ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

মূল্যবোধ অক্ষুণ্ন রেখে সমৃদ্ধ দেশ গড়ার তাগিদ: শিক্ষামন্ত্রী


মূল্যবোধ অক্ষুণ্ন রেখে সমৃদ্ধ দেশ গড়ার তাগিদ: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন আন্তর্জাতিক অংশীদারিত্বের মাধ্যমে দেশের নিজস্ব মূল্যবোধ অক্ষুণ্ন রেখে উন্নত, নৈতিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার জন্য আহ্বান জানিয়েছেন।

মন্ত্রী সোমবার (১৯ অক্টোবর) সকালে রাজধানীর আহছানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ‘নলেজ ইন্টিগ্রেশন অ্যান্ড এডুকেশনাল লিডারশিপ ২০২৬’ শীর্ষক শিক্ষা সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ কথা বলেন।

তিনি বলেন, প্রযুক্তিগত উদ্ভাবনের পাশাপাশি আগামী প্রজন্মকে মানবিক ও নৈতিক মূল্যবোধ সমুন্নত রেখে গড়ে তুলতে হবে।

আরও পড়ুন: দেশবাসী তাকিয়ে আছে কবে স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করবেন: নাহিদ ইসলাম

শিক্ষামন্ত্রী এ ধরনের আন্তর্জাতিক সম্মেলনকে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর পাশাপাশি দেশের শিক্ষাব্যবস্থায় কার্যকর সংস্কার আনতে সহায়ক হিসেবে দেখছেন বলেও আশাবাদ ব্যক্ত করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ল্যাপটপ দিয়ে রোগ নির্ণয়, বরিশালে ১৫ বছর ধরে ভুয়া চিকিৎসককে জরিমানা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ ইং

০২:০০ পি.এম


ল্যাপটপ দিয়ে রোগ নির্ণয়, বরিশালে ১৫ বছর ধরে ভুয়া চিকিৎসককে জরিমানা

আলীমুল ইসলাম (৪৮) নামের একজন ব্যক্তি প্রায় ১৫ বছর ধরে চিকিৎসাসেবা প্রদানের অভিযোগে অভিযুক্ত হয়েছেন, যিনি ল্যাপটপ ও বিশেষ ডিভাইসের সাহায্যে রোগ নির্ণয়ের দাবি করেছেন।

বরিশালের বাবুগঞ্জে ভ্রাম্যমাণ আদালত তাকে চিকিৎসক হিসেবে বৈধ সনদ দেখাতে ব্যর্থ হওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা করেছে। এ সময় তার ব্যবহৃত চিকিৎসার সরঞ্জাম ও সংশ্লিষ্ট কাগজপত্র জব্দ করা হয়।

রোববার (১৮ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে কলেজ গেট এলাকার এনএমএস ফার্মেসিতে অভিযান পরিচালনা করে এই জরিমানা করা হয়।

সোমবার (১৯ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা জানান, আলীমুল ইসলামের প্রদর্শিত সনদ ও কাগজপত্র যাচাই করে সেগুলো ভুয়া বলে শনাক্ত করা হয়েছে।

প্রশাসন সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে বরিশাল সদর, উজিরপুর ও বাবুগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে রোগী দেখতেন আলীমুল ইসলাম, যিনি ল্যাপটপ ও বিশেষ ডিভাইসের মাধ্যমে রোগ নির্ণয়ের দাবি করতেন। তিনি বাবুগঞ্জের মাধবপাশা বাজার ও বাবুগঞ্জ ডিগ্রি কলেজ গেট এলাকাতেও নিয়মিত রোগী দেখতেন।

আলীমুল ইসলাম তার ব্যবস্থাপত্রে নামের আগে ‘ডা.’ লিখতেন। সেখানে এমবিইএইচ (ভারত), ডিএমএফ (ঢাকা) এবং কলকাতার এনআরএস মেডিকেল কলেজে প্রশিক্ষণের তথ্য উল্লেখ ছিল। তিনি মেডিসিন, চর্ম, যৌন ও অ্যালার্জিজনিত রোগের চিকিৎসায় অভিজ্ঞতার দাবি করলেও বৈধ কাগজপত্র দেখাতে পারেননি। উপজেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা তার নথিপত্র যাচাই করে সেগুলো ভুয়া বলে শনাক্ত করেন।

বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা উল হুসনা বলেন, চিকিৎসক না হয়েও চিকিৎসক পরিচয়ে সেবা দেয়ার অভিযোগ পেয়ে অভিযান পরিচালনা করা হয়েছে। আলীমুল ইসলাম ব্যবস্থাপত্রে চিকিৎসক পরিচয় ব্যবহার করলেও বৈধ যোগ্যতার সনদ দেখাতে পারেননি। তিনি প্রায় ১৫ বছর ধরে এভাবে রোগী দেখার কথা স্বীকার করেছেন।

ইউএনও আরও জানান, আলীমুল ইসলামকে প্রথমবারের মতো ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তাকে ভবিষ্যতে চিকিৎসা সংক্রান্ত কোনো কার্যক্রমে জড়িত না হওয়ার শর্তে কারাদণ্ড থেকে অব্যাহতি দেয়া হয়েছে। অভিযানের সময় তার ব্যবহৃত চিকিৎসার ডিভাইস ও সংশ্লিষ্ট কাগজপত্র জব্দ করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

১ ডিসেম্বর ইউএনও সম্মেলন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ ইং

০২:০১ পি.এম


১ ডিসেম্বর ইউএনও সম্মেলন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

দেশের ইতিহাসে প্রথমবারের মতো ইউএনও সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে চলতি বছরের ১লা ডিসেম্বর। এই সম্মেলন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান, যা ডিসি সম্মেলনের আদলে অনুষ্ঠিত হবে।

মন্ত্রিপরিষদ বিভাগ সোমবার (১৯ অক্টোবর) এই তথ্য প্রকাশ করেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নিউইয়র্কে বিনা খরচে ট্যাক্স ফাইলিং, বাংলায় সহায়তা পাবেন যেভাবে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ ইং

০২:০১ পি.এম


নিউইয়র্কে বিনা খরচে ট্যাক্স ফাইলিং, বাংলায় সহায়তা পাবেন যেভাবে

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটিতে বসবাসকারী বা কর্মরত যোগ্য ব্যক্তিরা বিনা খরচে ট্যাক্স রিটার্ন ফাইল করার সুযোগ পাচ্ছেন। এনওয়াইসি ফ্রি ট্যাক্স প্রেপ কর্মসূচির আওতায় আইআরএস-সার্টিফায়েড স্বেচ্ছাসেবকরা এই সেবা প্রদান করেন। বাংলাদেশিরাও নির্ধারিত শর্ত পূরণ করে এই সুবিধা গ্রহণ করতে পারবেন।

নিউইয়র্ক সিটির ডিপার্টমেন্ট অব কনজ্যুমার অ্যান্ড ওয়ার্কার প্রোটেকশনের (ডিসিডব্লিউপি) তথ্য অনুযায়ী, ২০২৫ সালের আয়ের ওপর ২০২৬ সালে রিটার্ন ফাইল করার জন্য যোগ্য সন্তান বা নির্ভরশীল ব্যক্তি থাকলে বার্ষিক আয় সর্বোচ্চ ৯৭ হাজার ডলার হতে হবে। যদি তাদের না থাকে, তাহলে একক ব্যক্তি বা বিবাহিত দম্পতির জন্য আয়সীমা ৬৮ হাজার ডলার নির্ধারিত হয়েছে।

রিটার্ন জমা দেওয়ার সাধারণ সময়সীমা ছিল ১৫ এপ্রিল ২০২৬। তবে, সময়সীমা পেরিয়ে গেলেও কিছু সাইটে বিনা খরচে ট্যাক্স ফাইল ও পরামর্শ নেওয়ার সুযোগ রয়েছে। ২০২৬ সালের ট্যাক্স মৌসুমে নিউইয়র্কের পাঁচ বরোতে ১৪০টির বেশি ভলান্টিয়ার ইনকাম ট্যাক্স অ্যাসিস্ট্যান্স (ভিটা) ও ট্যাক্স কাউন্সেলিং ফর দ্য এলডারলি (টিসিই) সাইটে এই সেবা প্রদান করা হয়েছে। কাছের চালু সাইট ও অ্যাপয়েন্টমেন্টের তথ্য জানতে ৩১১ নম্বরে ফোন করে ট্যাক্স প্রিপারেশন সহায়তা চাওয়া যেতে পারে।

বাংলায় সহায়তা প্রয়োজন হলে আগে থেকেই ভাষাসেবার ব্যবস্থা নিশ্চিত করা আবশ্যক। সব সাইটে বাংলাভাষী কর্মী উপস্থিত নাও থাকতে পারে, তবে এনওয়াইসি হেলথ অ্যান্ড হসপিটালসের অংশগ্রহণকারী সাইটে প্রয়োজন অনুযায়ী ফোন দোভাষীর ব্যবস্থা রয়েছে।

সেবা গ্রহণের জন্য ফটো আইডি, সোশ্যাল সিকিউরিটি কার্ড বা আইটিআইএনসংক্রান্ত নথি, ডব্লিউ-২ ও প্রযোজ্য ১০৯৯ ফরম, আগের বছরের ট্যাক্স রিটার্ন এবং ব্যাংকে রিফান্ড পাওয়ার জন্য রাউটিং ও অ্যাকাউন্ট নম্বর সঙ্গে রাখতে হবে। কিছু সাইটে সশরীরে, ড্রপ-অফ বা ভার্চুয়াল পদ্ধতিতে সেবা পাওয়া যায়।

এই কর্মসূচিতে যোগ্যতা অনুযায়ী আর্নড ইনকাম ট্যাক্স ক্রেডিট, চাইল্ড ট্যাক্স ক্রেডিট ও চাইল্ড কেয়ার ট্যাক্স ক্রেডিট দাবি করতেও সহায়তা করা হয়। তবে বিনা খরচে রিটার্ন ফাইল করলেই রিফান্ড নিশ্চিত নয়। ফ্রিল্যান্সার ও ছোট ব্যবসার মালিকদের এমন সাইট বেছে নিতে হবে, যেখানে স্বনিয়োজিত ব্যক্তিদের ট্যাক্স রিটার্ন তৈরির সুবিধা রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রংপুরের গ্রিন ফিল্ড কারখানা জিতল ২০২৬ সালের রিবা আন্তর্জাতিক পুরস্কার

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ ইং

০২:০২ পি.এম


রংপুরের গ্রিন ফিল্ড কারখানা জিতল ২০২৬ সালের রিবা আন্তর্জাতিক পুরস্কার

বাংলাদেশের রংপুরে অবস্থিত কারুপণ্য রংপুর লিমিটেডের গ্রিন ফিল্ড কারখানা ২০২৬ সালের রয়্যাল ইনস্টিটিউট অব ব্রিটিশ আর্কিটেক্টস (রিবা) আন্তর্জাতিক পুরস্কার অর্জন করেছে। এই সাততলা কারখানাটি কর্মপরিবেশ, পরিবেশবান্ধব নকশা এবং কর্মীদের কল্যাণের প্রতি গুরুত্ব দেওয়ার কারণে এ স্বীকৃতি লাভ করেছে।

যুক্তরাজ্যের রয়্যাল ইনস্টিটিউট অব ব্রিটিশ আর্কিটেক্টস (রিবা) বিশ্বের বিভিন্ন দেশের উল্লেখযোগ্য স্থাপত্যকর্মের মধ্যে থেকে বিজয়ী নির্বাচন করে। ১৫ অক্টোবর লন্ডনে অনুষ্ঠিত পুরস্কার অনুষ্ঠানে গ্রিন ফিল্ড কারখানাকে ২০২৬ সালের বিজয়ী হিসেবে ঘোষণা করা হয়। বিচারকমণ্ডলী সর্বসম্মতভাবে প্রকল্পটিকে নির্বাচিত করেন।

রংপুরের রবার্টসনগঞ্জে অবস্থিত এই কারখানায় প্রায় পাঁচ হাজার কর্মী কাজ করেন, যাদের মধ্যে অধিকাংশই নারী। গালিচা ও বস্ত্র উৎপাদনের জন্য নির্মিত এই কারখানাটি প্রচলিত শিল্পকারখানার ধারণা থেকে বেরিয়ে এসে কর্মীদের স্বাচ্ছন্দ্য, নিরাপত্তা ও সুস্থতার বিষয়গুলোকে নকশার কেন্দ্রে রেখেছে।

বাংলার ঐতিহ্য থেকে অনুপ্রেরণা

সাততলা কারখানাটির নকশায় বাংলার ঐতিহ্যবাহী বসতবাড়ির অনুপ্রেরণা নেওয়া হয়েছে। ভবনের ভেতরে খোলা উঠান, বাগান, প্রশস্ত বারান্দা ও সবুজে ঘেরা জায়গা রাখা হয়েছে, যাতে পর্যাপ্ত প্রাকৃতিক আলো ও বাতাস চলাচল করতে পারে।

