শুক্রবার, ৪ই সেপ্টেম্বর, ২০২৬ ইং
১২:৫৫ পি.এম
ভোলা জেলাধীন চরফ্যাশনে বাংলাদেশ জামায়াতে ইসলামী চরফ্যাশন উপজেলা শাখার উদ্যোগে এক ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে 'সীরাতুন্নবী (সাঃ) সিম্পোজিয়াম' অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (৪ সেপ্টেম্বর ২০২৬) সকাল ৯টায় পৌর শহরের ব্রজ গোপাল টাউন হলে পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে সিম্পোজিয়ামটির অনুষ্ঠানিক সূচনা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট আলেম ও জামায়াত নেতা মাওলানা এ কে এম ফখরুদ্দিন খান রাজি।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা এ কে এম ফখরুদ্দিন খান রাজি বলেন, "মহানবী হযরত মুহাম্মদ (সাঃ)-এর পুরো জীবনই মানবজাতির জন্য সর্বোত্তম আদর্শ। ব্যক্তিগত, সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক জীবনের সর্বক্ষেত্রে রাসুলুল্লাহ (সাঃ)-এর শিক্ষা ও সুন্নাহ অনুসরণ ছাড়া অশান্ত পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব নয়। সাম্য, সুবিচার ও মানবিক সমাজ গঠনে রাসুল (সাঃ)-এর সীরাত বা জীবনদর্শনের কোনো বিকল্প নেই।" তিনি বর্তমান তরুণ সমাজকে রাসুল (সাঃ)-এর আদর্শে উদ্বুদ্ধ হয়ে দেশ ও মানবতার কল্যাণে আত্মনিয়োগ করার আহ্বান জানান।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর চরফ্যাশন উপজেলা আমীর অধ্যক্ষ মীর শরীফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সিম্পোজিয়ামটি সঞ্চালনা করেন উপজেলা সেক্রেটারি মাওলানা আবুল কাশেম।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে রাসুলুল্লাহ (সাঃ)-এর জীবন ও কর্মের ওপর আলোচনা করেন লক্ষীপুর সদর কামিল মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইসমাইল হোসেন। বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বোরহান উদ্দিন কামিল মাদরাসার মুহাদ্দিস মাওলানা হাবিবুর রহমান আল জাজিরী,বাংলাদেশ জামায়াতে ইসলামী ভোলা জেলা শাখার সেক্রেটারি কাজী মাওলানা হারুন অর রশিদ এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট পারভেজ হোসেন।
সিম্পোজিয়ামে আমন্ত্রিত বক্তাগণ রাসুলুল্লাহ (সাঃ)-এর মাক্কী ও মাদানী জীবনের নানা গুরুত্বপূর্ণ দিক, সমাজ সংস্কারে তাঁর ঐতিহাসিক অবদান এবং কালজয়ী শিক্ষা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। শিক্ষক, ছাত্র ও উপজেলার বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ তৌহিদী জনতা উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
পাবনায় পুলিশের পরিচয় দিয়ে বিআরটিএ কার্যালয়ে প্রবেশের সময় এক যুবককে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। গ্রেফতারকৃত ব্যক্তি মোঃ রফিকুল ইসলাম (২৯) নামে পরিচিত।
জানা যায়, তিনি বাংলাদেশ পুলিশের সদস্য না হয়েও পুলিশের ইউনিফর্ম পরিধান করে নিজেকে পুলিশ সদস্য হিসেবে পরিচয় দিচ্ছিলেন। এ ঘটনায় সন্দেহ হলে স্থানীয়দের মাধ্যমে বিষয়টি ডিবি পুলিশের নজরে আসে। পরে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি পুলিশের কোনো বৈধ সদস্য নন বলে নিশ্চিত হওয়া গেছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
এ বিষয়ে ডিবি পুলিশের এক কর্মকর্তা জানান, “আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয় ব্যবহার করে প্রতারণার চেষ্টা একটি গুরুতর অপরাধ। এ ধরনের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
তালাশ বিডি/মিডিয়া লিঃ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
