ঢাকা বৃহস্পতিবার, ০৫ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২০ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ০৫ই নভেম্বর, ২০২৬ইং ২০ই কার্তিক, ১৪৩২বাং
ফিফা বিশ্বকাপ ২০২৬

মিসরের বিপক্ষে নেই গরমের দুশ্চিন্তা, স্বস্তিতে আর্জেন্টিনা


মিসরের বিপক্ষে নেই গরমের দুশ্চিন্তা, স্বস্তিতে আর্জেন্টিনা

শেষ ষোলোর গুরুত্বপূর্ণ ম্যাচে মিসরের বিপক্ষে মাঠে নামার আগে আর্জেন্টিনা স্বস্তির খবর পেয়েছে। কেপ ভার্ডের বিপক্ষে তীব্র গরম ও আর্দ্রতা থাকা সত্ত্বেও এবার আর্জেন্টিনা তুলনামূলক আরামদায়ক পরিবেশে খেলবে।

আজ আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে বাংলাদেশ সময় দুপুর ১২টায় মুখোমুখি হবে আর্জেন্টিনা ও মিসর। নকআউট পর্বের এই কঠিন লড়াইটি চলাকালীন আবহাওয়া আলবিসেলেস্তেদের জন্য বাড়তি বাধা হয়ে দাঁড়াবে না বলে আশা করা হচ্ছে।

মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়াম সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত (এয়ার-কন্ডিশন্ড) হওয়ায় বাইরের তাপমাত্রার প্রভাব মাঠের খেলায় পড়বে না। এছাড়া, স্টেডিয়ামটিতে প্রয়োজন অনুযায়ী ছাদ খোলা ও বন্ধ করার সুবিধাও রয়েছে। আবহাওয়ার পূর্বাভাস মতে, ম্যাচের দিন বাইরের তাপমাত্রা প্রায় ৩৩ ডিগ্রি সেলসিয়াস হতে পারে, কিন্তু স্টেডিয়ামের ভেতরে খেলোয়াড়দের জন্য পরিবেশ থাকবে স্বস্তিদায়ক।

আরও পড়ুন: বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের গভীর ও সম্মানজনক সম্পর্ক নতুন উচ্চতায়: মাহদী আমিন

এর আগে মায়ামির হার্ড রক স্টেডিয়ামে কেপ ভার্ডের বিপক্ষে ৩-২ গোলের কষ্টার্জিত জয়ে আর্জেন্টিনা তীব্র গরম ও আর্দ্রতার কারণে বেশ ভুগেছিল। ম্যাচ চলাকালে দলের একাধিক খেলোয়াড় ক্র্যাম্পে আক্রান্ত হন। বিশেষ করে ফাকুন্দো মেদিনা ও এনজো ফার্নান্দেজ শারীরিকভাবে সবচেয়ে বেশী সমস্যায় পড়েছিলেন।

সেই অভিজ্ঞতার পর, মিসরের বিপক্ষে তুলনামূলক নিয়ন্ত্রিত আবহাওয়ায় খেলার সুযোগ আর্জেন্টিনার জন্য বৃহৎ স্বস্তির খবর হিসাবে দেখা হচ্ছে। এখন, আবহাওয়ার চিন্তা নয়, বরং কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করাই লিওনেল স্কালোনির দলের মূল লক্ষ্য থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কালকিনিতে গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা

আন্তর্জাতিক ডেস্ক

রিপোর্ট-শাহ্ জালাল সরদার, কালকিনি

মঙ্গলবার, ৭ই জুলাই, ২০২৬ ইং

০৭:৪৪ পি.এম


কালকিনিতে গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা

মাদারীপুরের কালকিনি উপজেলার পূর্ব এনায়েতনগর ইউনিয়নের কালাই সরদারের চর গ্রামে গলায় ফাঁস দিয়ে মনি বেগম (১৮) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। মঙ্গলবার (৭ জুলাই) বিকেলে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত মনি বেগম কালাই সরদারের চর গ্রামের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা হাবুল বেপারীর মেয়ে। তিনি এনায়েতনগর ইউনিয়নের সস্থাল (ফাঁসিয়াতলা) গ্রামের আল ইসলামের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে মনি বেগম তার বাবার বাড়িতে নিজ কক্ষের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন। প্রতিবেশী মলিনা বেগম ঘরের দরজা-জানালা বন্ধ দেখে ডাকাডাকি করেন। কোনো সাড়া না পেয়ে জানালা দিয়ে উঁকি দিলে তিনি মনি বেগমকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ঝুলতে দেখেন।

পরে স্থানীয়দের খবর দিলে তারা ঘটনাস্থলে ছুটে আসেন এবং পুলিশকে অবহিত করেন।নিহতের বাবা হাবুল বেপারী জানান, “আমি, আমার মেয়ে মনি এবং তার স্বামী একসঙ্গে দুপুরের খাবার খাই। এরপর আমি ভ্যান চালাতে বের হয়ে যাই। আমার ধারণা, আমি চলে যাওয়ার পর মনির সঙ্গে তার স্বামীর কোনো কথাকাটাকাটি হয়ে থাকতে পারে। পরে মেয়ের মৃত্যুর খবর পেয়ে বাড়িতে এসে দেখি, আমার মেয়ের স্বামী বাড়িতে নেই এবং মনি ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ঝুলে আছে।

খবর পেয়ে কালকিনি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ মাদারীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।

কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জহিরুল আলম বলেন, আত্মহত্যার প্রকৃত কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে পুলিশ ঘটনাটির তদন্ত করছে এবং আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

৪৮ ঘণ্টা পেরিয়েও মেলেনি বঙ্গোপসাগরে নিখোঁজ ৬ জেলের সন্ধান

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৭ই জুলাই, ২০২৬ ইং

০৭:৪৫ পি.এম


৪৮ ঘণ্টা পেরিয়েও মেলেনি বঙ্গোপসাগরে নিখোঁজ ৬ জেলের সন্ধান

পটুয়াখালীর গলাচিপার ১১ জন জেলেকে নিয়ে বঙ্গোপসাগরে ট্রলারডুবির ঘটনার ৪৮ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনও নিখোঁজ ৬ জেলের কোনো সন্ধান মেলেনি। তাদের উদ্ধারে কোস্টগার্ডের অভিযান অব্যাহত রয়েছে।

গত রোববার (৫ জুলাই) রাতে রাঙ্গাবালী উপজেলার মৌডুবী এলাকা থেকে প্রায় ৬০ কিলোমিটার দক্ষিণে বঙ্গোপসাগরে মাছ ধরার সময় প্রবল স্রোত ও উত্তাল ঢেউয়ের কারণে ট্রলারটি ডুবে যায়। এসময় ট্রলারটিতে মোট ১১ জন জেলে উপস্থিত ছিলেন। তাদের মধ্যে ৫ জনকে জীবিত উদ্ধার করা হলেও ৬ জন এখনও নিখোঁজ রয়েছেন। উদ্ধার হওয়া আহত জেলেদের গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

উদ্ধার হওয়া জেলে বায়েজিদ বলেন, ট্রলারটি ডুবে যাওয়ার পর তারা ট্রলারের কিছু অংশ ও একটি বয়া ধরে প্রায় ছয় ঘণ্টা সাগরে ভেসে ছিলেন। শেষপর্যন্ত অন্য একটি মাছ ধরার ট্রলার তাদের উদ্ধার করে।

নিখোঁজ ৬ জেলেদের মধ্যে আছেন— পানপট্টি ইউনিয়নের দক্ষিণ পানপট্টি গ্রামের মৃত গেদু হাওলাদারের ছেলে মো. হারুন হাওলাদার, পানপট্টি গ্রামের মো. ইমাদুল, গজালিয়া ইউনিয়নের ইচাদী গ্রামের মো. ফোরকান, মো. সায়েম, মো. আল আমিন এবং গলাচিপা সদর ইউনিয়নের পক্ষিয়া গ্রামের মো. আকাশ।

মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে গলাচিপা উপজেলার পানপট্টি ইউনিয়নে উদ্ধার হওয়া ৫ জেলে ও নিখোঁজ ৬ জেলের পরিবারের প্রত্যেককে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নগদ ৭ হাজার ৫০০ টাকা এবং শুকনো খাবার সহায়তা দেওয়া হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুজার মো. ইজাজুল হক। তিনি জানিয়েছেন, আমরা নিয়মিত কোস্টগার্ডের সঙ্গে যোগাযোগ রাখছি। উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে এবং বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। উদ্ধার হওয়া আহত জেলেদের চিকিৎসার জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, নিখোঁজ জেলেদের উদ্ধারে স্বজনরা পৃথক একটি ট্রলার নিয়ে গভীর সমুদ্রে অনুসন্ধান চালাচ্ছেন। এ ঘটনায় নিখোঁজ জেলেদের পরিবারগুলো চরম উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে।

এদিকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হকের নির্দেশনায় ইউএনও আবুজার মো. ইজাজুল হকসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা নিখোঁজ ও উদ্ধার হওয়া জেলেদের বাড়িতে গিয়ে খোঁজ-খবর নেন এবং আর্থিক সহায়তা প্রদান করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পুলিশ কর্মকর্তার ৩০০ কোটি রুপির অবৈধ সম্পদ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ৭ই জুলাই, ২০২৬ ইং

০৭:৪৭ পি.এম


পুলিশ কর্মকর্তার ৩০০ কোটি রুপির অবৈধ সম্পদ

ভারতের তেলেঙ্গানা রাজ্যের এক জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তাকে প্রায় ৩০০ কোটি রুপি মূল্যের অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে গ্রেপ্তার করেছে রাজ্যের দুর্নীতিবিরোধী সংস্থা (এসিবি)।

সোমবার (৬ জুলাই) সন্ধ্যায় হায়দরাবাদের ইব্রাহিমবাগ এলাকার ভেসেলা মেডোজে অবস্থিত তার বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এর পর তাকে এসিবির বিশেষ আদালতে হাজির করার প্রক্রিয়া শুরু হয়।

দেশটির সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

গ্রেপ্তার হওয়া কর্মকর্তা হলেন- ডেপুটি সুপারিনটেনডেন্ট অব পুলিশ (ডিএসপি) সংকিরেড্ডি ভীম রেড্ডি, যিনি হায়দরাবাদের পুলিশ কম্পিউটার সার্ভিসেস (পিসিএস)-এ কর্মরত ছিলেন।

এসিবির অভিযোগ, চাকরিকালীন সময়ে দুর্নীতির মাধ্যমে এবং বিভিন্ন অবৈধ উপায়ে ভীম রেড্ডি তার বৈধ আয়ের তুলনায় বিপুল সম্পদ গড়ে তুলেছেন।

এর আগে, গত ২ জুলাই এসিবি একযোগে তার বাসভবনসহ তেলেঙ্গানা ও কর্নাটকের মোট ১৬টি স্থানে অভিযান চালায়। এসব স্থানের মধ্যে তার আত্মীয়স্বজন, বন্ধু, কথিত বেনামি মালিক এবং সহযোগীদের সম্পত্তিও ছিল।

তল্লাশিতে কর্মকর্তারা নিম্নলিখিত সম্পদের সন্ধান পান- হায়দরাবাদের ভেসেলা মেডোজে একটি বিলাসবহুল ভিলা।

টেলিকম নগরে জি+২+পেন্টহাউস বিশিষ্ট একটি আবাসিক ভবন। সাই প্রভা রেসিডেন্সিতে একটি ফ্ল্যাট। গাচিবাউলির ক্রান্তি সিওন অ্যাপার্টমেন্টে একটি ফ্ল্যাট। মানিকোন্ডার ল্যাঙ্কোহিলস রোডে ৫০০ বর্গগজ জমির ওপর নির্মিত একটি জি+৫ বাণিজ্যিক ভবনের অংশীদারত্ব। মানিকোন্ডা মারিচেত্তু জংশনের কাছে প্রায় ৩ হাজার বর্গফুটের একটি বাণিজ্যিক জায়গা।

টেল্লাপুরের অভিনন্দা রেসিডেন্সিতে দুটি ফ্ল্যাট। প্রগতি রিসোর্টস এলাকায় ৫০০ বর্গগজের একটি খালি প্লট। সাঙ্গারেড্ডির জহিরাবাদে সাড়ে ৩ একর কৃষিজমি। কর্নাটকে ৬ একর কৃষিজমি। কর্নাটকেই আরও ৩৮ একর কৃষিজমি।

