ঢাকা শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৫ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ইং ০৫ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

চাঁদপুরে ২৮৩৬ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী আটক


চাঁদপুরে ২৮৩৬ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী আটক

চাঁদপুর, ২০ নভেম্বর ২০২৬ : আজ জেলা সদরে মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে পুলিশ চাঁদপুর সদর মডেল থানার দ্বারা হাশিম খান (৩৫) নামের একজনকে আটক করেছে, যার কাছে দুইহাজার ৮৩৬ পিস ইয়াবা ছিল।

শুক্রবার সকালে শহরের কালিবাড়ি ওয়ান মিনিটের মোড়ের কাছে সাধনা ঔষধালয়ের সামনে থেকে ওই ব্যক্তিকে আটক করা হয়।

আটক হওয়া হাশিম খান চাঁদপুর জেলার মতলব দক্ষিণ উপজেলার উপাদী ইউনিয়নের ডিঙ্গাভাঙ্গা খান বাড়ির বাসিন্দা।

আরও পড়ুন: মধুপুরে বিএনপির বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল সফল করতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

পুলিশের সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে চাঁদপুর সদর মডেল থানার একটি দল অভিযান পরিচালনা করে। অভিযানের সময় শহরের কালিবাড়ি ওয়ান মিনিটের মোড়ের কাছে সন্দেহভাজন হাশিম খানকে আটক করা হয়। পরে তার সঙ্গে থাকা ব্যাগে তল্লাশি চালিয়ে দুইহাজার ৮৩৬ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য সাড়ে আটলাখ টাকা।

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফাতেমার চিকিৎসায় ৩০ হাজার টাকা সহায়তা দিল দেওডোবা ঐক্য ফান্ড

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ ইং

১০:০৬ পি.এম


ফাতেমার চিকিৎসায় ৩০ হাজার টাকা সহায়তা দিল দেওডোবা ঐক্য ফান্ড

গাইবান্ধার সুন্দরগঞ্জে ৯ বছর বয়সী অসুস্থ শিশু ফাতেমা আক্তারকে চিকিৎসার জন্য ৩০ হাজার টাকা অনুদান প্রদান করেছে সামাজিক সংগঠন দেওডোবা ঐক্য ফান্ড।

শুক্রবার সন্ধ্যায়, উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের দেওডোবা গ্রামে ফাতেমার মা ফেন্সি বেগমের হাতে এই অনুদানের অর্থ তুলে দেন সংগঠনের সদস্যরা।

ফাতেমা দেওডোবা গ্রামের আবুল কালাম ও ফেন্সি বেগমের মেজো সন্তান। জন্মের পর থেকেই সে হাইড্রোসেফালাসসহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছে। সে ঠিকমতো কথা বলতে পারে না এবং স্বাভাবিকভাবে চলাফেরাও করতে পারে না। তার দিনগুলোর বেশির ভাগ সময় বিছানায় কাটে।

ফাতেমার বাবা আবুল কালাম ঢাকায় শ্রমিকের কাজ করেন। পরিবারের আর্থিক অসচ্ছলতার কারণে মেয়ের উন্নত চিকিৎসার ব্যয় বহন করা তার পক্ষে কঠিন হয়ে পড়েছে। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, শিশুটির উন্নত চিকিৎসার প্রয়োজন।

ফাতেমার পরিবারের পক্ষ থেকে দেওডোবা ঐক্য ফান্ডের সদস্যদের প্রতি সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে। একই সঙ্গে শিশুটির উন্নত চিকিৎসার জন্য সমাজের হৃদয়বান ও সামর্থ্যবান ব্যক্তিদের সহযোগিতা কামনা করেছেন পরিবারের সদস্যরা।

এ সময় উপস্থিত ছিলেন হাসানগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি ও হাসানগঞ্জ রেলওয়ে স্টেশনের প্রতিষ্ঠাতা সাবেক চেয়ারম্যান মরহুম আবু হাসান সরকারের নাতি এম জি রব্বানী সরকার, তন্ময় মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. নুরুন্নবী মিয়া, ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের সিনিয়র এমপিও দেলোয়ার হোসাইন সাঈদী, এম জে আই মিলন সরকার, সংগঠনের সদস্য মো. মাইদুল ইসলাম, মো. সোবহান মিয়া, মো. সাগর সরকার, মো. রুহুল আমিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

ফাতেমার পরিবারের সঙ্গে যোগাযোগ, বিকাশ ও নগদ নম্বর: ০১৭৯৪৮৮৩৭৩২।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

টাঙ্গাইলের ‘উদ্যমী নারী, সমৃদ্ধ টাঙ্গাইল’ সেমিনার ও সনদ বিতরণ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ ইং

১০:০৭ পি.এম


টাঙ্গাইলের ‘উদ্যমী নারী, সমৃদ্ধ টাঙ্গাইল’ সেমিনার ও সনদ বিতরণ

টাঙ্গাইলে নারী উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধি ও অর্থনৈতিক সম্ভাবনা বিকাশের লক্ষ্যে ‘উদ্যমী নারী, সমৃদ্ধ টাঙ্গাইল’ শীর্ষক একটি বিশেষ সেমিনার ও সনদ বিতরণ অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।

শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে টাঙ্গাইলের বিসিক শিল্পনগরী প্রাঙ্গণে সেমিনারটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশনের (বিসিক) চেয়ারম্যান বেনজীর আহমেদ টিটো। সভাপতিত্ব করেন বিসিকের ঢাকার আঞ্চলিক পরিচালক মানছুরুল করিম। বক্তব্য রাখেন নাসিব টাঙ্গাইলের সভাপতি জাফর আহমেদ, টাঙ্গাইল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ভাইস প্রেসিডেন্ট নুরুল আলম, টাঙ্গাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা, বিসিক টাঙ্গাইলের সহকারী মহাব্যবস্থাপক মেরাজ উদ্দিন, এবং টাঙ্গাইল জেলা রেস্তোরাঁ ও মিষ্টান্ন ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি স্বপন ঘোষ প্রমুখ।

বিসিকের চেয়ারম্যান বেনজীর আহমেদ টিটো মন্তব্য করেন, "দেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে নারী উদ্যোক্তাদের ভূমিকার প্রশংসনীয়। তাঁদের ব্যবসায়িক অগ্রযাত্রার বাধা দূর করতে বিসিকের পক্ষ থেকে সব ধরনের নীতিগত ও কারিগরি সহায়তা করা হয়।"

সেমিনারে নারী উদ্যোক্তাদের বর্তমান চ্যালেঞ্জ, পণ্যের মানোন্নয়ন, বিপণন ব্যবস্থা এবং সহজ শর্তে ঋণ ও প্রশিক্ষণ সুবিধার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। আলোচনা সভার শেষে প্রশিক্ষণপ্রাপ্ত উদ্যোক্তাদের মাঝে আনুষ্ঠানিকভাবে সনদপত্র বিতরণ করা হয়।

অনুষ্ঠানে বিসিক জেলা কার্যালয় টাঙ্গাইলের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দ এবং জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা নারী উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পিরোজপুরে পানির ট্যাংকে ‘ইস্ট ইন্ডিয়া কোম্পানি’ লেখা প্লেট উদ্ধার, আটক ১

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ ইং

১০:০৭ পি.এম


পিরোজপুরে পানির ট্যাংকে ‘ইস্ট ইন্ডিয়া কোম্পানি’ লেখা প্লেট উদ্ধার, আটক ১

পিরোজপুরের মঠবাড়িয়ায় একটি পানির ট্যাংকের ভেতর থেকে উদ্ধার করা হয়েছে ‘ইস্ট ইন্ডিয়া কোম্পানি’ লেখা একটি রহস্যময় প্লেট। পুলিশ কর্তৃক উদ্ধার হওয়া এই বস্তুটি ম্যাগনেটিক পিলার কি না, তা নিয়ে এলাকায় ব্যাপক কৌতূহল সৃষ্টি হয়েছে। এই ঘটনার সাথে জড়িত সন্দেহে পুলিশ আশিক নামের এক ব্যক্তিকে আটক করেছে।

বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে মঠবাড়িয়া উপজেলা সদর ইউনিয়নের সবুজ নগর এলাকার আলমগীর হোসেনের সাহেব বাড়িতে অভিযান চালিয়ে এই বস্তুটি উদ্ধার করা হয়। স্থানীয় সূত্রে জানা যায়, ওই বাড়িতে বিভিন্ন সময় অপরিচিত লোকজনের আনাগোনা দেখা যেত। বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় স্থানীয়রা প্রশাসনকে গোপনে তথ্য দেন। এরপর ওই তথ্যের ভিত্তিতে পুলিশ বাড়িটিতে অভিযান চালায়। রাত ৯টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত কয়েক দফা তল্লাশি চালানোর পর পানির ট্যাংকের ভেতর থেকে প্লেট সদৃশ বস্তুটি উদ্ধার করা হয়। এ সময় আশিক নামের এক ব্যক্তিকে আটক করা হয়, যিনি স্থানীয়দের দাবি অনুযায়ী ঢাকার বাসিন্দা।

উদ্ধার করা বস্তুটির গায়ে ইংরেজিতে ‘ইস্ট ইন্ডিয়া কোম্পানি’ এবং ১৮৩৯ সাল লেখা রয়েছে। স্থানীয়ভাবে এটিকে ম্যাগনেটিক পিলার বলে সন্দেহ করা হচ্ছে। তবে বস্তুটি আসলেই ম্যাগনেটিক পিলার, নাকি অন্য কিছু, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। কিছু লোকের ধারণা, প্রতারণার উদ্দেশ্যে কোনো চক্র এ ধরনের বস্তু ব্যবহার করে থাকতে পারে।

ঘটনাটি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। পানির ট্যাংকের ভেতরে এমন রহস্যময় বস্তু কীভাবে এলো এবং এর সঙ্গে কোনো প্রতারক চক্রের সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা নিয়ে স্থানীয়দের মধ্যে নানা আলোচনা চলছে।

পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (মঠবাড়িয়া সার্কেল) পার্থ চক্রবর্তী জানান, ম্যাগনেটিক পিলার সন্দেহে একটি বস্তুসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। উদ্ধার করা বস্তুটি প্রকৃতপক্ষে কী, তা নিশ্চিত হতে পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হবে। পরীক্ষার প্রতিবেদন পাওয়ার পরই এর প্রকৃত পরিচয় জানা যাবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গোমস্তাপুর সীমান্তে বিজিবির অভিযানে ৩৩৮ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ তুহিন,চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ ইং

১০:০৮ পি.এম


গোমস্তাপুর সীমান্তে বিজিবির অভিযানে ৩৩৮ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় ফেয়ারডিল ও ইস্কাফ সিরাপ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। অভিযানে মালিকবিহীন অবস্থায় ৩৩৮ বোতল নেশাজাতীয় সিরাপ উদ্ধার করা হয়।
শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যা ৬টা ১০ মিনিটের দিকে গোমস্তাপুর উপজেলার রামেশ্বর মাঠ এলাকায় নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) অধীনস্থ বিভিষণ বিওপির সদস্যরা এ অভিযান পরিচালনা করেন।
বিজিবি সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিভিষণ বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মো. সাইদুর রহমানের নেতৃত্বে একটি টহল দল সীমান্ত মেইন পিলার ২২৯/৩৫-আর থেকে প্রায় সাড়ে ৪ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে রামেশ্বর মাঠ এলাকায় অভিযান চালায়। এ সময় মালিকবিহীন অবস্থায় ১৫৩ বোতল ভারতীয় নেশাজাতীয় ফেয়ারডিল সিরাপ ও ১৮৫ বোতল ইস্কাফ সিরাপ জব্দ করা হয়।
জব্দ করা এসব মাদকের আনুমানিক সিজার মূল্য ১ লাখ ৩৫ হাজার ২০০ টাকা। উদ্ধার করা মাদকদ্রব্য গোমস্তাপুর থানায় জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম, পিএসসি জানান, নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে অবৈধভাবে সীমান্ত পারাপার, গরু ও মাদক পাচার এবং চোরাচালানের বিরুদ্ধে বিজিবির সর্বাত্মক অভিযান অব্যাহত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৯ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৭
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৬ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%