ঢাকা মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১১ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬ইং ১১ই কার্তিক, ১৪৩৩বাং

কবে মুক্তি পাচ্ছে প্রভাসের ‘স্পিরিট’ দীপাবলিতে?


কবে মুক্তি পাচ্ছে প্রভাসের ‘স্পিরিট’ দীপাবলিতে?

দক্ষিণী সুপারস্টার প্রভাস এবং বলিউড অভিনেত্রী তৃপ্তি দিমরির নতুন সিনেমা ‘স্পিরিট’-এর মুক্তির তারিখ ঘোষণা করেছেন পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গা।

পরিচালক জানিয়েছেন, আগামী বছর দীপাবলি উপলক্ষে ২৯ অক্টোবর সিনেমাটি বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। তবে একই উৎসবে রণবীর কাপুর অভিনীত ‘রামায়ণ ২’ মুক্তির সম্ভাবনা থাকায় বক্স অফিসে দুই সিনেমার মধ্যে প্রতিযোগিতার আভাস দেখা যাচ্ছে।

রোববার (১৮ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রভাসের নতুন একটি পোস্টার প্রকাশ করে ‘স্পিরিট’-এর মুক্তির তারিখ জানান পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গা।

আরও পড়ুন: তানজিন তিশার বিরুদ্ধে নতুন মামলা, বাদীকে হুমকির অভিযোগ

সিনেমাটি নিয়ে দর্শকদের আগ্রহ ইতিমধ্যেই রয়েছে। প্রভাসের সঙ্গে তৃপ্তি দিমরির জুটি এবং ভাঙ্গার পরিচালনা—এসব মিলিয়ে ছবিটি নিয়ে প্রত্যাশা বৃদ্ধি পাচ্ছে।

আগে ‘স্পিরিট’ ২০২৬ সালের ডিসেম্বরে মুক্তি পাওয়ার পরিকল্পনা ছিল। তবে নতুন ঘোষণায় সিনেমাটির মুক্তির সময় পিছিয়ে আগামী বছরের দীপাবলিতে নির্ধারণ করা হয়েছে।

উৎসবের ছুটিকে কেন্দ্র করে বড় বাজেটের সিনেমা মুক্তির ক্ষেত্রে ভারতীয় চলচ্চিত্রশিল্পে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। এই সময় দর্শক সমাগম ও বক্স অফিস আয়ের সম্ভাবনা তুলনামূলকভাবে বেশি থাকে।

অন্যদিকে, রণবীর কাপুর অভিনীত ‘রামায়ণ ২’ একই সময়ে মুক্তি পেতে পারে বলে আলোচনা চলছে। তবে সিনেমাটির মুক্তির তারিখ নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা না আসা পর্যন্ত দুই ছবির সরাসরি বক্স অফিস লড়াই নিশ্চিত বলা যাচ্ছে না।

আরও পড়ুন: ‘রামায়ণ’ বিতর্কের মধ্যেই নতুন লুকে প্রশংসায় ভাসছেন সাই পল্লবী

‘স্পিরিট’-এর পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গা এর আগে ‘অর্জুন রেড্ডি’, ‘কবির সিং’ ও ‘অ্যানিম্যাল’-এর মতো সিনেমা পরিচালনা করে আলোচনায় এসেছেন।

তার নির্মাণশৈলী, তীব্র আবেগনির্ভর গল্প এবং তারকানির্ভর উপস্থাপনার কারণে নতুন সিনেমাটি নিয়েও দর্শকদের কৌতূহল রয়েছে।

অন্যদিকে, ‘রামায়ণ ২’-এ রণবীর কাপুরের উপস্থিতি সিনেমাটিকে ঘিরে আগ্রহের অন্যতম কারণ। পৌরাণিক কাহিনিনির্ভর এই প্রকল্পের সঙ্গে ‘স্পিরিট’-এর সম্ভাব্য একই সময়ে মুক্তি ভারতীয় চলচ্চিত্রের বাণিজ্যিক সমীকরণে নতুন মাত্রা যোগ করতে পারে।

সব মিলিয়ে আগামী বছরের দীপাবলি ভারতীয় সিনেমাপ্রেমীদের জন্য বিশেষ আকর্ষণের সময় হতে পারে। তবে শেষ পর্যন্ত ‘স্পিরিট’ ও ‘রামায়ণ ২’ একই সময়ে মুক্তি পাবে কি না, তা নির্ভর করছে সংশ্লিষ্ট নির্মাতাদের আনুষ্ঠানিক ঘোষণার ওপর।

আরও পড়ুন: সিআইডির জনপ্রিয় চরিত্র ডিসিপি চিত্রোলে আর নেই

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চা শিল্পে সংকট কাটিয়ে ১০ কোটি কেজির বেশি উৎপাদনের আশা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ ইং

