসপাতালে হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে ভারপাখোভিচের ওপর ইউরোপীয় ইউনিয়নসহ কয়েকটি দেশ নিষেধাজ্ঞা আরোপ করেছে।

সাম্প্রতিক বছরগুলোতে হামলার শিকার হওয়া রাশিয়ার সর্বশেষ জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তাদের একজন হিসেবে ভারপাখোভিচের নাম সামনে এসেছে। এর আগে ২০২৪ সালের ডিসেম্বরে রাশিয়ার পারমাণবিক, রাসায়নিক ও জৈবিক সুরক্ষা বাহিনীর প্রধান জেনারেল ইগর কিরিলভ নিহত হন। মস্কোয় তার কাছে রাখা একটি স্কুটারে বিস্ফোরক বিস্ফোরণের পর তিনি নিহত হন। এর আগে ও পরে আরো কয়েকজন জ্যেষ্ঠ রুশ সামরিক কর্মকর্তা হামলায় নিহত হয়েছেন। তাদের মধ্যে লেফটেন্যান্ট জেনারেল ইয়ারোস্লাভ মস্কালিক ও লেফটেন্যান্ট জেনারেল ফানিল সারভারভ রয়েছেন, যারা গাড়িতে বিস্ফোরণের ঘটনায় নিহত হন। এ ধরনের কয়েকটি হামলার জন্য রাশিয়া ইউক্রেনকে দায়ী করেছে, তবে এসব হামলার সঙ্গে জড়িত থাকার কথা ইউক্রেন অনেক ক্ষেত্রেই আনুষ্ঠানিকভাবে স্বীকার করেনি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শান্তিগঞ্জে হাতকড়া অবস্থায় পালানো আসামি পুনরায় গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

সুনামগঞ্জ জেলা প্রতিনিধি

শুক্রবার, ৪ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১২:৫৩ পি.এম


শান্তিগঞ্জে হাতকড়া অবস্থায় পালানো আসামি পুনরায় গ্রেফতার

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পূর্ব পাগলা ইউনিয়নের দামোধরতুপী গ্রামে পুলিশের হাত থেকে হাতকড়া পরা অবস্থায় পালিয়ে যাওয়া আশির মিয়াকে পুনরায় গ্রেফতার করেছে সুনামগঞ্জ সদর মডেল থানা পুলিশ।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সুনামগঞ্জ পৌরশহরের পানসী রেস্টুরেন্টে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। সুনামগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রতন শেখ, পিপিএমের নেতৃত্বে পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে। পরে তাকে থানায় নিয়ে যাওয়া হয়।

পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (২ সেপ্টেম্বর) রাতে শান্তিগঞ্জ থানার এসআই নুর উদ্দিনের নেতৃত্বে পুলিশ দামোধরতুপী গ্রামে অভিযান চালিয়ে আশির মিয়াকে গ্রেফতার করে। পরে তাকে হাতকড়া পরিয়ে সিএনজিচালিত অটোরিকশায় তোলার সময় তার স্বজনরা পুলিশের সঙ্গে ধস্তাধস্তি করে তাকে হাতকড়া অবস্থায় ছিনিয়ে নিয়ে যায় বলে অভিযোগ ওঠে।

পালিয়ে যাওয়ার পর আশির মিয়া হাতকড়া পরা অবস্থায় ফেসবুক লাইভে এসে নিজের অবস্থান জানান দেওয়ায় বিষয়টি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

এ বিষয়ে সুনামগঞ্জ সদর মডেল থানার ওসি রতন শেখ, পিপিএম বলেন, “অপরাধ করে কেউ আইনের হাত থেকে বাঁচতে পারবে না।”

পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত আশির মিয়ার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মহানবী (সাঃ)-এর আদর্শেই মানবতার প্রকৃত মুক্তি-মাওলানা ফখরুদ্দিন খান রাজী