ভবনের দক্ষিণ পাশের সবুজ দেয়াল ও গাছপালা একদিকে যেমন ছায়া তৈরি করে, অন্যদিকে পাখি ও কীটপতঙ্গের আবাস হিসেবেও ভূমিকা রাখে। এ ছাড়া বৃষ্টির পানি সংরক্ষণ এবং প্রাকৃতিকভাবে ভবন ঠান্ডা রাখার ব্যবস্থা রয়েছে। এসব কৌশলের ফলে যান্ত্রিক শীতাতপ নিয়ন্ত্রণব্যবস্থার ওপর নির্ভরতা কমে এবং বিদ্যুৎ সাশ্রয় হয়।

কর্মীদের জন্য বাড়তি সুযোগ-সুবিধা

কারখানাটির অন্যতম বিশেষত্ব হলো কর্মী ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষের জন্য একই প্রধান প্রবেশপথ রাখা হয়েছে। সাধারণত অনেক শিল্পকারখানায় শ্রমিক ও ব্যবস্থাপনার জন্য আলাদা প্রবেশপথ থাকে। গ্রিন ফিল্ড কারখানায় এই বিভাজন এড়িয়ে কর্মক্ষেত্রে সমতা ও মর্যাদার বার্তা দেওয়া হয়েছে।

কর্মীদের সুবিধার জন্য ভবনের ছাদে শিশুদের দিবাযত্নকেন্দ্র, চিকিৎসাসেবা, ভর্তুকি মূল্যে পণ্য কেনার দোকান, যৌথ খাবার জায়গা, প্রার্থনাকক্ষ এবং সামাজিক ও সাংস্কৃতিক আয়োজনের ব্যবস্থা রয়েছে। কারখানার ভেতরে ও আশপাশে সবুজ জায়গাও রাখা হয়েছে, যেখানে কর্মীরা বিশ্রাম নিতে পারেন।

রিবা কর্তৃপক্ষের মতে, এই প্রকল্প দক্ষিণ এশিয়াসহ বিশ্বের শিল্পকারখানার নকশায় নতুন দৃষ্টান্ত তৈরি করেছে। কর্মীদের দৈনন্দিন অভিজ্ঞতা, সুস্থতা এবং বিশেষ করে নারী কর্মীদের প্রয়োজনকে গুরুত্ব দিয়ে কারখানাটি প্রচলিত কর্মক্ষেত্রের বৈষম্যমূলক কাঠামো বদলানোর সম্ভাবনা দেখিয়েছে।

নকশাবিদ আর্কিটেক্টসের প্রতিষ্ঠাতা ও প্রধান স্থপতি বায়েজিদ মাহবুব খন্দকারের ভাষ্য, কারখানাটির পরিকল্পনার সময় তারা একটি মৌলিক প্রশ্ন সামনে রেখেছিলেন—যারা এখানে কাজ করেন, তাদের জন্য কারখানাটি যদি প্রথমেই একটি বাড়ির মতো করে নকশা করা হয়, তাহলে কেমন হবে? সেই ভাবনা থেকেই ভবনের উঠান, বাগান, জলাধার ও ছায়াঘেরা বারান্দার পরিকল্পনা করা হয়েছে।

রিবা সভাপতি ক্রিস উইলিয়ামসন বলেন, গ্রিন ফিল্ড কারখানা শিল্পকারখানার স্থাপত্যকে নতুনভাবে সংজ্ঞায়িত করেছে। মানুষের কল্যাণ ও দৈনন্দিন অভিজ্ঞতাকে অগ্রাধিকার দিয়ে এবং নারী কর্মীদের সহায়তায় গুরুত্ব দিয়ে প্রকল্পটি দেখিয়েছে, সুচিন্তিত স্থাপত্য কীভাবে সামাজিক ও পরিবেশগত পরিবর্তনে ভূমিকা রাখতে পারে।

এ পুরস্কারের মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের স্থাপত্যের আরেকটি উল্লেখযোগ্য অর্জন যুক্ত হলো। এর আগে ২০১৬ সালে সাতক্ষীরায় স্থপতি কাশেফ চৌধুরীর প্রতিষ্ঠান আরবানার নকশায় নির্মিত ফ্রেন্ডশিপ হাসপাতাল রিবা আন্তর্জাতিক পুরস্কার পেয়েছিল। ফলে বাংলাদেশে নির্মিত কোনো স্থাপনা দ্বিতীয়বারের মতো এ স্বীকৃতি অর্জন করল।

সূত্র: ওয়ার্ল্ড আর্কিটেক্টস ডট কম

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫১
মাগরিব ০৫:২৮
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৮
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%