ঢাকা রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ৩০শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ইং ৩০শে কার্তিক, ১৪৩২বাং

বগুড়ার সান্তাহারে যাত্রীবেশে অটোরিকশা চালককে কুপিয়ে হত্যা


বগুড়ার সান্তাহারে যাত্রীবেশে অটোরিকশা চালককে কুপিয়ে হত্যা

বগুড়ার সান্তাহারে যাত্রীবেশে অটোরিকশা ভাড়া করে নিয়ে গিয়ে সোলাইমান আলী (৬৫) নামের এক অটোরিকশা চালককে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে জানা গেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করছে।

নিহত সোলাইমান আলী বগুড়ার সান্তাহার পৌর এলাকার বশিপুর সরদার পাড়ার মৃত ওসমান আলীর পুত্র। তিনি লোকো পূর্ব কলোনীর রেল কোয়াটারে বসবাস করতেন বলে জানা যায়।

নিহতের পরিবার এবং স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা যায়, শনিবার রাত ৯ টার দিকে তিন ব্যক্তি যাত্রীবেশে সান্তাহার শহরের রিকশা স্ট্যান্ড থেকে তার অটো রিকশা ভাড়া করে নওগাঁ সদর উপজেলার খয়রা বাদ গ্রামে যাওয়ার উদ্দেশ্যে রওনা দেন। ওই গ্রামের সামনে একটি পরিত্যক্ত ইট ভাটার নিকট পৌঁছানোর পর যাত্রীবেশী দুর্বৃত্তরা অটোরিকশা চালককে কুপিয়ে মারাত্মকভাবে আহত করে ফেলে পালিয়ে যায়। পরে তার আত্মচিৎকারে কিছু লোক এসে তাকে উদ্ধার করে প্রথমে নওগাঁ সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার অবস্থা বেগতিক দেখে রাজশাহী মেডিক্যালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। স্থানীয় বাসিন্দা এবং থানা পুলিশের ধারণা, পূর্বশত্রুতার জের ধরে তাকে হত্যা করা হয়েছে। নওগাঁ সদর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করছে।

আরও পড়ুন: সরকার সোলার প্রযুক্তিতে যানবাহনে জ্বালানি সরবরাহের কাজ করছে: পানিসম্পদ প্রতিমন্ত্রী

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নানকের পরিবারের বিরুদ্ধে ৩৮৫ কোটি টাকার মানিলন্ডারিং প্রমাণ পেল দুদক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:০৭ পি.এম


নানকের পরিবারের বিরুদ্ধে ৩৮৫ কোটি টাকার মানিলন্ডারিং প্রমাণ পেল দুদক

দুর্নীতি দমন কমিশন (দুদক) জাহাঙ্গীর কবির নানকের পরিবারের বিরুদ্ধে ৩৮৫ কোটি টাকার মানিলন্ডারিংয়ের প্রমাণ পেয়েছে। আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং কার্যক্রম নিষিদ্ধ এই নেতার বিরুদ্ধে ২৯ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করা হয়েছে।

রোববার (১৫ নভেম্বর) দুদক সচিব সাইদুর রহমান খান গণমাধ্যমকে এসব তথ্য জানিয়েছেন।

জাহাঙ্গীর কবির নানক, যিনি আওয়ামী লীগের প্রভাবশালী নেতা এবং সরকারের পাট ও বস্ত্রমন্ত্রী ছিলেন, তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে ক্ষমতার অপব্যবহার করে বিপুল পরিমাণ সম্পদ গড়ে তোলার। দুদক অনুসন্ধানে নেমেছে এই অভিযোগের ভিত্তিতে।

দুদকের এজাহারে উল্লেখ করা হয়েছে, নানক শুধুমাত্র তার মেয়ের নামে ২৩৭ কোটি টাকার মানিলন্ডারিং করেছেন। তার স্ত্রী ও সন্তানের নামে মোট ৩৮৫ কোটি টাকার মানিলন্ডারিং বা সন্দেহজনক লেনদেনের তথ্য পাওয়া গেছে। এছাড়াও, তাদের বিরুদ্ধে প্রায় ২৯ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের সত্যতা মিলেছে। এ ঘটনায় আলাদা তিনটি মামলা দায়ের করেছে সংস্থাটি।

এদিকে, শেরপুর-১ আসনের সাবেক এমপি আতিউর রহমান আতিক এবং তার স্ত্রীর বিরুদ্ধে ৯ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেছে দুদক।

দুদক সচিব জানিয়েছেন, দুর্নীতির মামলায় পলাতক আসামিদের দেশে ফিরিয়ে আনতে সরকারের সংশ্লিষ্ট দফতরগুলোর সঙ্গে সম্মিলিতভাবে কাজ করা হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অপহরণের তিন দিন পর স্কুলছাত্রী ভিডিও প্রকাশ করে দাবি করলেন, জোর করে নেওয়া হয়নি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:০৭ পি.এম


অপহরণের তিন দিন পর স্কুলছাত্রী ভিডিও প্রকাশ করে দাবি করলেন, জোর করে নেওয়া হয়নি

চুয়াডাঙ্গার দর্শনায় এক স্কুলছাত্রীকে অপহরণের অভিযোগ ওঠার তিন দিন পর সামাজিক যোগাযোগমাধ্যমে তার একটি ভিডিও বার্তা ছড়িয়ে পড়েছে। ভিডিওতে ওই ছাত্রী দাবি করেছেন, তাকে কেউ জোর করে তুলে নিয়ে যায়নি। তিনি জানিয়েছেন, তিনি স্বেচ্ছায় শাওন নামের এক যুবকের সঙ্গে রয়েছেন এবং তাকে বিয়ে করে সংসার করতে চান।

ছাত্রীর নাম জিনিয়া (১৮)। তিনি দর্শনা সীমান্তবর্তী জয়রামনগর গ্রামের জসিম উদ্দিনের মেয়ে। বর্তমানে তিনি দর্শনা মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণিতে অধ্যয়নরত।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে বিদ্যালয়-সংলগ্ন এলাকা থেকে জিনিয়াকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে শাওনসহ কয়েকজনের বিরুদ্ধে। এ ঘটনায় জিনিয়ার বাবা জসিম উদ্দিন দর্শনা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

জসিম উদ্দিনের অভিযোগ অনুযায়ী, পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে বিদ্যালয়ের কাছে আগে থেকেই অবস্থান করছিলেন দর্শনা পৌর এলাকার মোবারকপাড়ার মৃত মোহাম্মদ আলীর ছেলে শাওনসহ দুই-তিনজন। এ সময় অস্ত্রের মুখে তার মেয়েকে মোটরসাইকেলে তুলে নিয়ে যাওয়া হয়। তিনি উল্লেখ করেছেন, শাওন দীর্ঘদিন ধরে তার মেয়েকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিলেন। রাজি না হওয়ায় মেয়েকে তুলে নেওয়ার হুমকিও দিয়েছিলেন বলে অভিযোগ করেন তিনি।

তবে ঘটনার তিন দিন পর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিওতে ভিন্ন বক্তব্য দিয়েছেন জিনিয়া। ভিডিওতে তিনি জানান, তাকে কেউ অপহরণ করেনি বা জোর করে কোথাও নিয়ে যায়নি। দীর্ঘদিনের প্রেমের সম্পর্কের কারণে তিনি স্বেচ্ছায় শাওনের সঙ্গে রয়েছেন। তিনি শাওনকে স্বামী হিসেবে মেনে নিয়ে তার সঙ্গে সংসার করতে চান। বাবা-মায়ের কাছে ফিরতে চান না জানিয়ে তিনি বলেন, "আমার বাবা-মা যদি মেনে নেয়, তাহলে আমি যাব।"

দর্শনা থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন রিঙ্কু বলেন, জিনিয়ার সঙ্গে কথোপকথনেও তিনি একই ধরনের বক্তব্য পেয়েছেন।

এদিকে শাওনের স্বজনদের পক্ষ থেকে হোয়াটসঅ্যাপে পাঠানো একটি কাবিননামায় তাদের বিয়ের তথ্য রয়েছে বলে দাবি করা হয়েছে। ওই কাবিননামায় জিনিয়ার বয়স ১৮ বছর উল্লেখ করা হয়েছে। তবে কাবিননামাটির সত্যতা এবং বিয়ের আনুষ্ঠানিকতা সম্পর্কে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো নিশ্চিত বক্তব্য পাওয়া যায়নি।

আব্দুল্লাহ আল মামুন রিঙ্কু বলেন, দুই পরিবারের সঙ্গে কথা বলে তার কাছে বিষয়টি প্রেমঘটিত বলে মনে হয়েছে। তিনি জানিয়েছেন, তাদের বিয়ে হয়েছে বলেও তিনি জানতে পেরেছেন। উভয় পক্ষের সঙ্গে আলোচনা চলছে এবং বিষয়টি সমাধানের চেষ্টা করা হচ্ছে।

এ বিষয়ে দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বলেন, কী কারণে ওই ছাত্রীকে নিয়ে যাওয়া হয়েছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। প্রেমের সম্পর্কের কারণে ঘটনাটি ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তদন্ত শেষে প্রকৃত ঘটনা জানা যাবে। এ ঘটনায় ছাত্রীর বাবা শাওনের নাম উল্লেখ করে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রমজান মাসে খেজুর, মাল্টা ও আপেল আমদানিতে শুল্ক কমানোর সিদ্ধান্ত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:০৮ পি.এম


রমজান মাসে খেজুর, মাল্টা ও আপেল আমদানিতে শুল্ক কমানোর সিদ্ধান্ত

আসন্ন রমজান মাসের প্রেক্ষাপটে বাজারে খেজুর, মাল্টা এবং আপেলের সরবরাহ স্বাভাবিক ও দাম সহনীয় পর্যায়ে রাখার জন্য সরকার এসব পণ্যের আমদানিতে শুল্ক কমানোর সিদ্ধান্ত গ্রহণ করেছে।

রোববার (১৫ নভেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে শুল্ক কমানোর প্রস্তাব অনুমোদন করা হয়। অভ্যন্তরীণ সম্পদ বিভাগ এই প্রস্তাবটি উত্থাপন করে।

বৈঠকের পর মন্ত্রিপরিষদ বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে এ বিষয়ে তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, খেজুরের আমদানিতে কাস্টমস শুল্ক ২৫ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে। এই সিদ্ধান্ত আগামী বছরের ১০ মার্চ পর্যন্ত কার্যকর থাকবে।

এছাড়া, মাল্টা ও আপেলের আমদানিতে বিদ্যমান ১২১ দশমিক ৭৮ শতাংশ মোট করভার কমিয়ে ৬১ শতাংশ করা হয়েছে। এই কমানো করভার আগামী ২৪ জানুয়ারি থেকে ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত কার্যকর থাকবে। এর মধ্যে এইচএস কোড ০৮০৫১০৯০-ভুক্ত অরেঞ্জ (মাল্টা) এবং এইচএস কোড ০৮০৮১০৯০-ভুক্ত আপেলের আমদানিতে মোট করভার ১২১ দশমিক ৭৮ শতাংশ থেকে ৬১ শতাংশ নির্ধারণ করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গেরস্তের বাড়িতে ঢুকে ধরা, পিটুনিতে পেশাদার চোরের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:০৮ পি.এম


গেরস্তের বাড়িতে ঢুকে ধরা, পিটুনিতে পেশাদার চোরের মৃত্যু

পঞ্চগড়ের বোদা উপজেলায় একটি গেরস্তের বাড়িতে চুরি করতে গিয়ে পিটুনির শিকার হয়ে ৬০ বছর বয়সী নাজমুল হক বিশারু নামে এক পেশাদার চোরের মৃত্যু ঘটেছে।

এটি ঘটেছে শনিবার (১৪ নভেম্বর) গভীর রাতে, উপজেলার কাজলদিঘী কালিয়াগঞ্জ ইউনিয়নের লস্করপাড়া এলাকায়।

নিহত নাজমুল হক বিশারু পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের দেবীজাদু গ্রামের বাসিন্দা ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দিবাগত রাতে কাজলদিঘী কালিয়াগঞ্জ ইউনিয়নের লস্করপাড়া এলাকায় জ্যোতিষ চন্দ্র রায়ের বাড়িতে চুরি করতে প্রবেশ করেন বিশারু। ঘরে প্রবেশ করার পরপরই ওই বাড়ির লোকজন বিষয়টি টের পেয়ে বিশারুকে আটক করেন। পরে তাদের চিৎকারে প্রতিবেশীসহ স্থানীয়রা ঘটনাস্থলে জড়ো হন। একপর্যায়ে উত্তেজিত জনতার পিটুনিতে নাজমুল হক বিশারু গুরুতর আহত হয়ে জ্ঞান হারান।

পুলিশ খবর পেয়ে স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়, যেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মরদেহ ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

বোদা থানার পরিদর্শক (তদন্ত) রেজওয়ানুল হক মন্ডল বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত চোর নাজমুল হক বিশারুর বিরুদ্ধে বিভিন্ন থানায় চুরি ও অজ্ঞান পার্টিতে জড়িত থাকার অভিযোগে ৯টি মামলা রয়েছে। এ ঘটনায় পুলিশ প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু করেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৫
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৭
মাগরিব ০৫:১৩
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১৩ সূর্যাস্ত : ০৫:১৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%