ঢাকা সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১০ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬ইং ১০ই কার্তিক, ১৪৩৩বাং

রিহ্যাবকে পরিবেশবান্ধব নির্মাণে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান পরিবেশমন্ত্রীর


রিহ্যাবকে পরিবেশবান্ধব নির্মাণে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান পরিবেশমন্ত্রীর

পরিবেশবান্ধব নির্মাণে রিহ্যাবকে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু। তিনি উল্লেখ করেন, আসন্ন শুষ্ক মৌসুমে বায়ুদূষণ নিয়ন্ত্রণের জন্য নির্মাণস্থলে ধুলা প্রতিরোধের ব্যবস্থা নিশ্চিত করা অপরিহার্য। নির্মাণ ও মেরামতকাজে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে পরিবেশগত বিধিবিধান মেনে চলতে হবে। সেইসাথে, নির্মাণে ইটের পরিবর্তে পরিবেশবান্ধব ব্লকের ব্যবহার ক্রমান্বয়ে বাড়ানোর ওপর গুরুত্ব দিতে হবে।

রবিবার (১১ অক্টোবর) মন্ত্রণালয়ের সভাকক্ষে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)-এর প্রতিনিধিদের সঙ্গে অনুষ্ঠিত পর্যালোচনা সভায় মন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী আরও বলেন, নির্মাণস্থল যথাযথ আবরণ দিয়ে ঘিরে রাখা, মাটি-বালিসহ নির্মাণসামগ্রী ঢেকে সংরক্ষণ এবং পরিবহনের সময় যানবাহন আচ্ছাদিত রাখতে হবে। নির্মাণসামগ্রী ও বর্জ্য পরিবহনকারী যানবাহনের চাকা পরিষ্কার করে সড়কে চলাচল নিশ্চিত করতে হবে। সড়ক ও ফুটপাতে নির্মাণসামগ্রী রেখে জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি ও ধুলিদূষণ ঘটানো থেকে বিরত থাকতে হবে।

আরও পড়ুন: সাদিক কায়েম: ফ্যাসিবাদ ও বিএনপি একাকার হয়ে গেছে

তিনি নির্মাণস্থল ও আশপাশে প্রতিদিন কমপক্ষে দুইবার পানি ছিটানোর প্রয়োজনীয়তা এবং ধুলার পরিমাণ অনুযায়ী আরো ঘন ঘন পানি ছিটানোর ওপর গুরুত্ব দেন। নির্মাণবর্জ্য উন্মুক্ত স্থানে ফেলে রাখা বা পোড়ানোর পরিবর্তে দ্রুত পরিবেশসম্মতভাবে অপসারণের প্রয়োজনীয়তাও তিনি তুলে ধরেন।

সভায় পরিবেশ প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেন, ধুলিদূষণ নিয়ন্ত্রণের ব্যবস্থা প্রতিটি নির্মাণ প্রকল্পের দৈনন্দিন কার্যক্রমের অংশ করতে হবে। নির্মাণসামগ্রী ঢেকে রাখা, নিয়মিত পানি ছিটানো ও বর্জ্য অপসারণের কাজ তদারকিতে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা নির্ধারণ করা প্রয়োজন। তিনি রিহ্যাবের সদস্য প্রতিষ্ঠানগুলোকে পরিবেশবান্ধব ব্লকের ব্যবহার বাড়াতে প্রকল্পভিত্তিক পরিকল্পনা গ্রহণ এবং সংশ্লিষ্ট সরকারি সংস্থার সঙ্গে সমন্বয় করে তা বাস্তবায়নের আহ্বান জানান।

রিহ্যাব প্রতিনিধিদলের পক্ষে সভাপতি ড. আলী আফজাল এবং সিনিয়র সহ-সভাপতি মো. আব্দুর রাজ্জাক তাদের মতামত তুলে ধরেন। ব্লকের গুনগত মান নিশ্চিত করা এবং ইটের বিকল্প হিসেবে ব্লকের ব্যবহারে খরচ যাতে না বাড়ে, সে বিষয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করেন তারা।

সভায় নতুন আবাসিক ও বাণিজ্যিক প্রকল্পে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের লক্ষ্যমাত্রা নির্ধারণ এবং সময়ভিত্তিক কর্মপরিকল্পনা প্রণয়নের বিষয়ে আলোচনা হয়। ব্লকের ব্যবহার সম্প্রসারণে রাজউকসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয়, বিল্ডিং কোড ও ভবন নির্মাণ অনুমোদনে ব্লক ব্যবহারের বিষয় অন্তর্ভুক্ত করা এবং ব্লকের ওপর ভ্যাট, কর ও কাঁচামালের আমদানি শুল্ক যৌক্তিক করার প্রস্তাবও আলোচনায় উঠে আসে। একইসঙ্গে নির্মাণ প্রকল্পে পরিবেশগত বিধিবিধান প্রতিপালন জোরদার, প্রকল্পভিত্তিক অগ্রগতির তথ্য সংগ্রহ এবং নিয়মিত পরিবীক্ষণের ওপর গুরুত্ব দেওয়া হয়।

আরও পড়ুন: পাকিস্তানের খাদ্যশস্য সংরক্ষণ অভিজ্ঞতা বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ: খাদ্যমন্ত্রী

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সউদী আগ্রাসন বন্ধ না করলে ইনশাআল্লাহ আরও ভয়াবহ হামলা হবে: হুথিদের হুঁশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ১১ই অক্টোবর, ২০২৬ ইং

০৬:৫৩ পি.এম


সউদী আগ্রাসন বন্ধ না করলে ইনশাআল্লাহ আরও ভয়াবহ হামলা হবে: হুথিদের হুঁশিয়ারি

গতকাল সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলায় ১২ জনের মৃত্যু হয়েছে এবং ৩০৯ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে দুইজন বাংলাদেশি রয়েছেন। আহতদের মধ্যে বাংলাদেশিসহ বিভিন্ন দেশের নাগরিকরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং মৃত্যুর সঙ্গে লড়াই করছেন।

এমন পরিস্থিতিতে ইরান সমর্থিত ইয়েমেনের হুথি বিদ্রোহীরা সৌদিতে আরও ভয়াবহ হামলার হুমকি দিয়েছে। তারা জানায়, সৌদি যদি তাদের আগ্রাসন বন্ধ না করে, তাহলে সবচেয়ে খারাপ হামলার মুখোমুখি হতে হবে।

আজ রোববার (১১ অক্টোবর) হুথি সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, “যতক্ষণ সৌদি শত্রুরা ইয়েমেনে তাদের আগ্রাসন ও হস্তক্ষেপ বন্ধ না করবে, সবচেয়ে খারাপ হামলাটি আসছে, ইনশাআল্লাহ।”

হুথিদের হামলায় নিহত ১২ জনের মধ্যে দুইজন বাংলাদেশি এবং যুক্তরাষ্ট্র, মিসর, জর্ডান, সিরিয়া, ফিলিস্তিন ও সুদানের একজন করে নাগরিক রয়েছেন। বাকি পাঁচজন সৌদি নাগরিক।

আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। তাদের সবাইকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এই হামলায় প্রাণহানির পাশাপাশি অবকাঠামোগত ক্ষয়ক্ষতিও হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখন নিরূপণ করা হচ্ছে।

ভয়াবহ ওই হামলার পর সৌদি আরব রিয়াদ বিমানবন্দরে বিমান ওঠানামা বন্ধ করে দেয়।

সূত্র: দ্য গার্ডিয়ান

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ধর্ম মন্ত্রণালয় বিমানবন্দরে হাফেজ হিরাকে সংবর্ধনা দেবে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ১১ই অক্টোবর, ২০২৬ ইং

০৬:৫৪ পি.এম


ধর্ম মন্ত্রণালয় বিমানবন্দরে হাফেজ হিরাকে সংবর্ধনা দেবে

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে অনুষ্ঠিত ৬৬তম আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছেন ঢাকার মিরপুর-১-এ অবস্থিত মারকাযু ফয়জিল কোরআন আল ইসলামীর কৃতী শিক্ষার্থী হাফেজ ইহতেশামুল হক হিরা। আগামীকাল (১২ অক্টোবর) সোমবার দেশে ফেরার পরিকল্পনা রয়েছে হাফেজ হিরার। ধর্ম বিষয়ক মন্ত্রণালয় বিমানবন্দরে তাকে সংবর্ধনা প্রদান করবে। তার এই অসাধারণ সাফল্যে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন।

ধর্ম মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব খান শাহানুর আলম স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপনে এ তথ্য প্রকাশ করা হয়েছে। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, কুয়ালালামপুরে অনুষ্ঠিত ৬৬তম আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছেন ইহতেশামুল হক হিরা। আগামীকাল সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার পর তাকে সংবর্ধনা প্রদান করা হবে।

এদিকে, হিরার মাদরাসা মারকাযু ফয়জিল কুরআন আল ইসলামী ঢাকার পক্ষ থেকে জানানো হয়েছে, সংবর্ধনা অনুষ্ঠানে ধর্মমন্ত্রী উপস্থিত থাকবেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জিবুতি উপকূলে নৌকাডুবিতে ১৫ শিশুসহ ১০৯ অভিবাসীর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ১১ই অক্টোবর, ২০২৬ ইং