ব্যাঙ্গালোরের দেবনাহাল্লিতে ১ একর জমি। নাগোলের কামিনেনি হাসপাতালের কাছে ২০০ বর্গগজের একটি প্লট। পাটানচেরুর জিপিআর হাউজিং সোসাইটির কাছে ৪০০ বর্গগজের একটি প্লট। পাটানচেরুতেই আরও ২০০ বর্গগজের একটি প্লট। বিকারাবাদের মোমিনপেটে ১ হাজার বর্গগজের একটি জমি। মোমিনপেটে ২ একর কৃষিজমি।

শ্রী রাঘবেন্দ্র রক স্যান্ড মিনারেলস নামের প্রতিষ্ঠানে ৭৫ লাখ রুপির বিনিয়োগ। সিসি কুন্তা এলাকার মুচিন্তালা গ্রামে ৪ দশমিক ২০ একর কৃষিজমি। নগদ অর্থ, স্বর্ণ ও রুপা।

তল্লাশিতে ভীম রেড্ডির বাড়ি থেকে প্রায় ৩ লাখ ৬০ হাজার রুপি নগদ উদ্ধার করা হয়।

তদন্তে গুরুত্বপূর্ণ অগ্রগতি আসে একটি ব্যক্তিগত হাতে লেখা ডায়েরি উদ্ধারের পর। চারধাম তীর্থযাত্রায় যাওয়ার আগে ভীম রেড্ডি ওই ডায়েরিতে নিজের সম্পদ, বিনিয়োগ, দায়-দেনা এবং কথিত বেনামি ব্যক্তিদের নাম লিখে রেখেছিলেন বলে দাবি করেছে এসিবি।

পরে তিনি ডায়েরিটির স্ক্যান কপি হোয়াটসঅ্যাপের মাধ্যমে তার দুই ছেলের কাছে পাঠান।

তদন্ত কর্মকর্তাদের মতে, এই ডায়েরি মামলার অন্যতম গুরুত্বপূর্ণ আলামত হিসেবে কাজ করছে। এর মাধ্যমে বেশ কয়েকটি সম্পত্তি ও আর্থিক লেনদেনের সূত্র পাওয়া গেছে।

এসিবি জানিয়েছে, উদ্ধার হওয়া সম্পদ এবং আর্থিক লেনদেনের উৎস খতিয়ে দেখা হচ্ছে। মামলার তদন্ত এখনও চলমান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পুলিশের অভিযানে জামালপুরে অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৭ই জুলাই, ২০২৬ ইং

০৭:৪৭ পি.এম


পুলিশের অভিযানে জামালপুরে অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার

 

জামালপুর শহরের একটি মার্কেটে অভিযান ঘটেছে, যেখানে উদ্ধার করা হয়েছে দুটি পাইপগান, গোলাবারুদ, ককটেল, পেট্রোলবোমা ও বিদেশি মদের বোতল। মঙ্গলবার (৭ জুলাই) বিকেল সাড়ে ৪টার সময় শহরের পাঁচ রাস্তার মোড় এলাকার মনোয়ার আলী মার্কেটের দ্বিতীয় তলায় এই অভিযান পরিচালিত হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে মার্কেটের দ্বিতীয় তলার একটি অফিসে অভিযান শুরু করে। এই অভিযানের সময় উদ্ধার করা হয় দুটি পাইপগান, চার রাউন্ড গোলাবারুদ, ছয়টি ককটেল, ছয়টি পেট্রোলবোমা এবং ছয় বোতল বিদেশি মদ। তবে অভিযানের সময়ে সংশ্লিষ্ট কাউকে আটক করা সম্ভব হয়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রাকিবুল ইসলাম বলেন, 'অভিযানে অস্ত্র, গোলাবারুদ, ককটেল, পেট্রোলবোমা ও বিদেশি মদের বোতল উদ্ধার করা হয়েছে।

মনোয়ার আলী মার্কেটের দ্বিতীয় তলার একটি অফিসে অভিযান চালানো হয়েছে। ওই অফিসটি কার, তা এই মুহূর্তে নিশ্চিত করে বলা যাচ্ছে না। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৯
জোহর ১১:৪৩
আসর ০৩:৪১
মাগরিব ০৫:১৭
ইশা ০৬:৩০
সূর্যোদয় : ০৬:০৬ সূর্যাস্ত : ০৫:১৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%