ঢাকা শুক্রবার, ০৬ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২১শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ০৬ই নভেম্বর, ২০২৬ইং ২১শে কার্তিক, ১৪৩২বাং

৫৫ মাদ্রাসাপ্রধানকে শোকজ, লিখিত ব্যাখ্যা দিতে হবে ১০ নভেম্বর


৫৫ মাদ্রাসাপ্রধানকে শোকজ, লিখিত ব্যাখ্যা দিতে হবে ১০ নভেম্বর

বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ২০২৬ সালের আলিম পরীক্ষায় কোনো শিক্ষার্থী পাশ না করায় ৫৫টি মাদ্রাসাপ্রধানকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) প্রদান করেছে। তাদেরকে আগামী ১০ নভেম্বর বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের দপ্তরে হাজির হয়ে লিখিত ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার (৪ নভেম্বর) বোর্ডের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তিতে এই তথ্য প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ২০২৬ সালের আলিম পরীক্ষায় যেসব মাদ্রাসা থেকে কোনো শিক্ষার্থী উত্তীর্ণ হয়নি, অর্থাৎ পাসের হার শূন্য—সেসব প্রতিষ্ঠানের প্রধানদের আগামী ১০ নভেম্বর সকাল ১০টায় লিখিত বক্তব্যসহ বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের দপ্তরে উপস্থিত থাকতে হবে।

আরও পড়ুন: বাকৃবির শাহজালাল হলে ‘শাহী ক্রিকেট টুর্নামেন্ট ২.০’-এর উদ্বোধন

তাদের এ ব্যাখ্যা দিতে বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. ফারুক আহম্মেদের দপ্তরে হাজির হতে বলা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সৌদি আরবে হামলার নিন্দা জানাল ইন্দোনেশিয়া উলামা পরিষদ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ৫ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:১৭ পি.এম


সৌদি আরবে হামলার নিন্দা জানাল ইন্দোনেশিয়া উলামা পরিষদ

হুথি মিলিশিয়ার দ্বারা সৌদি আরবের নিরাপত্তা ও স্থিতিশীলতা বিনষ্টের উদ্দেশ্যে পরিচালিত হামলার বিরুদ্ধে তীব্র নিন্দা জানায় ইন্দোনেশিয়ার উলামা পরিষদের (এমইউআই) একটি প্রতিনিধিদল। তারা মদিনার ইসলামী বিশ্ববিদ্যালয়ে সফরের পর সৌদি আরবের প্রতি সংহতি প্রকাশ করে সুপারিশ পেশ করে।

বুধবার (৪ নভেম্বর) মদিনার ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত সুপারিশে প্রতিনিধিদলটি তাদের অবস্থান তুলে ধরে। প্রতিনিধিদলের নেতৃত্ব দেন ইন্দোনেশিয়ার উলামা পরিষদের উপপ্রধান শাইখ ড. কিয়াই হাজি খলিল নাফিস।

সুপারিশে উল্লেখ করা হয়, সৌদি আরবের নিরাপত্তা ও স্থিতিশীলতা এবং ইসলামের পবিত্র স্থান ও বেসামরিক নাগরিকদের সুরক্ষার জন্য যে কোনো হুমকির বিরুদ্ধে তাদের অবস্থান সুস্পষ্ট। বেসামরিক নাগরিক ও স্থাপনায় হামলা ইসলামের শিক্ষা ও জীবন রক্ষার নীতির পরিপন্থী বলেও তারা উল্লেখ করেন।

প্রতিনিধিদলটি সৌদি আরবের ধর্মীয় গুরুত্বের কথা উল্লেখ করে দেশটির নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষার ওপর গুরুত্বারোপ করে। তারা ইসলাম ও মুসলমানদের সেবায় সৌদি আরবের ভূমিকার প্রশংসা করেন, বিশেষ করে হজ, ওমরাহ পালনকারী ও দর্শনার্থীদের সেবায়।

সুপারিশে মুসলিম বিশ্বের ঐক্য ও সংহতি জোরদার, উগ্রবাদ মোকাবিলা এবং মধ্যপন্থা, সহনশীলতা ও শান্তিপূর্ণ সহাবস্থানের মূল্যবোধ প্রতিষ্ঠার আহ্বান জানানো হয়।

শেষে, প্রতিনিধিদলটি সৌদি আরবের প্রতি সংহতি পুনর্ব্যক্ত করে, দেশটির নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষা এবং ইসলামের পবিত্র স্থানগুলোর সুরক্ষায় নেওয়া উদ্যোগের প্রতি সমর্থন জানায়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

১৯ নভেম্বর ঢাকা-পাবনা রুটে নতুন আন্ত নগর ট্রেন চালু

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ৫ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:১৮ পি.এম


১৯ নভেম্বর ঢাকা-পাবনা রুটে নতুন আন্ত নগর ট্রেন চালু

পাবনা-ঢাকা-পাবনা রুটে নতুন একটি জোড়া আন্ত নগর ট্রেন আগামী ১৯ নভেম্বর থেকে চালু হতে যাচ্ছে। গত ৪ নভেম্বর, বাংলাদেশ রেলওয়ের সংশ্লিষ্ট প্রস্তাবটি রেলপথ মন্ত্রণালয়ের অনুমোদন লাভ করেছে।