দক্ষিণাঞ্চলীয় রিভার্স রাজ্যে অবৈধভাবে পেট্রোলিয়াম পণ্য চুরি করার সময় বিষাক্ত ধোঁয়া শ্বাসের সঙ্গে নেওয়ার ফলে অন্তত ৪৩ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দেশটির কর্তৃপক্ষ এই তথ্য প্রকাশ করেছে।
রাতের অন্ধকারে রিভার্স রাজ্যের ওক্রিকা স্থানীয় সরকার এলাকার ওকারি জেটিতে এই দুর্ঘটনা ঘটে। জানা গেছে, সেখানে একটি জাহাজে রপ্তানির জন্য পেট্রোলিয়াম পণ্য তোলা হচ্ছিল। স্থানীয় বাসিন্দাদের উদ্ধৃত করে তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু জানিয়েছে, ওক্রিকা ও এর আশপাশের এলাকা থেকে ২০০ জনের বেশি তরুণ কাঠের নৌকায় করে সেখানে গিয়েছিলেন। তারা একটি পাইপলাইনে অবৈধভাবে সংযোগ দিয়ে পেট্রোলিয়াম পণ্য চুরি করার চেষ্টা করছিলেন।
স্থানীয়দের মতে, নৌকায় পেট্রোলিয়াম পণ্য তোলার সময় হঠাৎ করে ঘন বিষাক্ত ধোঁয়া ছড়িয়ে পড়ে। এতে উপস্থিত অনেকেই অসুস্থ হয়ে পড়েন। কিছু ব্যক্তি ঘটনাস্থলেই জ্ঞান হারান। আরও কিছু লোক নদীতে পড়ে গিয়ে ডুবে মারা গেছেন বলে জানা গেছে।
নদীতে কয়েকটি মরদেহ ভাসতে দেখা গেছে। স্থানীয় একটি পরিবেশ ও মানবাধিকার সংগঠনের সূত্রে আরও কয়েকজন নিখোঁজ থাকার খবরও পাওয়া গেছে। রিভার্স রাজ্য পুলিশের মুখপাত্র ব্লেসিং আগাবে বলেন, ঘটনার বিস্তারিত জানার জন্য তদন্ত চলছে। তিনি আরও বলেন, ঘটনার ভয়াবহতা এবং প্রকৃত কারণ বের করার জন্য তদন্ত করা হচ্ছে।
নাইজার ডেল্টাভিত্তিক পরিবেশ ও মানবাধিকার সংগঠন ইয়ুথস অ্যান্ড এনভায়রনমেন্টাল অ্যাডভোকেসি সেন্টার (ইয়েক-নাইজেরিয়া) একাধিক মৃত্যুর খবর নিশ্চিত করেছে।
সংগঠনটির নির্বাহী পরিচালক ফাইনফেস ডুমনামেনে ফাইনফেস জানান, নিহত ব্যক্তিরা একটি পাইপলাইনে অবৈধভাবে সংযোগ দিয়েছিলেন বলে অভিযোগ রয়েছে। ওই পাইপলাইনের মাধ্যমে ইন্দোরামা এলেমে পেট্রোকেমিক্যালস এলাকা থেকে পোর্ট হারকোর্ট শোধনাগার করিডোর হয়ে রপ্তানির জন্য পেট্রোলিয়াম পণ্য বহনকারী জাহাজে পণ্য সরবরাহ করা হয়। ফাইনফেসের বক্তব্য অনুযায়ী, তরুণেরা অপেক্ষমাণ নৌকাগুলোতে পেট্রোলিয়াম পণ্য তুলছিলেন। একই সময়ে পাইপলাইনের ভেতর দিয়ে উচ্চচাপে পেট্রোলিয়াম পণ্য পাঠানো হচ্ছিল। এতে উপস্থিত লোকজন বিষাক্ত ধোঁয়ার সংস্পর্শে আসেন। তিনি বলেন, নদীতে কয়েকটি মরদেহ ভাসতে দেখা গেছে এবং আরও কিছু লোক নিখোঁজ রয়েছে।
রিভার্স রাজ্যের এই ঘটনা নাইজেরিয়ার তেলসমৃদ্ধ নাইজার ডেলটা অঞ্চলে তেল চুরি ও অবৈধভাবে তেল সংগ্রহের ঝুঁকি আবারও সামনে এনেছে। দীর্ঘদিন ধরে নাইজার ডেল্টায় অপরিশোধিত তেল চুরি, অবৈধভাবে তেল পরিশোধন এবং পেট্রোলিয়াম পণ্য অবৈধভাবে পরিবহনের ঘটনা ঘটে আসছে। এসব প্রতিরোধে রিভার্স ও আশপাশের রাজ্যগুলোতে নিরাপত্তা বাহিনী নিয়মিত অভিযান চালাচ্ছে। নাইজেরিয়ার সেনাবাহিনী জানায়, গত এপ্রিল মাসে তারা ১০টি অবৈধ তেল পরিশোধন কেন্দ্র ধ্বংস করেছে। এসব অভিযানে রিভার্স, ডেল্টা ও আকওয়া ইবোম রাজ্যে তেল চুরির সঙ্গে জড়িত সন্দেহে নয়জনকে গ্রেপ্তার করা হয়।
সেনাবাহিনীর তথ্য অনুযায়ী, এসব অভিযানে ১ লাখ ৩০ হাজার লিটারের বেশি চুরি করা অপরিশোধিত তেল উদ্ধার করা হয়েছে। এছাড়া যানবাহনে ব্যবহারের জন্য রাখা ২৬ হাজার লিটারের বেশি ডিজেলও উদ্ধার করা হয়। এরপর গত ২৮ আগস্ট নাইজেরিয়ার নৌবাহিনী রিভার্স রাজ্যে দুটি অবৈধ তেল পরিশোধন কেন্দ্র ধ্বংস করার খবর দেয়। ওই অভিযানে অবৈধভাবে পরিশোধন করা হয়েছে বলে সন্দেহ করা ৩৪ হাজার লিটার ডিজেল উদ্ধার করা হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