০৬:৫৪ পি.এম


জিবুতি উপকূলে নৌকাডুবিতে ১৫ শিশুসহ ১০৯ অভিবাসীর মৃত্যু

জিবুতির উপকূলে অভিবাসীদের নিয়ে যাওয়া একটি নৌকা ডুবে অন্তত ১০৯ জনের মৃত্যু ঘটেছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন আরও ১১৬ জন। রবিবার (১১ অক্টোবর) জাতিসংঘের অভিবাসন সংস্থা (আইওএম) এই তথ্য প্রকাশ করেছে।

আইওএম জানায়, নিহতদের মধ্যে ১৫ জন শিশু অন্তর্ভুক্ত রয়েছে। নিখোঁজদের মধ্যে অন্তত ১১৬ জনের সন্ধান এখনও পাওয়া যায়নি। তবে উদ্ধারকর্মীরা ৮০ জনকে উদ্ধার করতে সক্ষম হয়েছেন।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, জিবুতি থেকে ইয়েমেনের উদ্দেশ্যে যাত্রা করা নৌকাটি গত বৃহস্পতিবার রাতে ওবোক বন্দর শহরের কাছে উল্টে যায়। উদ্ধারকর্মীরা পরে নৌকাটিকে উদ্ধার করেছেন বলে জানা গেছে।

আইওএমের জিবুতি মিশনপ্রধান আলেজান্ডার কোইসাক এই দুঃখজনক ঘটনাকে অভিবাসীদের নতুন জীবন গড়ার প্রচেষ্টায় সম্মুখীন হওয়া বিপদের একটি ‘কঠোর অনুস্মারক’ হিসেবে উল্লেখ করেছেন।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, প্রতি বছর আফ্রিকা অঞ্চল থেকে হাজার হাজার অভিবাসী নিরাপত্তা ও কর্মসংস্থানের জন্য উপসাগরীয় দেশগুলোতে যাওয়ার জন্য এই বিপজ্জনক যাত্রা করে।

গত শুক্রবার প্রকাশিত এক বিবৃতিতে সংস্থাটি জানায়, উদ্ধারকৃত মৃতদেহগুলোর মধ্যে ৫২ জন পুরুষ, ৪২ জন নারী, ৯ জন মেয়ে এবং ৬ জন ছেলে রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শিবচরে রাতের আঁধারে জমি দখল ও গাছ কাটার অভিযোগ, বিক্ষোভে উত্তাল এলাকাবাসী; সাবেক সেনাসদস্য ও আদম ব্যবসায়ীর বিরুদ্ধে নিরপেক্ষ তদন্ত ও ন্যায়বিচারের দাবি

আন্তর্জাতিক ডেস্ক

শিবচর মাদারীপুর প্রতিনিধিঃ মোঃআসাদুজ্জামান

রবিবার, ১১ই অক্টোবর, ২০২৬ ইং

০৬:৫৫ পি.এম


শিবচরে রাতের আঁধারে জমি দখল ও গাছ কাটার অভিযোগ, বিক্ষোভে উত্তাল এলাকাবাসী; সাবেক সেনাসদস্য ও আদম ব্যবসায়ীর বিরুদ্ধে নিরপেক্ষ তদন্ত ও ন্যায়বিচারের দাবি

মাদারীপুরের শিবচরে রাতের আঁধারে পৈতৃক জমি দখল, প্রায় দুই শত বছরের পুরোনো কাঁঠালগাছসহ বিভিন্ন প্রজাতির গাছ কেটে ফেলা এবং জমিতে তারের বেড়া দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় আওয়ামী লীগ নেতা ও চাকরিচ্যুত সাবেক সেনাসদস্য মাহাবুব খান, তাঁর ভাই আদম ব্যবসায়ী সোহেল খান এবং তাঁদের বোন সোমা আক্তারের বিরুদ্ধে। এ ঘটনায় পৈতৃক সম্পত্তি হারানোর আশঙ্কা ও নিরাপত্তাহীনতার কথা জানিয়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন ভুক্তভোগী সরদার পরিবারের সদস্যরা। তাঁদের সঙ্গে কয়েক শ এলাকাবাসীও অংশ নেন।