০১:৫৯ পি.এম


চা শিল্পে সংকট কাটিয়ে ১০ কোটি কেজির বেশি উৎপাদনের আশা

দীর্ঘদিনের নানা সংকট ও লোকসানের চাপ কাটিয়ে দেশের সম্ভাবনাময় চা শিল্প ফের ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছে। অনুকূল আবহাওয়া, পর্যাপ্ত বৃষ্টিপাত এবং দীর্ঘদিন পর দেশের তিনটি নিলাম কেন্দ্রে চায়ের 'ফ্লোর প্রাইস' (সর্বনিম্ন বিক্রয়মূল্য) কার্যকর হওয়ায় শিল্পে চাঙাভাব ও নতুন আশার সঞ্চার হয়েছে। তবে চা বাগান মালিকেরা নিলাম প্রক্রিয়ায় কঠোর সরকারি তদারকি বা মনিটরিংয়ের দাবি জানিয়েছেন।

চলতি মৌসুমে সময়মতো পর্যাপ্ত বৃষ্টিপাত হওয়ায় সবুজ পাতার নতুন কুঁড়ি গজাচ্ছে বেশ দ্রুত। ফলে চা পাতা সংগ্রহের পরিধি বাড়িয়ে উৎপাদন বৃদ্ধির বড় সম্ভাবনা তৈরি হয়েছে। বাংলাদেশ চা বোর্ডের তথ্য অনুযায়ী, ১ জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত চা উৎপাদনের চিত্র বিশ্লেষণে দেখা যায়- ২০২৪ সালে ৪ কোটি ৯৫ লাখ ৪৬ হাজার কেজি, ২০২৫ সালে ৪ কোটি ৯৫ লাখ ২৯ হাজার কেজি এবং ২০২৬ সালে তা বেড়ে দাঁড়ায় ৫ কোটি ৮০ লাখ কেজিতে। চলতি মৌসুমে দেশে মোট ১০ কোটি ৪০ লাখ কেজি চা উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

উৎপাদন বৃদ্ধির পাশাপাশি নিলাম কেন্দ্রে ন্যায্যমূল্য পাওয়া নিয়ে ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরেই উদ্বিগ্ন ছিলেন। লাক্কাতুরা চা বাগানের ম্যানেজার আনোয়ার হোসেন জানান, ক্রমবর্ধমান উৎপাদন খরচের সঙ্গে বিক্রয়মূল্যের অসংগতির কারণে তারা বেশ কিছু দিন ধরেই ক্ষতির মুখে ছিলেন। এ অবস্থায় ফ্লোর প্রাইস নির্ধারণ তাদের জন্য বড় স্বস্তি দিয়েছে।

বাংলাদেশ চা বোর্ডের চা বিক্রয় সমন্বয় কমিটির সদস্য এস এম এন ইসলাম মুনির জানান, চট্টগ্রাম, শ্রীমঙ্গল ও পঞ্চগড়- এই তিনটি নিলাম কেন্দ্রে বোর্ড কর্তৃক নির্ধারিত সর্বনিম্ন ভিত্তি মূল্য ও গড় দামে চা বিক্রি হচ্ছে। চলতি মৌসুমে প্রতি কেজি চায়ের গড় মূল্য চট্টগ্রামে ২৮৩.১০ টাকা, শ্রীমঙ্গলে ২৬৭ দশমিক ৭৮ টাকা এবং পঞ্চগড়ে ২৬৩ দশমিক ৩১ টাকায় দাঁড়িয়েছে।

নিলামের এই নতুন ব্যবস্থার ওপর ভরসা রাখলেও বাজার ব্যবস্থাপনায় কঠোর নজরদারি চান অংশীজনরা। হাফিজ টি এস্টেটের পরিচালক এম এ জামান সোহেল বলেন, 'ফ্লোর প্রাইস নির্ধারণ নিশ্চিতভাবেই ইতিবাচক প্রভাব ফেলছে। তবে এই সুফল দীর্ঘস্থায়ী করতে হলে তিনটি নিলাম কেন্দ্রকেই সরকারের কঠোর মনিটরিংয়ের আওতায় নিয়ে আসতে হবে।'

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মূল্যবোধ অক্ষুণ্ন রেখে সমৃদ্ধ দেশ গড়ার তাগিদ: শিক্ষামন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ ইং

০২:০০ পি.এম


মূল্যবোধ অক্ষুণ্ন রেখে সমৃদ্ধ দেশ গড়ার তাগিদ: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন আন্তর্জাতিক অংশীদারিত্বের মাধ্যমে দেশের নিজস্ব মূল্যবোধ অক্ষুণ্ন রেখে উন্নত, নৈতিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার জন্য আহ্বান জানিয়েছেন।

মন্ত্রী সোমবার (১৯ অক্টোবর) সকালে রাজধানীর আহছানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ‘নলেজ ইন্টিগ্রেশন অ্যান্ড এডুকেশনাল লিডারশিপ ২০২৬’ শীর্ষক শিক্ষা সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ কথা বলেন।

তিনি বলেন, প্রযুক্তিগত উদ্ভাবনের পাশাপাশি আগামী প্রজন্মকে মানবিক ও নৈতিক মূল্যবোধ সমুন্নত রেখে গড়ে তুলতে হবে।

শিক্ষামন্ত্রী এ ধরনের আন্তর্জাতিক সম্মেলনকে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর পাশাপাশি দেশের শিক্ষাব্যবস্থায় কার্যকর সংস্কার আনতে সহায়ক হিসেবে দেখছেন বলেও আশাবাদ ব্যক্ত করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ল্যাপটপ দিয়ে রোগ নির্ণয়, বরিশালে ১৫ বছর ধরে ভুয়া চিকিৎসককে জরিমানা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ ইং

০২:০০ পি.এম


ল্যাপটপ দিয়ে রোগ নির্ণয়, বরিশালে ১৫ বছর ধরে ভুয়া চিকিৎসককে জরিমানা

আলীমুল ইসলাম (৪৮) নামের একজন ব্যক্তি প্রায় ১৫ বছর ধরে চিকিৎসাসেবা প্রদানের অভিযোগে অভিযুক্ত হয়েছেন, যিনি ল্যাপটপ ও বিশেষ ডিভাইসের সাহায্যে রোগ নির্ণয়ের দাবি করেছেন।

বরিশালের বাবুগঞ্জে ভ্রাম্যমাণ আদালত তাকে চিকিৎসক হিসেবে বৈধ সনদ দেখাতে ব্যর্থ হওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা করেছে। এ সময় তার ব্যবহৃত চিকিৎসার সরঞ্জাম ও সংশ্লিষ্ট কাগজপত্র জব্দ করা হয়।

রোববার (১৮ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে কলেজ গেট এলাকার এনএমএস ফার্মেসিতে অভিযান পরিচালনা করে এই জরিমানা করা হয়।

সোমবার (১৯ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা জানান, আলীমুল ইসলামের প্রদর্শিত সনদ ও কাগজপত্র যাচাই করে সেগুলো ভুয়া বলে শনাক্ত করা হয়েছে।

প্রশাসন সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে বরিশাল সদর, উজিরপুর ও বাবুগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে রোগী দেখতেন আলীমুল ইসলাম, যিনি ল্যাপটপ ও বিশেষ ডিভাইসের মাধ্যমে রোগ নির্ণয়ের দাবি করতেন। তিনি বাবুগঞ্জের মাধবপাশা বাজার ও বাবুগঞ্জ ডিগ্রি কলেজ গেট এলাকাতেও নিয়মিত রোগী দেখতেন।

আলীমুল ইসলাম তার ব্যবস্থাপত্রে নামের আগে ‘ডা.’ লিখতেন। সেখানে এমবিইএইচ (ভারত), ডিএমএফ (ঢাকা) এবং কলকাতার এনআরএস মেডিকেল কলেজে প্রশিক্ষণের তথ্য উল্লেখ ছিল। তিনি মেডিসিন, চর্ম, যৌন ও অ্যালার্জিজনিত রোগের চিকিৎসায় অভিজ্ঞতার দাবি করলেও বৈধ কাগজপত্র দেখাতে পারেননি। উপজেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা তার নথিপত্র যাচাই করে সেগুলো ভুয়া বলে শনাক্ত করেন।

বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা উল হুসনা বলেন, চিকিৎসক না হয়েও চিকিৎসক পরিচয়ে সেবা দেয়ার অভিযোগ পেয়ে অভিযান পরিচালনা করা হয়েছে। আলীমুল ইসলাম ব্যবস্থাপত্রে চিকিৎসক পরিচয় ব্যবহার করলেও বৈধ যোগ্যতার সনদ দেখাতে পারেননি। তিনি প্রায় ১৫ বছর ধরে এভাবে রোগী দেখার কথা স্বীকার করেছেন।

ইউএনও আরও জানান, আলীমুল ইসলামকে প্রথমবারের মতো ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তাকে ভবিষ্যতে চিকিৎসা সংক্রান্ত কোনো কার্যক্রমে জড়িত না হওয়ার শর্তে কারাদণ্ড থেকে অব্যাহতি দেয়া হয়েছে। অভিযানের সময় তার ব্যবহৃত চিকিৎসার ডিভাইস ও সংশ্লিষ্ট কাগজপত্র জব্দ করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

১ ডিসেম্বর ইউএনও সম্মেলন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ ইং

০২:০১ পি.এম


১ ডিসেম্বর ইউএনও সম্মেলন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

দেশের ইতিহাসে প্রথমবারের মতো ইউএনও সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে চলতি বছরের ১লা ডিসেম্বর। এই সম্মেলন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান, যা ডিসি সম্মেলনের আদলে অনুষ্ঠিত হবে।

মন্ত্রিপরিষদ বিভাগ সোমবার (১৯ অক্টোবর) এই তথ্য প্রকাশ করেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৫
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২৩
ইশা ০৬:৩৫
সূর্যোদয় : ০৬:০১ সূর্যাস্ত : ০৫:২৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%