অনুমোদিত প্রস্তাবনার আওতায়, ৮০৮ নং ‘পাবনা প্রভাতী এক্সপ্রেস’ সকাল ৮টায় পাবনা থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করবে এবং দুপুর ২টা ১০ মিনিটে ঢাকা পৌঁছাবে। অপরদিকে, ৮০৭ নং ‘পাবনা গোধূলি এক্সপ্রেস’ দুপুর ৩টা ২৫ মিনিটে ঢাকা থেকে পাবনার দিকে রওনা হবে এবং রাত ৯টা ২০ মিনিটে পাবনা পৌঁছাবে।

প্রস্তাবনায় উল্লেখ করা হয়েছে, উক্ত ট্রেনটি আপ ও ডাউন উভয় পথে ঈশ্বরদী, দাশুরিয়া, চাটমোহর, বড়ালব্রিজ, উল্লাপাড়া, শহীদ মনসুর আলী, টাঙ্গাইল, জয়দেবপুর ও ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশনে যাত্রাবিরতি করবে।

১৯ নভেম্বর অপরাহ্নে, সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম পাবনা রেলওয়ে স্টেশনে উক্ত ট্রেন দুটি উদ্বোধন করবেন। এর মাধ্যমে ঢাকা-পাবনা-ঢাকা রুটে আন্ত নগর ট্রেনের আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে।

বর্তমান সরকারের নির্বাচনী ইশতিহারের সঙ্গে সঙ্গতি রেখে, সাশ্রয়ী, নিরাপদ ও আধুনিক যোগাযোগ ব্যবস্থার অংশ হিসেবে বাংলাদেশ রেলওয়ে এই ট্রেন চালু করতে যাচ্ছে। নতুন এই ট্রেনের উদ্বোধনের মাধ্যমে ঢাকা-পাবনা রুটে আন্ত নগর রেল যোগাযোগ সংযোজন হতে যাচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শেরপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ; ভুক্তভোগী পরিবারের মানববন্ধন

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ ওসমান গনি শেরপুর জেলা প্রতিনিধি

বৃহস্পতিবার, ৫ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:১৮ পি.এম


শেরপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ; ভুক্তভোগী পরিবারের মানববন্ধন

 

শেরপুরে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসেবা নিতে আসা রোগীর সাথে অনাকাঙ্ক্ষিত দুর্ব্যবহার, ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া এবং পরবর্তীতে মিথ্যা মামলা ও মানববন্ধনের হুমকির প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী।

আজ ৫ নভেম্বর বৃহস্পতিবার শ্রীবরদী শহরের কাচারী মোড় এলাকায় বেলা ১১টায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে অংশ নেওয়া ভুক্তভোগী রেজাউল করিম বলেন, আমি হঠাৎ উচ্চ রক্তচাপে ভুগে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে সেবা নিতে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. বীথী ও ডা. মঞ্জুরুল আমার সাথে দুর্বব্যবহার করে এবং সেখানে দায়িত্বরত আনসারদের মাধ্যমে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়।

এ ছাড়া ওই মানববন্ধনে অংশ নেওয়া একাধিক ভুক্তভোগী হাসপাতালের ডাক্তার ও কর্তব্যরত আনসারদের বিরুদ্ধে নানা অভিযোগ তুলেন।

চিকিৎসকদের এমন আচরণের তীব্র প্রতিবাদ জানিয়ে এবং সুষ্ঠু বিচারের দাবিতে ভুক্তভোগী পরিবার ও শ্রীবরদী উপজেলার সর্বস্তরের জনগণ এই মানববন্ধনের আয়োজন করা হয়েছে বলে জানান আয়োজকরা।

এ বিষয়ে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু সাদাত মোহাম্মদ মফিদুল ইসলাম জানান, আমার বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে সেগুলো মিথ্যা। উল্টো অভিযোগকারী রেজাউল করিমের বিরুদ্ধে হুমকি প্রদান করার কথা বলেন তিনি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ডেঙ্গুতে গেল আরও ৭ প্রাণ, হাসপাতালে ভর্তি ১৫৯৬

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ৫ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:১৮ পি.এম


ডেঙ্গুতে গেল আরও ৭ প্রাণ, হাসপাতালে ভর্তি ১৫৯৬

সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। ঢাকা বিভাগে তিনজন, চট্টগ্রামে তিনজন এবং খুলনা বিভাগে একজনের মৃত্যু ঘটেছে। একই সময়ে ১ হাজার ৫৯৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত বুলেটিনে এই তথ্য প্রকাশিত হয়।

বুলেটিনের তথ্য অনুযায়ী, চলতি বছর ডেঙ্গুতে মোট ৪৫২ জন প্রাণ হারিয়েছেন। অক্টোবর মাসেই মারা গেছেন ১৮১ জন। এছাড়া সেপ্টেম্বরে সর্বাধিক ১৪৮ জন, আগস্টে ৪৩ জন, জুলাইয়ে ৩৬ জন, জুনে ১৩ জন, মে মাসে একজন এবং জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুজন করে ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদফতরের বুলেটিনে আরও উল্লেখ করা হয়, মঙ্গলবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১ হাজার ৫৯৬ জন ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছরে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ১ লাখ ৪৪ হাজার ৩৭৪ জনে পৌঁছেছে এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৩৮ হাজার ৮০ জন।

গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে, যেখানে ৫৫০ জন ভর্তি হয়েছেন। চট্টগ্রামে ২৯৫, খুলনায় ২২১, বরিশালে ২১৩, রাজশাহীতে ১৪৮, ময়মনসিংহে ৮৩, রংপুরে ৬৭ এবং সিলেট বিভাগে ১৯ জন রোগী ভর্তি হয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫০
জোহর ১১:৪৩
আসর ০৩:৪১
মাগরিব ০৫:১৭
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৭ সূর্যাস্ত : ০৫:১৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%