ঢাকা রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ইং ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

মানিকগঞ্জে ৪টি সড়ক ও সেতুর নির্মাণকাজ উদ্বোধন করলেন খাদ্যমন্ত্রী


মানিকগঞ্জে ৪টি সড়ক ও সেতুর নির্মাণকাজ উদ্বোধন করলেন খাদ্যমন্ত্রী

ঢাকা, ২৯ নভেম্বর, ২০২৬ : খাদ্যমন্ত্রী আফরোজা খানম মানিকগঞ্জের সদর ও সাটুরিয়া এলাকার যোগাযোগব্যবস্থার উন্নয়ন, জনদুর্ভোগ লাঘব এবং গ্রামীণ অবকাঠামো শক্তিশালী করার উদ্দেশ্যে ২৭ কোটি ৯২ লাখ টাকারও বেশি ব্যয়ে চারটি সড়ক ও সেতুর নির্মাণকাজ উদ্বোধন করেছেন।

রোববার, তিনি এসব উন্নয়নকাজের উদ্বোধন করেন এবং পাশাপাশি দুটি সড়কের নির্মাণকাজের অগ্রগতি সরেজমিনে পরিদর্শন করেন।

উদ্বোধন করা প্রকল্পগুলোর মধ্যে রয়েছে সাটুরিয়া উপজেলার হরগজ ইউপি অফিস-কান্দাপাড়া বাজার ভায়া নোয়াপাড়া সড়ক উন্নয়ন, সাটুরিয়া মাছ বাজার সেতু নির্মাণ, দড়গ্রাম-জিপসি-নাগরপুর জিপসি ভায়া সভার-ছনকা বাজার সড়ক নির্মাণ এবং গড়পাড়া-বাংলাদেশ হাট-রানাদিয়া সড়কে সেতু নির্মাণ।

আরও পড়ুন: কলারোয়া সীমান্তে গোপালগঞ্জে ভাঙচুরের ঘটনায় টুঙ্গিপাড়ার যুবক আটক

পরে খাদ্যমন্ত্রী স্থানীয়দের উদ্দেশে বলেন, নির্বাচনের সময় এলাকার মানুষের অন্যতম দাবি ছিল রাস্তাঘাটের উন্নয়ন। সেই প্রেক্ষিতে প্রতিশ্রুত উন্নয়নকাজ বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি উল্লেখ করেন, এসব সড়ক ও সেতু নির্মিত হলে এলাকার মানুষের যাতায়াত সহজ হবে, শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাতায়াতের সুবিধা বাড়বে এবং অসুস্থ ব্যক্তিদের দ্রুত হাসপাতালে নেওয়ার ক্ষেত্রে অ্যাম্বুলেন্স চলাচল আরও সহজ হবে।

মন্ত্রী বলেন, উন্নত যোগাযোগব্যবস্থা গড়ে তুলতে রাস্তা প্রশস্ত করা প্রয়োজন। এ জন্য কোথাও কারও জমির সামান্য অংশ প্রয়োজন হলে জনস্বার্থ ও এলাকার উন্নয়নের কথা বিবেচনায় নিয়ে সবাইকে সহযোগিতা করার আহ্বান জানান।

তিনি আশাবাদ ব্যক্ত করেন, জনগণের সহযোগিতায় পর্যায়ক্রমে এলাকার সব উন্নয়নকাজ সম্পন্ন করা সম্ভব হবে। খাদ্যমন্ত্রী সংশ্লিষ্ট ঠিকাদারদের নির্ধারিত সময়ের আগেই কাজ সম্পন্ন করার সর্বোচ্চ চেষ্টা করার আহ্বান জানান।

আরও পড়ুন: শিক্ষা কমিশন গঠনের তাগিদ দিলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

তিনি বলেন, সড়কের নির্মাণকাজ যথাযথ নিয়মে ও মানসম্মতভাবে সম্পন্ন করতে হবে। কাজের মানের নিয়ে কোনোভাবেই আপস করা যাবে না এবং কাজে বিলম্ব গ্রহণযোগ্য হবে না। যাদের কাজ ভালো হবে, তাদের পুরস্কৃত করা হবে। তবে নিম্নমানের কাজ করলে সংশ্লিষ্ট ঠিকাদারের লাইসেন্স বাতিল করা হবে বলেও সতর্ক করেন।

উন্নয়নকাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে খাদ্যমন্ত্রী বলেন, ১৭ বছরের দুঃশাসন, নির্যাতন ও নিপীড়ন সহ্য করে বিএনপি সরকার গঠন করেছে। তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বের কারণেই দল আজকের অবস্থানে পৌঁছেছে।

তিনি মন্তব্য করেন, ফ্যাসিবাদ কিংবা গুপ্ত তৎপরতার মাধ্যমে কেউ দেশ ও দেশের মানুষের ক্ষতি করতে চাইলে তা মেনে নেওয়া হবে না। দেশে ফ্যাসিবাদের কোনো অবস্থান তৈরি হতে দেওয়া হবে না।

পরে আফরোজা খানম বরাইদ ইউনিয়ন যুব সমাজ ও তাঁতী মেলা কমিটি আয়োজিত তাঁতী সমাবেশে যোগ দেন।

আরও পড়ুন: অপরাধী যে দলেরই হোক, ছাড় দেওয়া হবে না: গণপূর্ত প্রতিমন্ত্রী

সেখানে তিনি মানিকগঞ্জের তাঁতিদের উন্নয়নে সরকারের সম্ভাব্য সব ধরনের সহযোগিতা প্রদানের আশ্বাস দেন। তিনি তাদের উন্নয়নে সরকারের বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন এবং মানিকগঞ্জের তাঁতশিল্পের গৌরবোজ্জ্বল ভূমিকার প্রশংসা করেন।

সমাবেশে সভাপতিত্ব করেন বরাইদ ইউনিয়ন প্রাথমিক তাঁতী সমিতির নির্বাহী সদস্য মো. আব্দুল ব্যাপারী।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাস্তবভিত্তিক উন্নয়ন পরিকল্পনায় সঠিক পরিসংখ্যানের বিকল্প নেই: জেলা প্রশাসকের

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ রব্বানী, (স্টাফ রিপোর্টার)

রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ ইং

০৭:৫০ পি.এম


বাস্তবভিত্তিক উন্নয়ন পরিকল্পনায় সঠিক পরিসংখ্যানের বিকল্প নেই: জেলা প্রশাসকের

স্থানীয় পর্যায়ে টেকসই ও বাস্তবভিত্তিক উন্নয়ন পরিকল্পনা প্রণয়নে সঠিক তথ্য-উপাত্ত ও পরিসংখ্যানের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন ঝালকাঠির জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোঃ মমিন উদ্দিন।

আজ রবিবার (২৯ নভেম্বর) জেলা প্রশাসন ও জেলা পরিসংখ্যান অফিস, ঝালকাঠির যৌথ আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ‘Multiple Indicator Cluster Survey (MICS) 2025 District Atlas Report Dissemination Seminar’-এ ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক জনাব মোঃ মমিন উদ্দিন বলেন, "সরকারের যেকোনো উন্নয়ন প্রকল্প গ্রহণ এবং নীতিনির্ধারণের ক্ষেত্রে নির্ভরযোগ্য পরিসংখ্যান মূল ভিত্তি হিসেবে কাজ করে। MICS 2025 জরিপের মাধ্যমে প্রাপ্ত শিশু, নারী ও পরিবারের জীবনমান, স্বাস্থ্য এবং শিক্ষাখাতের তথ্যগুলো আমাদের জেলার প্রকৃত চিত্র তুলে ধরেছে।

তিনি সংশ্লিষ্ট সকল দপ্তরকে এই তথ্য-উপাত্তগুলো গভীরভাবে বিশ্লেষণ করার আহ্বান জানিয়ে আরও বলেন, "শুধুমাত্র তথ্য সংগ্রহ করলেই হবে না, বরং এর কার্যকর ব্যবহার নিশ্চিত করতে হবে। স্থানীয় পর্যায়ে পিছিয়ে পড়া খাতগুলো চিহ্নিত করে বাস্তবসম্মত পরিকল্পনা গ্রহণের মাধ্যমে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDGs) অর্জনে আমাদের সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব মোঃ কাওছার হোসেনের সভাপতিত্বে সেমিনারে জেলা পরিসংখ্যান অফিসের উপপরিচালক, বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান ও প্রতিনিধিবৃন্দ, ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং সংশ্লিষ্ট অংশীজনরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে MICS 2025-এর আওতায় জেলার সার্বিক সামাজিক উন্নয়নসংক্রান্ত বিভিন্ন সূচক ও তথ্য-উপাত্ত উপস্থাপন এবং এর প্রায়োগিক দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০৩
জোহর ১১:৪৮
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২২ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%