প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
হুথি মিলিশিয়ার দ্বারা সৌদি আরবের নিরাপত্তা ও স্থিতিশীলতা বিনষ্টের উদ্দেশ্যে পরিচালিত হামলার বিরুদ্ধে তীব্র নিন্দা জানায় ইন্দোনেশিয়ার উলামা পরিষদের (এমইউআই) একটি প্রতিনিধিদল। তারা মদিনার ইসলামী বিশ্ববিদ্যালয়ে সফরের পর সৌদি আরবের প্রতি সংহতি প্রকাশ করে সুপারিশ পেশ করে।
বুধবার (৪ নভেম্বর) মদিনার ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত সুপারিশে প্রতিনিধিদলটি তাদের অবস্থান তুলে ধরে। প্রতিনিধিদলের নেতৃত্ব দেন ইন্দোনেশিয়ার উলামা পরিষদের উপপ্রধান শাইখ ড. কিয়াই হাজি খলিল নাফিস।
সুপারিশে উল্লেখ করা হয়, সৌদি আরবের নিরাপত্তা ও স্থিতিশীলতা এবং ইসলামের পবিত্র স্থান ও বেসামরিক নাগরিকদের সুরক্ষার জন্য যে কোনো হুমকির বিরুদ্ধে তাদের অবস্থান সুস্পষ্ট। বেসামরিক নাগরিক ও স্থাপনায় হামলা ইসলামের শিক্ষা ও জীবন রক্ষার নীতির পরিপন্থী বলেও তারা উল্লেখ করেন।
প্রতিনিধিদলটি সৌদি আরবের ধর্মীয় গুরুত্বের কথা উল্লেখ করে দেশটির নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষার ওপর গুরুত্বারোপ করে। তারা ইসলাম ও মুসলমানদের সেবায় সৌদি আরবের ভূমিকার প্রশংসা করেন, বিশেষ করে হজ, ওমরাহ পালনকারী ও দর্শনার্থীদের সেবায়।
সুপারিশে মুসলিম বিশ্বের ঐক্য ও সংহতি জোরদার, উগ্রবাদ মোকাবিলা এবং মধ্যপন্থা, সহনশীলতা ও শান্তিপূর্ণ সহাবস্থানের মূল্যবোধ প্রতিষ্ঠার আহ্বান জানানো হয়।
শেষে, প্রতিনিধিদলটি সৌদি আরবের প্রতি সংহতি পুনর্ব্যক্ত করে, দেশটির নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষা এবং ইসলামের পবিত্র স্থানগুলোর সুরক্ষায় নেওয়া উদ্যোগের প্রতি সমর্থন জানায়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন