০৬:০১ পি.এম
পর্যটন খাতকে আরও গতিশীল করতে এবং বিদেশি পর্যটকদের জন্য প্রবেশ প্রক্রিয়া সহজ করার জন্য মধ্যপ্রাচ্যের দেশ ওমান নতুন ভিসা নীতি চালু করেছে।
নতুন নিয়ম অনুযায়ী, নির্ধারিত কিছু দেশের নাগরিকদের জন্য ১৪ দিনের পর্যটক ভিসা বিনামূল্যে প্রদান করা হবে।
বিদেশিদের আবাসন আইনের নির্বাহী বিধিমালায় সংশোধন এনে এ সুবিধা চালু করার উদ্যোগ নিয়েছে ওমান। দেশটির রয়্যাল ওমান পুলিশের মহাপরিদর্শক এবং কাস্টমস প্রধান লেফটেন্যান্ট জেনারেল হাসান বিন মহসিন আল শারাইকি জারি করা সিদ্ধান্ত নং ১০৯/২০২৬-এর মাধ্যমে এ পরিবর্তন কার্যকর করা হয়েছে। সরকারি গেজেট প্রকাশের পরদিন থেকেই নতুন বিধান কার্যকর হয়েছে।
আরও পড়ুন: সাদিক কায়েম: ফ্যাসিবাদ ও বিএনপি একাকার হয়ে গেছে
সংশোধিত বিধিমালার আওতায় নির্ধারিত শর্ত সাপেক্ষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নির্বাচিত দেশের নাগরিকদের বিনামূল্যে ১৪ দিনের পর্যটক ভিসা দিতে পারবে।
এছাড়া, ১৪ দিনের ভিসার মেয়াদ শেষ হওয়ার আগে আবেদনকারীরা চাইলে অন্য পর্যটক ভিসা শ্রেণিতে এটি পরিবর্তন করতে পারবেন। তবে এজন্য সংশ্লিষ্ট ভিসার জন্য নির্ধারিত শর্ত পূরণ এবং প্রযোজ্য ফি পরিশোধ করতে হবে।
নতুন ভিসা শ্রণিটি নির্বাহী বিধিমালার ১০ নম্বর অনুচ্ছেদে সহজভাবে সংযোজন করা হয়েছে। পাশাপাশি ২৯ নম্বর অনুচ্ছেদের অধীন প্রবেশ ভিসার সরকারি তালিকাতেও এটি অন্তর্ভুক্ত করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে যে, এই ভিসার ফি শূন্য ওমানি রিয়াল, অর্থাৎ এটি সম্পূর্ণরূপে বিনামূল্যে প্রদান করা যাবে।
এদিকে, কোন কোন দেশের নাগরিক এ সুবিধা পাবেন, সে বিষয়ে তালিকা এখনও প্রকাশ করা হয়নি। ওমান কর্তৃপক্ষ জানিয়েছে, যোগ্য দেশের তালিকা পরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘোষণা করবে এবং শুধুমাত্র সেই দেশগুলোর নাগরিকরাই এ সুবিধার আওতায় আসবেন।
আরও পড়ুন: পাকিস্তানের খাদ্যশস্য সংরক্ষণ অভিজ্ঞতা বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ: খাদ্যমন্ত্রী
নতুন এ বিধান আগের নিয়মগুলোর সঙ্গে সাংঘর্ষিক, সেগুলোর পরিবর্তে কার্যকর হবে।
বিশ্লেষকদের মতে, আন্তর্জাতিক পর্যটকদের আকৃষ্ট করা, স্বল্পমেয়াদি ভ্রমণ বাড়ানো এবং দেশের পর্যটন শিল্পকে আরও প্রতিযোগিতামূলক করে তুলতেই ওমান এই পদক্ষেপ নিয়েছে। সহজতর ভিসা ব্যবস্থা চালুর মাধ্যমে দেশটি বিদেশি পর্যটকের সংখ্যা সবচেয়ে উল্লেখযোগ্যভাবে বাড়ানোর প্রত্যাশা করছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন