০৩:৩৩ পি.এম
জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টে হারানোর পর, ওয়ানডে সিরিজেও টানা দুই ম্যাচ হারিয়ে ইতোমধ্যে সিরিজ খুইয়েছে মেহেদী হাসান মিরাজের দল। তাই তৃতীয় ও শেষ ওয়ানডেতে টাইগারদের লক্ষ্য অন্তত হোয়াইটওয়াশ এড়ানো। এমন গুরুত্বপূর্ণ সমীকরণের ম্যাচে মাঠে নেমে জিম্বাবুয়ে শিবিরে শুরুতেই আঘাত হানছেন শরীফুল ইসলাম ও তাসকিন আহমেদ। দলের ১৭ রানের মাথায় স্বাগতিকদের দুই উইকেট তুলে নিয়ে শুরুটা দুর্দান্ত করেছে টাইগাররা।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত জিম্বাবুয়ের সংগ্রহ ২ উইকেট হারিয়ে ১২ ওভার শেষে ২৭ রান।
শনিবার হারারেতে অনুষ্ঠিত তৃতীয় ম্যাচে টস জিতে ফিল্ডিং নিয়েছে বাংলাদেশ।
আরও পড়ুন: আশুলিয়ায় শ্রম আন্দোলনের নামে হামলায় শ্রমিক মো. সেলিম গুরুতর আহত
টস হেরে ব্যাটিংয়ে নেমে গত ম্যাচের সেঞ্চুরিয়ান বেন কারেন আজ অল্পতেই ফিরে গেছেন। শরীফুল ইসলামের বলটি ডিফেন্স করতে গিয়ে তিনি ব্যর্থ হন। তিনি বলটি ঠিকঠাক ডিফেন্স করতে পারলেও, বলটি স্লোভাবে চলে যায় স্টাম্পের দিকে। ব্যাট দিয়ে যতক্ষণে কারান বলটি থামানোর চেষ্টা করেছেন, ততক্ষণে স্টাম্পে একটি বেইল পড়ে যাওয়ার মতো আঘাত লেগেছে।
এরপর দ্বিতীয় উইকেটের জন্যও বিশেষ অপেক্ষা করতে হয়নি বাংলাদেশকে। কারেনের আউট হওয়ার পরের ওভার করতে আসেন তাসকিন আহমেদ। তাঁর অফ স্টাম্পের বাইরে করা প্রথম বলেই উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফিরে যান ব্রায়ান বেনেট।
শেষ ম্যাচে সফরকারী দলের দু’টি পরিবর্তন আনা হয়েছে। মোহাম্মদ সাইফউদ্দিন ও তানভির ইসলাম একাদশে জায়গা পেয়েছেন। রিশাদ হোসেন ও নাহিদ রানা বাদ পড়েছেন।
বাংলাদেশ একাদশে রয়েছে: তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, নুরুল হাসান (উইকেটকিপার), তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), মোসাদ্দেক হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম ও তানভির ইসলাম।
আরও পড়ুন: শুক্রবার চট্টগ্রামে যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, মহাসম্মেলনে বক্তব্য দেবেন
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন