ঢাকা বৃহস্পতিবার, ০৫ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২০ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ০৫ই নভেম্বর, ২০২৬ইং ২০ই কার্তিক, ১৪৩২বাং

বিশ্বের সর্বোচ্চ বেতনভোগী নেতার বেতন বাড়ছে


বিশ্বের সর্বোচ্চ বেতনভোগী নেতার বেতন বাড়ছে

 

সিঙ্গাপুর সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, প্রধানমন্ত্রী, মন্ত্রী এবং অন্যান্য শীর্ষ কর্মকর্তাদের বার্ষিক বেতন বৃদ্ধি করা হয়েছে। এই সিদ্ধান্তের ফলে প্রধানমন্ত্রী লরেন্স ওংয়ের বেতনও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে।

 

আরও পড়ুন: এল-সায়েদের জয়ে উচ্ছ্বসিত মুসলিমরা, তবে ধর্মের কারণে নয়

বর্তমানে তিনি বিশ্বের সর্বোচ্চ বেতনভোগী রাজনৈতিক নেতা হিসেবে পরিচিত। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ওংয়ের বার্ষিক বেতন প্যাকেজ ১.৪ মিলিয়ন সিঙ্গাপুর ডলার (প্রায় ১.১ মিলিয়ন মার্কিন ডলার বা ৮ লাখ ১৮ হাজার পাউন্ড) বাড়বে।

বেতন বৃদ্ধির ফলে তিনি যে অতিরিক্ত অর্থ পাবেন, তা আগামী পাঁচ বছর দাতব্য প্রতিষ্ঠানে দান করার প্রতিশ্রুতি দিয়েছেন। ওং জানিয়েছেন, দক্ষ ও যোগ্য ব্যক্তিদের রাজনীতিতে আকৃষ্ট করার জন্য মন্ত্রীদের বেতন বৃদ্ধি অপরিহার্য।

 

সিঙ্গাপুর সরকার পূর্বে যুক্তি দিয়েছে যে, মন্ত্রীদের তুলনামূলকভাবে বেশি বেতন দুর্নীতি কমাতে সাহায্য করে।

আরও পড়ুন: দুর্যোগের পর ৮০% শিশু অসুস্থ, ৪৯% স্কুল বন্ধ: সেভ দ্য চিলড্রেন

তবে সরকারের এই সিদ্ধান্ত নিয়ে সিঙ্গাপুরে সমালোচনা শুরু হয়েছে। দেশটিতে চাকরির নিরাপত্তা এবং জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয় নিয়ে মানুষের উদ্বেগের মধ্যে মন্ত্রীদের বেতন বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উল্লেখ্য, বেতন বাড়ানোর আগেই লরেন্স ওং বিশ্বের সর্বোচ্চ বেতনভোগী রাজনৈতিক নেতা ছিলেন।

 

বর্তমানে তিনি বছরে ২.২ মিলিয়ন সিঙ্গাপুর ডলার পান। নতুন কাঠামো কার্যকর হলে তার বার্ষিক বেতন ৬০ শতাংশের বেশি বেড়ে ৩.৬ মিলিয়ন সিঙ্গাপুর ডলার (প্রায় ২.৮ মিলিয়ন মার্কিন ডলার) হবে।

বেতন পাওয়ার দিক থেকে ওংয়ের পরেই রয়েছেন হংকংয়ের প্রধান নির্বাহী জন লি, যিনি বছরে প্রায় সাত লাখ ১৯ হাজার মার্কিন ডলার পান। এরপর সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট গাই পারমেলিন রয়েছেন, যার বার্ষিক বেতন প্রায় ছয় লাখ ছয় হাজার ডলার।

আরও পড়ুন: মহাকাশ থেকে মার্কিন নির্বাচনে ভোট দিলেন নাসার তিন নভোচারী

 

অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বছরে ৪ লাখ মার্কিন ডলার বেতন পান। ব্রিটিশ প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যামের বার্ষিক বেতন প্রায় ২ লাখ ৩০ হাজার ডলার।

মঙ্গলবার সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লরেন্স ওং স্বীকার করেছেন যে, মন্ত্রীদের বেতন নিয়ে সমালোচনা রয়েছে। কারণ তাদের বেতন দেশের অধিকাংশ নাগরিকের আয়ের তুলনায় অনেক বেশি। বর্তমানে সিঙ্গাপুরের মানুষের মধ্যম মাসিক আয় পাঁচ হাজার ৭৭৫ সিঙ্গাপুর ডলার। তবে ওং বলেন, ব্যবসায়ী নেতা ও শীর্ষ সরকারি কর্মকর্তাদের রাজনীতিতে যোগ দিতে আগ্রহী করানো কঠিন হয়ে পড়েছে।

বিশেষ করে ভালো বেতনের পেশা ছেড়ে রাজনীতিতে আসার ক্ষেত্রে আর্থিক বিষয়টি একটি বাধা হয়ে দাঁড়াচ্ছে। তিনি উল্লেখ করেন, ‘সরকার এসব ব্যক্তির আগের আয়ের সমান বেতন দিতে পারবে না। তবে তাদের বর্তমান পেশা ছেড়ে রাজনীতিতে যোগ দেওয়ার পথে অপ্রয়োজনীয় আর্থিক বাধা তৈরি করতে চায় না সরকার।’ ওং আরো বলেন, এই বেতন কাঠামো তাকে এবং ভবিষ্যতের প্রধানমন্ত্রীদের যোগ্য সিঙ্গাপুরবাসীদের রাজনীতিতে আসতে উৎসাহিত করতে এবং দেশের জন্য শক্তিশালী নেতৃত্বের দল গড়তে সহায়তা করবে।

আরও পড়ুন: আবার নতুন সকাল এসেছে-ডেমোক্র্যাটদের জয়ী বলে মন্তব্য মামদানি

বর্তমানে সিঙ্গাপুরের একজন মন্ত্রীর মূল বার্ষিক বেতন প্রায় ১.১ মিলিয়ন সিঙ্গাপুর ডলার। নতুন কাঠামো অনুযায়ী তা বেড়ে প্রায় ১.২ মিলিয়ন ডলার হবে। তবে ওং আশা করছেন, বর্তমান সরকারের মেয়াদ শেষ হওয়ার আগে বেশিরভাগ মন্ত্রী প্রায় ১.৩৫ মিলিয়ন সিঙ্গাপুর ডলার পর্যন্ত বার্ষিক বেতন পেতে পারেন। কর্মক্ষমতার ভিত্তিতে তাদের বেতনের একটি অংশ বাড়ানো হবে।

মন্ত্রীদের বেতনের একটি অংশ দেশের অর্থনৈতিক ও কর্মসংস্থানের পরিস্থিতির ওপর নির্ভর করবে। বেকারত্বের হার, মানুষের আয় বৃদ্ধি এবং জিডিপি প্রবৃদ্ধির মতো নির্দিষ্ট লক্ষ্যমাত্রা অর্জিত হচ্ছে কি না, তার ভিত্তিতে এই অতিরিক্ত বেতন নির্ধারণ করা হবে।

সিঙ্গাপুরের মন্ত্রীদের উচ্চ বেতন নিয়ে দীর্ঘদিন ধরে বিতর্ক চলছে। দেশটির ক্ষমতাসীন দল পিপলস অ্যাকশন পার্টি (পিএপি) স্বাধীনতার পর থেকেই সরকার পরিচালনা করে আসছে। দলটির বিরুদ্ধে সমালোচনার অন্যতম প্রধান বিষয় হলো মন্ত্রীদের তুলনামূলকভাবে অত্যন্ত উচ্চ বেতন।

আরও পড়ুন: ৬৭ পুলিশ পরিদর্শক এসএসপি পদে পদোন্নতি পেলেন

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চিকিৎসকের কাছে চাঁদা দাবি, ডেভিড ইমনের ৭ সহযোগী গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৬:০২ পি.এম


চিকিৎসকের কাছে চাঁদা দাবি, ডেভিড ইমনের ৭ সহযোগী গ্রেপ্তার

 

চট্টগ্রামে ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে ডেভিড ইমনের সাত সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৭ আগস্ট) রাতে নগরীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।

 

গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন কামরুল হাসান ওরফে সাগর, মো. তরিকুল ইসলাম ওরফে রোহিত, রিকু, আহমদুল্লাহ ওরফে মাসুম মেম্বার, আহমদ রেজা শাকিল, নুরুল আলম ও মো. মানিক।

আজ মঙ্গলবার দুপুর ১২টায় জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলম এক সংবাদ সম্মেলনে এই ঘটনার বিস্তারিত তুলে ধরেন।

পুলিশ সুপার জানান, ভুক্তভোগী চিকিৎসক এম ওয়াই এফ পারভেজ হাটহাজারী উপজেলার চিকনদণ্ডী ইউনিয়নের বাসিন্দা। তিনি চট্টগ্রাম সিটি করপোরেশনের ১ নম্বর দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ডের আমান বাজারে অবস্থিত একটি ডায়াগনস্টিক সেন্টারে চেম্বার পরিচালনা করেন।

 

পুলিশ সুপার আরও বলেন, বিদেশে পলাতক সন্ত্রাসী সাজ্জাদ আলী ওরফে বড় সাজ্জাদ এবং তার সহযোগী মো. রায়হানের পরিচয়ে চিকিৎসকের কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। ১০ লাখ টাকা না পেয়ে অভিযুক্তরা চাঁদার পরিমাণ ২০ লাখ টাকা দাবি করে এবং চিকিৎসককে গুলি করে হত্যার হুমকি দেয়। এই ঘটনার পর গত ৩ সেপ্টেম্বর হাটহাজারী থানায় একটি সাধারণ ডায়েরি করেন তিনি।

এসপি মাসুদ আলম বলেন, ‘সেই ডায়েরির সূত্র ধরে চট্টগ্রাম নগরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গতকাল রাতে সাতজনকে আমরা আটক করেছি।

 

আটককৃতরা কারাগারে থাকা সন্ত্রাসী মোবারক হোসেন ওরফে ডেভিড ইমনের সহযোগী। উল্লেখ্য, ডেভিড ইমন বিদেশে পলাতক বড় সাজ্জাদের সহযোগী।

সাধারণ ডায়েরি থেকে জানা যায়, গত ২ সেপ্টেম্বর রাত ১০টা ৫৪ মিনিটে একটি বিদেশি নম্বর থেকে চিকিৎসককে ফোন করা হয়। অপর প্রান্তে থাকা ব্যক্তি নিজেকে বড় সাজ্জাদ পরিচয় দিয়ে ২৪ ঘণ্টার মধ্যে ১০ লাখ টাকা প্রস্তুত রাখতে বলেন। অন্যথায় চেম্বারে এসে তাকে হত্যার হুমকি দেন।

 

পরবর্তীতে বড় সাজ্জাদের সহযোগী মো. রায়হান পরিচয়ে চিকিৎসক পারভেজকে হুমকি দিয়ে হোয়াটসঅ্যাপে লিখিত ও অডিও বার্তা পাঠানো হয়।

বার্তায় হুমকি দিয়ে বলা হয়, ‘টাকা না পাঠালে অনেক বড় বিপদ হয়ে যাবে। তোমার পেছনে আমাদের লোক লাগানো আছে। তোমার গাড়ির নম্বরও আছে। ১০০ জন পুলিশ থাকলেও তোমাকে গুলি করে মেরে ফেলব। রোগী সেজে তোমাকে মেরে ফেলা হবে, চেম্বারে গিয়ে।’

নির্ধারিত সময়ে চাঁদা না দেওয়ার কারণে ক্ষোভ প্রকাশ করে অভিযুক্তরা চাঁদার অঙ্ক দ্বিগুণ করে আবারও হুমকি দেয়। শেষ হুমকিতে বলা হয়, ‘আমি রায়হানকে, তুমি চেনো না। বেয়াদবি করতেছ। ১০ লাখ টাকার বদলে ২০ লাখ টাকা দিতে হবে।’

বিভিন্ন সময়ে সন্ত্রাসীদের ব্যবহৃত একে-৪৭, এসমএমজি সহ ভারী অস্ত্র উদ্ধারের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে এসপি মাসুদ বলেন, ‘গ্রেপ্তারদের স্বীকারোক্তি অনুযায়ী আমরা এখন পর্যন্ত সব দেশীয় অস্ত্র উদ্ধার করতে সক্ষম হয়েছি। ভারী অস্ত্র নিয়ে তাদের যে তথ্য রয়েছে, সেগুলো যাচাই-বাছাই চলছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অবশেষে পাকিস্তানে দল পাঠাতে যাচ্ছে ভারত!

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

মঙ্গলবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৬:০৩ পি.এম


অবশেষে পাকিস্তানে দল পাঠাতে যাচ্ছে ভারত!

 

গত বছর পাকিস্তানে চ্যাম্পিয়নস ট্রফিতে অংশগ্রহণে অস্বীকৃতি জানিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। প্রতিশোধ নিতে ভারতে এসে টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণে অস্বীকৃতি জানায় পিসিবিও। দুই দেশের মধ্যে চলমান সম্পর্কের এই টানাপড়োনের মাঝে একটি বড় সুখবর এসেছে।

 

আসন্ন সাফ গেমসে অংশগ্রহণের জন্য পাকিস্তানে দল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ভারত। সম্প্রতি পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজে এমন তথ্য প্রকাশিত হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, দক্ষিণ এশীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের এক উচ্চপর্যায়ের বৈঠকে ভারত আসন্ন ২০২৭ সালের সাউথ এশিয়ান ফেডারেশন গেমসে অংশগ্রহণের সম্মতি দিয়েছে। এর ফলে দীর্ঘ ২৩ বছর পর পাকিস্তানে এই আঞ্চলিক ক্রীড়া প্রতিযোগিতাটি আবার অনুষ্ঠিত হতে যাচ্ছে।

 

পাকিস্তান অলিম্পিক অ্যাসোসিয়েশনের (পিওএ) সাধারণ সম্পাদক খালিদ মেহমুদ জানান, ভারত নীতিগতভাবে অংশগ্রহণের সম্মতি প্রদান করেছে এবং তাদের খেলোয়াড় ও কর্মকর্তাদের বিস্তারিত তথ্য ২০২৭ সালের জানুয়ারিতে প্রদান করবে।

সাফ গেমস আগামী বছর ৪ এপ্রিল থেকে শুরু হবে এবং ১১ এপ্রিল পর্যন্ত চলবে। এই প্রতিযোগিতাটি পাকিস্তানের তিনটি শহরে অনুষ্ঠিত হবে এবং মোট ২৮টি ইভেন্টে প্রতিযোগিতা হবে। এই আসরে অংশগ্রহণের সম্মতি জানিয়েছে ভারত।

পাকিস্তান সর্বশেষ ২০০৪ সালে ইসলামাবাদে নবম এসএফ গেমসের আয়োজন করেছিল। দীর্ঘ দুই দশক পর এই প্রতিযোগিতার সফল ও নিরাপদ আয়োজনের জন্য দেশটির উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইশাক দার নিরাপত্তা ও প্রস্তুতির ব্যবস্থা জোরদার করার নির্দেশ দিয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পূর্ণ সম্মান রেখেই বলছি, আমাদের একমাত্র লক্ষ্য রিয়াল মাদ্রিদ মরিনহো প্রসঙ্গে লাউতারো

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

মঙ্গলবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৬:০৫ পি.এম


পূর্ণ সম্মান রেখেই বলছি, আমাদের একমাত্র লক্ষ্য রিয়াল মাদ্রিদ মরিনহো প্রসঙ্গে লাউতারো

ইতালিয়ান জায়ান্ট ইন্টার মিলান এখন স্প্যানিশ পরাশক্তি রিয়াল মাদ্রিদের বিরুদ্ধে উয়েফা চ্যাম্পিয়নস লিগের একটি গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হতে চলেছে। এই হাইভোল্টেজ ম্যাচের পূর্বে ফুটবল জগতে মূল আলোচনার বিষয়বস্তু হয়ে উঠেছে রিয়ালের বর্তমান কোচ হোসে মরিনহো এবং তার পুরনো ক্লাব ইন্টার মিলানের মধ্যে আবেগঘন পুনর্মিলন।তবে, ইন্টার অধিনায়ক লাউতারো মার্তিনেজ মাঠের বাইরের এই আবহকে একেবারেই গুরুত্ব দিতে রাজি নন।

আর্জেন্টিনার এই তারকা ফরোয়ার্ড স্পষ্টভাবে জানিয়েছেন, প্রতিপক্ষের কোচ কে, তা নিয়ে ভাবার সময় তাদের নেই। সান সিরোতে মরিনহোর কিংবদন্তিতুল্য অর্জনের প্রতি ‘পূর্ণ সম্মান’ জানিয়ে মার্তিনেজ বলেন, ‘মরিনহো ইন্টারের ইতিহাসে কী করেছেন তা আমরা সবাই জানি। কিন্তু মাঠের লড়াইয়ে আমাদের পুরো মনোযোগ কেবল রিয়াল মাদ্রিদের মতো শক্তিশালী দলকে হারানোর দিকে।

 উল্লেখ্য, ২০১০ সালে ইন্টার মিলানকে ঐতিহাসিক ট্রেবল (সিরি এ, কোপ্পা ইতালিয়া এবং চ্যাম্পিয়নস লিগ) জিতিয়ে ক্লাবটির ফুটবল ইতিহাসে অমর হয়ে আছেন পর্তুগিজ মাস্টারমাইন্ড হোসে মরিনহো। ১৬ বছর পর আবারও চ্যাম্পিয়নস লিগের মঞ্চে রিয়ালের ডাগআউটে দাঁড়িয়ে নিজের পুরনো ক্লাবের মুখোমুখি হতে যাচ্ছেন তিনি।

এখন, মাঠের বাইরের এই নাটকীয়তাকে দূরে ঠেলে ইন্টার মিলান কেবল সান্তিয়াগো বার্নাব্যু থেকে পূর্ণ ৩ পয়েন্ট ছিনিয়ে নেওয়ার লক্ষ্যেই রণপরিকল্পনা সাজাচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাকৃবিতে শিক্ষকদের নতুন সংগঠন ‘সাদা দল’, নেতৃত্বে অধ্যাপক ড ওবায়েদুল- অধ্যাপক ড দেলোয়ার

আন্তর্জাতিক ডেস্ক

বাকৃবি প্রতিনিধি

মঙ্গলবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৬:০৭ পি.এম


বাকৃবিতে শিক্ষকদের নতুন সংগঠন ‘সাদা দল’, নেতৃত্বে অধ্যাপক ড ওবায়েদুল- অধ্যাপক ড দেলোয়ার

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) শিক্ষকদের অধিকার, মর্যাদা ও পেশাগত স্বার্থ রক্ষার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ে গণতান্ত্রিক ও স্বচ্ছ পরিবেশ নিশ্চিত করার লক্ষ্য নিয়ে ‘সাদা দল’ নামে একটি শিক্ষক সংগঠনের আত্মপ্রকাশ হয়েছে। একই সঙ্গে পাঁচ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে ফসল উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. ওবায়েদুল ইসলাম আহ্বায়ক এবং উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ দেলোয়ার হোসেন সদস্য সচিব হিসেবে মনোনীত হয়েছেন।

সোমবার (৭ সেপ্টেম্বর) প্রকাশিত সংগঠনটির ঘোষণাপত্রে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, বিভিন্ন সময়ে রাজনৈতিক প্রভাব ও প্রশাসনিক জটিলতার কারণে শিক্ষকদের পেশাগত স্বাধীনতা, মর্যাদা ও অধিকার বাধাগ্রস্ত হয়েছে। এ পরিস্থিতিতে শিক্ষকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, পেশাগত সমস্যা সমাধান এবং শিক্ষক সমাজের মর্যাদা ও পারস্পরিক আস্থা ফিরিয়ে আনতে একটি কার্যকর ও দায়িত্বশীল সংগঠন প্রয়োজন।

কমিটির অন্য সদস্যরা হলেন মৃত্তিকা বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. আবু জোফার মো. মোসলেহ উদ্দিন, ফিজিওলজি বিভাগের অধ্যাপক ড. মুহা. ইলিয়াছুর রহমান ভূঁইয়া এবং মাইক্রোবায়োলজি অ্যান্ড হাইজিন বিভাগের অধ্যাপক ড. কে এইচ এম নাজমুল হুসাইন নাজির।

ঘোষণাপত্রে ‘সাদা দল’-কে সম্পূর্ণ অরাজনৈতিক শিক্ষক সংগঠন হিসেবে উল্লেখ করা হয়েছে। সত্য, ন্যায়, সততা, সাম্য ও ইনসাফভিত্তিক একটি গণতান্ত্রিক ও সমৃদ্ধ শিক্ষক সমাজ গড়ে তোলাকে সংগঠনটির অন্যতম আদর্শ হিসেবে তুলে ধরা হয়েছে।

এতে আরও বলা হয়, শিক্ষকদের ন্যায্য দাবি-দাওয়া আদায়ের পাশাপাশি শিক্ষক প্রশিক্ষণ, পেশাগত উন্নয়ন, গবেষণা ও উদ্ভাবনে সহায়ক ভূমিকা পালন করবে সংগঠনটি। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ক্ষেত্রে দুর্নীতি, চাঁদাবাজি, স্বজনপ্রীতি, এলাকাপ্রীতি ও বৈষম্য দূর করে প্রতিটি স্তরে জবাবদিহিতা নিশ্চিত করার কথাও ঘোষণাপত্রে উল্লেখ করা হয়েছে। শিক্ষকদের উচ্চশিক্ষা, প্রশিক্ষণ, গবেষণা, উদ্ভাবন এবং দেশি-বিদেশি সহযোগিতার সুযোগ সম্প্রসারণের লক্ষ্যও নির্ধারণ করেছে সংগঠনটি। পাশাপাশি শিক্ষা, গবেষণা, প্রশিক্ষণ, উদ্ভাবন ও সম্প্রসারণ কার্যক্রমে পেশাগত দায়িত্বশীলতা ও গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

ঘোষণাপত্র অনুযায়ী, নবগঠিত আহ্বায়ক কমিটি সংগঠনের পূর্ণাঙ্গ গঠনতন্ত্র প্রণয়ন, সদস্যপদ-সংক্রান্ত নীতিমালা নির্ধারণ এবং পরবর্তী সময়ে পূর্ণাঙ্গ কমিটি গঠনের প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করবে।
 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৯
জোহর ১১:৪৩
আসর ০৩:৪১
মাগরিব ০৫:১৭
ইশা ০৬:৩০
সূর্যোদয় : ০৬:০৬ সূর্যাস্ত : ০৫:১৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%