০৫:০৫ পি.এম
জামায়াতে ইসলামীর যুব ও ক্রীড়া বিভাগের নামে সামাজিক মাধ্যমে প্রচারিত নতুন কমিটি সঠিক নয় বলে দলটি জানিয়েছে। রোববার গণমাধ্যমে পাঠানো একটি সতর্ক বিবৃতিতে বিষয়টি তুলে ধরা হয়।
দলের কেন্দ্রীয় প্রচার বিভাগের সিনিয়র প্রচার-সহকারী মুজিবুল আলমের স্বাক্ষরিত বিবৃতিতে উল্লেখ করা হয়, দেশের জনগণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর অফিসিয়াল প্যাড ও সেক্রেটারি জেনারেলের স্বাক্ষর জাল করে কেন্দ্রীয় যুব ও ক্রীড়া বিভাগের নামে তিন সদস্যবিশিষ্ট একটি নতুন কমিটি প্রচার করা হচ্ছে। এই প্রচারিত কমিটি সম্পূর্ণ ভিত্তিহীন এবং অসত্য। এর সঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কোনো প্রাতিষ্ঠানিক সম্পর্ক নেই।
জামায়াতে ইসলামীর পক্ষ থেকে বিবৃতিতে উল্লেখ করা হয়, এ ধরনের বিভ্রান্তিকর প্রচারণা থেকে দেশবাসীকে সতর্ক থাকার জন্য অনুরোধ করা হচ্ছে।
আরও পড়ুন: সরকার সোলার প্রযুক্তিতে যানবাহনে জ্বালানি সরবরাহের কাজ করছে: পানিসম্পদ প্রতিমন্ত্রী
এর আগে শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে জামায়াতে ইসলামীর যুব ও ক্রীড়া বিভাগের উদ্যোগে উপজেলা প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়। ওই সম্মেলনের পর নতুন কমিটি গঠনের ভুয়া খবর প্রচারিত হচ্ছে বলে জানা গেছে। বর্তমানে যুব ও ক্রীড়া বিভাগের কেন্দ্রীয় সভাপতি হিসেবে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের দায়িত্ব পালন করছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন