১০:২৫ পি.এম
ইসরাইল নতুন করে সামরিক অভিযান শুরু করেছে ফিলিস্তিনের যুদ্ধবিধ্বস্ত মধ্য গাজার নুসেইরাত শরণার্থী শিবিরের আশপাশে। বহু পরিবার প্রাণ রক্ষার জন্য শরণার্থী শিবিরের উত্তরাঞ্চল ও অভিযানের কবলে পড়া এলাকা ছেড়ে পালাচ্ছে।
ইসরাইলি সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের অক্টোবরে যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরের পর এই প্রথমবারের মতো মধ্য গাজায় বড় ধরনের সামরিক অভিযান পরিচালনা করছে ইসরাইলি বাহিনী।
গাজার আল জাজিরার সংবাদদাতারা জানাচ্ছেন, বুধবার (১৮ নভেম্বর) নুসেইরাত শরণার্থী শিবিরের পূর্বে সালাহ আল-দিন সড়কের কাছে ইসরাইলি ট্যাংকগুলি অবস্থান নিয়েছে। এ সময় ড্রোন থেকে গুলিবর্ষণ ও গোলাবর্ষণের ঘটনা ঘটেছে।
আরও পড়ুন: কঠোর নিয়ম করল সৌদি, ১৫ শতাংশ করের আওতায় পড়বে যারা
আল-আওদা হাসপাতালের একজন কর্মকর্তা জানিয়েছেন, নুসেইরাত শিবিরের উত্তরে আল-মুঘরাকা শহরে ইসরাইলি বিমান হামলায় একজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন।
বুধবার ইসরাইলি সেনাবাহিনী জানায়, ‘ইয়েলো লাইন’ এলাকায় তাদের সেনাদের জন্য তৈরি হওয়া হুমকি নির্মূলের উদ্দেশ্যে এই অভিযান পরিচালিত হচ্ছে। ২০২৫ সালের অক্টোবরে ঘোষিত গাজা যুদ্ধবিরতির আওতায় ইসরাইলি নিয়ন্ত্রিত এলাকা চিহ্নিত করতে ‘ইয়েলো লাইন’ নির্ধারণ করা হয়েছিল।
এক বিবৃতিতে ইসরাইলি সামরিক বাহিনী জানায়, গাজায় তাৎক্ষণিক কোনো হুমকি নির্মূল করতে প্রয়োজন অনুযায়ী যেকোনো সময় অভিযান ও সামরিক তৎপরতা চালানোর স্বাধীনতা তাদের রয়েছে।
নতুন অভিযানের ঘোষণা দেয়ার আগে গাজায় ইসরাইলি ড্রোন হামলায় অন্তত দুই ফিলিস্তিনি নিহত হওয়ার খবর পাওয়া গেছে, যা হাসপাতাল সূত্রে নিশ্চিত করা হয়েছে।
আরও পড়ুন: নেপালের প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ প্রথমবার দিল্লি যাচ্ছেন
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন