ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

আরামেও সাশ্রয়, বাঁচান অর্থ


আরামেও সাশ্রয়, বাঁচান অর্থ

 

একটা স্মার্ট ডিভাইস আর ইন্টারনেট সংযোগ থাকলে বিশ্ব এখন আপনার হাতের মুঠোয়। আপনি কোথায় থাকছেন, কী করছেন; এতে অনেক নিয়োগদাতার কিছুই যায় আসে না।

আপনাকে দেওয়া কাজ ঠিকঠাকমত করে দিলেই হলো।

আরও পড়ুন: স্পেনে দ্রুতগতির ট্রেনের সংঘর্ষে নিহত ৬৮, আহত ৮০

নির্দিষ্ট একটা অফিস, সেখানে ১০টা-৫টা হাজিরার গৎবাধা ধারণা থেকেও বেরিয়ে আসছেন অনেকে। একটা ল্যাপটপ আর কফিশপের নিরিবিলি কোনে চলছে আস্ত একটা অফিস। করোনা যখন বিশ্বজুড়ে সবকিছু স্থবির করে দেয়, তখনও ওয়ার্ক ফর্ম হোম বা বাসায় বসে অফিস করার ধারণা দারুণ জনপ্রিয়তা পায়।

ওয়ার্ক ফ্রম হোমের ধারণাকে ওয়ার্ক ফ্রম মানালিতে বদলে নিয়েছেন ভারতের এক কর্পোরেট দম্পতি। ব্যস্ত শহরের কোলাহল ছেড়ে তারা ডেরা বেধেছেন হিমালয়ের কোলে শান্ত, স্নিগ্ধ, প্রশান্তির মানালিতে। অনেকে নানা পরিকল্পনা করে ব্যস্ত জীবন থেকে দুদিনের ছুটি নিয়ে মানালিতে বেড়াতে যান, কিন্তু এই দম্পতি মানালিতেই খুঁজে পেয়েছেন জীবনের মানে।

তাদের এই নতুন জীবন নিয়ে দুজনের করা একটি ভিডিও ইনস্ট্রগ্রামে পোস্ট করতেই সেটি দারুণ ইতিবাচক আলোচনার জন্ম দিয়েছে।

অনেকে তো অবসর জীবনটা শহরের বাইরে কোনো নিরিবিলি জায়গায় কাটাতে চান। কিন্তু অঞ্জলি আর নামান, নামের এই জুটি ব্যস্ত কর্মজীবনেই খুঁজে নিয়েছেন প্রশান্তির ছোঁয়া।

আরও পড়ুন: কাতারের নতুন প্রস্তাব ইরানকে, যুদ্ধ বন্ধের চেষ্টা

তারা মূলত প্রশান্তির খোঁজেই মানালি গিয়েছিলেন। এখন হিসাব করে দেখা যাচ্ছে, জীবনযাত্রার মান অক্ষুণ্ণ রেখেও মাসে তাদের ৩০ হাজার রুপিরও বেশি সাশ্রয় হচ্ছে। এটা অবশ্য তারা করতে চাননি, এটা তাদের জন্য বোনাস প্রাপ্তি।

ইনস্টাগ্রামে শেয়ার করা ভিডিওতে তারা বলেন, খরচ কমানো নয়, তারা আসলে জীবনের গতি কমাতে চেয়েছিলেন। ব্যস্ত শহরের গতির সাথে পাল্লা দিয়ে তারা হাফিয়ে উঠেছিলেন।

ভিডিওতে অঞ্জলি বলেন, ‘কোনো চেষ্টা ছাড়াই আমরা হঠাৎ করেই প্রতি মাসে ৩০ হাজার রুপিরও বেশি বাঁচাতে শুরু করেছি।’

ভিডিওতে এই সুখী জুটি বলেন, ‘হাই, আমরা অঞ্জলি এবং নামান। আমরা মানালিতে বসবাসকারী একটি রিমোট কর্পোরেট দম্পতি। আমরা এখানে টাকা বাঁচাতে আসিনি, আমরা আমাদের কর্পোরেট চাকরি ঠিক রেখেই ধীরগতির ভ্রমণের অভিজ্ঞতা নিতে এসেছিলাম।’

আরও পড়ুন: ইসরায়েলে রাজনৈতিক অচলাবস্থা: সরকার গঠনের তিন সম্ভাব্য পথ

এরপর তারা মাসে ৩০ হাজার রুপিরও বেশি সাশ্রয়ের একটি বাস্তবসম্মত হিসাব দেন। সবচেয়ে বড় সাশ্রয় হয়েছে বাড়ি ভাড়ায়। শহরে যেখানে তাদের ভাড়া বাবদ মাসে গুণতে হতো ৪৫ হাজার রুপি, মানালিতে আসা কার পর তা কমে দাঁড়িয়েছে ২৮ হাজার রুপিতে। ফলে বাড়ি ভাড়া খাতে তাদের বেঁচে যাচ্ছে ১৭ হাজার রুপি। রিমোট কাজের কারণে তাদের প্রতিদিনের যাতায়াত খরচও পুরোপুরি বন্ধ হয়ে গেছে, যা প্রতি মাসে অন্তত ৩ হাজার রুপি বাঁচিয়ে দিচ্ছে।

এ ছাড়া অফিস শেষে রাতের খাবার, কফি বা টুকটাক নাস্তা খাওয়ার যে খরচগুলো আগে নিয়মিত বিষয় ছিল; তা-ও এখন নাটকীয়ভাবে কমে গেছে। এর ফলে তাদের মাসিক বাজেট থেকে আরও প্রায় সাড়ে ৭ হাজার রুপি কম খরচ হচ্ছে।

তবে সবচেয়ে বড় চমক ছিল তাদের ছুটির দিনের ভ্রমণের খরচ একেবারে বন্ধ হয়ে যাওয়া। শহরে থাকার সময় ব্যস্ত জীবন থেকে মুক্তি পেতে তারা ছোটখাটো ভ্রমণের পেছনে মাসে ৫ থেকে ৬ হাজার রুপি খরচ করতেন। মানালিতে আসার পর তাদের আর আলাদা করে এমন কোনো ছুটির পরিকল্পনা করতে হয় না। কারণ প্রকৃতি ও শান্ত পরিবেশ এখন তাদের দৈনন্দিন জীবনের অংশ। প্রতিদিন তারা ছুটির মেজাজেই থাকতে পারেন।

অঞ্জলি উল্লেখযোগ্য জোর দেয়া বলেন যে, এই আর্থিক লাভটি ছিল তাদের জন্য স্রেফ একটি অপ্রত্যাশিত উপহার। তিনি বলেন, ‘আমরা কম খরচে থাকার জন্য রিমোট কাজের সুযোগ বেছে নিইনি; আমরা এটি বেছে নিয়েছিলাম ভিন্নভাবে বাঁচার জন্য। এই সাশ্রয়টা ছিল কেবলই একটি বাড়তি পাওনা।’

আরও পড়ুন: নির্বাচনে হারের মুখে আরব দলগুলোর বিরুদ্ধে ভোট চুরির অভিযোগ লিকুদ পার্টির

ভিডিওটি অনলাইনে নাগরিক জীবনের নানা খাতের খরচ রিমোট কাজের আর্থিক সুবিধা এবং কর্ম ও ব্যক্তিগত জীবনের মাঝে সুন্দর ভারসাম্য বজায় রাখতে মহানগর ছেড়ে ছোট শহরগুলোতে পেশাজীবীদের পাড়ি জমানোর ক্রমবর্ধমান প্রবণতা নিয়ে বেশ আলোচনার জন্ম দিয়েছে। নগদ অর্থ ছাড়াও যে প্রশান্তি মিলছে, আর্থিক মূল্যে তার দাম ধরা সম্ভব নয়।

শহরের যানজট, আর ধুলাবালিতে জেরবার জীবন থেকে এমন আরামের জীবনে বদলে যাওয়া তাদের স্বাস্থ্যেও দারুণ ইতিবাচক প্রভাব রাখতে পারে। চিকিৎসা খাতে তাদের খরচও নিশ্চয়ই কমে যাবে, বেড়ে যেতে পারে তাদের প্রত্যাশিত আয়ু।

অনেকে তাদের ভিডিওতে নানান মন্তব্য করেছেন। কেউ কেউ ভিন্নমতও পোষণ করেছেন। একজন লিখেছেন, ‘কিন্তু সন্ধ্যায় কি খুব শান্ত হয়ে যায় না? যেহেতু আমি সারাজীবন একটা মহানগরীতে থেকেছি, আমার মনে হয় আমি কোলাহলে অভ্যস্ত হয়ে গেছি। মানছি যে মাঝে মাঝেই সবার একটু শান্তি ও নীরবতা প্রয়োজন। কিন্তু মানালির একটি প্রত্যন্ত অঞ্চলে আমার পুরো জীবনটা সরিয়ে নিয়ে যাওয়াটা একটু অবাস্তবই মনে হচ্ছে।’

আরেকজন লিখেছেন, ‘শহুরে জীবনের ধকল সামলাতেই টাকা খরচ হয়ে যায়।’ আরেকজন লিখেছেন, ‘যেকোনো জায়গা থেকে কাজ করার এটা আসল সুবিধা, উন্নত জীবনযাত্রা, কিন্তু খরচ কম।’

আরও পড়ুন: শামা ওবায়েদের স্পেন ও ইইউর সহযোগিতার প্রশংসা বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায়

তবে অনেকের মনের কথাটা বলেছেন আরেক মন্তব্যকারী, ‘মানালি থেকে মাসে ৩০ হাজার রুপি সঞ্চয় করাটা এমন এক স্বপ্নের মত, যা অনেক কর্পোরেট কর্মী গোপনে দেখে থাকেন।’

তবে এ সুখী দম্পতি মানালির আগে কোন শহরে থাকতেন বা কোন প্রতিষ্ঠানে তারা চাকরি করেন; সে ব্যাপারেও ভিডিওতে কিছু উল্লেখ করেননি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নকল মোড়কে ভেজাল খাদ্যের রমরমা ব্যবসা, অভিযানে আটক ২

আন্তর্জাতিক ডেস্ক

মাদারীপুর প্রতিনিধি

রবিবার, ৫ই জুলাই, ২০২৬ ইং

০৭:২২ পি.এম


নকল মোড়কে ভেজাল খাদ্যের রমরমা ব্যবসা, অভিযানে আটক ২

মাদারীপুর শহরের ডিসি ব্রিজ সংলগ্ন ২ নম্বর শকুণি এলাকায় ভেজাল খাদ্যপণ্য প্রস্তুত ও মজুতের অভিযোগে একটি গুদামে অভিযান চালিয়েছে প্রশাসন। এ সময় বিপুল পরিমাণ নকল ভোজ্যতেল, চিনি, চাল ও ডাল জব্দ করা হয়। পাশাপাশি এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই ব্যক্তিকে আটক করা হয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দেখা যায়, একটি চক্র স্বনামধন্য বিভিন্ন ব্র্যান্ডের—যেমন রাধুনী ও চারুশী—মোড়ক হুবহু নকল করে নিম্নমানের খাদ্যপণ্য প্যাকেটজাত করছিল। এছাড়া এসব পণ্যের মোড়কে বাধ্যতামূলক ল্যাব টেস্ট, মান নিয়ন্ত্রণ কিংবা উৎপাদনসংক্রান্ত প্রয়োজনীয় তথ্যও পাওয়া যায়নি।

অভিযান পরিচালনাকারী মাদারীপুর সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাংবাদিকদের জানান, ভেজাল খাদ্যপণ্য মজুত ও বাজারজাত করার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানে বিভিন্ন জনপ্রিয় ব্র্যান্ডের নাম ও মোড়ক নকল করে ভেজাল পণ্য বাজারজাতের প্রস্তুতির প্রমাণ পাওয়া গেছে, যা প্রচলিত আইনের সুস্পষ্ট লঙ্ঘন।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে দুইজনকে আটক করা হয়েছে। জব্দ করা খাদ্যপণ্যের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য সংরক্ষণ করা হয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য ব্যক্তিদের শনাক্তে তদন্ত চলছে। তদন্ত শেষে আইন অনুযায়ী দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে প্রশাসনের এ অভিযানে স্থানীয় বাসিন্দাদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। জনস্বাস্থ্য সুরক্ষায় ভেজালবিরোধী এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে বলে জানিয়েছে জেলা প্রশাসন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফেনী পৌরসভার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৫ই জুলাই, ২০২৬ ইং

০৭:২২ পি.এম


ফেনী পৌরসভার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন

 

সরকারের বিশেষ উদ্যোগের ধারাবাহিকতায় সারাদেশে ৫ বছরের মধ্যে ২৫ কোটি বৃক্ষরোপণ করার পরিকল্পনা রয়েছে। তারই অংশ হিসেবে ফেনী পৌরসভার উদ্যোগে আজ বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৫ জুলাই) দুপুরে ফেনী পৌর শহরের সোলতানপুর এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন ফেনী পৌর প্রশাসক মো. দিদারুল আলম। তিনি নিজ হাতে বিভিন্ন ফলজ এবং বনজ গাছের চারা রোপণ করেন।

এ সময় পৌর নির্বাহী কর্মকর্তা মো. সামছুদ্দিন, নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ জাকির উদ্দিন, মেডিকেল অফিসার ডা. কৃষ্ণ পদ সাহা এবং উচ্চমান সহকারী আবু তাহের উপস্থিত ছিলেন।

পৌর প্রশাসক জানান, ফেনী পৌরসভার উদ্যোগে আগামী পাঁচ বছরে ৫ হাজার গাছ লাগানোর পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। চলতি বর্ষা মৌসুমে আমরা এক হাজার বৃক্ষ রোপণ করবো। তারই অংশ হিসেবে ফেনী পৌর শহরের সোলতানপুর এলাকায় আমাদের বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়েছে। পরে পৌর শহরের রাস্তার পাশে, স্কুল, কলেজসহ বিভিন্ন জায়গায় বৃক্ষ রোপণ কার্যক্রম পরিচালনা করা হবে। ইতিমধ্যে পৌরসভার আওতাধীন দুটি শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষ রোপণের কর্মসূচি পালন করা হয়েছে।

তিনি আরও বলেন, গাছ লাগান পরিবেশ বাঁচান। আমরা চাই যে ফেনীর প্রত্যেকটি পরিবার এবং প্রত্যেকটি মানুষ যেন বৃক্ষ রোপণ করে। বর্তমানে পৃথিবী পরিবেশ বিপর্যয়ের সম্মুখীন। এই গাছ লাগানোর ফলে মানুষ অক্সিজেন পাবে এবং জীবন রক্ষা পাবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চীনের উপকূলে যৌথ মহড়া চালাবে মস্কো-বেইজিং

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ৫ই জুলাই, ২০২৬ ইং

০৭:২৭ পি.এম


চীনের উপকূলে যৌথ মহড়া চালাবে মস্কো-বেইজিং

এই মাসের মধ্যে চীনের উপকূল এবং প্রশান্ত মহাসাগরের কিছু অনির্দিষ্ট এলাকায় বার্ষিক যৌথ মহড়া পরিচালনা করবে চীন এবং রাশিয়া। রবিবার (৫ জুলাই) চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় এই তথ্য জানায়। তারা উল্লেখ করে যে, কিংদাওয়ের প্রধান বন্দরের কাছে যৌথ মহড়া শেষে প্রশান্ত মহাসাগরের অপ্রতিবন্ধিত কিছু অঞ্চলে যৌথ সামুদ্রিক টহল কার্যক্রম পরিচালনা করতে হবে।

এছাড়া, রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, ৫ জুলাই সোমবার থেকে ১৩ জুলাই পর্যন্ত অনুষ্ঠিতব্য এই মহড়ায় অংশ নিতে রাশিয়ার প্যাসিফিক ফ্লিট বা প্রশান্ত মহাসাগরীয় নৌবহরের একটি ক্রুজার, একটি করভেট, একটি ডিজেল-ইলেকট্রিক সাবমেরিন এবং একটি উদ্ধারকারী জাহাজ কিংদাওতে এসে পৌঁছেছে।

চীনের নর্দার্ন থিয়েটার কমান্ড জানিয়েছে, তাদের পক্ষ থেকে অংশগ্রহণকারী বাহিনীর মধ্যে দুটি ডেস্ট্রয়ার, একটি ফ্রিগেট, একটি সাবমেরিন, একটি সরবরাহকারী এবং একটি উদ্ধারকারী জাহাজ অন্তর্ভুক্ত রয়েছে।

বেইজিং ইতিমধ্যে জানিয়ে দিয়েছে, উভয় দেশের নৌবাহিনী গোয়েন্দা নজরদারি, আকাশ ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা এবং সমুদ্রপৃষ্ঠে আঘাত হানার কৌশলগত মহড়া পরিচালনার লক্ষ্যে এই মহড়ার আয়োজন করা হচ্ছে।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের চীন সফরের প্রায় দুই মাস পর এই মহড়াটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। ওই সফরের সময় তিনি উভয় দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের স্তরকে ‘অভূতপূর্ব উচ্চ পর্যায়ে’ পৌঁছেছে বলে উল্লেখ করেছিলেন। অন্যদিকে, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং দুই দেশের এই অংশীদারিত্বকে ‘অটল’ বলে বিবৃত করেছেন।

এছাড়া কূটনৈতিক এবং অর্থনৈতিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে ২০১২ সাল থেকে যৌথ নৌ-মহড়া (জয়েন্ট সি এক্সারসাইজ) পরিচালনা করে চলেছে। গত বছরের মহড়াটি রাশিয়ার ভ্লাদিভস্তক বন্দরের কাছে অনুষ্ঠিত হয়েছিল এবং এর পরে প্রশান্ত মহাসাগরে যৌথ টহল কার্যক্রমও চালানো হয়েছিল।

সূত্র: এএফপি, রয়টার্স।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে রিটা ওরার শো নিয়ে অসন্তুষ্ট ইংল্যান্ড

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

রবিবার, ৫ই জুলাই, ২০২৬ ইং

০৭:২৯ পি.এম


টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে রিটা ওরার শো নিয়ে অসন্তুষ্ট ইংল্যান্ড

আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালের পূর্বে পপ তারকা রিতা ওরার পারফরম্যান্সের কারণে ইংল্যান্ড অসন্তোষ প্রকাশ করেছে।

অনুষ্ঠানটি ম্যাচ শুরুর এক ঘণ্টা আগে অনুষ্ঠিত হবে। এই কারণে দলের ওয়ার্ম-আপে ব্যাঘাত ঘটছে।

রবিবার (৫ জুলাই) ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার মধ্যে লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে মুখোমুখি হওয়ার আগে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ম্যাচটি স্থানীয় সময় সাড়ে তিনটায় শুরু হবে।

দুপুর আড়াইটা থেকে তিনটা পর্যন্ত মূল মাঠের আউটফিল্ডে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে যার ফলে ক্রিকেটারদের মূল উইকেটের পাশে বোলিং অনুশীলন করতে এবং রান-আপ মার্ক করার জন্য পর্যাপ্ত সময় থাকবে না।

অনুষ্ঠানের সময় খেলোয়াড়দের মূল মাঠে অনুশীলন করার পরিবর্তে পাশের ‘নার্সারি গ্রাউন্ডে’ অনুশীলন করার নির্দেশ দেওয়া হয়েছে। যা সাধারণত কেবল নেট প্র্যাকটিসের জন্য ব্যবহৃত হয়।

ইংল্যান্ড দলের অসন্তোষের পর আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) নিয়মের কিছুটা পরিবর্তন করেছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, রিতা ওরার পারফরম্যান্স শুরু হওয়ার আগে বোলারদের মূল মাঠে গিয়ে রান-আপ মার্ক করা এবং বোলিং অনুশীলনের অনুমতি দেওয়া হয়েছে।

এতে করে খেলোয়াড়দের প্রস্তুতিতে বড় কোনো ঘাটতি সৃষ্টি হবে না।

অন্যদিকে অস্ট্রেলিয়ার অধিনায়ক সোফি মোলিনাক্স বিষয়টিকে হালকাভাবে নিয়েছেন এবং রিতা ওরার উপস্থিতিকে স্বাগত জানিয়ে তিনি রসিকতাও করেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%