রোববার (১১ অক্টোবর) সকালে শিবচর উপজেলার ভদ্রাসন ইউনিয়নের সাহাপাড়া গ্রামে এ কর্মসূচি পালিত হয়। এ সময় বক্তারা জমির মালিকানা যাচাই, গাছ কাটার ঘটনায় ক্ষয়ক্ষতি নিরূপণ, অভিযোগের নিরপেক্ষ তদন্ত এবং জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
রাতের আঁধারে গাছ কেটে জমি দখলের অভিযোগ
ভুক্তভোগী পরিবারের অভিযোগ, গত ৪ অক্টোবর দিবাগত রাত দেড়টার দিকে ১৫ থেকে ২০ জন লোক নিয়ে তাঁদের পৈতৃক প্রায় ২৫ শতাংশ জমিতে থাকা বিভিন্ন প্রজাতির গাছ কেটে ফেলা হয়। পরে ওই জমিতে তারের বেড়া দিয়ে সীমানা তৈরি করা হয়। কেটে ফেলা গাছগুলোর আনুমানিক মূল্য কয়েক লাখ টাকা বলে দাবি পরিবারের সদস্যদের।
পরিবারটির অভিযোগ, জমিটি তাঁদের দীর্ঘদিনের ভোগদখলে রয়েছে। সেখানে পূর্বপুরুষদের হাতে লাগানো পুরোনো গাছও ছিল। রাতের আঁধারে এসব গাছ কেটে জমিতে বেড়া দেওয়ার ঘটনায় তাঁরা নিজেদের সম্পত্তির অধিকার ও নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছেন।
চার বোনের পৈতৃক সম্পত্তি নিয়ে বিরোধ
সরদার পরিবারের সদস্যদের ভাষ্য, সাহাপাড়া এলাকায় প্রায় দুই শত বছর ধরে তাঁদের পূর্বপুরুষেরা বসবাস করে আসছেন। পরিবারের প্রয়াত দবির উদ্দিন সরদারের মৃত্যুর পর তাঁর চার মেয়ে পৈতৃক সম্পত্তি ভোগদখল করে আসছেন। সম্প্রতি একই এলাকার প্রয়াত ফজলুল খানের ছেলে মাহাবুব খান ও সোহেল খান এবং মেয়ে সোমা আক্তারের সঙ্গে ওই জমি নিয়ে বিরোধ সৃষ্টি হয়েছে বলে অভিযোগ তাঁদের।
ভুক্তভোগীদের দাবি, জমির মালিকানা ও দখল নিয়ে বিরোধ থাকলেও তা আইনগতভাবে নিষ্পত্তি না করে রাতের আঁধারে গাছ কেটে জমি দখলের চেষ্টা করা হয়েছে। এতে তাঁদের পূর্বপুরুষদের স্মৃতিবিজড়িত সম্পত্তি হারানোর আশঙ্কা তৈরি হয়েছে।
অভিযুক্তদের বিরুদ্ধে আরও গুরুতর অভিযোগ
জমি দখলের অভিযোগের পাশাপাশি মাহাবুব খান, সোহেল খান ও সোমা আক্তারকে ঘিরে আরও কিছু গুরুতর অভিযোগ তুলেছেন ভুক্তভোগী পরিবারের সদস্যদের কেউ কেউ। তাঁদের অভিযোগ, মাহাবুব ও সোহেলের বিরুদ্ধে মাদক ব্যবসা ও মানবপাচারসংক্রান্ত কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। এ ছাড়া সোমা আক্তারের বিরুদ্ধেও অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ তোলেন তাঁরা। তাঁদের দাবি, এলাকার কিছু তরুণকে প্রলোভন দেখিয়ে বিভিন্ন অবৈধ কর্মকাণ্ডে সম্পৃক্ত করা হচ্ছে।
ভুক্তভোগীদের বক্তব্য অনুযায়ী, প্রায় পাঁচ বছর আগে ফজলুল খান আর্থিক সংকট ও দেনার দায়ে মারা যান। তাঁদের দাবি, সে সময় তাঁর ঋণ পরিশোধ নিয়ে জটিলতা তৈরি হয়েছিল এবং লাশ দাফনেও পাওনাদারদের বাধার মুখে পড়তে হয়েছিল। অথচ বর্তমানে তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে বিপুল সম্পদ অর্জন ও জমি দখলের অভিযোগ উঠছে বলে দাবি তাঁদের।
পরিবারটির সদস্যরা এসব অভিযোগের সত্যতা যাচাইয়ের পাশাপাশি অভিযুক্তদের সম্পদের উৎস এবং এলাকায় মাদক ও মানবপাচারসংক্রান্ত অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্ত দাবি করেছেন। তবে এসব অভিযোগের স্বাধীন সত্যতা এই প্রতিবেদন তৈরির সময় নিশ্চিত হওয়া যায়নি। অভিযোগগুলোর বিষয়ে অভিযুক্তদের বক্তব্যও পাওয়া সম্ভব হয়নি।
বাধা দিলে হুমকির অভিযোগ, নিরাপত্তাহীনতায় পরিবার