আন্তর্জাতিক ডেস্ক

​চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি

শুক্রবার, ৪ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১২:৫৫ পি.এম


মহানবী (সাঃ)-এর আদর্শেই মানবতার প্রকৃত মুক্তি-মাওলানা ফখরুদ্দিন খান রাজী

ভোলা জেলাধীন চরফ্যাশনে বাংলাদেশ জামায়াতে ইসলামী চরফ্যাশন উপজেলা শাখার উদ্যোগে এক ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে 'সীরাতুন্নবী (সাঃ) সিম্পোজিয়াম' অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (৪ সেপ্টেম্বর ২০২৬) সকাল ৯টায় পৌর শহরের ব্রজ গোপাল টাউন হলে পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে সিম্পোজিয়ামটির অনুষ্ঠানিক সূচনা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট আলেম ও জামায়াত নেতা মাওলানা এ কে এম ফখরুদ্দিন খান রাজি।

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা এ কে এম ফখরুদ্দিন খান রাজি বলেন, "মহানবী হযরত মুহাম্মদ (সাঃ)-এর পুরো জীবনই মানবজাতির জন্য সর্বোত্তম আদর্শ। ব্যক্তিগত, সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক জীবনের সর্বক্ষেত্রে রাসুলুল্লাহ (সাঃ)-এর শিক্ষা ও সুন্নাহ অনুসরণ ছাড়া অশান্ত পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব নয়। সাম্য, সুবিচার ও মানবিক সমাজ গঠনে রাসুল (সাঃ)-এর সীরাত বা জীবনদর্শনের কোনো বিকল্প নেই।" তিনি বর্তমান তরুণ সমাজকে রাসুল (সাঃ)-এর আদর্শে উদ্বুদ্ধ হয়ে দেশ ও মানবতার কল্যাণে আত্মনিয়োগ করার আহ্বান জানান।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর চরফ্যাশন উপজেলা আমীর অধ্যক্ষ মীর শরীফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সিম্পোজিয়ামটি সঞ্চালনা করেন উপজেলা সেক্রেটারি মাওলানা আবুল কাশেম।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে রাসুলুল্লাহ (সাঃ)-এর জীবন ও কর্মের ওপর আলোচনা করেন লক্ষীপুর সদর কামিল মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইসমাইল হোসেন। বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বোরহান উদ্দিন কামিল মাদরাসার মুহাদ্দিস মাওলানা হাবিবুর রহমান আল জাজিরী,বাংলাদেশ জামায়াতে ইসলামী ভোলা জেলা শাখার সেক্রেটারি কাজী মাওলানা হারুন অর রশিদ এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট পারভেজ হোসেন।

সিম্পোজিয়ামে আমন্ত্রিত বক্তাগণ রাসুলুল্লাহ (সাঃ)-এর মাক্কী ও মাদানী জীবনের নানা গুরুত্বপূর্ণ দিক, সমাজ সংস্কারে তাঁর ঐতিহাসিক অবদান এবং কালজয়ী শিক্ষা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। শিক্ষক, ছাত্র ও উপজেলার বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ তৌহিদী জনতা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভুয়া পুলিশ সেজে বিআরটিএ কার্যালয়ে উপস্থিত, যুবক গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ সজিব হোসেন স্টাফ রিপোর্টার পাবনা

শুক্রবার, ৪ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১২:৫৬ পি.এম


ভুয়া পুলিশ সেজে বিআরটিএ কার্যালয়ে উপস্থিত, যুবক গ্রেফতার

পাবনায় পুলিশের পরিচয় দিয়ে বিআরটিএ কার্যালয়ে প্রবেশের সময় এক যুবককে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। গ্রেফতারকৃত ব্যক্তি মোঃ রফিকুল ইসলাম (২৯) নামে পরিচিত।
জানা যায়, তিনি বাংলাদেশ পুলিশের সদস্য না হয়েও পুলিশের ইউনিফর্ম পরিধান করে নিজেকে পুলিশ সদস্য হিসেবে পরিচয় দিচ্ছিলেন। এ ঘটনায় সন্দেহ হলে স্থানীয়দের মাধ্যমে বিষয়টি ডিবি পুলিশের নজরে আসে। পরে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি পুলিশের কোনো বৈধ সদস্য নন বলে নিশ্চিত হওয়া গেছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
এ বিষয়ে ডিবি পুলিশের এক কর্মকর্তা জানান, “আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয় ব্যবহার করে প্রতারণার চেষ্টা একটি গুরুতর অপরাধ। এ ধরনের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩১
ইশা ০৬:৪২
সূর্যোদয় : ০৫:৫৬ সূর্যাস্ত : ০৫:৩১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%