ভুক্তভোগীদের আরও অভিযোগ, গাছ কাটা ও জমিতে বেড়া দেওয়ার সময় বাধা দিতে গেলে তাঁদের হুমকি দেওয়া হয়। এ ঘটনার পর থেকে তাঁরা নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানিয়েছেন।
পরিবারটির সদস্যদের দাবি, জমির কাগজপত্র তাঁদের কাছে রয়েছে। তারপরও জমিতে বেড়া দেওয়ার ঘটনায় তাঁরা উদ্বিগ্ন। তাঁদের আশঙ্কা, দ্রুত আইনগত পদক্ষেপ নেওয়া না হলে পৈতৃক সম্পত্তির দখল হারানোর পাশাপাশি ভবিষ্যতে আরও বিরোধ ও অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হতে পারে।
থানায় অভিযোগ, সহযোগিতা না পাওয়ার দাবি
ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানান, ঘটনার পরদিন সকালে তাঁরা শিবচর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। তবে অভিযোগ করার পরও প্রত্যাশিত সহযোগিতা পাননি বলে দাবি তাঁদের।
প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, জমি নিয়ে বিরোধ থাকলে তা আদালত বা সংশ্লিষ্ট আইনগত প্রক্রিয়ার মাধ্যমে নিষ্পত্তি করা উচিত। কোনো পক্ষেরই আইন নিজের হাতে তুলে নেওয়ার সুযোগ নেই। তাঁরা অভিযোগের ভিত্তিতে জমির কাগজপত্র যাচাই, ঘটনাস্থল পরিদর্শন, গাছ কাটার ঘটনায় ক্ষয়ক্ষতি নিরূপণ এবং নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্‌ঘাটনের দাবি জানান।
‘দেশে কি আইন-আদালত নেই?’
ভুক্তভোগী রুজিয়া আক্তার খুকু ক্ষোভ প্রকাশ করে বলেন, “দেশে কি আইন-আদালত নেই? রাতের আঁধারে আমাদের পূর্বপুরুষদের লাগানো গাছ কেটে জমি দখল করা হবে কেন? আমাদের কাছে জমির কাগজপত্র রয়েছে। তারপরও আমাদের জমিতে বেড়া দেওয়া হয়েছে। থানায় অভিযোগ করেও আমরা কোনো সহযোগিতা পাইনি। আমরা সরকারের কাছে ন্যায়বিচার চাই।”
দবির সরদারের আরেক মেয়ে রুবিয়া খানম রাইতি বলেন, “দীর্ঘদিন ধরে আমরা চার বোন বাবার সম্পত্তি ভোগদখল করে আসছি। এলাকার মানুষও জানেন, এই সম্পত্তি আমাদের। অথচ আমাদের গাছ কেটে জমি দখল করা হচ্ছে। আমরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার চাই।”
অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি
অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে মাহাবুব খান ও সোহেল খানের বাড়িতে গিয়ে তাঁদের পাওয়া যায়নি। তাঁদের স্বজনদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও কেউ এ বিষয়ে বক্তব্য দিতে রাজি হননি। ফলে মাহাবুব খান, সোহেল খান ও সোমা আক্তারের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের বিষয়ে তাঁদের বক্তব্য জানা সম্ভব হয়নি।
পুলিশের বক্তব্য
এ বিষয়ে শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বলেন, “কোনো জায়গার বিষয়ে আদালতের নিষেধাজ্ঞা থাকলে তা অমান্য করার অভিযোগ পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে। জায়গা-জমি নিয়ে স্থানীয়ভাবে মীমাংসার বিষয়ও থাকতে পারে। বিষয়টি সে রকম কি না, তা খতিয়ে দেখা হবে।
নিরপেক্ষ তদন্ত ও ন্যায়বিচারের অপেক্ষায় পরিবার
পৈতৃক সম্পত্তি রক্ষা, কেটে ফেলা গাছের ক্ষতিপূরণ, জমির প্রকৃত মালিকানা ও দখল যাচাই এবং পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন ভুক্তভোগী সরদার পরিবারের সদস্যরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৫
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৭
মাগরিব ০৫:২৪
ইশা ০৬:৩৫
সূর্যোদয় : ০৬:০১ সূর্যাস্ত : ০৫:২৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%